Home আঞ্চলিক মহেশপুরে জমি দখলে ব্যর্থ: পিতা-পুত্রসহ ৪জনকে পিটিয়ে জখম

মহেশপুরে জমি দখলে ব্যর্থ: পিতা-পুত্রসহ ৪জনকে পিটিয়ে জখম

6

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

নিজ মাঠের জমিতে পিতা জহরআলী ছেলে সুজনসহ ৪জনকে সাথে নিয়ে ধানের চারা রোপন করার সময় রোপন কৃত জমিটি দখলের জন্য আজিবর রহমান,মজিবর রহমান,শফিকুল ইসলাম,নজরুল ইসলাম ও মসলেম উদ্দীন জমি দখলের চেষ্টা করে। পরে তারা জমি দখল করতে ব্যর্থ হওয়ার কারনে জমির মালিক জহরআলী (৬০),ছেলে সুজন (২৫) প্রতিবেশী জুলেয় রানা (২৮) ও সুমনকে (২৪) পিটিয়ে আহত করে জমিতেই ফেলে রেখে আসে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ষাটনলপাড়ার মাঠে।

এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।

পিটিয়ে আহত করার ঘটনায় জহরআলী বাদি হয়ে ষাটনলপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আজিবর রহমান,মজিবর রহমান,শফিকুল ইসলাম,সিজার ঢালির ছেলে নজরুল ইসলাম ও মসলেম উদ্দীনকে আসামী বৃহস্পতিবার বিকালে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত জহরআলী জানান, ৪৫ নং সামন্তা গোপালপুর মৌজার সাবেক খতিয়ান নং ৬৫৫,সাবেক দাগ নং-১৫৫৬ জমির পরিমান ৬১ শতক আমার ও আমার ভায়েদের নামে ক্রয়কৃত সম্পত্তি। কিন্তু একই এলাকার আজিবর রহমান ও তার দলবল আমাদের ক্রয়কৃত জমিতে দীর্ঘ দিন ধরে দখলের চেষ্টা করে আসছে।  তিনি আরো জানান,বৃহস্পতিবারও তারা আমাদের জমিটি দখলের জন্য মাঠে গিয়েছিলো। কিন্তু পারেনি। তার তারা আমাদেরকে পিটিয়ে আহত করে মাঠের মধ্যে ফেলে পালিয়েছে।