Home আঞ্চলিক নারীদের ক্ষমতায়নের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশেষ অবদান রয়েছে: বক্তারা

নারীদের ক্ষমতায়নের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশেষ অবদান রয়েছে: বক্তারা

17

মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশেষ অবদান রয়েছে। শহীদ জিয়া ছিলেন একজন সত্যিকারের উন্নয়নকর্মী। রাষ্ট্রপতি হিসেবে তার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সার্বিক উন্নয়নের পথে অগ্রসর হয়েছিল। আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়া তার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী সমাজকে এতে সম্পৃক্ত করার প্রয়োজন অনুভব করেন। বিএনপি ১৯ দফা কর্মসূচির মাধ্যমে সূচিত দেশের উন্নয়ন ও জাতি গঠন কাজে বাংলাদেশের নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়। ১৯ দফার ১১ নম্বর দফায় নারীদের যথাযোগ্য মর্যাদা নিশ্চিত করে এবং সমাজে তাদের যোগ্য স্থানে প্রতিষ্ঠার কথা বলা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় খুলনা মহানগর মহিলা দলের বর্নাঢ্য র্যালীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শহীদ জিয়ার উত্তোরসুরি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকার তাঁর চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরণের টালবাহানা করছে। অবিলম্বে গনতন্ত্রে মা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে অন্যথায় তাঁর কিছু হলে সারা দেশে আগুন জ¦লবে-সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে নিশি রাতের সরকার।


বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন নির্লোভ মানুষ ছিলেন। সামরিক বাহিনীর লোক হয়েও বিনা আন্দোলনে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। বহু দলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন। জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে মহিলা মন্ত্রণালয় গঠন করেন এবং জাতীয় মহিলা সংস্থা গঠন করেন। মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মধ্যদিয়ে তাদের দক্ষ করে গড়ে তোলেন। এবং তারা যেন মেধা দিয়ে আত্মনির্ভরশীল থাকতে পারে সে ব্যাপারে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগের অংশ বিশেষ আজকে দেখবেন পোশাক শিল্পে ৮০ শতাংশ মহিলা কাজ করে। এমনকি অফিস আদালতে একজন দক্ষ সেক্রেটারিয়াল জব করার জন্য টাইপ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন।
মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী বলেন, জিয়াউর রহমান দেশের ভবিষ্যত নিয়ে ভাবতেন বলে দেশের জনসংখ্যার অর্ধেক মহিলারা যদি চুলার পাড়ে থাকে, তাহলে দেশের উন্নতি করা সম্ভব নয়। প্রত্যেকের জন্য মর্যাদার সাথে কর্মক্ষেত্র সৃষ্টি করা ছিল তার মূল কাজ।

নানা প্রতিবন্ধকতার মাঝেও দেশের জনসংখ্যার ৮৭ শতাংশ মুসলমানদের দেশে সাহসীকতার সাথে প্রথম মহিলাদের সামরিক বাহিনীতে নেন, পুলিশ-আনসারে নিয়োগ দেন। তার আমলেই প্রথম মহিলা পাইলট হয়। মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাঈদ হাসান লাভলু, মিজানুর রহমান মিলটন, আনজিরা খাতুন, নিঘাত সীমা, সালমা বেগম, চমন আরা, শাহনাজ সরোয়ার, কাওছারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, মরিয়াম খাতুন মুন্নি, আরিফা চুমকি, সুলতানা রহমান, মদিনা আক্তার, রুমা আক্তার, কাকলী খান, ফরিদা বেগম, ময়না বেগম, লুবনা ইয়াসমিন বিউটি, সানু আক্তার, এড. কামরুন নাহার হেনা, এড. জাহানারা পারভীন, রেশমী সুলতানা, সাবিনা ইয়াসমিন, কাজলী আক্তার, জাকিয়া সুলতানা, আসমা সুলতানা হিরা, নাসিমা আক্তার, রোজা খানম পুতুল, পারভীন বেগম, মলি চৌধুরী, শারমিন আক্তার, শিখা আক্তার, মনিরা ইয়াসমিন, জরি বেগম, পারভীন বেগম, মোসাঃ খাদিজা খাতুন, আয়েশা খাতুন, জায়েদা বেগম, সালাম বেগম প্রমুখ।
উদ্বোধন শেষে দলীয় ও জাতীয় পতাকা নিয়ে মহিলা দলের নেতাকর্মীরা বর্নাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।