Home আঞ্চলিক খুলনা নগরীতে পুলিশের অভিযানে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার

খুলনা নগরীতে পুলিশের অভিযানে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার

33

 

স্টাফ রিপোর্টার||

রূপসা ব্রীজ হইতে জিরোপয়েন্টগামী সড়ক সংলগ্ন খুলনা টেক্সটাইল ইন্সটিটিউট এর সামনে পাঁকা রাস্তার উপর স্পিড ব্রেকার এর পাশে নিয়মিত চেকপোস্টে খুলনা-সাতক্ষীরাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে লবণচরা থানা পুলিশ। ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে তল্লাশি চালানো হয় ।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রূপসা ব্রীজ হইতে জিরোপয়েন্টগামী সড়ক সংলগ্ন খুলনা টেক্সটাইল ইন্সটিটিউট এর সামনে পাঁকা রাস্তার উপর স্পিড ব্রেকার এর পাশে নিয়মিত চেকপোস্টে খুলনা-সাতক্ষীরাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালায় লবণচরা থানা পুলিশের একটি চৌকশ টিম। এসময় গাড়ীর ভিতরে পুলিশ দেখে গাড়ী থেকে আনুমানিক ৪৫ বছর বয়স্ক অজ্ঞাতানামা এক পুরুষ নেমে আসে। গাড়ীর বাহিরে রাস্তায় দাড়িয়ে থাকা এএসআই এমদাদুল হক উক্ত ব্যাক্তিকে ডাক দেন এবং তার কাছে অবৈধ কিছু আছে কি না সেটা জানতে চান এবং তার দিকে অগ্রসর হন। উক্ত লোকটি তার পকেটে থাকা একটি শপিংব্যাগ বের করেন। এএসআই এমদাদুল হক উক্ত লোকের হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে দেখার জন্য অগ্রসর হইলে লোকটি হঠাৎ তার হাতে থাকা শপিং ব্যাগ রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বাগ্যের মধ্যে রক্ষিত কালো টেপে মোড়ানো অবস্থায় ৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্নের বারের ওজন ৪৭৪ গ্রাম, যার মূল্য অনুমান ৪২ লাখ ৬৬ হাজার টাকা।

নগরীতে ডিবির অভিযানে ফেন্সিডিল ও চোলাই মদসহ

 

নগরীতে কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন উত্তর কাশিপুর রাজধানীর মোড়ের মো. আব্দুর রহিমের স্ত্রী খায়রুন বেগম (৪৮) ও তার ছেলে মো. সাগর (২৪) এবং খালিশপুর

৩নং বিহারী ক্যাম্প এর মৃত. আজিম খাঁনের ছেলে হায়দার খাঁন (৫৫)।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৮০ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

 

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজা, ৭৪ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর বৈকালী পালপাড়ার মৃত. দুলাল খলিফার ছেলে মো. রফিক খলিফা (৩৫), দৌলতপুর পাবলা চুন্নুর বটতলা এলাকার মো. গোলাম রব্বানী শেখের ছেলে মো. হাসান ওরফে গোল্ডেন হাসান (২৫) ও ডুমুরিয়া থানার বাহাদুরপুর আবাসনের মৃত. শেখ মবিনউদ্দিন এর ছেলে মো. আনিছুর রহমান (৫৫)।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।