খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী মানুষ। দেশের খেলা থাকলে তিনি শত ব্যস্ততার মাঝেও তিনি খেলা দেখেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলায় অংশ নেবে ততটাই তাদের মানসিক বিকাশ ঘটবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। সেই সাথে খেলাধুলা তরুন প্রজন্মকে সকল মাদক ও নেশা থেকে দুরে রাখে। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে। সেই পরিবর্তিত জীবনধারায় আমরা ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ হয়ে পড়েছি। এর ফলে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই।
গতকাল শুক্রবার সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী স্কুল মাঠে শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘের আয়োজনে ১৬ দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। টূর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ। যুবলীগ নেতা বিকাশ গোলদারের সভাপতিত্বে ও মিরাজ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন চক্রাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়। এসময়ে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মোহমেডান ফুটবল একাডেমী ও পাইকগাছা যুব ফুটবল একাডেমীর মধ্যকার খেলা নির্ধারিত সময়ে গোলশূণ্য অমিমাংসিত থাকায় ট্রাইব্রেকারে মাধ্যমে ৪-২ গোলে মোহমেডান ফুটবল একাডেমী বিজয় লাভ করে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় মোহমেডান ফুটবল একাডেমীর গোলরক্ষক মো. রিমন। উদ্বোধনী খেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।











































