স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে ঘুর্নিঝড় আম্পানের মধ্যে পড়ে যাওয়া সরকারি গাছ কর্তন করা হয়েছে । গত ৬ জুন সরেজমিনে গিয়ে দেখা যায় বারাকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লক্ষিকাটি এলাকায় ঝড়ের মধ্যে সড়কের পাশে পরে যাওয়া সরকারি চম্বল ও শিশু গাছ কেটে নছিমনে করে নিয়ে যাওয়া হচ্ছে।
এসময় গাছকাটা শ্রমিক লাখোহাটি গ্রামের মালেক পাটোয়ারি পুত্র রাজু ও রহমান শেখের পুত্র নজরুল এর কাছে জানতে চাইলে তারা বলেন আমরা ১টি চম্বল ও ১ টি শিশু গাছ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেনের নির্দেশক্রমে কাটছি ।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ আল আসাদ বলেন সরকারি গাছ কাটার ব্যাপারে আমি জানিনা । দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম বলেন বারাকপুর ইউনিয়নে ঝড়ে পড়ে যাওয়া সরকারি গাছ কাটার বিষয়ে আমার কোন কিছু জানা নেই । বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছ কেটে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে ।
বিভাগিয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ (বাগেরহাট) আবুল কালাম জানান বনজ সম্পদ পরিবহন বিধিমালায় সরকারি বা ব্যক্তিগত মালিকানাধিন যে কোন জমিতে কোনো গাছ থাকলেই সেতা নিজের ইচ্ছামতো কাটতে পারেনো , এজন্য স্থানিয় বনবিভাগের কাছ থেকে ওই বৃক্ষ কাটা ও পরিবহনের অনুমতি নিতে হয় ।
দিঘলিয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ রজব আলী বলেন গাছ কাটার ব্যাপারে আমার কিছু জানা নেই । এলাকার স্থানিয় বাসিন্দা মোঃ ফয়সাল বলেন ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন বিভিন্নউর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে প্রায়ই সরকারি গাছ কর্তন করে বিক্রি করেন যা নিরপেক্ষ তদন্ত করলে বেরিয়ে আসবে ।











































