Home আঞ্চলিক মাছের সাথে শত্রুতা: মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ৫ লাখ টাকার ক্ষতি

মাছের সাথে শত্রুতা: মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ৫ লাখ টাকার ক্ষতি

20

 

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের একটি মৎস্য ঘের নিয়ে বিরোধের জেরে মৎস ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা । এতে ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এ ঘটনায় ফাঁড়ি পুলিশ এসআই মো. শামীম আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাথুরিয়া গ্রামে আ. সোবাহান হাওলাদার মৎস ঘেরে রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। বিষ প্রযোগ করে দুর্বৃত্তরা।

 

ঘের ব্যবসায়ী আ. সোবাহান হাওলাদার বলেন, জমির মালিকদের ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পাথুরিয়া সুশান্ত মজুমদার সহ ৯ জনের কাছ থেকে ৪ বছরের হাড়ির টাকা দিয়ে ৭ বিঘার একটি মৎস্য ঘের করে আসছি।আমার ঘেরের মধ্যে ইব্রাহিম হাওলাদারের ১০ কাটা জমি আছে। সে বলে আমার জমিতে আমি দিব না আমি ঘের করবো। আমার ঘেরের উপর ইব্রাহিম হাওলাদারের কু নজর পরে। ঘের কেন্দ্র করে ইব্রাহিম হাওলাদারের সাথে বিরোধ সৃষ্টি হয়,এমন কি একাধিক মিথ্যা মামলা দিযেও আমাকে হয়রানী করছে।আমার ঘের সে দথল করতে চায়,আমাকে ঘের থেকে উৎখাত করার উদ্দ্যেশেই

আমার ঘেরে সে বিষ দিয়ে ক্ষতি করছে। আমি উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
গত বছর ঘের সেচতেও পারেনি।

 

রবিবার সকালে ঘেরে গিয়ে দেখতে পাই,ঘেরে গলদা, বাগদা, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে উঠে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ঘের ব্যবসায়ীর দাবি করেন তিান।

এ বিষয়ে মো. ইব্রাহিম হাওলাদার বলেন, ঘেরটি নিয়ে আমার সাথে সোবহানের একটি ঝামেলা ছিল। স্থানীয়ভাবে ফসয়ালা হয়েছে। দুই দিন পরে দেখি মাছ মরে গেছে।

নিকটস্ত ফাঁড়ির এসআই মো. শামীম আক্তার বলেন,পাথুরিয়া গ্রামে একটি মৎস ঘেরে মাছ মরে ভেসে উঠছে এমন খবর পেয়ে ঘটনাস্থরে আসি। এসে দেখি আ. সোবাহান হাওলাদারের ঘেরে কিছ মাছ মরে ভেষে উঠছে।

এই ঘের নিয়েআ. সোবাহান হাওলাদারের সাথে মো. ইব্রাহিম হাওলাদার এর বিরোধ চলছিল তবে স্থানীয়ভাবে সমাধা হয়েছে বলে তিনি জানান।