Home আঞ্চলিক নৌবাহিনী কর্তৃক ৩০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নৌবাহিনী কর্তৃক ৩০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

8

স্টাফ রিপোর্টার:


বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায়, পথে-ঘাটে, রাস্তায়, মহলায়, বাজারে, মোড়ে-মোড়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার ল্েয তাদের টহল অব্যাহত রেখেছে। বর্তমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে নৌবাহিনী।

কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে নৌ ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া এলাকায় ৩০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বামনা ও পাথরঘাটা

এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমসহ উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। বিকাল চার ঘটিকার পর

সকল দোকানপাট বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে ব্যবসায়ীদের বোঝানো হয়। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, চাদপাই, আপাবাড়ি, মংলা বাজার, মংলা বন্দর, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ এবং রাস্তা ও যানবাহনে ১০% কোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়। নৌ কন্টিনজেন্ট মংলা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ।