Home খেলাধুলা ওভার কমলে কেমন লক্ষ্য হবে পাকিস্তানের

ওভার কমলে কেমন লক্ষ্য হবে পাকিস্তানের

59

স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপে গ্রুপ ‘এ’র লড়াইয়ে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের ৭ বল আগেই ২৬৬ রানে অলআউট হয় ভারত। ইনিংস বিরতিতে মাঠে হানা দেয় বৃষ্টি। ফলে ম্যাচ শুরু হতে হচ্ছে বিলম্ব।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এদিন ভারতীয় ইনিংসের সময়ও দুইবার বৃষ্টি হানা দেয়। প্রথমবার আধা ঘণ্টা ও দ্বিতীয়বার ২০ মিনিটে মতো খেলা বন্ধ থাকলেও কমানো হয়নি ম্যাচের ওভার। তবে ইনিংস বিরতিতে আবার বৃষ্টি নামায় কমিয়ে আনা হতে পারে পাকিস্তান ইনিংসের দৈর্ঘ্য।

 

বৃষ্টির পর খেলা কখন শুরু হয় সেটির ওপর নির্ভর করছে কত ওভার কমিয়ে আনা হবে। পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক মাজহার আরশেদ জানিয়েছেন, পাকিস্তানের ইনিংস যদি ৪৫ ওভারে কমিয়ে আনা হয় তাহলে লক্ষ্যমাত্রা হবে ২৫৪ রান। ৪০ ওভার হলে রান কমে হবে ২৩৯। ইনিংসের দৈর্ঘ্য ৩০ ওভার হলে পাকিস্তানের লক্ষ্য হবে ২০৩ আর ২০ ওভার হলে ১৫৫।