Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

78
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার যবিপ্রবি শিক্ষার্থীসহ ৫ ভুয়া পরীক্ষার্থী

 

 

খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি

অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্ধগতিরোধ, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে- আজ রবিবার (৩ সেপ্টেম্বর) নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকালের বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) মাওঃ শোয়াইব হোসেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। আজ বিশাল সমাবেশ সফল করতে দলমত নির্বিশেষে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন ও জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

এদিকে আগামীকালের সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার এক প্রস্তুতি সভা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও  সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়, বিকেলে নগরীর পাওয়ার হাউজ মোড়, কদমতলা, বড়বাজার, ক্লে রোড, হেলাতলার মোড়, পিকচার প্যালেস, ডাকবাংলা, ফেরিঘাট, শিববাড়ি মোড়, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, নিরালার মোড়, ময়লাপোতা, সাত রাস্তার মোড়, রয়্যালের মোড়, শান্তিধাম মোড়, রূপসা ফেরিঘাট সহ বিভিন্ন স্থানে সমাবেশ বাস্তবায়নে প্রচার পত্র বিলি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম আবু মোহাম্মদ গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ফেরদৌস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী শ্রমিক আন্দোলনের এস এম আবুল কালাম আজাদ, আল আমিন, ইব্রাহিম হোসেন খাঁন, রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ মইন উদ্দিন, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব প্রমূখ নেতৃবৃন্দ।

ইতিমধ্যে সমাবেশ বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।

 

লাফিয়ে লাফিয়ে জ¦ালানী গ্যাসের মূল্য বেড়েই চলেছে: খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নিন্দা

খবর বিজ্ঞপ্তি

লাফিয়ে লাফিয়ে জ¦ালানী গ্যাসের মূল্য বেড়েই চলেছে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে জ¦ালানী গ্যাসের মূল্য বেড়েই চলেছে। বিশ^স্ত সূত্রে জানা যায় যে, কিছু অসাধু গ্যাস কোম্পানী ডলারের মূল্য বৃদ্ধি ও ক্রুডুইলের সংকটের কথা বলে জ¦ালানী গ্যাস সঠিকভাবে সরবরাহ করছে না। সেক্ষেত্রে পরিবেশকরাও ডিলারদের গ্যাস সরবরাহ করতে পারছেনা। এজন্য গ্যাসের সংকট লেগেই থাকছে এবং কিছুদিনের ভিতরে ব্যাপক আকারে গ্যাসের সংকট দেখা দিতে পারে। বেশ কিছুদিন ধরে বসুন্ধরা, বেক্সিমকো, ওরিয়ন, জি-গ্যাস, নাভানা, বেঙ্গল, গ্রীণগ্যাস, ইউনিভার্সেল গ্যাস পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায়, খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ গভির উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অনতি বিলম্বে যাহাতে সকল কোম্পানীর জ¦ালানী এলপি গ্যাস পরিবেশকদের মাধ্যমে ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমাণ সরবরাহের আহ্বান জানান এবং এর সঙ্গে জড়িত প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি হাজী শেখ মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ আহমেদ, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ বাবর আলী, মোঃ তামান্না, ডাঃ গোলজার হোসেন, মোঃ নুরুল হক, মোঃ জাকির হোসেন, মোঃ সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রফিক, মোঃ নাদিম মোল্লা বাবু, মোঃ আক্তার হোসেন, বকসি সাইফুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, মোঃ সোহাগ প্রমুখ।

 

 

“কবি সুকান্ত ছিলেন মানবমুক্তির প্রত্যাশী” গণশিল্পী সংস্থার আয়োজনে কবির জন্মবার্ষিকীতে বক্তারা

খবর বিজ্ঞপ্তি

বাংলা সাহিত্যে মার্ক্সবাদী ভাবধারার বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৭তম জন্মবার্ষিকী বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা জেলা শাখার আয়োজনে ২ সেপ্টেম্বর ’২৩ বিকেল সাড়ে ৫টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি দুখু বাঙালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “মানবমুক্তির প্রত্যাশা : প্রসঙ্গ সুকান্ত ভট্টাচার্যের কবিতা” শীর্ষক অধ্যাপক শংকর মল্লিকের লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপিকা রমা রহমান এবং আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর সাধন ঘোষ, অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন, এক অমিত প্রতিভা এবং অযুত সম্ভাবনার নাম কবি সুকান্ত ভট্টাচার্য। দীর্ঘ জীবন তিনি লাভ করেননি, মাত্র ২১ বছর বয়সের এক মহাকাব্যিক জীবন ছিল সুকান্তের। একটু সুন্দর সাম্য, বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ও অঙ্গীকার উচ্চারিত হয়েছে তাঁর কবিতায়। পৃথিবীতে ধনতন্ত্রের অবসানে নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে, আবির্ভূত হবে সাম্যচিন্তার নীতি এবং সাম্যবাদ Ñ এমন বিশ্বাসই আমৃত্যু লালন করেছেন কবি সুকান্ত ভট্টাচার্য, বলে বক্তারা উল্লেখ করেন।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আশীষ কুমার মণ্ডল, সাংগঠনিক বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সম্পাদক অধ্যাপক গৌতম কুমার কুণ্ডু। দ্বিতীয় পর্বে ‘অবাক পৃথিবী’ সাংস্কৃতিক উপস্থাপনায় কবি সুকান্তের কবিতায় সুরারোপিত গণসঙ্গীত ‘ঠিকানা আমার চেয়েছ বন্ধু’ ও ‘অবাক পৃথিবী’ পরিবেশন করেন শিল্পী সাধন ঘোষ এবং ‘বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ’ ও ‘শৃঙ্খল ভাঙা সুর বাজে পায়ে’ পরিবেশন করেন গণশিল্পী যোগেন বিশ্বাস। আবৃত্তিতে অংশগ্রহণ করেন হিমাংশু বিশ্বাস, টুকুবালা গাইন, কিশলয় ও সবুজ পাতার দেশে। কবির লিখিত প্রবন্ধ পাঠ করেন নুরুন নাহার হীরা, চিঠি পাঠ করেন রুমা আহমেদ। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন মিনা মিজানুর রহমান।

 

 

খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির সভা

খবর বিজ্ঞপ্তি

সন্ধ্যা ৭টায় খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠনের খানজাহান আলী রোডস্থ  অস্থায়ী কার্যালয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব এস এম আলমগীর হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন  সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, আশার আলো সমবায় সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, নগর ব্লাড ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মোঃ ইউনুস আলী মোল্লা, সংগঠনের সহ সভাপতি মোছাঃ হামিদা বেগম, মোঃ দুলাল হোসেন মিঠু, মোঃ জুয়েল হাওলাদার, শারমিন ইসলাম মিথিলা,আমিনুল ইসলাম ভুট্টো, মোঃ রফিকুল ইসলাম রাফি, মোঃ ফারুক খান, মোঃ আসাদুজ্জামান আসলাম, শাহীন মল্লিক রাজু, মুসাফির কবি মুহাম্মাদ শহীদুল ইসলাম, ফারিয়া ইয়াসমিন সুমা, সামিরা সুলতানা, মিসেস পারভীন সুলতানা, মোসাঃ হামিদা বেগম, মোসাঃ লিলি বেগম, মোঃ কবীর হোসেন, এস এম আলমগীর হোসেন, মোঃ মনিরুজ্জামান, তারেক মাহমুদ, দেলওয়ার হোসেন মাতব্বর, মোঃ আবু নাঈম, আব্দুলাহ আল মামুন প্রমুখ। সভা শেষে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে খুলনাস্থ পিরোজপুরবাসীরা ফুলেল শুভেচ্ছা জানায়।

 

বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগদান

খবর বিজ্ঞপ্তি

শনিবার রাত ৮.০০ টায় খুলনা মহানগর জাতীয় পার্টির দলীয় কার্যালয় খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের হাতে ফুলের তোড়া দিয়ে মোঃ আল আমীন মীর ও স্বপন খানের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধ শতাধীক নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি অচিন্ত্য কুমার দাস, শেখ নাজমুল কবির সাদি, তৈমুর হোসেন শাহিন, ডাঃ সৈয়দ আবুল কাশেম, শেখ মোঃ তোবারক হোসেন তপু, নজরুল ইসলাম আজাদ, মোঃ মাহাবুদ্দিন, গাজী খোকন, কামরুজ্জামান রজব, মোঃ শাহবুদ্দীন, জি এম মিলন, শহিদ হাওলাদার, মোঃ জাহিদুল ইসলাম, বাবুল হাসান রাজু, নজরুল ইসলাম, আলী হায়দার প্রমুখ।

 

কেশবপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি,

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৪৫তম প্রতিষ্টাতা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে স্থানীয় বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দেয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ। পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ^াসের সভাপতিত্বে, প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কাউন্সিলর মশিয়ার রহমান, যুগ্ন-আহবায়ক সহকারী অদ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির স্ধারণ সম্পাদক শেখ শহীদ, সহসভাপতি কুতুব উদ্দীন বিশ^াস, বিএনপি নেতা আলমগীর হোসেন, আবুল কাশেম ও যুবদল নেতা আলমগীর হোসেন প্রমুখ।

 

 

 

প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পিতা এস এম এ সাত্তার (শুকুর)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী ছিল ৩১ আগস্ট বৃহস্পতিবার। এ উপলক্ষে ০১ সেপ্টেম্বর ’২৩ শুক্রবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পরিবারের পক্ষ থেকে সকালে কোরআন তেলওয়াত, কবর জিয়ারত ও বাদ জুম্মা মৌলভীপাড়াস্থ বায়তুল হামদ জামে মসজিদে পরিষদের আহ্বায়ক প্রফেসর সাইদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব এশারুল হক, পরিষদের যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ শেখ মোঃ রুস্তম আলী, সদস্য সচিব মোঃ জমশের আলী খান খোকন, যুগ্ম সদস্য সচিব এস এম এহছান হোসেন, সদস্য জাহাঙ্গীর হোসেন, আজহারুল ইসলাম, কাজল আরেফীন, গোলাম মোস্তফা মিনা, এস এম তামজিদ হোসেন সৌরভ, শামীম মাহবুব, তছলিম রেজা খান, রফিকুল ইসলাম হওলাদার, রফিক শিকদার, শেখ মোঃ রাফাত, জিয়াউল আসলাম সেণ্টু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ্।

 

 

 

কালীগঞ্জে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

বিশেষ প্রতিনিধি ॥

হাজার হাজার নেতাকর্মিদের সরব উপস্থিতিতে ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শহরে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। যা থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নলডাঙ্গা রোডে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। শোভাযাত্রায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে মিছিল সহকারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। মুহুর্তের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় দলীয় কার্যালয়ের সামনের সব সড়ক।

প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, রাতের ভোটের অবৈধ বাকশালী সরকার আজ দেশের গণতন্ত্র হত্যা করেছে। দেশের অর্থ লোপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বিএনপিসহ ভিন্ন মতের মানুষগুলোকে খুন গুম,মিথ্যা মামলা দিয়ে ভয়ের রাজত্ব কায়েমের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যা এ দেশের মানুষ আর হতে দেবে না। তাই গণতন্ত্র,দেশের মানুষ সর্বোপরী দেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

 

ফকিরহাটের বেতাগায় ৪০জন সচিবের মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা

ফকিরহাট প্রতিনিধি।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর সহযোগীতায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজিএস) অর্জন, জনঅংশিদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্টার লক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন মডেল বেতাগা ইউনিয়ন পরিষদ ও ৭৮তম বুনিয়াদী প্রশিক্ষানার্থী ৪০জন ইউনিয়ন পরিষদ সচিবেব মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা শনিবার (২রা সেপ্টেম্বর) দুপুরে লোক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপেিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর সহকারী গবেষনা কর্মকর্তা মতি আহমেদ ও মোঃ মাহফুজার রহমান। প্রশিক্ষনে ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০জন সচিব অংশ গ্রহন করেন। এর আগে তাঁরা বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন, চেঞ্জ রুপ, ডিজিটাল হাজিরা সেন্টার, শেখ রাসেল ল্যাব, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক ও অর্গানিক বেতাগা সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। ##

 

 

যশোরে র‌্যাবে অভিযান ১৮টি ককটেল বোমা উদ্ধার

শহিদুল ইসলাম দইচ যশোর।।

যশোরের বেনাপোলে র‌্যাব অভিযান পরিচালনা করে ১৮ টি ককটেল বোমা উদ্ধার করেছেন। ২ সেপ্টেম্বর শনিবার বিকালে  বেনাপোল পোর্ট থানা এলাকার গাজীপুর গ্রাম থেকে বোমা গুলি উদ্ধার করেন। যশোর র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর শাকিব হোসেন  বলেন, তাদের কাছে গোপন খবর ছিল কয়েকজন দুর্বৃত্ত বড় ধরনের নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনা স্থলে উপস্থিত হন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে মোহাম্মদ বাদল হোসেন (৪০) সহ অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৮ টি ককটেল বোমা উদ্ধার করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

 

 

কেশবপুরে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্য আসর

আলগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে শনিবার বিকেলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের (বাসাসেস) উদ্যোগে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সাহিত্য আসরের আয়োজন করা হয়।

সাহিত্য আসরের সভাপতিত্ব করেন বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের চেয়ারম্যান কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি। আসর সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক স¤পাদক লেখক তাপস মজুমদার। সাহিত্য আসরে অংশ নেন লেখক সামসুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্তী, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ স¤পাদক সাংবাদিক মোতাহার হোসাইন, কবি ও লেখক নজরুল ইসলাম খান, বাবুর আলী গোলদার, পরেশ চন্দ্র দেবনাথ, অপু দেবনাথ, প্রনব মন্ডল মানব প্রমুখ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে এ আসরটি অনুষ্ঠিত হয়।

 

 

অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস স্যার  এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

রবিবার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সুযোগ্য,মান্যবর অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নীতিশ বিশ্বাস স্যার এর  শিক্ষক পরিষদের   পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এইচ এস সি বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান,  সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান হাওলাদার   এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী সন্মানিত প্রধান  অতিথি প্রফেসর নীতিশ বিশ্বাস স্যার, শিক্ষক পরিষদের সম্পাদক এমদাদুল হক,প্রাক্তন প্রভাষক স্বপন কুমার ডাকুয়া, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ  জাকির হোসেন রিয়াজ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বখতিয়ার হোসেন,  প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার,শশাঙ্ক শেখর অধিকারী,অফিস সহকারীদের পক্ষে মোঃ হেমায়েতপুর হোসেন  প্রমুখ। অর্থনীতি বিভাগের প্রভাষক গোবিন্দ মল্লিক   এর   উপস্থাপনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ  । সভায় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মহোদয়ের সহধর্মীনি প্রধান শিক্ষক অসিমা

 

 

নিউক্লিয়াসের মাধ্যমে সিরাজুল আলম খান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন

 

খবর বিজ্ঞপ্তি

৬০-এর দশকের ছাত্রনেতা ও রাষ্ট্রচিন্তাবিদ সিরাজুল আলম খান নিউক্লিয়াসের মাধ্যমে ছাত্রসমাজকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। তার ফলশ্রুতিতে এক পর্যায়ে মুজিব বাহিনীর আত্মপ্রকাশ ঘটে। মুক্তিযুদ্ধের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন শোষনমুক্ত সমাজ, চেয়েছিলেন অংশীদারীত্বের  গণতন্ত্র।

শনিবার বিকেলে ¯’ানীয় বিএমএ মিলনায়তনে সিরাজুল আলম খানের স্মরণ সভায় বক্তারা একথা বলেন। সিরাজুল আলম খান স্মরণসভা কমিটি, খুলনা এর আয়োজক।

 

কমিটির আহবায়ক ও বিএমএ খুলনা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড, স ম বাবর আলী, ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ মনোয়ার আলী, রাষ্ট্রচিন্তা নামক সংগঠনের সংগঠক মোশাররফ হোসেন মন্টু, ফখরুল আলম খান বাবুল, অধ্যাপক মেহজাবিন রহমান, ব্যারিস্টার সাদিয়া আরমান, বীর মুক্তিযোদ্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আফম মহসিন, সুজনের সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-খুদা, নগর নাগরিক ঐক্যর আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, জেলা জেএসডির সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ জাসদের নগর শাখার সাধারণ সম্পাদক মোঃ হাসান, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, কবি নাজমুল তারেক তুষার সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলনের প্রসনজিৎ দত্ত প্রমূখ।

 

স্বরচিত কবিতা পাঠ করেন তামান্না আলম, স্মারক বক্তৃতা করেন বাসদ নেত্রী কোহিনুর আক্তার কনা। উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম  খানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠান উপ¯’াপনা করেন স্মরণ সভা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুস সবুর।

 

 

 

 

ডুমুরিয়া উপজেলা পরিষদে সামনে চায়ের দোকানে চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা পরিষদে সামনে এক চায়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিসের সামনে এ ঘটনা ঘটে। চায়ের দোকানী নজরুল বিশ্বাস জানান, প্রতিদিনের ন্যায় সারাদিন বেচাকেনা শেষে রাতে বাড়িতে যায়। সকালে এসে দেখি দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে বিস্কুট, পটেটো,চা-পাতি, সিগারেট সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এতে তার ১২/১৩ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এর আগেও একই কায়দায় উপজেলা পরিষদ চত্বরের মধ্যে থাকা কপিল ফৌজদার ও উত্তম দেবনাথের চায়ের দোকানে চুরি সংঘটিত হয়। উপজেলা পরিষদের মধ্যে বার বার দোকান চুরি হওয়ায় দোকানীরা রয়েছে আতংকে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

 

রামপালে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে সোহানুর রহমান বাচ্চু (২৫) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার মানিকনগর গ্রামের আকরাম শেখের পুত্র। শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার মানিকনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পু্লশি। তার বিরুদ্ধে বাগেরহাটের বিজ্ঞ আদালতের সিআর ৭৪/২৩ নম্বরের একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী আটক ও শনিবার সকাল ১০ টায় আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।#]

 

 

নিয়োগে অনিয়ম: কর্মচারীর এমপিও বাতিলের নির্দেশ, সভাপতি ও প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী সপ্তগ্রাম সম্মিলনী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের মাধ্যমে নিয়োগ প্রদান করায় ওই বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী রুমানা এর নিয়োগ বাতিলের জন্য আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। চলতি বছরের ৬ আগস্ট অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক উইং) কাওছার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বিদ্যালয়টির সভাপতি এবং প্রধান শিক্ষককে এ নির্দেশ দেওয়া হয়।

এছাড়া অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য এমপিও নীতিমালা অনুযায়ী ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এর পদ কেন শূণ্য ঘোষণা করা হবে না এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষকের এমপিও কেন স্থগিত কিংবা বাতিল করা হবে না এর কারণ দর্শানোর জন্যও উভয়কে নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত বছরের ৩০ আগস্ট পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক তদন্ত প্রতিবেদনে অনিয়মের বিষয়টি প্রমানিত হয়েছে। আর এজন্যই ওই বিদ্যালয়ে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী কাম হিসাব সহকারী রুমানা এর নিয়োগ বাতিল করার আদেশ এবং বিদ্যালয়টির সভাপতি ও প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এস ইন্দুরকানী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সজল কুমার হাওলাদার জানান, বিদ্যালয়টি বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার পরিচালিত করে আসছে। এর আগে ওই বিদ্যালয়ে ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাহমুদা খানম সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে চাকুরী করলেও, এমপিও করার সময় প্রধান শিক্ষক তাকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে মহর আলী নামে আরেকজনকে জাল জালিয়াতির মাধ্যমে এমপিওভূক্ত করিয়েছেন।

রুমানার নিয়োগ বাতিলের নোটিশ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার বলেন, চিঠি পেয়েছি। ম্যানেজিং কমিটির সভাপতি অসুস্থ থাকায় কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, কর্মচারীর এমপিও বাতিলের নির্দেশ, সভাপতি ও প্রধান শিক্ষকের কারণ দর্শানো নোটিশ এর বিষয়ে কপি পেয়েছি। তারা কি ব্যবস্থা নিয়েছে তা জানিনা।

 

ইন্দুরকানীতে শ্রমিক দলের কর্মী সম্মেলন

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বিএনপির কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন রানার সঞ্চালনায় বক্তাব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আঃ ছালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, উপজেলা বিএনপি সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ম আহবায়ক মোস্তান হাফিজ, যুবদলের আহবায়ক মোঃ আতিকুর রহমান, ছাত্র দলের আহবায়ক মোঃ আল- আমিন হোসেন। পরে দ্বিতীয় অধিবেশনে পাড়েরহাট ইউনিয়নের শ্রমিক দলের মোঃ শামিম হাওলাদার সভাপতি ও মোঃ লাভলু সাধারণ সম্পাদক, আঃ রাজ্জাক সাংগঠনিক, পত্তাশী ইউনিয়ন আলাউদ্দিন সভাপতি, আমানউল্লাহ, সাধারণ সম্পাদক, মোস্তফা হাওলাদার, সাংগঠনিক, চন্ডিপুর ইউনিয়নে খলিল হাওলাদার, সভাপতি, মনির, সাধারণ সম্পাদক, নান্না, সাংগঠনিক সম্পাদক, বালিপাড়া ইউনিয়ন মোঃ ইউনুচ সভাপতি, মোঃ কবির মাতুব্বর, সাধারণ সম্পাদক ও মোঃ নাজিম হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

 

কুয়েটের “সেন্টার অফ এক্সিলেন্স এন্ড শেয়ার রিসার্চ” ল্যব পরিদর্শন করলেন ইউজিসি’র চেয়ারম্যান

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ  স্থাপিত বিশেষায়িত ল্যাব “সেন্টার অফ এক্সিলেন্স এন্ড শেয়ার রিসার্চ” পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। ০২ সেপ্টেম্বও শনিবার দুপুর সাড়ে ১২ টায় তিনি বিশেষায়িত এ ল্যাবের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবু নঈম শেখ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

রামপালে ব্যাবসায়ীদের সাথে ওসি’র আইন শৃঙ্খলা বিষয়ক সভা

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের হাট বাজারের ব্যবসায়ীদের সাথে রামপাল থানার ওসি’র আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার পেড়িখালী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, মো. মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্য শেখ আ. ছালাম, মো. রুবেল হোসেনসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সকল দোকান মালিক,  ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা কর্মী ও গ্রাম পুলিশ। তাদের সাথে বাজারের নিরাপত্তাসহ পেড়িখালী ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারে নাইটগার্ডের সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পুলিশের রাত্রি কালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

এ এছাড়াও উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের গক শুক্রবারে ছোট সন্নাসী বাজার, শনিবার সকাল ১০ টায় গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজারের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা করা হয়। সভায় নৈশপ্রহরীর সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পু্লশি মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, বাজার ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্যে বাজারের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করা হচ্ছে।#

 

 

 দর্শনায় হাজী সমিতি দর্শনার উদ্যোগে বার্ষিক হাজী মিলনী মাহফিল

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দর্শনায় হাজী সমিতি দর্শনার উদ্যোগে বার্ষিক হাজী মিলনী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সমিতির সভাপতি হাজী ফজলুর রহমানের  সভাপতিত্বে দর্শনা অডিটোরিয়াম সেন্টারে অনুষ্ঠিত  এ মহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   চুয়াডাঙ্গা-০২ আসনের  সংসদ সদস্য, হাজী মোঃ আলী আজগার টগর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা জেলা  পরিষদের চেয়ারম্যান  মাহফুজুর রহমান মনজু,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী শহিদুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন হাজী আলতাফ আলী মাষ্টার,হাজী আয়ুব আলী সন্টু,হাজী আঃ রাজ্জাক,হাজী আঃ রহমান,হাজী আশাদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ হাজী আলী আজগার টগর বলেন,আজ আপনাদের সাথে একত্রিত হতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।কারণ এখানে বেশীর ভাগ হাজী আমার মুরব্বী।তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে  হাজী সাহেবরা কোন সমস্যা ছাড়াই সময়মত হজে যেতে পারছে।এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আন্তরিক ছিলেন।

 

 

সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবি ও সুধী সমাজের সাথে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের মতবিনিময়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবি ও স্থানীয় সুধী সমাজের সাথে মতবিনিময় করছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী। শনিবার বেলা ১১টায় মোংলা থানা ভবনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলম, মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, জাতীয় মৎস্য সমিতির মোংলা শাখা সভাপতি বিদুৎ মন্ডল, মোংলা বাজার মৎস্য সমিতির সভাপতি আফজাল ফরাজি, জেলে সমিতির নেতা আব্দুর রশিদসহ সুধী সমাজের প্রতিনিধিরা।

 

সুধী সমাজ ও সুন্দরবন নির্ভরশীল পেশাজীবিদের অধিকাংশ বক্তব্যেই উঠে আসে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের বিষয়টি। এতে সুন্দরবনের জলজ ও প্রাণী সম্পদের মারাত্মক ক্ষতিসহ বনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তাই বিষ দিয়ে মাছ শিকার বন্ধে বনবিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো বেশি তৎপর হওয়ার আহবান জানান বক্তারা। এ মতবিনিময় সভায় বন নির্ভরশীল পেশাজীবিরা তাদের বক্তব্যে আরো তুলে ধরেন যে, কতিপয় অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় জেলে নামের দুর্বৃত্তরা বনের নদী-খালে বিষ দিয়ে মাছ শিকারের পাশাপাশি অভয়ারণ্যেও মাছ ধরছেন। এসব অবৈধ কার্যক্রম বন্ধে বক্তারা সভার প্রধান অতিথি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি’র হস্তক্ষেপ কামনা করেন।

 

মোংলা থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী বলেন, সুন্দরবন হলো অক্সিজেনের ব্যাংক ও আমাদের মায়ের মত। এ বনকে সবাইকে ভালবাসতে হবে। বনকে ঘিরে যারাই অপরাধ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বিষ দিয়ে সুন্দরবন মাছ ধরা যে কোন উপায়ে বন্ধ করা হবে। এর সাথে জড়িতরা কেউই ছাড় পাবেন না। বনবিভাগের কর্মকর্তাদের আরও স্বচ্ছতার সাথে কাজ করতেও আহবান জানান তিনি।

 

দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর

দাকোপে ব্যক্তি উদ্যোগে চলছে পানখালি রাস্তার কাজ; জনপ্রতিনিধিরা নিরব

 

 

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) 

খুলনা জেলার দাকোপ উপজেলার ১ নং পানখালি ইউনিয়নের ২,৩ ও ৪ নং ওয়ার্ডের রাস্তার কাজ হচ্ছে ব্যক্তি উদ্যোগে। মেইন রোডটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থাতে পড়ে থাকলেও চোখে পড়েনি কোন জনপ্রতিনিধির। অবশেষে এলাকার মানুষের কথা বিবেচনা করে জাহিদুর রহমান মিল্টন কাজের উদ্যোগ নিয়েছেন। এলাকাবাসী জানান এই প্রধান সড়ক দিয়ে প্রতিনিয়ত চার থেকে পাঁচ হাজার লোক চলাফেরা করেন। কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে সাধারণ মানুষদের বিভিন্ন সময়ে ভোগান্তির শিকার হতে হয় এক কথায় তাদের দুর্ভোগের শেষ ছিলো না। দীর্ঘদিন ধরে রাস্তার এ বেহাল দশা থাকা সত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধিরা কোন উদ্যোগ নেয়নি রাস্তা সংস্কারের। অবশেষে অত্র এলাকার যুবলীগ নেতা সমাজসেবক অসহায় মানুষের দরদী বন্ধু দাকোপের ভবিষ্যৎ কর্ণধর যুবলীগ নেতা জাহিদুর রহমান মিল্টন তিনিই শেষ পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। জানা যায় ইজিবাইক চালক সমবায় সমিতি লিঃ এর সহায়তায় এবং জাহিদুর রহমান মিল্টনের অর্থায়নে এ রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইন পত্রিকা এবং ফেসবুকে কয়েক দিন ধরে খবর প্রকাশিত হয়। তারপর যুবনেতা জাহিদুর রহমান মিল্টন এগিয়ে আসে রাস্তাটি সংস্কার করার জন্য। এলাকা বাসী তার এই মহৎ উদ্যোগ গ্রহন করার জন্য প্রাণপন দোয়া করেন এই যুবলীগ নেতার জন্য। এলাকার শরিফুল ইসলাম বলেন, এই ইউনিয়নের প্রধান সড়ক এটি, কিন্তু দীর্ঘদিন রাস্তাটির কিছু অংশ খারাপ থাকায় আমাদের বিভিন্ন সময়ে দুর্ভোগ পোহাতে হয়। এলাকার কথা বিবেচনা করেই মিল্টন ভাই এ রাস্তা সংস্কার করছেন। তাই আমি দোয়া করি সে অনেক বড় নেতা হোক। তবে জনপ্রতিনিধিদের রাস্তাটি সংস্কার  করা উচিত ছিল বলে তিনি জানান। জাহিদুর রহমান মিল্টন বলেন, এলাকার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। এ কারণেই সকলে মিলেই আমরা উদ্যোগ নিয়ে এ রাস্তার কাজ করছি। এলাকার ছেলে হিসেবে ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করে যেতে পারি।

১ নং পানখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ বলেন, কাজ শুরুর সময় আমি ছিলাম। রাস্তাটি বারবার ঠিক করা হয়েছে। কিন্তু ভেঙে যাওয়ার কারণে পুনরায় মেরামত করা হচ্ছে। মিল্টন ভাই কাজের সময় উপস্থিত ছিলেন। মিল্টন ভাইয়ের আর্থিক সহায়তার ব্যাপারে তিনি অবগত নন বলে জানান।

 

পর্যটক-জেলেদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের নদ-নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। এই তিন মাস প্রজনন মৌসুম হওয়ায় সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে পর্যটক নিয়ে চারটি লঞ্চ সুন্দরবনে প্রবেশ করেছে। আর ট্রলার ও জালিবোটেও পর্যটকেরা যাচ্ছেন করমজলে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে সুন্দরবনে প্রবেশ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে দুই লাখ ৪৩ হাজার হেক্টর আয়তনের বনটির ৪২০টি নদী-খালে মাছ ধরা বন্ধ থাকে। এতে ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নির্বিঘ্ন হয়। তবে, এ সময়ে কর্মহীন হয়ে পড়ে মোংলার বঙ্গোপসাগর ও সুন্দরবনের ওপর নির্ভরশীল প্রায় ১০ হাজার জেলে পরিবার। পাশাপাশি অলস সময় কাটার ট্যুর অপারেটররাও।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, তিন মাসের নিষেধাজ্ঞায় বনের নদী-খালে মাছ ও বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধি পেয়েছে। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়েছে। প্রসঙ্গত, জীববেচিত্র্যে ভরপুর সুন্দরবনে বর্তমানে ১১৪টি রয়েল বেঙ্গল টাইগার, দুই লাখ হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী, সুন্দরীসহ ৩৩৪ প্রজাতির গাছপালা, ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড ও ৩০০ প্রজাতির পাখি রয়েছে। এই ম্যানগ্রোভ সুন্দনবনের তিনটি এলাকা ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ঘোষণা করে। সুন্দরবনের মধ্যে ১৮৭৪ বর্গ কিলোমিটার জলভাগে কুমির, ৬ প্রজাতির ডলফিনসহ রয়েছে ২৯১ প্রজাতির মাছ। এই বনে বাংলাদেশ অংশে অক্সিজেনের অফুরন্ত ভাণ্ডার সুন্দনবনের আয়তন প্রায় ৭ হাজার বর্গ কিলোমিটর। এই বিশাল অংশ বিশ্বের বৃহৎ জলাভূমি রামসার এলাকা হিসেবে স্বীকৃত।

 

 

 

 

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার যবিপ্রবি শিক্ষার্থীসহ ৫ ভুয়া পরীক্ষার্থী

যশোর অফিস

যশোরের চৌগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ পাঁচ ভুয়া পরীক্ষার্থী যুবক গ্রেপ্তার হয়েছেন। পাঁচ যুবক টাকার বিনিময়ে অন্যদের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তারা যেসব পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় বিকেল তিনটার দিকে চৌগাছা সরকারি কলেজ ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে মামলা করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

গ্রেপ্তাররা হলেন- যবিপ্রবি শিক্ষার্থী চৌগাছার আন্দারকোটা গ্রামের মো. সজিব, একই উপজেলার আন্দারকোটা গ্রামের আল আমিন হোসেন, সদর উপজেলার তীরেরহাট গ্রামের হাসান ইমাম, পৌর শহরের আপন মোড়ের মো. আরিফ এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মো. ইমরান।

 

চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ৩ ধারায় চৌগাছা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

 

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, কেন্দ্র সচিবদের করা মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের শনিবার যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

 

 

 

 

 

 

দাঁড়িয়ে থাকা ইজিবাইকে বাসের ধাক্কায় প্রাণ গেলো নারীর, আহত স্বামী

যশোর অফিস।।

যশোরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ ইজিবাইকচালক আহত হয়েছেন।

 

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে যশোর-ছুটিপুর আঞ্চলিক সড়কের এড়েন্দা বাজারের শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শান্তির মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ছুটিপুর থেকে থেকে আসা একটি ইজিবাইক যাত্রী নামানোর জন্য ট্রাকটির পেছনে দাঁড়ায়। এসময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাফেজা বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি ঝিকরগাছা উপজেলার কায়েককোলা গ্রামর হাবিবুর রহমানের স্ত্রী। এসময় ইজিবাইকচালক যশোর সদরের দুর্গাপুর গ্রামের নাসির উদ্দিন ও নিহত হাফেজা বেগমের স্বামী হাবিবুর রহমান আহত হন।

 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে।