বুধবার খুলনায় বিএমএ’র প্রতিবাদ সমাবেশ ও কালো ব্যাচ ধারন
স্টাফ রিপোর্টার:
খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৬টায় শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর রাইসা কিনিকের পরিচালক ডা. রাকিব (৫৯) মারা যান। রাকিব উদ্দিন বাগেরহাট মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন।
নিহতের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম সন্ধ্যা ৭টায় বাংলানিউজকে বলেন, নগরীর মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ১৪ জুন সিজারের জন্য রাইসা কিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে ১৫ জুন সকালে খুলনা মেডিক্যার কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানের চিকিৎসকরাও রোগী রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজে দেখা যায় ১৫ জুন রাতেই এ ঘটনায় সম্ভাব্য হামলাকারী রোগীর স্বজন কুদ্দুস, আরিফ, সবুরসহ কয়েকজন মহিলা। তারা ১৫ জুন রাত সাড়ে ৮টা ৫০ মিনিটের দিকে আমার বড় ভাই ডা. রাকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পেছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. রাকিবের দুই ছেলে মেয়ে রয়েছে। মেয়ে এবার এসএসসি পাস করেছে। ছেলে প্রথম শ্রেণিতে পড়ে বলেও জানান তিনি। তিনি অভিযোগ করেন, ঘটনার পর খুলনা সদর থানায় অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ নানান তালবাহানা করে আমাদের ঘুরিয়েছে। কিন্তু অভিযোগ নেই।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ডা. রাকিবের মৃত্যুর খবর শুনে রাইসা কিনিকে গিয়েছি। এখনও চিকিৎসকের মরদেহ আবু নাসের হাসপাতালে রয়েছে। আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী জানান, মাথায় আঘাতের কারণে তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ নিহতের বাড়িতে নেওয়া হয়েছে।
বুধবার প্রতিবাদ সমাবেশ ও কালোব্যাচ ধারন:
খুলনা বিএমএ’র আজীবন সদস্য বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ ডা. মোঃ আব্দুর রকিব খাঁন (৫৯) তার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় রোগীর স্বজন রুপে সন্ত্রাসীরা তাকে কৌশলে বাহিরে ডেকে নির্মম নির্যাতন করে এবং মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে যায়। পরবর্তীতে কিনিকের স্টাফরা তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ নিবিড় পরিচর্চা কেন্দ্র ( আই সি ইউ ) তে ভর্তি করেন । তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় মঙ্গলবার দ্রুত তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্র ( আই সি ইউ ) তে স্থানন্তর করা হয়।
সন্ধ্যা আনুমানিক ৬.৩০মিঃ তিনি মৃত্যু বরণ করেন। করোনা মহামারীর এই দূর্যোগে জীবনের ঝুকি নিয়ে কাজ করা একজন চিকিৎসকের উপর এই ধরনের ন্যাক্কার জনক বর্বরোচিত সন্ত্রাসী হামলা করে হত্যার ঘটনায় খুলনা বিএমএ’র তীব্র নিন্দা জ্ঞাপন এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবী করেছেন। গতকাল এক খবর বিজ্ঞপ্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে খুলনা বিএমএ’র পক্ষ থেকে বুধবার ১৭ জুন বেলা ১ টায় শহীদ ডা. মিলন চত্ত্বর, সাতরাস্তা মোড়, খুলনায় বিক্ষোভ সমাবেশ ও কালো ব্যাচ ধারন করার কর্মসূচি ঘোষনা করেন।
অপরদিকে বর্বরোচিত সন্ত্রাসী হামলা করে চিকিৎসক হত্যা করার ঘটনায় নিন্দা জ্ঞাপন এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস কে বল্লভ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক
অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. খান আহমেদ হেলালি, ডা. মোহাম্ম হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা. মোঃ রকিবুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ।
বিপিএইচসিডিওএ খুলনা জেলা শাখার শোক:
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল কিনিক এন্ড ডায়াগনাস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার সদস্য প্রতিষ্ঠান রাইসা কিনিক এন্ড ডায়াগনাস্টিক সেন্টারে অফিস সময়কালিন বাদে কর্তবরত চিকিৎসক ডা. মো: আব্দুর রকিব খান রোগীর স্বজনদ্বারা সন্ত্রাসী হামলায় মৃত্যুবরন করায় বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে চিকিৎসক হত্যার বিচারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল কিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা’র সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতি ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, ডা. মোল্ল্যা হারুন-অর-রশীদ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক ডা. এম. বি. জামান, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক
ডা. গৌতম রায়, দপ্তর সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ডা. সৈয়দা জাহানারা বেগম, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক ডা. বিশ^জিৎ সরকার, সমাজ কল্যাণ সম্পাদক মো: রুহুল আমিন ও কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দরা হলেন ডা. জগবন্ধু দাস, ডা. এম. আশরাফ আলী, অসীত বরণ বিশ^াস,
এ্যাডভোকেট সৈয়দ রফিকুল ইসলাম, বিপ্লব কুমার দাস, শামীম আরা নীলা, মো: হাবিবুর রহমান ও বিধান বিশ^াস প্রমূখ।











































