Home আঞ্চলিক ৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে নগর নেতৃবৃন্দের শিক্ষা প্রতিষ্ঠানে সফর

৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে নগর নেতৃবৃন্দের শিক্ষা প্রতিষ্ঠানে সফর

25

খবর বিজ্ঞপ্তি।।
ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত বিশাল সমাবেশ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন।

গতকাল মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে নগরীর ফজলুল উলুম মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা, তালিমুল মিল্লাত, ছিদ্দীকিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, ফুলবাড়িগেট এমদাদুল উলুম, জামিয়া কারীমিয়া, রায়েরমহল মাদ্রাসা, উসায়াতুন হাসানা, ফারুকিয়া ও তৈয়বা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন।
এসময় অধ্যক্ষ এফএম নাজমুস সউদ, অধ্যক্ষ ইদ্রিস আলী, মুফতী গোলামুর রহমান, মাওঃ শেখ আব্দুল্লাহ, মাওঃ আসাদুল্লাহ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মুফতী জিহাদুল ইসলাম, মুফতি মাহবুবুর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম, মুফতী আব্দুর রহিম, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, এসিট্যান্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহমান মিয়াজী, মুফতী আব্দুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আগামী ৩ সেপ্টেম্বর শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সর্বাত্মক সফলে আলেম ওলামাদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।