Home আঞ্চলিক  খুলনা বিএল কলেজ  ছাত্র মৈত্রীর নেতার ওপর হামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের তীব্র ক্ষোভ 

 খুলনা বিএল কলেজ  ছাত্র মৈত্রীর নেতার ওপর হামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের তীব্র ক্ষোভ 

56

খবর বিজ্ঞপ্তি।।

 

আজ ২৯ আগস্ট ’২৩ বেলা ১২টায় খুলনা বিএল কলেজের মেইন গেটস্থ দৌলতপুর শহীদ মিনারের সামনে দাঁড়ানো অবস্থায় বাংলাদেশ ছাত্র মৈত্রী’র খুলনা বিএল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দর মণ্ডলের উপর কতিপয় (৪/৫ জন) সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও মারাত্মক আহত হন। এই অপ্রত্যাশিত অনাকাক্সিক্ষত ঘটনার আকস্মিতায় তিনি বিস্মিত হতবাক এবং মারাত্মক শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পরই দৌলতপুর থানায় যথারীতি ডায়েরী করা হয়েছে।

অপরদিকে এহেন জঘণ্য ন্যাক্করজনক ঘটনায় ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষে সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি ও সহ-সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল।

অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী, খুলনা জেলা কমিটি ও বিএল কলেজ শাখার কমিটির নেতৃবৃন্দ।