Home খেলাধুলা আর্জেন্টিনার লিগে অভিষেক ম্যাচেই জামালের গোল

আর্জেন্টিনার লিগে অভিষেক ম্যাচেই জামালের গোল

64

ক্রীড়া প্রতিবেদক ।।

আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের দল সোল দে মায়োতে অভিষেক হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির ক্লাবের নেতৃত্ব দেন জামাল। আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমে দলকেও জিতিয়েছেন তিনি। নিজে গোলও করেছেন।

 

রোববার (২৭ আগস্ট) তার দল ২-১ গোলে হারিয়েছে জার্মিনালকে। এই খবর আর্জেন্টিনার শীর্ষ মিডিয়াগুলো গুরুত্বের সাথেই ছেপেছে।

প্রথম ম্যাচ খেলেই অবশ্য ম্যারাডোনা-মেসিদের দেশ ছাড়তে হচ্ছে জামালকে। ফিফা উইন্ডোতে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ ৪ ও ৭ সেপ্টেম্বর। এর জন্য আর্জেন্টিনা থেকে দেশের উদ্দেশে সোমবার রওনা হয়েছেন তিনি।

আর্জেন্টাইন লিগে স্মরণীয় অভিষেকের পর খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বক্তব্য সম্বলিত ভিডিও পোস্ট করেন জামাল। তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আসসালামুআলাইকুম। আজ আমার খেলা ছিল। এতে আমরা জিতেছি। আলহামদুলিল্লাহ নিজেও গোল করেছি। প্রচণ্ড ঠান্ডা ছিল। ৩-৪ ডিগ্রি হবে তাপমাত্রা। সাথে প্রবল বাতাস। আমার খেলা দেখতে প্রচুর বাংলাদেশী মাঠে আসেন। ফিরছি বাংলাদেশে। দেখা হবে সেখানে।’