Home Uncategorized ফখরুল বললেন- এই নোংরামির শেষ কোথায়?

ফখরুল বললেন- এই নোংরামির শেষ কোথায়?

61

খুলনাঞ্চল রিপোর্ট।।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর চাউর হয়েছে ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নোংরামির শেষ কোথায়? সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল ঢাকার একটি দৈনিককে বলেন, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে।

আমাকে কেনা সম্ভব নয়। তিনি বলেন, বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার ।