Home খেলাধুলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মোদি স্টেডিয়ামে

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মোদি স্টেডিয়ামে

70

স্পোর্টস ডেস্ক।।

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে এবারের আসরের। মাঠের লড়াই শুরুর আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ৪ অক্টোবর উদ্বোধনী ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই আয়োজন। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সূত্রের মাধ্যমে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া দশ দলের অধিনায়করা উপস্থিত থাকবেন । অনুষ্ঠানে অংশ গ্রহণ করা দেশগুলোর ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরা হবে। বিশেষ পর্বও থাকবে দশ অধিনায়ককে নিয়ে। অনুষ্ঠানে আইসিসির নির্বাহী সদস্যরা ও বিশ্বকাপে অংশ নেওয়া বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের বেশ কয়েকজন নায়ক-নায়িকারও পারফর্ম করার কথা রয়েছে।

এছাড়া দেখা যেতে পারে কয়েকজন বিখ্যাত সঙ্গীশিল্পীকেও। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। মূল আসরে নামার আগে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা।