Home খেলাধুলা আবারও জেল হতে পারে রোনালদিনিওর

আবারও জেল হতে পারে রোনালদিনিওর

53

স্পোর্টস ডেস্ক।।

খেলোয়াড়ি জীবনে বহুবার বিতর্কে জড়িয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনিও। পেশাদার ফুটবল ছাড়ার পরও বিতর্ক তার পিছু ছাড়েনি। একবার তো জেলেও গিয়েছিলেন তিনি। আবারও একটি ক্রিপ্টোকারেন্সির মামলায় জেল হতে পারে সাবেক এই মিডফিল্ডারের।

‘১৮কেরোনালদিনিও’ নামের একটি কোম্পানির বিরুদ্ধে জনগণের অর্থ আত্মসাতের অভিযোগ বিষয়ে তদন্ত করছে ব্রাজিল সরকার। কোম্পানিটির সঙ্গে লেনদেনে জড়িত জনগণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। রোনালদিনিও এই কোম্পানির শুভেচ্ছাদূত। ব্রাজিলের সাবেক এই তারকার সঙ্গে কোম্পানিটির সম্পৃক্ততা কতটুকু সেটি জানতেই রোনালদিনিয়োকে ডাকা হয়েছিল। তবে তা গ্রাহ্য করেননি তিনি। পরবর্তী সমনেও উপস্থিত না হলে তাকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে।

রোনালদিনিওর নামে বিশ্বজুড়েই বেশ কিছু কোম্পানি পরিচালিত হয়। ‘১৮কেরোনালদিনিও’ প্রথমে চালু হয়েছিল জুয়েলারি ও ঘড়ির ব্যবসা-প্রতিষ্ঠান হিসেবে। তবে ব্রাজিলের পাবলিক প্রসিকিউটরস অফিস বলছে, জনগণের সঙ্গে অর্থ নিয়ে প্রতারণা করে আসছে কোম্পানিটি।

 

গণমাধ্যমের প্রতিবেন অনুযায়ী, লোকজনকে মিথ্যা লাভের আশা দেখিয়ে জনগণকে বিনিয়োগ করতে প্রলোভন দেখিয়ে আসছিল কোম্পানিটি। রোনালদিনিও এই কোম্পানিটির শুভেচ্ছাদূতই শুধু। প্রতারণা সঙ্গে জড়িত কি না সেটি এখনো জানা যায়নি। যদিও তার আইনজীবী নিশ্চিত করেছেন, এই মামলায় রোনালদিনিও ভুক্তভোগী। অনুমতি ছাড়া রোনালদোর নাম এবং খ্যাতি ভাঙিয়ে ব্যবসা করেছে তারা।