Home আঞ্চলিক বিপিএইচসিডিওএ খুলনা জেলা শাখার বার্ষিক সাধারন সভা

বিপিএইচসিডিওএ খুলনা জেলা শাখার বার্ষিক সাধারন সভা

15

 

খবর বিজ্ঞপ্তি।।

শুক্রবার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিভাগীয় কমিটি এবং বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার সুযোগ্য সভাপতি ডা. গাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে জে.এইচ. শান্তা টাওয়ার, ১৭/২, কেডিএ এভিনিউ, ময়লাপোতা, খুলনায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত এজিএম-এ সংগঠনের ২৫সদস্য বিশিষ্ট আগামী তিন (০৩) অর্থ বছরের (২০২৩-২০২৪, ২০২৪-২০২৫ হতে ২০২৫-২০২৬) জন্য নিম্নরূপ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। সহ-সভাপতিবৃন্দরা হলেন ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, ডা. মোল্লা হারুনুর-অর-রশিদ, অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাংবাদিক ফারুক আহমেদ। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. গৌতম রায়, যুগ্ম-সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, কোষাধ্যক্ষ ডা. এম. বি. জামান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দাস, দপ্তর সম্পাদক মো: রুহুল আমিন, স

মাজ কল্যাণ সম্পাদক শামিম আরা নীলা, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক পাপিয়া সারোয়ার শিউলী, চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: সৈয়দ রফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক অসিত বরণ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিধান বিশ্বাস। এছাড়া কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ হলেন ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, ডা. মো: মেহেদী হাসান, ডা. নাজদান লস্কর, মো: হাবিবুর রহমান, ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, বাবু উত্তম গুপ্ত এবং এফ. এম. মিজানুর রহমান।