Home আঞ্চলিক খালিশপুর থানা মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

খালিশপুর থানা মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

40

খবর বিজ্ঞপ্তি।।
খালিশপুর থানা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়ে। শুক্রবার (২৫ আগস্ট)
বিকাল ৪টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে মহানগর মহিলা দলের সভাপতি আজিজা
খানম এলিজার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা
বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম।

প্রধানবক্তা ছিলেন থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস। বিশেষ
অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন।
শাহানাজ সরোয়ারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আনজিরা
খাতুন, নিঘাত সীমা, পাপিয়া রহমান, পারুল বেগম, আফরোজা জামান, লুবনা
ইয়াসমিন বিউটি, পারভীন বেগম, জাকিয়া সুলতানা, মিসেস মনি, শারমিন আক্তার
প্রমূখ।