ক্রীড়া প্রতিবেদক
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় করোনাভাইরাস মহামারীর রূপ নেয়নি। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলনামূলক বেশ কম। তাই লঙ্কান ক্রিকেট বোর্ড মুখিয়ে আছে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের জন্য।
আগামী মাসেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের। শ্রীলঙ্কার অবস্থা যেমনই থাকুক না কেন, বাংলাদেশে এখন করেনার যে ভয়াবহ রুপ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, তাতে করে মুমিনুল হকের দল কি শ্রীলঙ্কা যাবে? বিসিবি কি শ্রীলঙ্কা সফর বহাল রাখবে? নাকি ভারতের মত খেলতে না যাওয়ার কথা জানিয়ে দেবে? এ মুহূর্তে ক্রিকেট ভক্ত, সমর্থক তথা ক্রিকেট সংশ্লিষ্ট সবার জিজ্ঞাসা? বিসিবি অবশ্য এখন পর্যন্ত শ্রীলঙ্কা সফর নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জুন মাসের শুরু থেকেই বলে আসছেন, বর্তমান পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। এরকম অবস্থায় আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা ছাড়া আর কি-ইবা করতে পারি। তবে বিসিবির এ অন্যতম শীর্ষকর্তা বারবারই বলেছেন, আশা করি চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলব। খেলতে না যাওয়ার ঘোষণা না দিলেও ভেতরের খবর, করোনার এ ভয়াবহ তান্ডবে টাইগারদের আপাতত শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়।
তার চেয়ে বড় কথা, এটা ওয়াল্ডর্ টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেখানে র্যাংকিংয়ের বিষয়টাও জড়িত। এটা তিন ম্যাচের টি-টোয়েন্টি বা ওয়ানডে সিরিজ নয় যে, অল্প প্রস্তুতি নিয়ে ৪-৫ দিনের মধ্যে সফর শেষ করে চলে আসা যাবে। সব মিলে গোটা পরিবেশ প্রেক্ষাপট আসলে তিন ম্যাচের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার বিপক্ষে। তাই এরকম অপ্রস্তুত অবস্থায় করোনার শঙ্কা নিয়ে খেলতে যাওয়ার কোন মানেই হয় না।
স্বস্তির জয়ে মাঠে ফিরল রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
৩৭ মিনিটের মধ্যেই একটি দল ৩-০গোলে এগিয়ে গেলে ম্যাচের বাকি অংশে তাদের মধ্যে একটু ঢিলেঢালা ভাব এসে যায়। তবে গা এলিয়ে দেওয়া নয়, রিয়াল মাদ্রিদের পায়ে দ্বিতীয়ার্ধে যে ফুটবল দেখা গেল তা কান্তি ও শ্রান্তিতে ভরা। তাই ঘরের মাঠে এইবারের বিপক্ষে ৩-১গোলে জিতেও হয়তো জিদানের দলের চিন্তা হচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বেশ নিষ্প্রভও মনে হয়েছে তাদের।
এই ঘরের মাঠ কিন্তু সেই চিরপরিচিত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম নয়, এটি অনুশীলন ভেন্যু ভালদেবেবাসের স্টেডিয়াম আলফ্রেডো ডি স্টেডিয়াম। রবিবার নতুন এই হোম ভেন্যুতেই কোচকে তার ২০০তম ম্যাচে বড় জয়ই উপহার দিলো রিয়াল মাদ্রিদ। তবে এই জয়ও ম্যাচ ফিটনেসের ঘাটতিটা ঢাকতে পারেনি। সার্জিও রামোসের উরুতে ব্যান্ডেজ দেখা গেল। ম্যাচের মাঝখানে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে মার্সেলোকে। ভার্চুয়াল স্টুডিওতে বসে ধারাভাষ্যকার বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তো সাবধানই করে দিলেন জিদানের দলকে-আগামী ম্যাচ থেকে অনেক উন্নতি করতে হবে তাদের। ফুটবলে কী হতে পারতো, এমন কথার মূল্য কম। কী হয়েছে সেটিই আসল। করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাওয়ার আগে সর্বশেষ ম্যাচটি ২-১গোলে রিয়াল মাদ্রিদ হেরেছিল রিয়াল বেতিসের কাছে। সে কথা ভাবলে জয়ে ফেরাটাই ছিল মূল লক্ষ্য এবং রিয়াল মাদ্রিদ লক্ষ্যপূরণ করেছে বড় জয়ে। বার্সেলোনার সঙ্গে আবার তাদের দুই পয়েন্টের ব্যবধান। ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার ৬১, রিয়াল মাদ্রিদের ৫৯। এই জয় আবার চাপে ফেলে দিয়েছে বার্সেলোনাকে। আগের রাতে মায়োর্কার মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে মেসিরা বড় জয় তুলে নেওয়ার পর এ ম্যাচ পা হড়কে গেল বিপদ হতো। সেটা হয়নি এবং সেটা হওয়াটা যে কঠিন ৪ মিনিটেই গোল করে বুঝিয়ে দেন টনি ক্রুস। ৩০ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুন হয় সার্জিও রামোসের গোলে। সাত মিনিট পর মার্সেলোর গোলে ৩-০। এক হাঁটু মুড়ে বসে জর্জ ফয়েডকে গোলটি উৎসর্গ করেছেন ব্রাজিলিয়ান ফুলব্যাক।
স্কুল মাঠে শামসুন্নাহার-সানজিদারা
ক্রীড়া প্রতিবেদক
ফিটনেস ধরে রাখতে যার যতটুকু সুযোগ আছে ততটুকই কাজে লাগাতে হবে। প্রয়োজন হলে বাড়ীর উঠানেই করতে হবে জগিং, রানিং রবিবার নারী ফুটবলাদের এমন নির্দেশনা দিয়েছিলেন দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন।
তার নির্দেশনা পেয়েই অ্যাকশনে নেমে পড়েছেন নারী ফুটবল দলের কয়েক সদস্য। ময়মনসিংহের কলসিন্দুরের শামসুন্নাহার (সিনিয়র), সানজিদা আক্তার, সাজেদা ও নাজমারা কাকডাকা ভোরেই ঘর থেকে বের হয়ে ছুটে গেছেন তাদের স্কুল মাঠে। মেয়েরা নিজেদের থেকেই উপলব্ধি করছেন যে, শরীরচর্চা না করলে ফিটনেস লেভেল কমে যাবে। প্রধান কোচের বার্তা পাওয়ার পর আরো সচেতন হয়েছেন তারা।
চলে যাবে জামালের বিদেশি ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক
বেতন নিয়ে বিদেশি ফুটবলারদের সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটে গেছে বলে দাবি করেছেন শেখ জামাল ফুটবল দলের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল।
গতকাল সোমবার তিনি জানিয়েছেন, ‘মার্চে খেলা বন্ধ হলেও আমরা বিদেশিদের বেতন দিচ্ছি মে মাস পর্যন্ত। কিন্তু নাইজেরিয়ান মানডে ওসাজিও জুলাই পর্যন্ত বেতন চাওয়ায় যত ঝামেলা হয়। গতকাল আমাদের কাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদেরের অফিসে সব বিদেশিকে ডাকা হয়েছিল। সেখানেই তাদের সঙ্গে সব ঝামেলা মিটিয়ে ফেলা হয়েছে।’
শেখ জামাল ধানমন্ডি কাবে ছিলেন ৬ বিদেশি ফুটবলার। এর মধ্যে একজন নিবন্ধিত ছিলেন না। লিগের দ্বিতীয় পর্বের জন্য তাকে রাখা হয়েছিল। বাকি ৫ জনের মধ্যে জাপানি ফুটবলার দেশে ফিরে গেছেন আগেই। যে ৫জন আছেন তাদের মধ্যে মানডে নাইজেরিয়ান, ৩জন গাম্বিয়ান আর অন্যজন আইভরি কোস্টের।
পুরো বছরের বেতন পাবেন রুমানা-সালমারা
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই নারী ক্রিকেটাদের পাশে ছিল। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াতে গত মার্চে বিসিবি প্রিমিয়ার লিগের সিলেকশন ক্যাম্পে থাকা সকল নারী ক্রিকেটারদের ২০লাখ টাকা দিয়ে সহায়তা করেছিল। এবার চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের পাশে এসে দাঁড়াচ্ছে বিসিবি। তাদের পুরো বছরের বেতন চলতি জুন মাসে দেবে বিসিবি।
গতকাল সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে নারী ক্রিকেট দলের অপারেশন্স ইন-চার্জ তওহিদ মাহমুদ। তিনি জানিয়েছেন, সব সময়ই নারী ক্রিকেটারদের বেতন একসঙ্গে দেওয়া হয়। তবে করোনার জন্য এবার সেটা আগেই দেওয়া হবে। তিনি বলেন, ‘এটা (এক সঙ্গে বেতন দেওয়া) আমরা নিয়মিত করে থাকি। যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের প্রতিমাসে বেতন দিতেই হয় আমাদের। ছেলেরা ওদের বেতন প্রতি মাসে নেয়। মেয়েদের বেতন যেহেতু কম ছেলেদের চেয়ে, তাই ওদের বেতন প্রতিমাসে না দিয়ে একবারে দিয়ে দেই, যাতে তারা কিছু একটা করতে পারে। এটা আমরা সবসময় করি।
আগস্টে অনুশীলনে ফিরবেন আর্চারিরা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে মার্চ থেকে বন্ধ আর্চারি ক্যাম্প। তবে জুলাই থেকে ক্যাম্প শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আর্চারি ফেডারেশন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে তারা। করোনা পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করতে চায় ফেডারেশন। আপাতত আগস্টে রোমান সানাদের ক্যাম্প শুরু করার ইচ্ছা তাদের।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ২৮ আর্চার নিয়ে চলছিল অনুশীলন। করোনার কারণে বন্ধ হওয়ার আগে আবাসিক ক্যাম্পে কোচ হিসেবে ছিলেন জার্মানির মার্টিন ফ্রেডরিক। ফেডারেশন স্বপ্ন দেখছে ক্যাম্পের মধ্যমণি রোমানকে ঘিরে। তবে বর্তমান অবস্থায় কোনও ঝুঁকি নিতে চাইছে না আর্চারি ফেডারেশন।
নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে কানেরিয়ার আবেদন
ক্রীড়া প্রতিবেদক
আজীবনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)কে চিঠি দিয়েছেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই ঘটনায় নতুন করে পিসিবির কাছে আবেদন করেছেন, যেন নিষেধাজ্ঞা উঠিয়ে তাকে খেলতে দেওয়া হয় ঘরোয়া ক্রিকেট।
অনেক দিন ধরেই কানেরিয়ার আকুতি, ক্রিকেটে আবারও ফিরতে চান তিনি। সেটি ঘরোয়া ক্রিকেটে হলেও মন্দ নয়। সম্প্রতি একটি চিঠিতে পিসিবি প্রধান এহসান মানিকে এমনই আবেদন করেছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের হয়ে তার আইনি প্রতিষ্ঠানই এহসান মানিকে অনুরোধ করেছেন, যেন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় কানেরিয়ার।
নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন মদ্রিচ
ক্রীড়া প্রতিবেদক
আলাপের শুরুটা হয়েছিল কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে। কোন পথে এগোলে ফরাসি ফরোয়ার্ড ফুটবল বিশ্বে রাজত্ব কায়েম করতে পারবেন তা নিয়ে বলছিলেন লুকা মদ্রিচ। সঙ্গে জানিয়ে দিলেন নিজের ভবিষ্যতও।
নিজের ভবিষ্যত পরিকল্পনাটাও পুরোপুরি ফুটবল নিয়ে ঘেরা ‘ক্রুইফ অব ক্রোয়েশিয়া’র। আগামী সেপ্টেম্বরে বয়সটা ৩৫ হবে মদ্রিচের। ফুটবলে সময়টাকে ‘বুড়ো কাল’ বললে অত্যুক্তি হবে না। তার বয়সে অনেক খেলোয়াড় অবসর নিয়ে ভাবেন। মদ্রিচও ভাবছেন অবসর নিয়ে। তবে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বুটজোড়া এখনই তুলে রাখছেন না। অন্তত আরও দুই মৌসুম বা তারও বেশি শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে তারপর নিজ দেশের জাতীয় দলে কোচিং ক্যারিয়ার শুরু করার কথা ভাবছেন মদ্রিচ। ক্যারিয়ারটাও তিনি শেষ করতে চান সান্তিয়াগো বার্নাব্যুতে।
প্রিমিয়ার লিগের আরো দুজন করোনায় আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
নতুন করে আরো দুজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে প্রিমিয়ার লিগের কাব সুত্র নিশ্চিত করেছে। এর মধ্যে একজন লিগ টেবিলের তলানির দল নরউইচ সিটির খেলোয়াড় হলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা হয়নি।
কাবের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘সদ্য কোভিড-১৯ পরীক্ষায় নরউইচ সিটির একজন খেলোয়াড়ের দেহে পজিটিভি কেস পাওয়াগেছে। প্রিমিয়ার লিগের প্রোটোকল অনুযায়ী ওই খেলোয়াড়কে পুনরায় পরীক্ষার আগে সাত দিনের জন্য সেল্ফ আইসোলেশনে পাঠানো হবে।’ গোপনীয়তার স্বার্থে খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি নরউইচ। আগামী ১৯ জুন সাউদাম্পটনের বিপক্ষে নরউইচ সিটি মাঠে নামার কথা রয়েছে।
মেক্সিকোতে লিগ শুরু করতে ঝুঁকি নেই
ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৪ জুলাই থেকে মেক্সিকোতে লিগা এমএক্স শুরু হবার কথা রয়েছে। কিন্তু বর্তমানে মেক্সিকোতে করোনাভাইরাসের সংক্রমণ বিপজ্জনক হারে বেড়ে গেলেও তাতে লিগ শুরু হতে কোনো সমস্যা হবে না বলেই ইঙ্গিত পাওয়া গেছে।
পেশাদার কাব পুয়েবলা জানিয়েছে একজন খেলোয়াড় ও একজন স্টাফসহ কাবের তিনজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে লিগা এমএক্সের ৩৫ জন খেলোয়াড়ের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ল। এদের সাথে রয়েছেন লিগা এমএক্সের সভাপতি এনরিকে বোনিলাও। গত ২০ মার্চ বোনিলার দেহে করোনার অস্তিত্ব ধরা পড়লেও তারপরথেকে তিনি সুস্থ হয়ে উঠেছেন। লিগকে সামনে রেখে মেক্সিকোর বড় চারটি দল কাব আমেরিকা, ক্রুজ আজুল, পুমাস ও এবং শিভাস কঠোর স্বাস্ব্যবিধির মধ্যে গতকাল সোমবার থেকে অনুশীলনে ফিরেছে। এই মুহূর্তে শুধুমাত্র ব্যক্তিগত কিংবা ছোট গ্রুপে অনুশীলনের অনুমতি রয়েছে।
রুদ্ধদার স্টেডিয়ামের সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া প্রতিবেদক
গেল মার্চ থেকে মহামারি করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এরইমধ্যে মাঠে ফিরেছে ইউরোপের বেশ কিছু ফুটবল লিগ। আগামী মাস থেকে মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেটও। ৮ জুলাই থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে টেস্ট সিরিজটি হবে রুদ্ধদার স্টেডিয়ামে। ফাঁকা গ্যালারির কারণে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সুবিধা পাবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স।
ইংল্যান্ডের মাটিতে খেলা হওয়ায়, দর্শক বেশি থাকবে স্বাগতিকদের। কিন্তু রুদ্ধদার স্টেডিয়ামে দর্শকদের সমর্থন স্বাগতিকরা না পেলে, সুবিধা হবে ক্যারিবীয়দের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ৯জুন ম্যানচেষ্টারে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থেকেও পৃথক-পৃথক গ্রুপে অনুশীলন করছে ওয়েস্ট ইন্ডিজ। সরকারি সকল নির্দেশনা মেনে ও বায়ো-সুরক্ষার ব্যবস্থা করে সিরিজটি আয়োজন করবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেটবোর্ড (ইসিবি)। দর্শকদের উপস্থিতি ছাড়াই পুনরায় শুরু হবে ক্রিকেট। আর এতে ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় সুবিধা দেখছেন সিমন্স।
শ্রীলংকায় এশিয়া কাপ নিয়ে ভারতের পাল্টি
ক্রীড়া প্রতিবেদক
করোনা সংকট কাটিয়ে উঠেছে শ্রীলংকা। তারা তাই এশিয়া কাপ আয়োজন করতে চায়। এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু সমঝোতা করে পিসিবি আসরটি শ্রীলংকাকে আয়োজনের স্বত্ব দিয়েছে। বিনিময়ে ২০২২ এশিয়া কাপ আয়োজন করবে তারা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর বেরোয়। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টি দিয়েছে। তারা দাবি করেছে, এসিসির সভায় এমন কোন সিদ্ধান্তই হয়নি। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে টাইমস অব ইন্ডিয়াকে জানানো হয়েছে, ‘শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তের খবর কোত্থেকে বেরিয়েছে আমরা জানি না। খবরটা এতো দ্রুত ছড়িয়েছে দেখে আমরা বিস্মিত। বিসিসিআই পরিষ্কার করে জানাচ্ছে, এসিসির সভায় এশিয়া কাপের কোন সিদ্ধান্ত হয়নি। বোর্ড একথা বলতে বলতে কান্ত। বিসিসিআই কেবল জিম্বাবুয়ে এবং শ্রীলংকা সিরিজ নিয়েই সিদ্ধান্ত দিয়েছে।’
দলের বাইরে থেকে উপকার সরফরাজের
ক্রীড়া প্রতিবেদক
ব্যক্তিগত ও অধিনায়ক হিসেবে ব্যর্থ হওয়ায় পাকিস্তান দলে নিজের জায়গা হারিয়েছিলেন সরফরাজ আহমেদ। তবে দীর্ঘদিন পর ইংল্যান্ডের বিপে আসন্ন সিরিজের দলে ফিরেছেন ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা অধিনায়ক সরফরাজ। দলের বাইরে থাকাটা তার জন্য বড় উপকারই হয়েছে বলে জানান সরফরাজ। কারণ ঐসময় ভুল-ত্রুটি ও ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। পাকিস্তানের একটি অনলাইনের লাইভ সেশনে তেমনটাই জানান সরফরাজ।
তিনি বলেন, ‘দলের বাইরে থাকায় নিজেকে নিয়ে বেশিরভাগ ব্যস্ত সময় পার করেছি। শেষ তিন মাসে কোয়ারেন্টাইনে পরিশ্রম করেছি। নিজেকে নতুনভাবে তৈরি করার ভালো সুযোগ পেয়েছিলাম। নিজের ফিটনেসের উন্নতি করেছি, এটি আমি উপলব্ধি করতে পারছি’।
গত বছরের অক্টোবরে অধিনায়কত্ব হারানোর সঙ্গে পাকিস্তান দল থেকে বাদ পড়েন সরফরাজ। এতে কেন্দ্রীয় চুক্তিদের অবনতি ঘটে তার। ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে যান তিনি। দল থেকে বাদ পড়লেও ফর্ম ফিরে পেতে প্রথম শ্রেনির ক্রিকেটে যোগ দেন সরফরাজ। কিন্তু যথাযথভাবে সেখানে নিজেকে ফিরে পেতে পারেননি তিনি। পিএসএলে ২১.১৪ গড়ে ১৪৮ রান করেন ৩২ বছর বয়সী সরফরাজ। তারপরও উন্নতির জন্য হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম করেছেন তিনি।









































