বিনোদন ডেস্ক।।
মুক্তির অপেক্ষায় রয়েছে কলকাতার অভিনেত্রী তৃণা সাহার নতুন ওয়েব সিরিজ ‘পিলকুঞ্জ’। অর্ণব রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় এ সিরিজের প্রচারেই ব্যস্ত তৃণা। এদিকে ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজে তৃণাকে ঘিরে সম্প্রতি ছড়িয়েছে বিতর্ক। বিতর্ক সামলান কীভাবে? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, সামলানোর কিছু নেই! একটা ভুলকে দুইশ’ জনও ঠিক বলতে চাইলে সেটা ঠিক হয়ে যায় না। এসব বিতর্কের কারণে নিজের ভাবমূর্তি নিয়েও আমি বিচলিত নই।











































