বিনোদন ডেস্ক।।
বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে গায়িকা, অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্যের। বাঙালি এই অভিনেত্রীর বেড়ে ওঠা দিল্লিতে। তবে তার বাবা কলকাতার এবং মা বাংলাদেশের ময়মনসিংহের। সে কারণে নিজেকে প্রবাসী বাঙালি বলে সম্বোধন করেন তিনি। ‘জাওয়ান’-এ অভিনয়ের মধ্যদিয়ে স্বপ্নপূরণ হয়েছে সঞ্জীতার। তিনি বলেন, এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না। স্বপ্নপূরণ হয়েছে আমার। তবে নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করেছি ছবিটিতে।











































