Home জাতীয় অগ্নিবীনা ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

অগ্নিবীনা ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

30

 

ঢাকা অফিস।।

ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন ফাতেমা নগর স্টেশনের কাছে তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। রবিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে রেলওয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছে রাত সোয়া ১০টা থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনেরর সুপারিনটেনডেন্ট এসএম নাজমুল হক খান। ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ময়মনসিংহ জংশনে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনেরর সুপারিনটেনডেন্ট এসএম নাজমুল হক খান বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীনা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা সাত মিনিটে ছেড়ে যায়। ময়মনসিংহ-ঢাকা রেলপথের ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছেড়ে যাওয়ার কিছুদূর পরে রাত পৌনে ৮টার দিকে তিনটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছে রাত সোয়া দশটার দিকে কাজ শুরু করেছে। উদ্ধার কাজ সম্পন্ন হতে ঘন্টা তিনেক লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।