স্টাফ রিপোর্টার।।
মোটরসাইকেল দুর্ঘটনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিনসহ তিন জন আহত। রবিবার রাত ১২টার দিকে নগরীর ইকবালনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন দৈনিক পুর্বাঞ্চল-এর স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ ও ব্যবসায়ী আবু সালেহ।
জানাগেছে, রাত ১২টার দিকে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেল প্রথমে সাংবাদিক সোহেল মাহমুদের মোটর বাইককে আঘাত করে পরবর্তীতে শাহীনের মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসা পৌছে দেন।
আহত শাহিন বলেন, কোনকিছু বুঝে না ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটেছে। ওই মোটর বাইকে কারা ছিলেন সে সর্ম্পকে তিনি নিশ্চিত নয়। আহত সাংবাদিক সোহেল মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারী বৃদ্ধি করা উচিত।
এ ব্যাপারে মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু বলেন, কিছুদিন যাবৎ একশ্রেনীর তরুন মোটরবাইক চালক রাতের নগরীতে বেপরোয়া ভাবে গাড়ী চালান এবং ওই সকল বাইকররা বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ডে জড়িত। পপলু এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সাংবাদিক কৌশিক দে বলেন, রাতের নগরী অনেকটা অপরাধীদের দখলে থাকে। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু খতিয়ে দেখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর খুঁজে বেড় করা দরকার।











































