Home আঞ্চলিক মাদক ব্যবসায়ী তাড়াতে মাদক ব্যাবসায়ী ও ভূমিদসুদের মানববন্ধন

মাদক ব্যবসায়ী তাড়াতে মাদক ব্যাবসায়ী ও ভূমিদসুদের মানববন্ধন

23

শহিদুল ইসলাম দইচ।।
যশোরে শিউলি বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে উচ্ছেদের দাবিতে অপর মাদক ব্যবসায়ী শিলা বেগম পরিবার এবং এলাকার লোকজন নিয়ে মানববন্ধন করেছেন।রবিবার (২০ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এদিকে শিউলির পরিবার দাবি করেছে এলাকায় অনেকে মাদক ব্যাবসা করে। তার মধ্যে মানবন্ধনেই উপস্থিত আছে শিলা বেগম, মনো বেগম, মানিক, রতন ও মাসুদসহ অনেকে।

সূত্রে প্রকাশ, যশোর শহরের রায়পাড়া মাদকের আক্রা হিসেবে খ্যাত। ওই এলাকায় রুস্তম আলীর সাথে তার আপন ভাগ্নি শিউলির জায়গা জমি নিয়ে বিরোধ। গত ৭ জুলাই দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় স্ট্রোক করে মারা যায় রুস্তম আলী। হাসপাতালে নেয়ার পরে তদন্ত না করে ডাক্তাররা স্বাভাবিক মৃত্যু হিসেবে রিপোর্ট দেন। এসময় নিহত রুস্তমের স্ত্রী শিলা বেগমের নেতৃত্বে তার পরিবারের লোকজন নিয়ে শিউলির ঘরের মালামাল লুট করে তাকে এলাকাছাড়া করে। তখন থেকে শিউলির ঘরে তালা মেরে দখল করে রাখে শিলা। শিউলি বিভিন্ন জায়গা অভিযোগ করে প্রতিকার না পেয়ে ১৮ আগস্ট সন্ধ্যায় নিজের ঘরে তালা নিজে ভেঙ্গে ওঠে। এসময় শিউলির উপরে হামলা করলে শিউলি ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি সামাল দেন।এলাকাবাসীর একাধিক সূত্র বলছে, ওই এলাকার ভূমিদস্যু আবুল বাশার তার অপর সহযোগী, রেল বাবু ও রাজ্জাক মাদক ব্যবসায়ী ওই দুই পরিবারকে উচ্ছেদ করে জায়গাটি দখল করতে চায়। আজকের এই মানববন্ধনের মূল হোতা আবুল বাশার, রেল বাবু ও রাজ্জাক।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, রায়পাড়া এলাকায় মামাতো-ফুফুতো ভাইবোনদের সাঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ এক পক্ষ আর এক পক্ষের ঘর দখল করে রেখেছিল নিজের ঘর নিজে খুলে ঘরে ঢোকে । ওরাই ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে দুই পক্ষের সাথে কথা বলে। তিনি বলেন, মাদক ব্যবসায়ী যেই হোক ছাড় দেয়া হবে না।