খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়েই বাঙালি জাতীয়তাবাদ, সংবিধান ও বাক স্বাধীনতাকে গলাটিপে ধরেছিলো। সেদিন লোভী মোস্তাক, জিয়া, তাহেরউদ্দিন ঠাকুর, চাষী নজরুলরাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিলো। তারা সাইফুর রহমানের ঢাকার বাড়িতে বসে বঙ্গবন্ধু হত্যার সকল ষড়যন্ত্র করেছিলো। তিনি আরো বলেন, খুনীরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যার উদ্দেশ্যে সেদিন ৩২নম্বরের বাড়িতে হামলা করেনি; তারা এদেশে যাতে বঙ্গবন্ধুর কোন রক্তের উত্তরসূরী না থাকে সেজন্যে শিশু রাসেলসহ অন্ত:স্বত্বা আরজু মনিকে পর্যন্ত হত্যা করেছিলো। কিন্তু রাখে আল্লাহ মারে কে? আল্লাহপাকের অসীম কৃপায় শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় জীবনে বেঁচে যান। আজ বঙ্গবন্ধু যোগ্য সন্তান হিসেবে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার উন্নয়নের এই অদম্য অগ্রযাত্রারকে প্রতিষ্ঠিত করতে সকল স্বার্থের উর্ধ্বে উঠে একযোগে কাজ করতে হবে।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় দেয়ানা উত্তরপাড়া ঈদগা ময়দানে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর গোলাম রব্বানী টিপু’র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মাজহারুল আনোয়ার শাহজাহান, যশোর বোর্ডের সাবেক কন্ট্রোলার মাধব চন্দ্র রুদ্ধ, খুলনা মহানগর আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কৃষি প্রশিক্ষণ ইন্সিটিটিউটের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহাবুব রহমান।
দৌলতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আকরাম হোসেন ও সবুজ বন্দের পরিচালনায় অন্যান্যের মধ্যে রানা পারভেজ সোহেল, সাহাবুদ্দিন হিরণ, শেখ সোলায়মান, মো: আকরাম হোসেন, শেখ জিহাদ, শাহীন মোল্লা, ইকরাম মোল্লা, তুহিন মোল্লা, সালমান খান, কাজল বন্দ, শেখ সবুর, হাজী লুৎফর রহমান, রানা গাজী, মো. ওসমান, অশোক দাস, ভবেন ম-ল, মিরাজ হোসেন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোক সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।##
মানব বন্ধনে আ’লীগ নেতৃবৃন্দ
বঙ্গবন্ধুর শেষ রক্তকে মুছে ফেলতে খালেদা নিজামী রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলা করেছিলো
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বঙ্গবন্ধুর শেষ রক্তকে মুছে ফেলতে খালেদা নিজামী রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলা করেছিলো। কুখ্যাত খুনী জিয়ার উত্তরসুরী খালেদা প্রধানমন্ত্রী হয়ে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার পৃষ্ঠপোষকতা করে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্বের কোন রাষ্ট্রে এ ধরণের নজীর এখন পর্যন্ত পাওয়া যায়নি। যা খালেদা নিজামীর জোট সরকার করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, দেশের জনগণ আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবি করছে। জনতার এই দাবির সাথে বাংলাদেশ আওয়ামী লীগও সহমত পোষণ করে। নেতৃবৃন্দ বলেন, এদেশে আর যাতে কোন হত্যাকান্ড সংঘটিত না হয় সেজন্যে ২১ আগস্টের অন্যতম কুশীলব কুখ্যাত তারেককে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
গতকাল রবিবার বিকাল ৫টায় পিকচার প্যালেস মোড়ে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানব বন্ধনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তার বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু,খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারেক মাহমুদ তারা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট অলোকা নন্দা দাশ, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, বাবুল সরদার বাদল, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান সিকদার রাজু, অ্যাডভোকেট শামীম মোশাররফ, নজরুল ইসলাম তালুকদার, শেখ এশারুল হক, মুন্সি মোহাম্মদ সেলিম, মোঃ শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, নাসরিন আক্তার, এডভোকেট আব্দুল লতিফ, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, এডভোকেট এনামুল হক, নূরিনা রহমান বিউটি, মল্লিক নওশের আলী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম পলাশ, শরিফুল ইসলাম মুন্না, রেজওয়ানা প্রধান, ফেরদৌস আলম রিতা, রেখা খানম, মাকসুদা খানম পাখি, ইলিয়াস হোসেন লাবু, মাসুম উর রশিদ, তাইজুল ইসলাম, রুমান আহমেদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
থানা আ’লীগ সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খানজাহান আলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এস এম আনিছুর রহমানের মা আঞ্জুমনোয়ারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজেউন)। তিনি দীর্ঘদিন লিবার, ফুসফুস, কিডনি ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে ৬ ছেলে, ৬ মেয়ে, নাতী নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ৯টায় মরহুমার নামাজে জানাযা নূরানী জামে মসজিদ ঈদগাহে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হবে। আঞ্জুমনোয়ারা বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহতদের বাড়িতে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর মুন্সি মনিরুজ্জামান মুকুল, মো. জাকারিয়া রিপন, মো. হাবিবুর রহমান মোড়লসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সাবেক চেয়ারম্যান এস এম আনিছুর রহমানের মা আঞ্জুমনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি।
।। আজকের নগরী।।
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা আজ সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।











































