Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

80

খুলনায় পদযাত্রা পূর্ব সমাবেশে হেলাল’র অভিযোগ: বেগম খালেদা জিয়াকে মেডিক্যাল কিলিংয়ের চক্রান্ত চলছে
খবর বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেডিক্যাল কিলিং এর আয়োজন করেছে ফ্যাসিস্ট সরকার।
খুলনায় বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির পূর্বে সমাবেশে এ অভিযোগ এনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে যেভাবে মেডিক্যাল কিলিং করা হয়েছে, একই প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকেও হত্যার চেষ্টা করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে দাঁড়িয়ে এই অপচেষ্টার দাঁতভাঙ্গা জবাব দেবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
শনিবার (১৯ আগষ্ট) বিকেলে খুলনায় মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে স্মরণকালের বৃহত্তম গণ মিছিল করে দলটি।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সুযোগ্য সহধর্মীনী জোবায়দা রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রায়কে ছেড়া কাগজের মতো উড়িয়ে দেবে।
হেলাল বলেন, এই সরকারের পতন সুনিশ্চিত। শেখ হাসিনা আর একটি অবৈধ ইলেকশানের পায়তারা করছে। সারা বিশ^ তাদেরকে বয়কট করেছে। আনন্দবাজার পত্রিকার সংবাদ পড়ে যারা আনন্দিত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে শেরে বাংলা এ কে ফজলুল হকের উক্তি স্মরণ করিয়ে দিয়ে হেলাল বলেন, কম্বোডিয়া, শ্রীলংকা, আফগানিস্তানের শাসকরা পালাতে পেরেছিল। কিন্ত বাংলাদেশ থেকে হাসিনাকে পালাতে দেয়া হবেনা। তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। সার্বজনীন পেনশনকে তিনি শেখ হাসিনা লুটপাটের শেষ অস্ত্র অভিহিত করে দলীয়ভাবে তা প্রত্যাখানের ঘোষনা দেন।
ডুবন্ত সরকারকে বাঁচাতে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন না চালাতে ও গ্রেফতার না করতে তিনি পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান। সেই সাথে জেলা যুবদল সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ সহ সকল বন্দিদের মুক্তি দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জেলা আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মোঃ তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, বেগম রেহানা ঈসা, এস এ রহমান বাবুল, এ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল,
শেখ জাহিদুল ইসলাম, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, আবু মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, এনামুল হক, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, বিকাশ মিত্র, জাবেদ মল্লিক, আবুল হোসেন, দীপক কুমার, আল আমিন সানা,
ফখরুল আলম, মনিরুজ্জামান মন্টু, আব্দুর রাজ্জাক, শেখ আব্দুর রশিদ, গাজী আব্দুল হক, বেগ তানভিরুল আযম, শেখ শাহিনুল ইসলাম পাখী, এ্যাড. মোমরেজুল ইসলাম, রেবায়েত হোসেন বাবু, আব্দুল মজিদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, খায়রুল ইসলাম খান জনি, এ্যাড, মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুস সাত্তার, এহতেশামুল হক শাওন, অসিত কুমার সাহা, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, শাকিল আহমেদ দিলু, একরামুল কবির মিল্টন, এ কে এম শহিদুল আলম, জহর মীর, নাজিরউদ্দিন নান্নু, শেখ আজগর আলী, হাসানউল্লাহ বুলবুল, মোল্লা এনামুল কবির, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, শেখ জামালউদ্দিন, মোঃ হাফিজুর রহমান, আফসারউদ্দিন, আনিসুর রহমান, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, মুর্শিদুর রহমান লিটন, কাজী মোঃ শাহনেওয়াজ নীরু, আব্দুর রহমান ডিনো,
মো. ইকবাল শরীফ, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, আরিফুর রহমান, তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, সেলিম সরদার, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিল্টন, সরোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, হাসনাত রিজভী মার্শাল, আজিজা খানম এলিজা, সরদার আবদুল মালেক, মাসুদ খান বাদল, রাহাত আলী, টিটু ভূঞা, শাহাদাত হোসেন, গাজী আবদুল হালিম, দিদারুল হোসেন, হেলাল উদ্দিন, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না,
কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল্লাহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী, আজাদ আমিন, উজ্বল কুমার সাহা, খান ইসমাইল হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর তালুকদার, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আবু সাইদ, শেখ আদনান ইসলাম দ্বীপ, সরদার শফিকুল আমিন লাভলু, এমদাদ হোসেন, মো. আব্দুল ওহাব, মোহম্মদ হোসেন, এ্যাড মাসুদ হোসেন রনি, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ শাহ জালাল, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি, মো. শহীদ খান, মো. মতলুবুর রহমান মিতুল মোড়ল প্রমুখ।
এর আগে মহানগরীর সকল ওয়ার্ড, থানা এবং জেলার প্রতিটি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিশাল বিশাল মিছিল এসে থানার মোড়ে জমায়েত হয়। সমাবেশ শেষে এক বিশাল মিছিল কে ডি ঘোষরোড, থানার মোড়, পিকচার প্যালেস. ডাক বাংলা, ফেরীঘাট মোড় হয়ে খানজাহান আলী রোড ধরে শান্তিধাম হয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। #

বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু হানিফের প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রামপালের সন্তান ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ শনিবার (১৯ আগস্ট) বিকেলে রামপাল উপজেলার পেড়িখালি বাজার, পুটিমারি বাজার সহ বিভিন্ন স্হানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে সাধারন মানুষের মাঝে উন্নয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম আজম, শেখ মোজাফফর হোসেন, মোঃ রিজাউল শেখ, গোলাম মোস্তফা, আসলাম শেখ, খান রিপন, আসাফুর রহমান, সিরাজুল ইসলাম, বিবেক কুমার মন্ডল, মেহেদী হাসান, ওয়ারিস আহমেদ রাজন, মোহন গাইন টমাস, মিহির ঘোষ, শেখ মোঃ রাসেল, অমিত মন্ডল, জাহিদ শেখ, টগর শেখ, মোহাম্মাদ আলী, মোঃ বাদশা শেখ, হিমেল রাব্বি সোহান, মল্লিক জামান, শরিফুল ইসলাম, লিটু শেখ, ইসমাইল শেখ, বোরহান মোল্লা, রেজাউল ইসলাম, শেখ কাকন, জহির শেখ, হুমায়ূন কবির, নজীব শেখ, দোদুল শেখ, আলম শেখ, নয়ন ঘোষ, রাব্বি শেখ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতায় এইচআরএম ডিসিপ্লিন চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতায় হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১৯ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা গণিত ডিসিপ্লিনকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেদারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক (দিপু)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম, সেকশন অফিসার মোঃ ফেরদৌস এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীতে মৎস্যজীবী লীগের রক্তদান কর্মসুচী পালিত
খবর বিজ্ঞপ্তিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল বেলা ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী পালিত হয়। উক্ত কর্মসুচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি হাজী সাইফুল খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময় এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, মাস্টার শহিদুল ইসলাম, বিধান চন্দ্র রায়, মাজহারুল আলম, শরিফুল ইসলাম মিনা, ক্বারী কামরুল ইসলাম, মোঃ ছাব্বির হোসেন, চিশতি নাজমুল বাসার সম্রাট, মহিদুল ইসলাম, জাহিদ চৌধুরী, ইসমাইল মৃধা ইমন, মোঃ অনিক শেখ, বিপ্লব দে, মেহেদী হাসান, নাছুরুল্লাহ হিরা, ওমর ফারুক, সরদার বাপ্পি আহমেদ, সোহাগ হাওলাদার, হানিফ তালুকদার, মামুনুর রশীদ, মোঃ খবির কাজী প্রমুখ।

কয়রায় বিনা মূল্যে সূপেয় পানি পাচ্ছে ৫ হাজার পরিবার: এমপি বাবু
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে প্রথম নিরাপদ খাবার পানির প্লান্টের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থও স্থাপন করলেন খুলনা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বেসরকারি সংস্থা প্রবাহ প্রকল্পের অর্থায়নে এ পানির প্লান্ট স্থাপন করা হয়। ১১৮ তম প্লান্ট স্থাপনের মাধ্যমে প্রবাহ মানুষকে সূপেয় পানি প্রদানের যাত্রা শুরু করেছে খুলনার কয়রায়। নিরাপদ খাবার পানির অভাবে ভুগছেন এমন দূর্বল প্রান্তিক জনগোষ্ঠির জন্য সূপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে এই পানি শোধনাগার স্থাপন করেছে প্রবাহ। বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফটসম্যান মোঃ ফজলুর রহমান, প্রবাহ প্রকল্পের প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার ও অর্পি হালদার, উপজেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলাম সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি আকতারুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন, তার নির্বাচনী এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। গভীর নলকুপও এ অঞ্চলের অনেক জায়গায় কাজে আসে না, অগভীর নলকূপের পানিও পানযোগ্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই অত্র এলাকায় মানুষের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য প্রায় ৩৫ কোটি টাকার উপর একটি প্রকল্প প্রদান করেছেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য কাজ চলমান। তবে প্রবাহের এই নতুন প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে জনপদের সর্বস্তরের সাধারণ মানুষকে। এখানে জনসাধারনের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য প্লান্ট স্থাপন করায় প্রবাহ কে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠানে বনায়ন প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার, বলেন দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ও পরিবেশগত কারনে মানুষ সূপেয় পানি পাচ্ছে না। তবে আমরা প্রবাহ প্লান্ট স্থাপনের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির লবণাক্ততা দুষণমুক্ত করে সরবরাহ করছি। আগামীতে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান সমুহের সাথে যৌথভাবে প্রবাহ প্রকল্প তার কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য উক্ত নিরাপদ খাবার পানির প্লান্ট থেকে প্রতি ঘন্টায় ৫০০ লিটার বিশুদ্ধ পানি উৎপাদিত হবে। ষোলহালিয়া গ্রাম সহ পার্শবর্তী গ্রামের প্রায় ৫ থেকে ৬ হাজার পরিবার নাম মাত্র মূল্যে অথ্যাৎ বিদ্যুৎ খরচ বাবদ প্রতি লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ পয়সা।

তোর কপালে দু:খ আছে, সহ্য করতে পারবি না
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফেসবুকে পরিচয় পরে বন্ধুত্ব এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে খুলনা পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী আড়ংঘাটা থানাধিন তেলিগাতী গ্রামের কিশোরী(১৭) ধর্ষণের আদালতে করা মামলার পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন গতকাল ভিকটিম, ভিকটিমের পরিবার, প্রতিবেশী এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ভুক্তোভোগী পরিবার অভিযুক্তের পরিবার কর্তৃক মামলা তুলে নিতে এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি প্রদানের বিষয়টি পিবিআইকে অবহিত করেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. হাফিজুরের ভাই মো. আব্দুর রহিম এর আইডি থেকে পাঠানো মেসেজে লেখা ছিল ‘‘তোর কপাল এ দু:খ আছে, সয্য করতে পারবি নাহ’’। এছাড়াও মামলার স্বাক্ষিদেরকে স্বাক্ষ না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
বরগুনা পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল হাফিজুর(কনস্টেবল নং বিপি-৯৮১৮২১৮৪৮২) বিরুদ্ধে খুলনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে-২‘ এর আদালতে করা মামলার কার্যক্রম শুরু করেছে পিবিআই। ভিকটিম কিশোরীর মেডিকেল সম্পন্ন করার পর পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন গতকাল শনিবার সকালে ভিকটিমের তেলিগাতী বাড়ীতে আসেন। এ সময় তারা ভিকটিম, ভিকটিমের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, মামলার স্বাক্ষিদের সাথে কথা বলেন। পরে তারা ঘটনাস্থল বিলডাকাতিয়ার এরশাদের মাছের ঘেরের টোং ঘর পরিদর্শন করে সুত্রে জানাগেছে। এ সময় উপস্থিত সকলে পিবিআইকে ঘটনার বিবারণ তুলে ধরে অভিযুক্ত পুলিশ সদস্য হাফিজুরের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। এলাকাবাসী জানায়, হাফিজুর বিরুদ্ধে মেয়েদেরকে প্রেমের ফাদে ফেলে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণসহ নানা অভিযোগ উঠেছে। আর তার এ সকল অপকর্মের অস্ত্র হিসাবে পুলিশের পেশাকে ব্যবহার করছে। যা এই মহান পেশাকে সে কুলসিত করছে। এলাকাবাসী বলেন, তার বিরুদ্ধে উঠা সকল অভিযোগের তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীতে তার দ্বারা এ ধরণের অপকর্ম আরো বাড়তে থাকবে। এ ব্যপারে ঐ কিশোরী বলেন, আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমার পক্ষে যারা স্বাক্ষ দিতে চায় তাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সম্প্রতি আমার মোবাইলে হাফিজুরের ভাই আব্দুর রহিম একটি মেসেজ পাঠিয়েছে যাতে লেখা ছিল ‘‘তোর কপাল এ দু:খ আছে, সয্য করতে পারবি নাহ’’। তিনি বলেন, মামলা করে বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
উল্লেখ্য দৌলতপুর থানাধিন কার্ত্তিককুল এলাকার কাশেম শেখের পুত্র বরগুনা পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল মো. হাফিজুরের বিরুদ্ধে খুলনা পলিটেকনিক কলেজের ততীয় বর্ষের ছাত্রী আড়ংঘাটা থানাধিন তেলিগাতী গ্রামের দরিদ্র পরিবারেরএক কিশোরী(১৭)ধর্ষণের অভিযোগ এনে আদালতে দুটি মামলা করেছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে এবং পুশিল প্রধানের কাছে করা অভিযোগের তদন্ত কার্যক্রম ও চলমান রয়েছে বলে জানাগেছে।

কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের ২০০০-২০০১ শির্ক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষ বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের ২০০০-২০০১ শির্ক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষ বিতরন অনুষ্ঠান গতকাল সকাল ৯ টায় কার্ত্তিককুল বৌ বাজার ও বিকাল ৪ টায় মহেশ^রপাশা পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২ শ” টি পরিবারকে ১ টি করে জাম ও কাঁঠাল গাছ বিতরন করা হয়। কার্ত্তিককুল এলাকায় বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার আব্দুস সালাম। এছাড়া মহেশ^রপাশা পশ্চিমপাড়ায় বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন মিনা। এ সময় উপস্থিত ছিলেন মাকসুদ শেখ, প্রতুল সরকার, কবির, জাহাঙ্গীর, ইয়াসিন, খানজু, রাব্বি, আল মাসুদ, সাদেক, ইউনুস, আমিরুল সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

মহেশপুরে এক ডেংগু রোগীর মৃত্যু হাসপাতালে ভর্তী আরো ৪ জন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ডেংগু জ¦রের প্রকপ বেরেই চলেছে। এক দিনেই স্বাস্থ্য কমপ্লেক্সে ডেংগু জ¦রে আক্রান্ত হয়ে ৪ জন ভর্তী হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন ঝন্টু মন্ডল (৪৫) নামের এক ব্যাক্তি।
গতকাল শনিবার ভোর রাতে ডেংগু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থা মারা যান কৃষ্ণচন্দ্র গ্রামের আমজাদ হোসেনের ছেলে ঝন্টু মণ্ডল। জ¦রে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন নাটিমা গ্রামের মুন খাতুন(১৮),নাসরিন আক্তার (৪৫), যুগিহুদা গ্রামের সিনথিয়া খাতুন (১৬) ও পান্তাপাড়া গ্রামের মুনিয়া খাতুন (৬)।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মাহামুদ বিন হেদায়েত সেতু জানান, দিন দিন মহেশপুরে ডেংগু রোগীর প্রকপ বেরেই চলেছে। এর শেষ কোথায় তা জানা নেই।

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মৃত্যু, গার্ড অব অনার শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী গতকাল শনিবার ভোর রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ইন্না লিল্লাহি—রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৭) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
গতকাল শনিবার দুপুরে গার্ড অব অনার ও জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহকারী কমিশনার ভুমি শরীফ শাওন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তারসহ সকল মুক্তিযোদ্ধ বৃন্দ।
এর পুর্বে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

মহেশপুরের মান্দারবাড়ীয়ায় শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কাঠগড়া কলেজ চত্তরে গতকাল শনিবার বিকালে শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মান্দাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ জেলা অওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, মান্দাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান খোকন প্রমুখ।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

ফকিরহাটে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রী (১১) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা নিজ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মুদি দোকান ব্যবসায়ি জুয়েল মোল্লা (২৮) কে আটক করেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অজিত চন্দ্র বর্মন মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, শুক্রবার (১৮ আগষ্ট) বিকেলে ওই ছাত্রী তার ছোট ভাইকে নিয়ে আইসক্রিম কেনার জন্য জুয়েল মোল্লার মুদি দোকানে যায়। এসময় জুয়েল মোল্লা ওই ছাত্রীকে দোকানের সাথে বাড়ির ভেতর নিয়ে যান। সেখানে তাকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় মেয়েটির কান্নাকাটি শুরু করে। সাথে থাকা দোকানের সামনে দাড়ানো ছোট ভাই তার কান্না দেখে কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে ওই বাড়ি থেকে দৌড়ে বাইরে চলে আসে মেয়েটি। এরপর বাড়িতে এসে বিষয়টি পরিবারের নিকট জানায়। ঘটনার সময় অভিযুক্ত জুয়েল মোল্লার বাড়িতে কেউ ছিলনা বলে পুলিশ জানায়। এ ব্যাপারে এদিন রাতে মেয়েটির বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। যার মামলা নং-১৭, তারিখ-১৮/০৮/২০২৩ইং। রাতেই পুলিশ অভিযুক্ত জুয়েল মোল্লাকে আটক করে। আটককৃত জুয়েল মোল্লা উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের খোকন মোল্লার ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকালে আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফকিরহাটে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং মানসা শাখায় চুরি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং মানসা বাজার শাখায় টাকা চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের সাটারের তালা ভেংগে সাড়ে চার লাখ টাকা ও দু’টি টোকেনের ডিভাইজ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং মানসা শাখার পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৮ আগষ্ট) দিবাগত গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা সাটারের তালা ভেংগে ব্যাংকের ভিতর প্রবেশ করে। এরপর স্টিলের আলমারীর তালা ভেংগে ক্যাশ ড্রয়ার থেকে ৪ লাখ ৫৯ হাজার টাকা ও ব্যাংকের ২টি টোকেনের ডিভাইজ চুরি করে নিয়ে গেছে। দুর্বৃত্তরা যাওয়ার সময় সাটারে নতুন একটি তালা লাগিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি। শনিবার (১৯ আগষ্ট) সকালে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটি দেখে পুলিশকে জানান। খবর পেয়ে বাহিরদিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বলেন, মৌখিক ভাবে বিষয়টি তিনি জেনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংক কর্তৃপক্ষের কেউ অভিযোগ করলে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যব্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

ডুমুরিয়ায় মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে বন্ধ হচ্ছে না অর্থ বানিজ্য
নিজস্ব প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়ম বন্ধে মানব বন্ধনেও প্রতিকার মিলছে না। লিখিত নালিশে উপজেলা প্রশাসন নিচ্ছে না কোন প্রকার কার্যকরী ভ’মিকা। অনেক নিয়োগে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের যুগান্তকারি সিদ্ধান্ত হচ্ছে উপেক্ষিত। মামলা করেও বন্ধ হচ্ছে না অবৈধ্য নিয়োগ বানিজ্য।
ধামালিয়ার ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ে গত ৪ মার্চ ৪ টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি দাবিকৃত টাকা না দেয়ায় ১৬ বছর কর্মরত আছমা বেগমকে আয়া পদে চাকরী না দিয়ে অন্য একজনকে চাকরি দেয়া হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকা। শুরু হয় আন্দোলন। এলাকাবাসী এ নিয়োগ বন্ধের দাবিতে করে মানব বন্ধন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য , উপজেলা চেয়ারম্যানসহ প্রশাসনের সকল স্তর অবহিত হলে এক পর্যায়ে গত ১৭ এপ্রিল সোমবার উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান গণ শুনানী শেষে ওই নিয়োগ বাতিলের সুপারিশ করেন। সাথে সাথে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ উপস্থিত সংবাদ কর্মীদের বলেন, দূর্নীতি বন্ধে একটি কার্যকরি ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান। উপজেলা যুবলীগে আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ম আহবায়ক শেখ ইকবাল হোসেন, যুবলীগ নেতা রাতুলসহ অনেকেই উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান। কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের ওই দিনের দেয়া সিদ্ধান্ত পরে আর বাস্তবায়ন হয়নি।এমনকি সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে উপক্ষো করে ৪ মার্চের ওই নিয়োগই বিদ্যালয় কর্তৃপক্ষ বহাল রাখে। পরবর্তীতে এ ঘটনায় মামলা হয়েছে। সেটি চলমান। রংপুর কালীবাটি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ কর্মচারী নিয়োগে ২০২২ সারের ১০ অক্টোবর এবং প্রধান শিক্ষক নিয়োগে চলতি বছরের ২৬ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই প্রতিষ্ঠানের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ কর্মচারী নিয়োগের আগেই ৮ প্রার্থীর কাছ থেকে ৭৭ লাখ টাকা এবং প্রধান শিক্ষক হিসেবে দু প্রার্থীর কাছ থেকে ২০ লাখ টাকা গ্রহনের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য দীপংকর বাগচী, সুভাষ হালদার ও আশুতোষ মন্ডল বাদি হয়ে আদালতে মামলা করেছে। প্রতিষ্ঠানটির সভাপতি সঞ্জয় মল্লিক বলেন, স্থানীয় দন্দ্বের কারণে ভ’য়া অভিযোগে মামলা করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ওই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে ২৯ জুলাই। অভিভাবক সদস্য রবিউল ইসলাম সানা ও চন্দনা রায় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে ওই নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্য হয়েছে বলে লিখিত নালিশ করেছে। তবে প্রতিষ্ঠানটির সভাপতি সরদার মাসুদ রানা বলেন, বরাবরই ওই চক্রটি আমার বিরোধীতা করছে। নিয়োগ যথাযথ নিয়মেই হয়েছে। লতা খামারবাটি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হয়েছে ৮ মার্চ। ল্যাব সহকারি, অফিস সহকারি, আয়া ও নিরাপত্তা প্রহরী নিয়োগের জন্য একটি বোর্ড গঠন করা হয়। ওই বোর্ড গঠনে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন এলাকাবাসী। সভাপতি স্বীকারও করেন বোর্ডেও এক সদস্যকে বাদ দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যব্যক্তিকে বোর্ডে অর্ন্তভ’ক্ত করেছেন। অথচ কোন তদন্ত ছাড়াই যথা সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যে কারণে এলাকাবাসী ওই নিয়োগ বালিতের দাবিতে মানব বন্ধন করেছে। তবে এখনও সেব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি। মিকশিমিল রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক ও অফিস সহকারি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গত ১৬ মার্চ। ওই নিয়োগের আগেই অর্থের বিনিময়ে নিজস্ব ব্যক্তিদের নিয়োগের পায়তারা করার অভিযোগ তুলে আদালতে মামলা করা হয়। ডুমুরিয়া সহকারি জজ আদালতে দেওয়ানি ৯৪/২০২৩ মামলাটিতে নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য নিষেধাজ্ঞা চাইলে আদালত না মঞ্জুর করেছে বিধায় সরকারি কৌশলী(জিপি) এড মোঃ আইয়ুব আলী শেখ ১৬ মার্চ লিখিত মতামত দেন নিয়োগ প্রক্রিয়ায় কোন বাধাঁ নেই। ওই দিন সকল কার্যক্রম সম্পন্ন করে সোহেল পারভেজকে অফিস সহকারি এবং আলী হোসেন গাজীকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে অভিযোগকারী উজ্জল কুমার সাহা এবং রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ বলেন, নির্ধারিত ব্যক্তিকে নিয়োগ দেয়ার জন্য কোন অভিযোগ ও মামলা আমলে নেয়নি বর্তমান সভাপতি। তবে সভাপতি ইমরান হোসেন বলেন, সকল প্রক্রিয়া বিধি সম্মত ভাবে হয়েছে। রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সকল কার্যক্রম দৌলতপুর সরকারি মহসীন মাধ্যমিক বিদ্যালয়ে স্থান নির্ধারন করা হয়। যা নিয়ে এলাকায় ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। এ ব্যাপারেও কোন ব্যবস্থা হয়নি। অধিকাংশ প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক মোটা অংকের টাকা নিয়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ায় এবং নিয়োগ বোর্ড এর কর্তা ব্যক্তিদের নানা ভাবে ম্যানেজ করায় একের পর এক বির্তকিত নিয়োগ হচ্ছে। আর একাধিক প্রতিষ্ঠানে নিয়োগে বার বার অনিয়মের অভিযোগ উঠলেও কার্যকরি ব্যবস্থা গ্রহন না করায় সকল নিয়োগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন দিবাশীষ কুমার বিশ্বাস বলেন, অর্থ লেনদেন কোন প্রতিষ্ঠান করলে তার দায় তাদের। সকল পরীক্ষা নিরপেক্ষ ভাবে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কার্যত দেখা গেছে কোন অভিযোগরই ব্যবস্থা নেয়া হয়নি।

মহেশপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাথরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
পাথরা যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যাদবপুর ইউনিয়নের জলুলী বনাম শ্যামকুড়ের মধ্যে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ।

দাকোপের বাজুয়া চুনকুড়ি গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি গ্রামে পানিতে ডুবে একমাত্র পুত্র সন্তান চার বোনের পর ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৮ নং বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাজুয়া ইউনিয়নে চুনকুড়ি এলাকার বশির শেখের একমাত্র পুত্র সন্তান বাড়ির পাশে পুকুর পাড়ে সাথীদের সাথে খেলছিল। এ সময় সকলের অজান্তেই সে পুকুরে পড়ে ডুবে যায়। এরপর শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে আমন চারা রোপন কারী জনেরা সন্ধ্যায় পুকুরে গোসল করতে নামে তাদের পায়ে পুত্র সন্তানটির মৃতদেহ বাধে পরে তার মরা দেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১৯ আগস্ট শনিবার জোহর নামাজের আগে গাজী বাড়ি জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে গাজী বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শেখ হাসিনা বিহীন আপনি-আমি কেউই ভাল থাকবোনা: কেসিসি মেয়র
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের প্রধানমন্ত্রী থাকলে আপনি আমি ভাল থাকবো। শেখ হাসিনা বিহীন আপনি আমি কেউই ভাল থাকবোনা। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, দেখবেন বিদেশীরা ঘুরাফেরা করছেন। শেখ হাসিনার জন্যই আজ দেশ ভাল আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ইন্ধনে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল, আর সেই খুনিদের জিয়া আশ্রয়—প্রশয় দিয়ে দেশে এবং বিদেশে চাকুরীতে পদায়ণ করেছিলেন। জিয়ার ইন্ধনে বঙ্গবন্ধুকে খুন করার পর জিয়া উপ-সেনা প্রধান থেকে সেনা প্রধান হন। বঙ্গবন্ধুর খুনীদের বিচার খুনি জিয়া তো করেনইনি, এরপর খালেদা জিয়া ও হোসাইন মোহাম্মদ এরশাদও বিচার করেননি। এছাড়া রাজাকারদের কোন বিচারও করেনি তারা। আর ১৯৯৬সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনীদের বিচার কার্যক্রম শুরু করেন। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকজনের ফাঁসি রায় কার্যকর হলেও এখনও আমেরিকাসহ বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর খুনীরা আত্মগোপনে রয়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার দাবী বাকী খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হোক। তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে ঋনী। কারণ শেখ হাসিনা প্রকল্প ও অর্থ দিয়ে মোংলা-রামপালের উন্নয়ন করেছেন। আজ মোংলায় ২৩এলপিজি ফ্যাক্টরীসহ প্রায় অর্ধশত বড় বড় কলকারখানা গড়ে উঠেছে। মোংলা-রামপালে শতভাগ বিদ্যুৎতায়ন হয়েছে। ইপিজেড শেখ হাসিনা করেছেন, এরপর অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এসব কিছুই প্রধানমন্ত্রীর অবদান। তাই আসছে সংসদ নিবার্চনে শেখ হাসিনাকে পুনরায় জয়ী করে এ এলাকাসহ সারাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবাণ জানান। এই জাতীয় শোক সভার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, মিঠাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীসহ আওয়ামী লীগের বিভিন্ন পযার্য়ের নেতা-কমীর্রা।
আলোচনা সভা শেষে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

 

জীবনমানের উন্নয়নে ৬ দিন ব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
লিডার্সের প্রধান কার্যালয়ে শনিবার সকাল ১১ টায় সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মহোদয়, খুলনা; জনাব মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা প্রশাসক মহোদয়, সাতক্ষীরা, জনাব আবু সায়েদ মোঃ মনজুর আলাম, ডি. এস., ও প্রকল্প পরিচালক মহোদয়, খুলনা শহরে এডমিনিষ্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মান প্রকল্প, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, শ্যামনগর, সাতক্ষীরা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল। ৬ দিন ব্যাপী প্রশিক্ষণটি আয়োজনে সহযোগিতা করছে লিডার্স।

লিডার্সের জলবায়ু ও অভিযোজন জ্ঞানব্যবস্থাপনা কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণে গাবুরা, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ২১ জন নারী ও ১১ জন পুরুষ, মোট ৩২ জন প্রান্তিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি জনাব মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মহোদয় বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়ন ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে এরকম আরো প্রশিক্ষণের আয়োজন করা হবে যেন অধিকসংখক মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারে” । ৬ দিন ব্যাপী এই প্রশিক্ষণের ১ম দিনে সহায়কের ভূমিকা পালন করেন প্রবীন উন্নয়নকর্মী জনাব রণজিৎ কুমার মন্ডল ও লিডর্সের জ্ঞানব্যবস্থাপনা কর্মকর্তা কৌশিক রায় ।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে দরকার তাদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি সহযোগিতা। এরকম বিকল্প আয়বর্ধক প্রশিক্ষণই পারে প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

সাতক্ষীরায় পুলিশের অভিযানে স্বর্নের বার সহ পাচারকারী গ্রেপ্তার
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৭টি স্বর্নের বার সহ মাহবুব আলম নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় এক অভিযান চালানো হয়। এই অভিযানে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে মাহবুব আলমকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইদুল ইসলাম জানান, ভারতে স্বর্ন পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়। এসময় মাহবুব আলম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৭টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬৩ লক্ষ টাকা। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

বাগেরহাটে এক সংখ্যালঘুর বাড়ী জোর করে দখল করার চেষ্টা: সংখ্যালঘু পরিবারকে হত্যার হুমকি
বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে আদালতে মামলা চলমান থাকা এক সংখ্যালঘুর বাড়ী জোর করে দখল করার চেষ্টা এবং ঐ সংখ্যালঘুর পরিবারকে হত্যার হুমকির দেওয়ায় এলাকার সংখ্যালঘুও এলাকা বাসী মানব বন্ধন করেছে ।শনিবার সকালে জেলার ফকিরহাট উপজেলার কালীবাড়ী সড়কে এমানব বন্ধন অনুশ্ঠিত হয় । এ মানব বন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ভবতোষ কুমার ঘোষ, শারমিন আক্তার, তন্দ্র ঘোষ, নাজমা বেগম প্রমুখ । বক্তারা অবিলম্বে সংখ্যা লঘু পরিবারের উপর হামলা জোরকরে বসত বাড়ী দখলের চেষ্টা, সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েদের হত্যার হুমকী দাতাদের আইনী ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান ।

এবিষয় ভুক্তভোগী ভবতোষ কুমার ঘোষ বলেন, আদালত মামলা চলমান অবস্থায় ক্ষমতার জোরে আদালত কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ফকরহাট ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার দিনের পর দিন আমি সহ আমাদের উপর হামলা, মামলার মাধ্যমে নীরিহ সাধারণ জনগণকে অত্যাচার করে যাচ্ছে । তার এই অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি । তিনি বলেন আমি ইতোমধ্যে ফকিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি পুলিশ এখন ওপর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহন করেনি ।তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তারের হস্তক্ষেপে ভিপি লীজ কেস ৯(ফ)৮১-৮২ এস,এ ৮৬ দাগের সরকারি জমি ২০২০ সালের ১৫০৮নং দলিলে রেজিস্টীর মাধ্যমে ক্ষমতার জোর ও মোটা অংকের টাকা লেনদেনে ভূমি অফিসের অফিস সহায়ক উজ্জ্বল চক্রবর্তীর দ্বারা নামজারী করে আমার খরিদকৃত জমি দখলের আপ্রান চেষ্টা করছে ফকিরহাটের কিছু ক্ষমতাশালী ভূমিদস্যু ইউপি মেম্বার শহিদ ও চরমপন্থী কামাল বাহিনী ।

অভিযুক্ত সাগর আহম্মেদ কামাল বলেন, আমি এসব জমিজমার সাথে জড়িত না । একটি মহল আমাকে হেয় করার জন্য আমার সম্পক্যে মিথ্যা বানোয়াড কথা ছড়াচ্ছে ।

এবিষয় ফকিরহাট ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার বলেন, আমার পরিষদে কাঙ্গাল, বেলায়েত ও হালিমা তাদের সিমানা নিধারনের জন্য আবেদন করে ।এই আবেদনের প্রেক্ষিতে আমরা পরিষদের পক্ষথেকে বিবদমান জমির সিমানা নিধারনের জন্য যাই একটি পিলার পুতে দি এবং ১৫ দিনের সময় দিয়েছি এর মধ্যে কেউ ঐ জমিতে কোন কাজ করবে না নিধারিত সময়ের পর আমরা যার যার জমি বুঝে দিব ।#

ডুমুরিয়ার শোভনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পানিতে ডুবে তাহেরা খাতুন নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নে পশ্চিমপাড়া এলাকার মামুন ফকিরের একমাত্র কন্যা তাহেরা খাতুন ঘটনার দিন সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে সাথীদের সাথে খেলছিল। এ সময় সকলের অজান্তেই সে পুকুরে পড়ে ডুবে যায়। এরপর শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই দিন জোহর নামাজ বাদ পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হয়েছে।

 

রামপালে মারপিটের মামলায় আটক-২
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে মারপিট ও শ্লীলতাহানীর ঘটনায় করা মামলার ২ জন আসামীকে গ্রেফতার করেছে। আটক আসামীদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত নিসার উদ্দিনের পুত্র ইউনুস আলী শাহিন (৪৮) ও একই গ্রামের মৃত আমির আলীর পুত্র আনো শেখ (৫০)।
রামপাল থানা পু্লেিশর সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের গত মঙ্গলবার (১৫ আগষ্ট) মৃত আনসার উদ্দিনের পুত্র মো. বাবলু শেখের বাড়ীর সামনে মৎস্য ঘেরে দুষ্কৃতকারীরা হামলা চালায়। ওই সময় ভিকটিমদের মারপিট করে গুরুতর জখম করে ও নারীদের শ্লীলতাহজনী ঘটায়। এ ঘটনায় বাবলু শেখ বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।
১৮ আগষ্ট শুক্রবার রাতে রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে আসামী শাহীন ও আনো কে আটক করে। শনিবার (১৯ আগষ্ট) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের ও আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১১ আগষ্ট খুলনা থেকে প্রকাশিত দৈনিক খ্লুনাঞ্চল, ১২ আগষ্ট সময়ের খবর ও প্রবাহ পত্রিকায় ‘রামপালে চিহ্নিত সন্ত্রাসী ” শহিদ ওরফে র্যাব শহিদ” বিষ্ফোরক মামলায় গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। আমার স্বামী শহিদকে র্যাব শহিদ, চাঁদাবাজ, হত্যা মামলার আসামী বলে আখ্যায়িত করা হয়েছে। সে রামপালের উজলকুড় ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান ও জনপ্রিয় বিএনপি নেতা খাজা মইন উদ্দিন আকতার হত্যাকান্ডের প্রত্যাক্ষ স্বাক্ষী। খুলনা রেঞ্জ ডিআইজিপি বরাবর নালিশ করলে তদন্তে তার বিরুদ্ধে হত্যা মামলা ও নারী নির্যাতনের কোন সত্যতা পাননি। শহিদ উজলকুড় বিএনপির রাজনীতির সাথে জড়িত। জনপ্রিয় আকতার চেয়ারম্যান হত্যার আসামীরা মামলা থেকে বাঁচতে তাকে হেয় ও মানহানিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। সংবাদে ‘ছ’ ‘ল’ ‘আ’ ‘ম’ ও ‘শ’ নামের অদ্যাক্ষর যুক্ত ব্যাক্তিরা তথ্য দিয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। এমন শব্দ ব্যবহার অপসাংবাদিকতার একটি দৃষ্টান্ত। আমি এমন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশ করা হলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
ছাবিকুন নাহার
স্বামী – শহিদ শেখ
শীবনগর, রামপাল,
বাগেরহাট।

কালিগঞ্জ প্রেসক্লাবে অধ্যক্ষ তমিজ উদ্দীনের মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রথিতযশা সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাবেক অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদ এর ৯ম মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়েছে।

কালিগঞ্জ প্রেসক্লাবের সার্বিক আয়োজনে শনিবার (১৯ আগষ্ট) সকাল ১০ টায় মরহুমের মাজার জিয়ারত (কালিগঞ্জ কলেজের পিছনে সরকারী কবরস্থান), বেলা ১১ টায় অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদের স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মোনাজাত কালিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু”র সঞ্চালনায় স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু,কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মাহবুবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, সরকারী কালিগঞ্জ পাইলট স্কুলের সিনিঃ শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়দ মাহমুদুর রহমান।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু,নির্বাহী সদস্য তানভীর আহমেদ উজ্জ্বল,সিনিঃ সদস্য সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসীন,হাফেজ আব্দুল গফুর, গোলাম ফারুক প্রমুখ।

বক্তাগন বলেন -শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতায় এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন কালিগঞ্জের বাংলা স্যার খ্যাত সাবেক অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ। একাধারে তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, কালিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, এমনি ভাবে বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন বরেণ্য এই ব্যাক্তি।

তিনি স্বপ্ন দেখতেন শিক্ষা বিস্তারের, সমাজ উন্নয়নের। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক,ঈমাম, পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীবৃন্দ।এছাড়া ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে ও এতিমখানায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রমিজ উদ্দীন।

এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার-২০২৩ এর এ্যাডমিশন ফেয়ার
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল-২০২৩ সেমিস্টারের সর্বশেষ এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। শনিবার ১৯ আগস্ট ২০২৩ থেকে ৩১ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত এ ফেয়ার চলবে। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিনই এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। এছাড়া একই সাথে অনলাইনেও ভর্তি কার্যক্রম চলবে। শনিবার এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপণ্ডউপাচার্য প্রফেসর ড. এটি.এম জহিরউদ্দিন, এ সময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড. মো: শাহ আলমসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ।
ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ছাড় থাকবে। উলে−খ্য যে, এনইউবিটি খুলনা এইচ.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বি.বি.এ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

ডুমুরিয়ার চুকনগরে এ্যাড. সাইফুলের আয়োজনে শোকসভা ও মতবিনিময় অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডুমুরিয়া উপজেলার আটালিয়া ইউনিয়নের চুকনগর বাজারে এ্যাড. মো. সাইফুল ইসলামের আয়োজনে শোক সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৫টায় আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন এ্যাড. মো. সাইফুল ইসলাম। শোকসভা শুরুতেই বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যদের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. মোঃ এনামুল হক, সাংবাদিক মল্লিক সুধাংশু, কাউন্সিলর এস এম রফিক উদ্দিন আহমেদ, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, অধ্যাপক. কে এম হযরত আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোহাম্মদ আনিসুর রহমান, এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. শেখর ঢালী, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান গোলাপ, মোহাম্মদ রিয়াজ হোসেন, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, এ্যাড. মেহেদী হাসান, মো. শরিফুল ইসলাম মুন্না, মোহাম্মদ ইউসুফ আলী, রামপ্রসাদ জোরদার, আদিত্য কুমার মন্ডল, ডা. হিমাংশু বিশ্বাস, শেখ রাজু আহমেদ, সর্দার নজরুল ইসলাম, উৎপল মন্ডল, মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুল হান্নান, পল্লব বৈরাগী, বিপুল মন্ডল, ইয়াসিন মেম্বার, সরদার শাহিনুল ইসলাম মেম্বার, কামাল বাওয়ালী, রিপন শেখ, আফরোজা খানম মিতা, মাসুদ মোল্লা, শেখ শফিকুল ইসলাম লিটু, গবিন্দ মন্ডল, মাস্টার শহিদুল ইসলাম, আব্দুর রহমান, বায়েজিদ হোসেন, অর্নব মল্লিক, এনামুল শেখ, শহিদুল ইসলাম সরদার, রবিউল ইসলাম, মোফাজ্জল সরদার, সোহেল সরদার, মো. আতাউল্লাহ, এ্যাড. মো. আব্দুল কুদ্দুস, মেহেদী হাসান, মোঃ ফারুক হোসেন, মো. ফেরদৌস, মোহাম্মদ সুইট, শেখ আব্দুর রাজ্জাক, মহিদুল হক শান্ত, মাশরুফুল হুদা, মো. সাগর, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ রিপন, শেখ হায়দার আলী, আব্দুল মান্নান, অ্যাডভোকেট রথীন্দ্রনাথ সরদার, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. সজিব, সাংবাদিক সোহেল বিশ্বাস, সাংবাদিক গাজী মাসুম প্রমূখ।

রামপাল মাদকসহ কারবারী গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পুলিশের অব্যাহত অভিযানে আরও এক কারবারীকে মাদকসহ আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত বাবু মীর (৫১) উপজেলার বাইনতলা গ্রামের মৃত মালেক মীরের পুত্র। রামপাল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮আগষ্ট) রাত ৯ টায় বাইনতলা ইউপি পরিষদগামী দিঘিপাড় মোড় থেকে বাবু মীরকে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন এসআই দীনেশ ঘোষ। শনিবার (১৯ আগষ্ট) বেলা ১১ টায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম।#

মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে শালিখাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নওয়াব আলী মাগুরাঃ
শোকাবহ আগস্ট এর মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল শালিখা উপজেলা মৎস্যজীবি লীগের আয়োজনে গত কাল শনিবার শালিখা উপজেলা উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীীবি লীগের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক ইমদাদুল হক মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দাউদ জোয়াদ্দার,সাধারণ সম্পাদক মোঃ সজল মোল্লা,উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড.রামমোহন দে মন্ডল,চেয়ারম্যান আব্দুল হালিম,জেলা পরিষদের সদস্য নাজনিন রব্বানি,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামছুর রহমান,শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক সাব্বির হোসেন বিপ্লব,উপজেলা আওয়ামী কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন দিলাঙ্গীর,উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবুল মান্নান,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান বিশ্বাস,উপজেলা শ্রমিকলীগের সভাপতি কামরুল ইসললাম পিন্টু,যশোর জেলা সাবেক ছাত্রলীগ নেতা চঞ্চল মাহমুদ,।উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান শালিখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জােেবরুল ইসলাম সাগর প্রমুখ। এ সময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মৎস্যজীবী লীগ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রামপালে দ্রুত বিচার আইনের মামলায় আটক-২
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে মৎস্য ঘের লুট, চাদাঁবাজী, ভয়ভীতি প্রদান ও অরাজক পরিস্হিতি সৃষ্টির অভিযোগে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৮ আগষ্ট) রাতে মামলাটি করেছেন উপজেলার তালবুনিয়া গ্রামের ইমাম হোসেনের স্ত্রী শিউলী বেগম।
এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার তালবুনিয়া গ্রামের শহীদ শেখের পুত্র আরিফ বিল্লাহ (৩৫) ও মো. হাসমত শেখের পুত্র সৈকত শেখ (২৪) সহ কয়েকজন শুক্রবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিউলী বেগমদের মৎস্যঘেরে গিয়ে চাদাঁবাজী, ত্রাস সৃষ্টি, জীবন নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই দিন রাতে রামপাল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। পু্লশি তাৎক্ষণিকভাবে ওই রাতেই আসামী আরিফ বিল্লাহ ও সৈকতকে আটক করে। তাদের কাছ থেকে রাম দা, ছোরা ও লাঠিসোটা জব্দ করে পু্লশি। শনিবার (১৮ আগষ্ট) বেলা ১১ টায় ওই দুই আসামীকে গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের, আসামীদের আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।#

কুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দু’দিন ব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ মেহেদী ইসলাম, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিলয় মিত্র, সেকশন অফিসার (গ্রেড-১) রাগীব হোসেন, সেকশন অফিসার (গ্রেড-১) এসএম সোহায়েব হোসেন, সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ তারিক আল হক নজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

 

যবিপ্রবি: লিফটের দাবিতে শিক্ষামন্ত্রীর সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফটের দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সামনে বিক্ষোভ করলেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে এ বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আট মাস আগে নতুন ১০তলা একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই ভবনে লিফট না লাগানোয় তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। মন্ত্রী তাদের লিখিতভাবে জানানোর জন্য বলেন।

যবিপ্রবি সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার যবিপ্রবি ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শেখ রাসেল জিমনেশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে লিফটের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। মন্ত্রী পরে তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান। এরপর মন্ত্রী ডা. দীপু মনি মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে এমআর খান মেডিকেল সেন্টার ভবনের বাইরে এলে শিক্ষার্থীরা ঘিরে ধরে লিফটের দাবি জানান।
একইসঙ্গে তারা আবাসিক হলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ করেন। মন্ত্রীর সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন এবং বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা মন্ত্রীর সঙ্গে ‘সামান্য বাদানুবাদও’ করেন। মন্ত্রী এ সময় বিষয়টি দেখা হচ্ছে বলে স্থান ত্যাগ করেন।

জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগরে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসমা সাদিয়া সূচি বলেন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে আট মাস আগে। কিন্তু এখন পর্যন্ত দশতলা এ ভবনে লিফট স্থাপন হয়নি। ফলে দশতলা ভবনে ওঠানামা করতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে অভিভাবক হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে দাবি তুলে ধরি।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি ভবনে ১৪টি লিফট স্থাপনের প্রক্রিয়া শুরু হলেও অনিয়ম দুর্নীতির অভিযোগ তা বন্ধ আছে। দরপত্রের চাহিদা অনুযায়ী সরবরাহ না হওয়ায় লিফটের যন্ত্রাংশ ক্যাম্পাসে পড়ে আছে। অভিযোগ আছে, সাড়ে ১০ কোটি টাকার এ লিফট স্থাপনের কাজে প্রায় চার কোটি টাকার অনিয়ম হয়েছে। ক্যাটাগরি পরিবর্তন করে কম ক্ষমতাসম্পন্ন লিফট সরবরাহ করায় দুর্নীতি দমন কমিশনও এ অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে।

মেডিকেল ক্যাম্পে অসুস্থ হয়ে রোগীর মৃত্যু, অব্যবস্থাপনার অভিযোগ
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষামন্ত্রীর উদ্বোধন করা ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে এসে অসুস্থ হয়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। একইসঙ্গে অব্যবস্থাপনার কারণে প্রচণ্ড গরমে রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন। শনিবার (১৯ আগস্ট) যবিপ্রবি এমআর খান মেডিকেল সেন্টার ভবনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার যবিপ্রবি ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সকালে এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে যান যশোর সদর উপজেলার ইসলামপুর গ্রামের জয়নাল আবেদিন মুন্সীর স্ত্রী মর্জিনা খাতুন (৭০)। ঘণ্টাখানেক সময় সেখানে অবস্থানের পর প্রচণ্ড গরম ও ভিড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় যবিপ্রবির অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মর্জিনা খাতুনের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মর্জিনা খাতুনের নাতী চৌগাছার সলুয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. রাব্বী হোসেন জানান, তার দাদি (মর্জিনা খাতুন) শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ ছিলেন। শনিবার তিনি যবিপ্রবির মেডিকেল ক্যাম্পে যান। সেখানে অনেকক্ষণ অপেক্ষার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।

এদিকে মেডিকেল ক্যাম্পে প্রচণ্ড গরম আর অব্যবস্থাপনায় দুর্ভোগ পোহাতে হয়েছে বলে দাবি করেছেন রোগীরা। রোগীদের অভিযোগ ক্যাম্পে চিকিৎসা নেওয়ার জন্য তারা অনেকে সকাল ৯টায় লাইনে দাঁড়ান। প্রচণ্ড রোদ-গরমে ভবনের বাইরে লাইনে দাঁড় করিয়ে রাখায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বাইরে রোগীদের জন্য কোনো তাবু বা ছামিয়ানা টাঙানো হয়নি, বাতাসেরও ব্যবস্থা করা হয়নি। এজন্য প্রচণ্ড ভিড় ও রোদ-গরমে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
চুড়ামনকাটি এলাকা থেকে চিকিৎসা নিতে যাওয়া সালমা বেগম (৪০) বলেন, সকাল ৯টায় এসে লাইন দিয়েছেন। তিন ঘণ্টা হয়ে গেলেও ভেতরে ঢুকতে পারেননি। রোদে বাইরে দাঁড়িয়ে আরও অসুস্থ হয়ে পড়েছেন।

একই এলাকার রোগী রোজিনা খাতুন (৬০) অভিযোগ করেন, গরমে গেটের বাইরে রোগীরা ছটফট করছে। কিন্তু কেউ খেয়াল করছে না। সবাই অনুষ্ঠান নিয়ে ছুটাছুটি করছে। সকালে এসেও কখন ডাক্তার দেখাতে পারবেন তা নিয়ে সংশয়ে তিনি।

এ ব্যাপারে যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল বলেন, ক্যাম্পে চিকিৎসা নিতে এসে এক নারী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে অ্যাম্বুলেন্সে করে যশোর হাসপাতালে পাঠানো হয়। তিনি মারা গেছেন বলে শুনেছেন। কিন্তু পরবর্তীতে কী হয়েছে তা বিস্তারিত জানেন না।

তবে অব্যবস্থাপনা নিয়ে রোগীদের অভিযোগের ব্যাপারে ডা. দীপক কুমার মণ্ডল বলেন, একসঙ্গে অনেক রোগী আসায় কিছুটা চাপ ছিল। ভবনের গেটে আটজন চিকিৎসক ছিলেন। তারা প্রাথমিকভাবে নির্ধারণ করেছেন কোন চিকিৎসকের কাছে পাঠানো হবে। এজন্য গেটে কিছুট ভিড় হয়েছে। কিন্তু অব্যবস্থাপনার অভিযোগ সঠিক নয়।

শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
জেলা প্রতিনিধি
যশোরের শার্শায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) ভোরের দিকে উপজেলার জিরেনগাছা-কাশিয়াডাঙ্গা সড়কের কাটাখাল ব্রিজের ওপর থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু হোসেন উপজেলার জিরেনগাছা গ্রামের রফিকুলের ছেলে।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখাল ব্রিজের ওপর অস্ত্রসহ এক যুবক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবু হোসেনকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।