খবর বিজ্ঞপ্তি।।
নগরীর গল¬ামারী শ্মশানের পাশে (ইসকন মন্দিরের পার্শ্ববর্তী) কালি মন্দিরে পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকারের মমতাময়ী মা অরুনা সরকারের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকাল ৫টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা মহানগর ও জেলা।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনার সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথের সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্তের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন দীপক কুমার সরদার, গৌতম দে হারু, বাবু ব্রজেন ঢালী, উজ্জল দাস, কৌশল্যা রায়, নারায়ণ মিশ্র, কলিঙ্গ রাজ মন্ডল, ইঞ্জিনিয়ার মানষ মন্ডল, অমিত মলি¬ক, সরজিৎ ঘোষ দেবেন, কার্তিক, নিলাদ্রী কুমার সরদার, প্রভাষ মন্ডল, সন্দিপ চট্টোপাধ্যায়, সুদিপ্ত মলি¬ক, তপন কুমার মন্ডল, রমেন রায়, বীরেশ্বর মন্ডল, তপন কুমার ঘোষ, চন্দ্রজিৎ বৈরাগী, শেখর সরকার, দিপংকর সরদার, বিশ্বজিৎ গোলদার, দেবদাস বিশ্বাস, সুদেপ রায়, জীবন কুমার মন্ডল, রাজু দাস, শংকর কুমার দে, অমল মন্ডল, তুহিন বিশ্বাস গোবিন্দ বিশ্বাস, গৌর বিশ্বাস ও জয় বিশ্বাস প্রমূখ।।











































