স্টাফ রিপোর্টার||
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. (৬৩) জুম্মার নামাজের প্রাক্কালে বসুপাড়া এতিমখানা রহমানিয়া জামে মসজিদে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলাহি রাজিউন)।
রাত ১০টায় ওই মসজিদের সামনে জানাজা শেষে মরহুমের মরদেহ বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংক্য গুনগ্রাহী রেখে যান।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ফুল কোর্ট রেফারেন্স এবং সকাল সাড়ে ১১টায় আইনজীবী সমিতিতে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এড’ মোমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।











































