Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

79
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম-এর যোগদান

যুবদল নেতা ইবাদুল হক রুবায়েদকে সাদা পোশাকে তুলে নেয়ায় খুলনা জেলা বিএনপি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েতকে বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তার ঢাকা শ্যামলীর বাসার নিচ থেকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে। এঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, হামলা-মামলা করে গণতন্ত্রমুক্তিকামী যোদ্ধাদের দমিয়ে রাখা যায়নি, যাবে না। এটা বুঝতে পেরে নিশিরাতের অবৈধ সরকার ক্ষমতার মসনদে ঠিকে থাকতে প্রজাতন্ত্রের কর্মচারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের স্বাধীন আদালতকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। মাফিয়া সরকারের তাতেও শেষ রক্ষা হবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ পেলে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে খুলনা থেকেই লুটেরা সরকারের পতনে চুড়ান্ত আন্দোলন শুরু হবে ইনশাআল¬াহ।
খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ আরও বলেন, আমেরিকা যুক্তরাষ্ট্র ঘোষিত একেরপর এক স্যাংশনের মধ্যেই আওয়ামী সরকার ন্যাক্করজনকভাবে বিএনপি নেতাকর্মীদের দমন-নিপীড়নে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা গ্রেফতারী পরোয়ানা ছাড়াই যুবদল নেতা এবাদুল হক রুবায়েদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়া খুনি শেখ হাসিনার রাজনৈতিক ষড়যন্ত্রেরই অংশ। সরকার যে বিচার বহির্ভূত কর্মকান্ড অব্যাহত রেখেছে এটি তারই সর্বশেষ প্রমাণ। এখনো সম্মানজকভাবে বিদায়ের পথ খোলা রয়েছে, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিয়ে নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন; অন্যত্থায় জনগন শেখ হাসিনা সরকারকে ঠেনে হিচড়ে নামিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
অনুরুপ বিবৃতিতে অবিলম্বে যুবদল নেতা এবাদুল হক রুবায়েতের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবিরসহ নেতৃবৃন্দ।।

সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খালিশপুর ৯নং ওয়ার্ড বাস্তহারা ইউনিট আওয়ামী লীগের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ৯নং ওয়ার্ড বাস্তহারা দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, জনগণের রায়ে আওয়ামী লীগ সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সরকার গঠন করে তিনি অবরুদ্ধ সংবিধান থেকে কালো আইন বাতিল করে যুদ্ধাপরাধী আর বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেন। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণতন্ত্র প্রবাহমান উন্নত বিশ্বের দ্বারপ্রান্তে। তিনি আরও বলেন, তবে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ও ষড়যন্ত্র এখনও থেমে নেই। তাদের এ ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক বাবলু। মোঃ শামসুল হক সিকদার পরিচালিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা নগর আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আ’লীগের সভাপতি এ.কে.এম সানাউল্লাহ নানু, খালিশপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ খসরুল আলম,সাধারণ সম্পাদক মোল্লা হায়দার আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত কাউন্সিলর মেমোরী সুফিয়া রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছাঃ হালিমা, মোঃ বেল্লাল হোসেন তালুকদার,মোঃ দুলাল আহমেদ, নগর যুবলীগ নেতা জুয়েল হোসেন দিপু, মোহাম্মদ জাকির, ৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম,৯ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ মজিবর,মোহাম্মদ মাসুদ, আশিকুর রহমান মহসিন, মোহাম্মদ বাপ্পি, রহমান, যুবলীগ নেতা খন্দকার আল ইমরান, খান আলমগীর, ইব্রাহিম, হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও খালিশপুর থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ শেখ আরিফুল ইসলাম অনিক, খালিশপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, খান জাকির, পলাশ শিকদার, খালিশপুর থানা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শেখ আসিবুল ইসলাম বনি, ছাত্রলীগ নেতা শেখ রোকন, মোহাম্মদ মফিজ, খান আলামিন, মোঃ রাসেল, মোহাম্মদ মিলন, মোঃ মমতাজ উদ্দিন, মোঃ শোয়েব সুমন প্রমূখ।

রামপালের উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রামপাল উপজেলার উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রামপালের কৃতি সন্তান, উজলকুড় মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন ২নং উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দীন জেড, সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন শেখ, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ, আবু জাফর শেখ, আব্বাস আলী শেখ, আজহার শেখ মোহাম্মদ জালাল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা গাজী রাশেদুল ইসলাম ডালিম, ইউপি সদস্য মোঃ ইখতিয়ার উদ্দিন শেখ,আঃ শুকুর ফকির, পারুল আক্তার, বৈশম বাবু, বাবু পরিমল কুমার দাস, আল মামুন, আব্দুস সালাম আকুঞ্জি, এমতাক আহমেদ রাবু, ডাঃ সুব্রত খান, মকুবল হোসেন মেম্বর, আল মামুন, হাবিবুর রহমান, সাবিনা ইয়াসমিন, জাহিদ হোসেন, আবু সালেহ বাবু, রিজাউল ইসলাম, স্বপ্না হালদার, এসকেন্দার আলী শেখ, ডাঃ জিল্লুর, রহমান, জাহিদুল ইসলাম, খান রিপন, শেখ মোঃ রাসেল, টগর শেখ, শরিফুল ইসলাম মুন্সি, মোহাম্মদ আলী, লিটু শেখ, বোরহান উদ্দীন মোল্লা, জুবায়ের শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ও তবারক বিতরণ করা হয়।

খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রূপকার বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম মৃত্যুবার্ষিকী। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৬ আগষ্ট ২০২৩ইং বুধবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র গ্রুপের মহাসচিব জনাব ওয়াহিদুজ্জামান খান পল্টু। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের সিনিয়ার সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, যুগ্ম-মহাসচিব মো: হাফিজুল ইসলাম চন্দন ও কাজী গোলাম ফারুক, কোষাধ্যক্ষ চৌধুরী মিনহাজ উজ জামান সজল, পরিচালক এস, এম আকবার হোসেন, মো: খুরশিদ আলম কাগজি মিন্টু, মো: আব্দুল গফফার, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মো: বাদশা হাওলাদার, বাবু সনজিব দাস, বাবু অসীম কুমার সোম, এস,এম রফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মো: শাহ আলম তুহিন, মোঃ ইকবাল হোসেন বাদল, বাবু উজ্জ্বল গাঙ্গুলী, ইলিয়াস হোসেন লাবু। এছাড়াও উপস্থিত ছিলেন নৌ-মালিক গ্রুপের সম্মানীত সদস্যসহ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ডুমুরিয়ায় বজ্রপাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বজ্রপাতে সাধন বিশ্বাস (৪৫) নামের এক মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের মির্জাপুর বিলে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া সদর ইউনিয়নের মির্জপুর গ্রামের প্রহ্লাদ বিশ্বাসের ছেলে চিংড়ি ঘের ব্যবসায়ী সাধন বিশ্বাস প্রতিদিনের মতো গতকালও মির্জাপুর উত্তর বিলে নিজের ঘেরে কাজ করছিলো। প্রতিদিন দুপুরের খাবার খেতে সে বাড়ি ফেরে, কিš‘ গতকাল দুপুর গড়িয়ে গেলেও সাধন বাড়ি না ফেরায় তার আপনজনেরা খুঁজতে ওই বিলে যান। কিš‘ তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। শেষে বাড়ি থেকে অনেকে একত্রিত হয়ে তার ঘেরের পানিতে নেমে অনেক তল্লাশী করার পর বিকালে মরদেহ উদ্ধার হয়। উল্লেখ্য দুপুর ১টার পর বিকট শব্দে হঠাৎ বজ্রপাত ঘটে। আর ওই বজ্রপাতেই সাধনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, বজ্রপাতে মির্জপুর বিলের ঘের ব্যবসায়ী সাধন বিশ্বাসের মৃত্যুর খবর জানা গেছে।

রামপালে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে জিআর মামলার এক ওয়ারেন্টভূক্ত আমামীকে গ্রেফতার করেছে। আটক জুয়েল শেখ (৩২) উপজেলার চন্দ্রাখালী গ্রামের জিল্লু শেখের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানা পু্লশি মঙ্গলবার (১৫ আগষ্ট) রাত ১০ টায় অভিযান চালিয়ে চন্দ্রাখালী গ্রাম থেকে তাকে আটক করে। বুধবার (১৬ আগষ্ট) জুয়েলকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নগর যুবলীগের শিশুদের ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চ এর ভাষন ও চিত্রাংকন প্রতিযোগীতা’ শনিবার

খবর বিজ্ঞপ্তি
১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চ এর ভাষন ও চিত্রাংকন প্রতিযোগীতা’ এর আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। ১৯আগষ্ট’২৩ইং শনিবার খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে শিশুদের ‘বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষন প্রতিযোগিতা’। প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগে শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন। এখানে শিশু থেকে ২য় শ্রেণী ‘ক’ বিভাগে, ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণী খ বিভাগে ও ৭ম থেকে ১০ শ্রেণী ‘গ’ বিভাগে প্রতিদ্বন্ধীতা করবেন।
এছাড়াও ১৯আগষ্ট’২৩ইং শনিবার বিকাল সাড়ে তিনটায় খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুযেট হলে অনুষ্ঠিত হবে ‘শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা’। চিত্রাংকন প্রতিযোগিতাও তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগ ‘ক’ তে থাকবে প্লে থেকে নার্সারী শ্রেনী। বিভাগ ‘খ’ তে থাকবে ১ম থেকে ২য় শ্রেনী ও বিভাগ ‘গ’ তে থাকবে ৩য় থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা। ‘ক’ বিভাগের চিত্রাংকনের বিষয় উন্মুক্ত, ‘খ’ বিভাগের চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ‘মুক্তিযুদ্ধ’ ও ‘গ’ বিভাগেরও চিত্রাংকনের বিষয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। তিন বিভাগেরই চিত্রাংকনের মাধ্যম উন্মুক্ত। প্রতিযোগীদের শুধুমাত্র চিত্রাংকনের কাগজ সরবরাহ করা হবে। রং ও পেন্সিল বাড়ি থেকে আনতে হবে।
উক্ত প্রতিযোগিতায় খুলনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

প্রবীণ বিপ্লবী কমরেড শান্তিরম দত্তের মৃত্যুতে সিপিবি নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বটিয়াঘাটা উপজেলার সাবেক সভাপতি প্রবীণ বিপ্লবী কমরেড শান্তিরাম দত্ত গতকাল ১৫ আগস্ট সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। কমরেড শান্তিরাম দত্ত পাকিস্তান আমল থেকে কমরেড রতন সেনের মাধ্যমে কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে তিনি পার্টির সদস্যপদ লাভ করেন। মুক্তিযুদ্ধের পর ইউনিয়নের রিলিফ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি বটিয়াঘাটা উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। কমরেড শান্তিরাম দত্তের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা সভাপতি কমরেড ডা: মনোজ দাশ, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, বটিয়াঘাটা উপজেলা সভাপতি কমরেড অশোক সরকার, সাধারণ সম্পাদক কমরেড সুবীর বর্ধন প্রমুখ নেতৃবৃন্দ।

নওয়াপাড়া পল্লীবিদ্যুৎ অফিসে জাতীয় শোকদিবস পালিত হয়নি
স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় যশোরের অভয়নগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ জাতীয় শোক দিবস পালন করলেও নওয়াপাড়া পল্লীবিদ্যুৎ সমিতি জোনাল শাখায় কোন কর্মসুচী পালন করা হয়নি। এ ঘটনায় অভয়নগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক এনামুল কবির বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি জানারপর জিএম মহোদয়কে জানিয়েছি। তিনি ডিজিএমকে মৌখিকভাবে সতর্ক করেছেন যাতে আগামীতে এমন ঘটনা না ঘটে।
নওয়াপাড়া পল্লীবিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মামুন বলেন, আমাদের অফিসে জাতীয় শোক দিবস পালনের কোন বাধ্যবাধকতা নেই। আমরা উপজেলা প্রশাসনের সাথে প্রোগ্রামে ছিলাম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি তারা জাতীয় শোক দিবস পালন না করে থাকেন তবে সেটি নিশ্চয় দুঃখজনক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান বলেন, সরকারি বেসরকারি সামাজিক রাজনৈতিক দল সকলেই জাতীয় শোক দিবস পালন করেন। কিন্তু নওয়াপাড়া পল্লীবিদ্যুৎ সমিতি জোনাল শাখায় কোন কর্মসুচী হয়েছে কিনা আমার জানা নেই। যদি তারা জাতীয় শোক দিবস পালন করে না থাকেন বিষয়টি খুবই দুঃখজনক।
অভয়নগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার অধীর কুমার পাড়ে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি আলাউদ্দিন বিশ্বাস বলেন, আমরা শুনেছি পল্লীবিদ্যুৎ অফিস শোক দিবসের কোন কর্মসুচীই পালন করেনি। মুক্তিযোদ্ধা কমান্ডার সাহেবকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে জানাতে বলেছি। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ডিজিএমের বিচার দাবী করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, সরকারি নিতিমালায় বলা হয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল সরকারি আধা সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জাতীয় শোক দিবসে কর্মসূচি সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবেন । নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল শাখার বিষয়টি আমার জানা নেই, জেনে দেখব। বিষয়টি দুঃখজনক।

বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: সালাম মূর্শেদী
নিজস্ব প্রতিবেদক, রূপসা
খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তি বিএনপি-জামায়াত আবারো মাথা চাড়া দিয়ে উঠছে। দেশকে অরাজকর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই ওদের দ্াঁতভাঙ্গা জবাব দিতে দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের মানুষ আজ বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ ৫১টি নাগরিক সুবিধা পাচ্ছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের সাফল্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের নেতা-কর্মীদের মিলেমিশে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল ৪টায় পূর্ব রূপসা ঘাট চত্বরে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ সোলাইমান হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আঃ গফুর খান, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ আলী রাজ এর পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ, সদস্য শেখ হাবিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএমএ তাহের, আওয়ামী লীগ নেতা মামুন শেখ, নাজির শেখ, যুবলীগ নেতা আশিষ রায়, বাদশা মিয়া, মোঃ তারেক আজিজ, আলহাজ্ব আবু আহাদ হাফিজ বাবু, সাকিব খান মিলন, শেখ সাগর, মোঃ সোহেল রানা, সংরক্ষিত ইউপি সদস্য রেশমা আক্তার, ছাত্রলীগ নেতা মোঃ রাশেল শেখ, শ্রমিক লীগ নেতা এসএম হেলাল আহমেদ, জাহিদ হাসান, আব্দুল আলিম শেখ, রনি শিকদার, মোঃ বায়েজিদ হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ কবির শেখ, ইসহাক শেখ, কামরুল শেখ, ইউসুফ আলী শেখ, মেহেদী হাসান, নাসির শেখ, সোহেল হোসেন লিটন, মোবারক সরদার, আনোয়ার হোসেন, সোহেল শেখ, ফারুক শেখ, নুরু গাজী, ইকরাম, শুকুর আলী, ফেরদৌস প্রমুখ। এর আগে রূপসা- বাগেরহাট অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাদ জোহর শ্রমিক লীগ নেতা মোঃ ফারুক সহ প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা মোঃ রায়হান উদ্দিন।#

দাকোপে বাল্যবিবাহ প্রতিরোধে বিশ্লেষণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ পরিস্থিতি বিশ্লেষণ ও বাল্যবিবাহ কমাতে বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা ২ প্রকল্পের সহয়োগীতায় বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, অধ্যক্ষ অজিহুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ হালদার, সাংবাদিক জি এম আজম, মোঃ মামুনুর রশিদ, প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, সহকারী সমবায় কর্মকর্তা সাহাবুর রহমান, উপজেলা ইউএএস কর্মকর্তা জুমায়েত আলী, মহিলা মেম্বার জাহিদা আক্তার, প্রতিমা ঢালী বন্ধনা, সমাজসেবা অফিস সহায়ক নূরমোহাম্মাদ নবযাত্রা ২ প্রকল্পের স্টেফিন হিমবরম প্রমুখ। সভায় দাকোপে বাল্যবিবাহ রোধে সার্বিক বিষয়ে পরিকল্পনা গ্রহন করা হয়।

দাকোপে বাল্যবিবাহ প্রতিরোধে বিশ্লেষণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ পরিস্থিতি বিশ্লেষণ ও বাল্যবিবাহ কমাতে বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা ২ প্রকল্পের সহয়োগীতায় বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মানস রায়, অধ্যক্ষ অজিহুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ হালদার, সাংবাদিক জি এম আজম, মোঃ মামুনুর রশিদ, প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, সহকারী সমবায় কর্মকর্তা সাহাবুর রহমান, উপজেলা ইউএএস কর্মকর্তা জুমায়েত আলী, মহিলা মেম্বার জাহিদা আক্তার, প্রতিমা ঢালী বন্ধনা, সমাজসেবা অফিস সহায়ক নূরমোহাম্মাদ নবযাত্রা ২ প্রকল্পের স্টেফিন হিমবরম প্রমুখ। সভায় দাকোপে বাল্যবিবাহ রোধে সার্বিক বিষয়ে পরিকল্পনা গ্রহন করা হয়।

দাকোপে মনোসামাজিক বিষয়ে এ্যাডভোকেসী সভা ও জরুরী রোগীদের আর্থিক সহায়তা
দাকোপ প্রতিনিধি
দাকোপে মনোসামাজিক বিষয়ক এ্যাডভোকেসী ও জরুরী রোগীদের আর্থিক সহায়তা বিসয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা এফএডিভি এর অর্থায়নে দলিত সংস্থা স্ট্রেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অব চিলড্রেন এন্ড দেয়ার ফ্যামিলিস অব সুন্দরবনস্ ইন বাংলাদেশ ী প্রকল্পের আওতায় বুধবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালার সভাপতিত্বে এবং সহকারী প্রকল্প ব্যবস্থাপক এ.এইচ ফারুকের পরিচালায় সভায় প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জন বর্মন উপজেলার শিশুদের মনোসামাজিক বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকè আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রুপা টিকাদার, মেডিকেল অফিসার -এমসি এইচ এফপি ডাঃ ফাতেমা তুজ জোহরা তিশা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমন্ত কুমার পোদ্দারসহ সমাজ সেবা অফিসার, হেল্থ ইন্সপাক্টর, সাংবাদিক, প্রকল্প সোস্যাল মোবিলাইজারগন প্রমুখ। সভা শেষে উপজেলার দলিত জনগোষ্ঠীর ১৬ জন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তিকে স্বাস্থ্য সেবা সহায়তা হিসাবে একাউন্ট পে চেকের মাধ্যেমে জন প্রতি ৯ হাজার ৯শত ৫০ টাকা করে ১ লক্ষ ৫৯ উনষাট হাজার দুইশত) টাকা প্রদান করা হয়। সভায় বক্তৃতা বলেন শরীরিকভাবে যে কেউ অসুস্থ্য হলে চিকিৎসা গ্রহন করেন কিন্তু মানসিক অসুস্থ্যতার জন্য কেউ চিকিৎসা সেবা গ্রহন করে না বা এ বিষয়ে চিকিৎসা সেবা গ্রহন করতে হবে তার জন্য সচেতন না। পরিবারে শিশুরা বিভিন্ন ভাবে মানসিক চাপের মধ্যে বড় হয়ে উঠছে যেমন লেখা পড়া, পর্যাপ্ত বিনোদনের অভাব, শারীরিক ও মানসিক চাপ। বিশ্বব্যাপী প্রতি বছর ৮০০,০০০ মানুষ আত্মহত্যার কারণে মারা যায় -এটি নরহত্যার সংখ্যার দ্বিগুণ যা প্রতি ৪০ সেকেন্ডে একজন ব্যক্তি (ডঐঙ, ২০১৯)। বাংলাদেশে যুবক ও কিশোরীদের মধ্যে আত্মহত্যা এবং আত্মহত্যার আচরনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা শুধুমাত্র জেলা পর্যায়ে মেডিকেল কলেজ গুলোতে বিদ্যমান রয়েছে। বর্তমানে উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার কোন রকম কার্যক্রম নেই। তাই শিশু ও কিশোরীদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অতিসত্তর চালু করা প্রয়োজন অথবা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে সেবা কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন। ডা. সুদীপ বালা বলেন, বর্তমান সরকার মানসিক স্বাস্থ্য সেবা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জায়গায় মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করেছে এবং ধীরে ধীরে তা আরো বেশী পরিধি নিয়ে কার্যক্রম চালু করার পরিকল্পা রয়েছে এবং উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা চালু করা জন্য তিনি উচ্চ পর্যায়ের আলোচনায় তুলে ধরবেন বলে জানান।

ফকিরহাটে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তাবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ, ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন, হীড বাংলাদেশ ও শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সামাজিক সংগঠন। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ইতিহাসের নৃশংসতম এই হত্যাকান্ডে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএসএম মফিদুল ইসলাম, ওসি মু. আলীমুজ্জামান, হাইওয়ে ওসি মো. মিজানুর রহমান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বেতাগা পিলজংগ লখপুর বাহিরদিয়া-মানসা নলধা-মৌভোগ মূলঘর ও ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের আয়োজনে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ##

মহেশপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ মত জন্মদিনে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিকালে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি আমিন হোসেন,অমেদুল ইসলাম,ডাঃ শওকত আলী, নার্গিস সুলতানা দিপা, যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সোহাগ খান প্রমুখ।
এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠানে মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপির অঙ্গসংগঠনের প্রায় দু’হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৩টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সদস্যগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা পলিটেকনিকের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ফুলবাড়ীগেট প্রতিনিধি।
ফেসবুকে পরিচয় পরে বন্ধুত্ব এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে খুলনা পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে কয়েক দফা ধর্ষণের অভিযোগ মো. হাফিজুর রহমান নামের এক পুলিশ কন্সটেবলের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে বরগুনা পুলিশ লাইনে কর্মরত রয়েছে (কনস্টেবল নং বিপি-৯৮১৮২১৮৪৮২)। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে দায়মুক্তির জন্য বিয়ের নাটক মঞ্চন্থ করে। পরবর্তিতে নির্যাতন করে যৌতুকের চাহিদামত টাকা না পাওয়ায় তালাক দেয়। এ ব্যাপারে ১৭ বছর বয়েসি ঐ কিশোরী ন্যায় বিচারে পুলিশের আইজিপি, বরগুনা পুলিশ লাইনের পুলিশ সুপার বরাবর আবেদন করেন। শেষ পর্যন্ত ভুক্তোভোগী ঐ নারী খুলনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে-২‘ এর আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্যে খুলনা পিবিআইকে নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান এবং পিবিআই তদন্ত কার্যক্রম শুরু করেছে। এদিকে ভুক্তোভোগী নারী ন্যায় বিচারে পুলিশ প্রধান এবং আদালতে মামলা করায় পুলিশের ক্ষমতা অপব্যবহার করে হাফিজ ও তার পরিবারের বিরুদ্ধে ভুক্তোভোগী নারীকে গুম এবং পরিবারকে হত্যার হুমকি অভিযোগ করেছে। অব্যাহত হুমকির মুখে নগরীর তেলিগাতি এলাকায় বসবাসরত তরুণীর পরিবার জীবনের নিরপত্তাহীনতায় ভুগছে।
মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, দৌলতপুর থানাধিন কার্ত্তিককুল এলাকার কাশেম শেখের পুত্র বরগুনা পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল মো. হাফিজুরের সাথে ফেসবুকে পরিচয় হয় খুলনা পলিটেকনিক কলেজের ততীয় বর্ষের ছাত্রী আড়ংঘাটা থানাধিন তেলিগাতী গ্রামের দরিদ্র পরিবারের এক কিশোরীর সাথে। ফেসবুকে পরিচয় রুপ নেয় বন্ধুত্বের এক পর্যায়ে ঐ কিশোরীকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার তাকে জোরপুর্বক ধর্ষণ করে বলে ভিকটিম ঐ কিশোরী মামলায় উল্লেখ করে। ধর্ষণের বিষয়টি জানাজানির পরে পুুুুুুুুলিশ কনস্টেবল হাফিজুর স্টামে কিশোরীকে বিবাহের আশ্বাস দিয়ে কর্মস্থল চলে যায়। পরবর্তিতে ধর্ষণের সিকার কিশোরীর পরিবার এ বিষয়ে বরগুনা পুলিশ লাইনে লিখিত ভাবে জানালে মেয়েটিকে বিবাহ করতে সম্মতি জানায় হাািফজুর । গত ১০ ফেব্রয়ারী ২০২৩ পুলিশ কনস্টেবল হাফিজুর প্রথম স্ত্রী কানিজ সুবর্ণা কথা গোপন রেখে দ্বিতীয় বিবাহ করে ঐ কিশোরীকে। বিবাহের কিছু দিন পরেই তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে এক পর্যায়ে যৌতুকের টাকার জন্য দরিদ্র পিতার কাছে পাঠিয়ে দেয় । ধর্ষণের দায় এড়াতে কৌশলে বিবাহ করে কিছু দিন পরে নির্যাতন করে যৌতুকের চাহিদা মতো টাকা দিতে না পারায় ডির্ভোস পাঠান ঐ কিশোরীর বাড়ীতে। পুলিশ সদস্য হাফিজুরের চালাকি বুঝতে পেরে ভুক্তোভোগী কিশোরী ন্যায় বিচারে পুলিশ প্রধান এবং আদালতে মামলা করেন। পুলিশের পক্ষ থেকে অনুসন্ধানের অংশ হিাসবে গত ৯/৮/২৩ খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলালের নিকট ভিকটিম ঐ কিশোরী এবং বরগুনা পুলিশ লাইনের আরআই জাহাঙ্গীর উদ্দিন হাজির হয়ে জবানবন্দি দিয়েছে বলে একটি সুত্রে জানাগেছে। এছাড়া খুলনা পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা ইকবাল হোসেন গত ১৩/৮/২৩ তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির মেডিকেল সম্পন্ন করেছে।
এ ব্যাপারে ভিকটিমের মা রোকেয়া বেগম জানায়, আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে জোরপুর্বক কয়েক দফা ধর্ষণ করে পুলিশ কনস্টেবল হাফিজুর। বিষয়টি আমাকে জানালে আমি মোবইলে তার কাছে জানতে চাইলে সে ধর্ষণের কথা স্বিকার করে দায়মুক্তির জন্য বাচতে কোর্ড স্টাম্পে বিবাহের জন্য ১বছর সময় নেয়। কিন্তু আমার মেয়ে এবং আমাদের সামাজিক অবস্থার কথা বিবেচনায় বিবাহের জন্য বলা হলে সে রাজি হয়। কিন্তু তখম আমরা জানতে পারিনি এটা ছিল তার অভিনয় চাকুরী বাচানোর চালাকি। বিবাহের পরপরই হাফিজ তার মা এবং ভাই ও ভাবী মিলে আমার মেয়েকে বিভিন্ন ভাবে নির্যাতন করে তার ব্যবহৃত মোবাইলটি কেড়ে নিয়ে যৌতুকের টাকা দাবী করে জোরপূবক বাড়ী থেকে মেয়েকে বের করে দেয়। পুলিশ কনস্টেবল হাফিজ আমার মেয়েকে তালাক দিয়ে এ বিষয়ে বাড়াবাড়ী করলে আমার মেয়েকে গুম এবং আমাকে হত্যার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলাল মুঠোফোনে প্রতিবেদনকে জানায়, আমর কাছে অনুসন্ধানের জন্য একটি চিঠি এসেছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই হাফিজ আমাদের ফোর্স নয়। সে যে জেলার ফোর্স তদন্তটি সেখানে হবে। চিঠিটি আমার কাছে আসার পর আমি দুজনকে সাক্ষ্য নেওয়ার জন্য ডেকে আনি। বিষয়টি যেহেতু অন্য জেলার সেহেতু আমার উর্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করেছি। আমি বিষয়টি ঐ জেলাতে শিফট করে দিচ্ছি বলে তিনি জানান।

মোংলায় হত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার ২
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় হত্যা প্ররোচনার মামলায় দুইজনকে আটক করেছেন পুলিশ। আটককৃতদেরকে বুধবার দুপুরে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দিগরাজ ঘাটকুল বাড়ীর নমিতা রায়ের ছেলে ভীষ্মদেব রায় (৩৮) ১৬বছর আগে বিয়ে করেন পাশ্ববর্তী খুলনার দাকোপ উপজেলার কামনিবাসিয়া এলাকার প্রশান্ত মন্ডলের মেয়ে পুষ্পিতা রায় (৩২)কে। তাদের সংসারে ৩টি কন্যা সন্তান রয়েছেন। সাংসারিক জীবনের গত ২/৩বছর ধরে ভীষ্মদেবের স্ত্রী পুষ্পিতা একই এলাকার অমলেন্দু হালদারের (৫০) সাথে পরকীয়ার প্রেমে জড়িয়ে পড়েন। এ পরকীয়ার প্রেম গড়া স্থানীয়ভাবে একাধিকবারের শালিশ বৈঠকেও। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর পরকীয়ার প্রেমিক অমলেন্দু ভীষ্মদেবকে বিভিন্ন সময়ে হুমকিধামকি ও ভয়ভীতি দিয়ে আসছিলেন। এনিয়ে ভীষ্মদেবের স্ত্রী ও স্ত্রীর পরকীয়ার প্রেমিকের মধ্যে অশান্তি এবং বিরোধ চলে আসছিলো। পরকীরার বিরোধের জের ধরে গত ৩আগস্ট রাতে ভীষ্মদেবের নিজ ঘরে তার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। স্ত্রীর পরকীয়ায় বলি হওয়া ভীষ্মদেবের মা নমিতা রায় মঙ্গলবার বিকেলে থানায় পুত্রবধু পুষ্পিতা ও পুষ্পিতার পরকীয়ার প্রেমিক অমলেন্দুর বিরুদ্ধে হত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার রাতেই দিগরাজের পৃথক জায়গা থেকে হত্যার প্ররোচনার মামলার আসামী পুষ্পিতা ও তার পরকীয়ার প্রেমিক অমলেন্দুকে গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতারকৃতদেরকে বুধবার দুপুরে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছেন পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছেলেকে (ভীষ্মদেব) হত্যার প্ররোচনায় মায়ের (নমিতা) দায়েরকৃত মামলায় ছেলের বউ পুষ্পিতা ও বউয়ের প্রেমিক অমলেন্দুকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মুলত হত্যার প্ররোচনার মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার জীবননগর আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের হলরুমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান শপথ গ্রহণ করেছের। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, উপ পরিচালক (স্থানীয় সরকার) শারমিন আক্তার, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,আওয়ামীলীগ নেতা মুন্সি আলমগীর হান্নান।

নড়াইলে পাটকাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১১
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার দেবভোগ এলাকায় পাটকাটা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাধা বল্ভব (৭৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া দুই নারীসহ অন্তত ১১জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে ১ একর ২৬ শতাংশ ফসলী জমির মালিকানা নিয়ে বাহিরগ্রামের ছালাম শেখের পরিবার ও দেবভোগ গ্রামের রাধাবল্ভব বিশ্বাসের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ঐ জমিতে নিজেদের আবাদকৃত পাট বুধবার ছালাম শেখরা কাটাতে গেলে রাধা বল্ভব ও তার ভাই ভাতিজাদের নিয়ে গিয়ে তাদের পাট কাটতে বাঁধা দেয়।
এ নিয়ে এ সময় সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয় পক্ষের মোট ১১জন আহত হয়েছে। পরে স্বজনও স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ওসি মো: ওবায়দুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। কালীচরণপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় দিন ব্যাপী আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজের অয়োজন করা হয়।
সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কালীচরণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-ইমরান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহারিয়ার করিম রাসেল, সাধারন সম্পাদক রানা হামিদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোদাচ্ছের হোসেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল হোসেন, নওশের খান, শামসুল আলম, মকবুল বিশ^াস ও হারুন-অর-রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকেই বহন করতে হবে: এড. মনা
খবর বিজ্ঞপ্তি।।
পরিকল্পিতভাবে লুটেরা সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে সকল দায়ভার সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, গত ১৫ বছর যাবৎ ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে ক্ষমতা আঁকড়ে বসে আছে। পাক হানাদার বাহিনীর মতো মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করে, গুম-হত্যা করে, মানুষের স্বাধীনতার আকাক্সক্ষাকে ধ্বংস করে দিয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তাঁর রোগমুক্তি ও আশুসুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে উল্লেখ করে, এড. মনা আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ নেত্রী নন, তিনি একটি প্রতিষ্ঠান। তিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং নিজের জীবনকেও গড়ে তুলেছেন গণতান্ত্রিকভাবে। সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারনে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রেখেছে। বিএনপির ৪০লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ৬‘শর ওপরে নেতাকর্মীকে গুম করেছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে লড়াই করছেন তা গণতন্ত্রের জন্য। দেশের মানুষকে বাঁচানোর জন্য। এই লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অংশগ্রহণ করার আহবান জানান।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাহারুজ্জামান মোর্তজা, আমীর এজাজ খান, এস এম মনিরুল হাসান বাপ্পী, তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আ. রহমান, এস এ রহমান বাবুল, অ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শামীম কবীর, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, কে এম হুমায়ন কবির. হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, আবু মো. মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, এহতেশামুল হক শাওন, আব্দুল মান্নান খান, আ. রাজ্জাক, তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, আরিফ ইমতিয়াজ খান তুহিন, খায়রুল ইসলাম খান জনি, একরামুল কবীর মিল্টন, নাজির উদ্দিন নান্নু, অ্যাড. মো. আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, নাসির খান, আব্দুস সালাম, মনিরুজ্জামান লেলিন, খন্দকার ফারুক হোসেন, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, তানভীর উল আজম রুম্মান, ফারুক হোসেন, মুজিবর রহমান, মাসুদ খান বাদল, রাহাত আলী খান লাচ্্্্চু, গাজী আবদুল হালিম, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না. সরদার শফিকুল আমিন লাভলু ,এমদাদ হোসেন ,মো. আব্দুল ওহাব, মোঃ শাহ জালাল আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কে এম মাহবুবুল আলম, মাহবুব উল্লাহ শামীম, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম ,সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, সাইফুল ইসলাম খান, মো. ইবাদুল ইসলাম, মো. হাসান ফকির, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, তাঁতি দলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, কৃষক দলের আক্তারুজ্জামান তালুকদার সজীব, মোল্লা কবির হোসেন, শেখ আবু সাইদ, মৎস্যজীবী দলের শেখ হেমায়েত হোসেন, জাসাসের আজাদ আমিন প্রমূখ। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও্র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ওলামা দলের নেতা মাওলানা ফারুক হোসেন।

খুলনা বিএনপির লিফলেট বিতরণ কর্মসুচি আজ
খবর বিজ্ঞপ্তি।।
অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ (১৭ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১১টায় লিফলেট বিতরণ করবে খুলনা বিএনপি। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হবে। কর্মসুচি সফল করতে দলীয় নেতাকর্মী ও খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

মহেশপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,পরিবারের স্বাবলম্বীকরণ ও জীবন মান উন্নয়নের লক্ষে আরডিসির সংস্থার উদ্দ্যোগে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নে কৃষ্ণচন্দপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় এ গরু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পেনেল চেয়ারম্যান আসাদুল ইসলাম ,গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ,ইউপি সদস্য মিজানুর রহমান, এমএ আসাদ এবং উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন জয় বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় করেন আরডিসির প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ ওসমান গণি। উল্লেখ্য,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আরডিসি সংস্থার বাস্তবায়নে উপজেলার ফতেপুর ইউনিয়নে ৭ জন দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে এই গরু বিতরণ করা হয়।

মহেশপুরে এক কৃষককে ফোন করে ডেকে নিয়ে হত্যা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
গ্রামের চায়ের দোকান থেকে ফোন করে ডেকে নিয়ে কৃষক কামাল হোসেনকে (৪৫) গলাই ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। পরে তার লাশ গ্রামের বড় বিলের পানিতে ফেলে দেওয়া হয়। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ কামাল হোসেনের লাশ উদ্ধার করে। নিহত কামাল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের রহমবাড়ীর ছেলে।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ৯টার দিকে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামে।
নিহত রহমবাড়ীর ভাই টিটোন জানান, আমার ভাই গ্রামের একটি চায়ের দোকানে বসা ছিলো। কে বা কাহারা আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে আমার ভাই বাড়ীতে না আশায় আমরা খোজাখুজি শুরু করি। খোজাখুজির এক পর্যায়ে আমার ভাইকে গ্রামের বিলের মধ্যে গলাই ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তার মোবাইল ফোনটিও বিলের ধারে পাওয়া যায়।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছি। মামলার প্রস্তুতি চলছে।

মহেশপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহের মহেশপুরে আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বর থেকে একটি বিশাল শোক র্যালী বের হয়।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালী সহকারে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী উপজেলা পরিষদ চত্তরে নব-নির্মিত শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুষ্পমাল্য অর্পন করেন। পরে অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সালাউদ্দীন মিয়াজী,পৌর মেয়র আব্দুর রশিদ খান,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,দপ্তর সম্পাদক ও পৌর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, জেলা অওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু,জেলা পরিষদের সাবেক সদস্য এম এ আসাদ, উপজেলা যুবলীগের আহবায়ক কাজি আতিয়ার রহমান,যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাহেদ মেহেবুব রঞ্জু, যুগ্ন আহবায়ক আশাবুল আরাফ শিমুল প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এদিকে শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা দলিল লেখক সমিতি,বাস মালিক সমিতি,পৌর সভা,ইজিবাক শ্রমিক ইউনিয়ন,ভ্যান শ্রমিক ইউনিয়ন,মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ,মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বঙ্গবন্ধু সারা বিশে^র মানবতার প্রতীক: বাবু
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা-০৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের গণ্ডিতেই নন, তিনি বিশ^নেতা ছিলেন। সারা বিশে^র মানবতার প্রতীক, শান্তিকামি মানুষের উচ্চকিত বলিষ্ট কন্ঠস্বর তিনি। তাঁর জীবনদর্শন তাঁকে সমস্ত পৃথিবীর মাঝে বিশ^নেতার আসনে প্রতিষ্ঠিত করেছে। শত চেষ্টা করেও এই নাম মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু চিরন্তন, কোটি মানুষের হ্নদয়ে গেঁথে আছে এই নাম। বঙ্গবন্ধু আসলে আকাশের মত বাঙালি জাতির মাথার উপর রয়েছেন।যারা যত চেষ্টা করুক আকাশকে ধ্বংস করা যায় না।আকাশ চিরকাল মাথার উপরেই থাকে। তিনি আরও বলেন, ১৫ আগষ্টে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা আসলে বঙ্গবন্ধুকে শারিরীকভাবে হত্যা করেছিল। তারা জানত না যে বঙ্গবন্ধুর চেতনাকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধুকে বাঙালি জাতির ভেতর থেকে সরিয়ে দেওয়া যায় না।বঙ্গবন্ধুর চেতনাই আমাদের পথচলা। এই চেতনার উপরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই চেতনার ওপরই বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে বাংলাদেশে তাঁর পিতার স্বপ্ন পূরণ করেছেন। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ পিছিয়ে যাবে। শেখ হাসিনাকে পিছিয়ে নেয়া যাবে না।শেখ হাসিনা হয়েছে জীবন্ত ইতিহাস এ ইতিহাস থেকে তাকে মোছা যাবে না। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ১৫ ই আগষ্ট বিকাল ৪ টায় সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় উপস্থি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা, জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার, কোষাধাক্য ইঞ্জিঃ মাহবুবুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, ফজলু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, এ্যাডঃ মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আওয়ামীলীগ নেতা খায়রুল আলম, জিয়াদ আলী, নির্মল কুমার দাস, দেবদাস মন্ডল, সমরেস মন্ডল, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর শাহনেওয়াজ শিকারি, উত্তর বেদকাশি নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি আছের আলী মোড়ল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরু: নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত খুবি ক্যাম্পাস
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস ১৬ আগস্ট (বুধবার) থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে ক্লাস শুরু হয়। সকাল ৮টা থেকে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা তার আগেই ক্যাম্পাসে হাজির হন। অনেক নবীনের সঙ্গে আবার তাদের অভিভাবকদেরও দেখা গেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা দেখে উৎফুল্লিত হয়। নিজেদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি করতে গল্প-আড্ডায় মেতে ওঠেন।
অন্যান্য দিনের তুলনায় আজ বুধবার থেকে সৌন্দর্যের মাত্রাটা আরো বেড়েছে নবীন শিক্ষার্থীদের পদচারণায়। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণের আরেক মাত্রা যোগ হয়েছে এ ক্যাম্পাসে। ক্যাম্পাসের চারদিকে নবীনদের আগমণে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ক্যাম্পাসের প্রতিটা চত্বরে চত্বরে। তাদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস বইছে বাতাসে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আবেগ।
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহের করিডোর, গোলপাতার ছাউনিতে তৈরি নতুন ক্যাফেটেরিয়া, শহিদ মিনার, মুক্তমঞ্চ, অদম্য বাংলার পাদদেশ, তপনের দোকান, সবুজ বৃক্ষের ছায়ায় শিক্ষার্থীদের পদচারণা দেখে মনে হয় এ যেনো এক মিলনমেলা। ক্যাম্পাসের প্রতিটি আড্ডাস্থলে পুরাতনদের পাশাপাশি আলো ছড়িয়েছেন নবীন মুখগুলো।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার দু’দিনের মধ্যে ক্লাস শুরু হয়েছে। এটা এক অন্যরকম অনুভূতি। নবীন শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তারা যেনো কোনও একাডেমিক ক্ষতির মুখে না পড়ে সেজন্য দ্রুত ক্লাস শুরু হয়েছে। তিনি আরও বলেন, নবীন শিক্ষার্থীরা যাতে কোনো রকম হয়রানিতে না পড়ে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে র্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। এ বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট দপ্তরকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। উপাচার্য স্বল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করায় বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ সকল শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের জন্য প্রণয়নকৃত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আজ ১৬ আগস্ট থেকে শুরু হওয়া ক্লাস চলবে আগামী ০৯ নভেম্বর পর্যন্ত। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) চলবে ৩০ আগস্ট থেকে ০৫ সেপ্টেম্বর পর্যন্ত। জরিমানাসহ কোর্স রেজিস্ট্রেশন ০৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। পিএল (পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি) ১২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা গ্রহণ ২৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

লাম্পি স্কিন ডিজিজে গরু আক্রান্ত : দ্রুত চিকিৎসার দাবী পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগসহ দেশের জেলা-উপজেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যে পড়েছেন খামারিরা। মারাত্মক এই রোগ মশা-মাছি, আঁঠালি বা ব্যবহৃত নিভেল ও সিরিঞ্জ বার বার ব্যবহারের মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর শরীরে ছড়াচ্ছে। রোগটির সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় দিশেহারা গৃহস্থ ও খামারিরা। সারাদেশে মহামারী রূপে ধারণ করছে। আক্রান্ত গরুটির প্রথমে প্রচণ্ড জ্বর হয় তারপর দেহের বিভিন্ন স্থানে ছোট ছোট গুটি দেখা দেয় এবং পরবর্তীতে তা দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। দেহ ফুলে যায়, খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই রোগ প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ/আবিষ্কারপূর্বক সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীসহ সরকারে হস্তক্ষেপ কামনা করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন : খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, মোঃ ইলিয়াছ চৌধুরী, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

মডার্ণ ফার্নিচার মোড়ের সংযোগ সড়ক খুলে উন্মুক্ত রাখার দাবীতে উন্নয়ন কমিটি’র মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
মডার্ণ ফার্নিচার মোড় দু’টি সংযোগ সড়ক স্থায়ীভাবে খুলে উন্মুক্ত রাখার দাবীতে ১৬ আগস্ট ’২৩ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মডার্ণ ফার্নিচারের মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর পক্ষে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাবিবউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং উন্নয়ন কমিটির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সহ-সভাপতি কবি রুহুল আমিন সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আলতাফ হোসেন, এস এম আকরাম হোসেন খোকন, যুগ্ম মহাসচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, শেখ আব্দুল হালিম, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, সদস্য কবি নাজমুল তারেক তুষার, জাতীয় পার্টির নেতা শাহ্ লায়েক উল্লাহ, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, কামরুল ইসলাম ভুট্ট, আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তামজিদ হোসেন সৌরভ, খুলনা ট্রেনিং এন্ড রীহ্যাবিলিটেশন সেন্টার অব দি ব্লাইন্ড-এর জালাল সরদার, খুলনা জেলা মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র জহুরুল হক সাগর, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র তালুকদার মোঃ হেলালুজ্জামান, এলাকাবাসীর পক্ষে মোঃ নাসির উদ্দিন খান, হাসান মেহেদী রেজভী, মোঃ রহমত উল্লাহ্, মোঃ খলিলুর রহমান, জহিরুল হক রায়হান, এস এম ইনসান হোসেন, কে এম সাবিরউদ্দিন সাবু, শফিকুল আলম পিটু, মোঃ জাহিদ হাসান, কাজী খসরুল হাসান, নাফিছা ইসলাম সুমা, শাফনা আক্তার, মোছাঃ হাসিনা বেগম, মোঃ আকরাম কাজী, গোলাম মোর্শেদ, মোঃ সেলিমউল্লাহ, মোঃ রেজাউল করিম, মোঃ শাহাজাহান, তছলিম রেজা খান, গোলাম মোর্শেদ খান মিলন, মোর্শেদ মনু, মোঃ আফজাল হোসেন, রমজান-উল আলম, শহীদুল ইসলাম, জিয়াউল হক সেন্টু, সুকুমার, মোঃ সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম খান বাবু, অর্ক সরকার, মোঃ আলী আকবর, রেজাউর রহমান বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীসহ বিপুল সংখ্যক জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা মহানগরীর খানজাহান আলী রোড, ফেরীঘাট থেকে রূপসা পর্যন্ত অনেকগুলো সংযোগ সড়ক বিদ্যমান। যার মধ্যে ঐতিহ্যবাহী মডার্ণ ফার্নিচার মোড় দু’টি সংযোগ সড়ক আছে, একটি দক্ষিণ দিকে মৌলভীপাড়া-পূর্ব বানিয়াখামার-দোলখোলা-মিস্ত্রীপাড়া-বাগমারা এবং অপরটি উত্তর দিকে বাইতিপাড়া-মির্জাপুর গেছে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবত কেএমপি’র ট্রাফিক বিভাগ বন্ধ করায় এলাকার বাসিন্দা ও ছাত্রছাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। সংযোগ সড়কটি বন্ধ থাকায় পথচারীদের টিবি বাউন্ডারী রোড-পিটিআই মোড় অথবা সিটি কলেজ মোড় হয়ে যাতায়াত করতে হচ্ছে। রিকসা-গাড়ীতে আরও ঘুরপথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে ঐ দুটি সংযোগে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে। এলাকার ভুক্তভুগী বাসিন্দরা কেএমপি কমিশনার, স্থানীয় কাউন্সিলরসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিকট আবেদন-নিবেদন করা সত্বেও সংযোগ সড়কটি খুলে না দিয়ে বর্তমানে স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে এলাকাবাসীর দুর্গতি লাঘবের প্রত্যাশায় ইতোপূর্বে মাননীয় মেয়র ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য’র বরাবর উল্লিখিত সংযোগ সড়কটি খুলে দেবার অনুরোধ করায় তাঁরা আশ্বাস প্রদান করেন এবং বাস্তবায়নে কিছু পদক্ষেপ নেয়ায় তাঁদেরকে ধন্যবাদ জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ সংযোগ সড়কটি স্থায়ীভাবে উন্মুক্ত রাখবেন।

অভয়নগরে তেলের ট্যাংকার ও পিকআপের সংঘর্ষ আহত ১
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে তেলের ট্যাংকার ও পিকআপের সংঘষের্র ঘটনায় আহত হয়েছে এক পিকআপের চালক । আজ সকাল ১১ টায় নওয়াপাড়া দূর্গাপুর গ্রামে আজিক আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সামনে যশোর-খুলনা মহা সড়কে এ দূর্ঘটানার ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা যায়, তেলের ট্যাংকার খুলনা থেকে যশোর যাওয়ার পথে আজিক আইডিয়াল স্কুল এন্ড কলেজের সমনে আসলে আজিক জুট মিলের একটি পাট বোঝাই পিকআপ পেছন থেকে তেলের ট্যাংকার কে আঘাত করে। এসময় তেলের ট্যাংকারের পেছনের অংশ ফেটে তেল মহা সড়কে পড়ে যায়। এবং আহত পিকআপ চালক আব্দুলাকে(২৪) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সে মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মুন্তাজ এর ছেলে।
দূর্ঘটনার বিষয়ে তেলের ট্যাংকার চালক মোজাম(৬০) বলেন, আমি খুলনা ডিপো থেকে ৯হাজার লিটার তেলে নিয়ে বারখাদা ত্রিমোহনি কুষ্টিয়ার মেসার্স আনোয়ারা ফিলিং ষ্টেশনে যাওয়ার পথে নওয়াপাড়া আকিজ এর সামনে আসলে আকিজ জুট মিলের পাট বোঝায় পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এসময় আমার ট্যাংকের পেছনের অংশ ফেটে সব তেল পড়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম ঘটনার সত্যতা শিকার করে বলেন আজ সকাল ১১টার কিছু পরে তেলের ট্যাংকারকে একটি পিকআপ পেছন থেকে আঘাত করলে ট্রাকে থাকা তেল সড়কে পড়ে যায়। দূঘর্টনার বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের পোনামাছ অবমুক্তকরণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহার নির্বাচিত জলাশয় সমুহে পোনামাছ অবমুক্ত করেছেন। বুধবার (১৬ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদের পুকুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব বরাদ্দের আওতায় এসব পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান রেজা, রামপাল থানার অফিরার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পদক সুজন মজুমদার, মো. মেহেদী হাসান প্রমুখ।

নির্বাচিত ২২ টি পুকুর ও জলাশয়ে ২ হাজার ৩৬৭ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র ওই মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।#

খুলনায় এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা
তথ্য বিবরণী
আজ ১৭ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন এলাকার ২৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম-এর যোগদান
খবর বিজ্ঞপ্তি
১৬ আগস্ট ২০২৩ তারিখে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম যোগদান করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর (৩১)১ ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন চার বছর মেয়াদে তাঁকে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিযুক্ত করেছেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর তাঁর একাডেমিক প্রজ্ঞা ও সৃজনশীল চিন্তাধারা দ্বারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন সাধন করবেন এবং তাঁর নিরলস প্রচেষ্টায় অত্র বিশ্ববিদ্যালয় দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম-কে ভাইস-চ্যান্সেলর নিযুক্ত করায় তিনি ও বিশ্ববিদ্যালয় পরিবার অত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম-এর সংক্ষিপ্ত জীবনী:
প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম ১৯৬৩ সালের আগস্ট মাসে বরিশাল জেলার উজিরপুর উপজেলার পাতুনিয়াকাঠি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। প্রফেসর ড. মোঃ মাহমুদ আলমের পিতা ১৯৭১ সালের ২০ মে যুদ্ধ চলাকালীন পাক-হানাদার দস্যু বাহিনীর হাতে গুরুত্বর আহত হয়েছিলেন। প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম-এর সহধর্মিনী দেলোয়ার বেগম খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) ও ফলিত গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিষয়ে প্রথম পিএইচডি এবং ১৯৯৯ সালে জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় ও বিভাগ থেকে ২০০৬ সালে পোস্টডক্টরেট করেন। তিনি ১৯৮৭ সালে সাবেক খুলনা বিআইটি (বর্তমান কুয়েট) এ শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন, এরপর ২০০০ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত ডিসিপ্লিনে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন, ২০০৩ সালে সহযোগী অধ্যাপক, ২০০৭ সাল হতে অধ্যাপক পদে দায়িত্বরত আছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সফলতার সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বোর্ড অব এ্যাডভ্যান্স স্টাডিজ, স্কুলের নির্বাহী কমিটির সদস্য এবং বিভাগীয় প্রধানসহ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এ পর্যন্ত তাঁর ১৭৫টি গবেষণা নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। দেশি ও বিদেশি সংস্থার অর্থায়নে ৩ টি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি। ইতোমধ্যে তাঁর তত্ত্বাবধানে ৩ জন গবেষক পিএইচডি ও ৪ জন এমফিল ডিগ্রী অর্জন করেছেন।

দর্শনায় সোনালী ব্যাংক পিএলসি,দর্শনা শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন
মাহমুদ হাসান রনিঃ দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দর্শনায় সোনালী ব্যাংক পিএলসি,দর্শনা শাখার নতুন ভবনের (আকাশ শপিং কমপ্লেক্স) শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১১ টায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি জেনারেল ম্যানেজার,(প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গা) মোহাঃ নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মনজু,জেনারেল৷ ম্যানেজার(জেনারেল ম্যানেজার যশোর অফিস) মোহাম্মদ ইকবাল কবির,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমার হাবু,সহকারী জেরারেল ম্যানেজার(জেনারেল ম্যানেজার যশোর অফিস) মোঃ হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলী আজগার টগর বলেন, ব্যাংকিং সেবা সাধারন মানুষের দোরে পৌচ্ছে দেবার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে । আর এই সেবা থেকে সাধারণ গ্রাহকরা যেন বঞ্চিত না হয় সে দিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। দেশে বহু ব্যাংক আছে,তার মধ্যে সোনালী ব্যাংকের আলাদা সুনাম আছে।আর সেটাকে আপনাদের কে ধরে রাখতে হবে সুনামের সাথে। কাজ করে যেতে হবে দক্ষতার সাথে।

দাকোপে আমন চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছে কৃষকেরা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে আমন চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছে কৃষকেরা। এলাকা ঘুরে দেখা যায় উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপন শুরু করেছে। উপজেলার প্রায় প্রতিটি কৃষি জমিতে আমন ধান রোপণ করা শুরু হয়েছে। বুদবার (১৬ আগস্ট) সকালে সরোজমিনে দেখা যায় চালনা পৌর সভা সহ দাকোপ এলাকার ও বাজুয়ার মাঠে কৃষকেরা তার জমিতে আমন ধানের চারা রোপণ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আমন চাষ বিশেষ করে আকাশের বৃষ্টির উপর নির্ভর করে কৃষকেরা অপেক্ষা করছিল। অবশেষে আকাশের বৃষ্টি শুরু হওয়ার পর আবাদে ঝুঁকে পড়েছে কৃষকেরা। দাকোপ উপজেলার আমন রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। উপজেলার বেশিরভাগ জমি প্রস্তুতির কাজ চললেও চারা রোপণের কাজ চলতি মৌসুমে অনুকূল থাকায় বীজতলা ক্ষতিগ্রস্ত কম হওয়ায় কৃষকরা চারা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে। উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান জানান, এবার উপজেলার পৌর এলাকা ও ৯টি ইউনিয়নে ১৯ হাজার ১শত ৪০ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে দাকোপ কৃষি অফিস থেকে কৃষকের দ্বারপ্রান্তে গিয়ে বিভিন্ন প্রকার পরামর্শ ও উপদেশ দিয়ে থাকেন বলে জানিয়েছেন। এদিকে আমন চাষি ও দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেন বলেন আজ মঙ্গলবার বাজুয়া সাপ্তাহিক হাট এখানে জমি রোপন করার জন্য কৃষাণ নিতে এসেছিলাম বাবা জনের যে দাম তাতে আমন চাষীরা দিশেহারা। আমি ৪ জন লোক নিয়েছি অনেক কষ্ট করে ৪ হাজার ২ শত টাকা করে প্রতি জন অর্থ্যাৎ ৪ জন ১৬ হাজার ৮ শত টাকা দিয়ে বুধবার থেকে সোমবার পর্যন্ত জমিতে আমন চারা রোপন করবে। তিনি আরো বলেন এবার জমি চাষ করতে গতবারের চেয়ে অনেক টাকা বেশি লেগেছে তারপর রোপনে কৃষাণের দাম অনেক বেশি এদের আবার খেতে দিতে হবে তাতেও সব জিনিসের দাম অনেক বেশি আবার বীজ, সার ও কীটনাশকের যে দাম তাতে কৃষকের নাভিশ্বাস বের হয়ে যাচ্ছে। কিভাবে কৃষক তাদের জমিতে আমন ধান চাষ করবে তা বুঝতে পারছি না। এলাকা ঘুরে একই অভিযোগ পাওয়া যায় কৃষক পরিবারের পক্ষ থেকে এভাবে প্রতিটা জিনিসের দাম বাড়তে থাকলে কৃষক কি করবে। এলাকার আমন চাষীদের দাবি সরকারি ভাবে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দিয়ে সাহায্য সহযোগিতা ও বিনা সুদে ব্যাংক লোন দিয়ে সহযোগিতা না করলে ভবিষ্যতে কৃষকদের খুঁজেও পাওয়া ও যাবে না।

বঙ্গবন্ধু এ জাতির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন: শেখ হারুনুর রশীদ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বিকাল ৫ টায় খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা জেলা যুব মহিলা লীগের ১৫ই আগষ্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল বলেই আমরা বাঙ্গালী জাতি স্বাধীনতার স্বাদ নিতে পেরেছি। তিনি এ জাতির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কিছু কুলাঙ্গার তাকে স্ব-পরিবারে হত্যার মধ্যদিয়ে বাঙ্গালী জাতি স্বত্তাকে কলুষিত করেছে। আজ আমরা জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বাষিৃকীতে বিনম্্র শ্রদ্ধায় তাঁর এবং তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এই শোকের মাসে আমাদের শপথ নিতে হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সংগঠনের জেলা সভাপতি সেলিনা আক্তার পিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাবনী আক্তার, লিনিয়া আক্তার ইতি, রিপা, মাধুরী, রুমা আক্তার, আয়শা আক্তার, শ্রাবনী , স্রুতি আক্তার, রোকেয়া, ডালিয়া খাতুন, তাহেরা, নাছিমা, মমতাজ, আছমা, শিরিন, রেহেনা, ফিরোজা, আনজু, ফাতেমা, লুবা , ঝর্ণা, মরিয়ম, খাদিজা , শুকতারা, যুথী, নাছিমা, জ্যোতি, মুক্তা, শাহীনা, রাবেয়া, লাভলী, লামিয়া, সাথী, শিল্পী, হেলেনা, টিটু, তানিয়া, নুপুর, নুরুন্নাহার, পলি, লাকি সুলতানা, হাসি, নার্গিস খাতুন, নলিনা আক্তার রানী, পারভীন, শিউলি, নার্গিস, রহিমা, ইরানী, আনিতা, সাদিয়া, মীম, সুমি, রিয়া প্রমুখ।

জাতীয় মটর শ্রমিক লীগ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় মটর শ্রমিকলীগ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগ সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, এস এম ফরিদ রানা। সংগঠনের জেলার সভাপতি মোঃ সবুর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, আব্দুল আল মামুন, নাসির হোসেন বাবলা, আসলাম শেখ, বিধান চন্দ্র রায়, কবির আহমেদ মনা, মোঃ আলামিন এহসান, রাফেল হোসেন বাবু, তাপস জোয়ার্দার, আমিরুল ইসলাম বাবু, নজরুল শিকদার, কাজী মাসুদ রানা, খোকন মুন্সি, মোঃ নিজাম মেম্বর, চঞ্চল রায়, চিশতি নাজমুল বাসার সম্রাট, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।

 

শোক দিবসে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নানা কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে খুলনা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নানা কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর মধ্যে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত জাতির পিতার মূরালে শ্রদ্ধা নিবেদন। দুপুর ২টায় সভাপতি মল্লিক আবিদ হোসেন কবিরের বাসভবন চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদেও মাঝে খাবার বিতরণ করা হয়। এবং সন্ধ্যা ৭টায় সংগঠনের বয়রাস্ত নিজস্ব কার্যালয়ে শোকসভা ও তাবারক বিতরণ করা হয়।
মল্লিক আবিদ হোসেন কবিরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিনুর রহমান মিলু, এবং সাধারণ সম্পাদক শেখ মাহমুদুল হকের পরিচালনায় এসব অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি অসীম কুমার নীলমণি, ডাক্তার হাসি রানি, মন্ডল, নজরুল ইসলাম মিঠু, চন্দন রায়, আজিজুর রহমান লুনা, কালিদাস মন্ডল, আসমা আক্তার, অঞ্জনা রানি দে, চপল ইসলাম, মুন্নি ইসলামসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা
রূপসা প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা, প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র -ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক মো:কামাল হোসেন বুলবুল বিশেষ অতিথি ছিলেন কিসমত খুলনা ফাঁড়ি ইনচার্জ এসআই ফারুক হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন।

ডুমুরিয়ায় বজ্রপাতে ১ জনের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদরে মির্জাপুর গ্রামের প্রলাদ বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (৪০) বুধবার দুপুরে বজ্রপাতে মৃত্যু বরণ করেন। এলাকাবাসী ও তার স্বজনরা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে নিকটস্থ উত্তর বিলে মৎস্য ঘেরে যায়। দুপুরে বজ্রপাতে ওই ঘেরেই তার মৃত্যু হয়। বুধবার রাতে মির্জাপুর মঠে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুর খবর পেয়েই বাড়িতে যান ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। রাতে তার অন্তেষ্টিক্রিয়ায় অংশ নেন।

তালাক দেওয়ায় কিশোরীর বাড়িতে হামলা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

পরিচয় থেকে প্রেম, পরে গোপনে বিয়ে কিশোর-কিশোরীর। তবে বনিবনা না হওয়ায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে তালাক দেয় স্ত্রী। বিষয়টি মানতে না পেরে কিশোরীর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়।

কুমারখালী উপজেলায় একই বিদ্যালয়ে পড়াশোনা করতো ওই কিশোর-কিশোরী। সেই সুবাদে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে আদালতের মাধ্যমে বিয়ে করে তারা। তবে তিন মাসের মাথায় বনিবনা না হলে স্বামীকে তালাক দেয় কিশোরী। এ নিয়ে দুই পরিবারে মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরে মঙ্গলবার কিশোরীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিকেলে সাবেক স্বামী, তার মা-বাবাসহ ৫ জনের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ও থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা।

এ বিষয়ে কিশোরী বলে, ‘১২ রমজানে আদালতে গিয়ে আমরা বিয়ে করি। তবে, বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন আমাকে মারধর করতো। সেজন্য গত ৩১ জুলাই আমি তালাক দিয়েছি। তবুও সে (স্বামী) খুব বিরক্ত করে, হুমকিও দেয়।’

কিশোরীর বাবা বলেন, ‘ডিভোর্স দেওয়ায় ছেলেপক্ষ তাঁর বাড়িতে মঙ্গলবার বিকেলে হামলা চালিয়ে ঘরের বেড়া, ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করে।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে কিশোরের বাবা বলেন, ‘ছেলে-মেয়ে নিজেরায় বিয়ে করেছিল। পরে মেয়েই তালাক দিয়েছে। তবে কারোর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেনি।’

অভিযোগের বিষয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. আমিরুল আরাফাত বলেন, তালাকের ঘটনাকে কেন্দ্র করে হামলার ও লুটপাট ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ক্লাস-পরীক্ষা বর্জন করে বাগেরহাটে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট
বাগেরহাট প্রতিনিধি
ইন্টার্নশিপ বহালসহ চার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বাগেরহাটের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় ক্যাম্পাসের ছাত্র হোস্টেলের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’ স্লোগান দিতে থাকেন।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিয়াউল ইসলাম বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। এটি আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা আন্দোলন করছি।

মেহেদী হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এই দাবি মানলে কারও কোনো ক্ষতি হবে না।

দুপুর ১২টায় এসব দাবি আদায়ের লক্ষে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুসের (ম্যাটস) অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষ ডা. শংকর কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে ম্যাটস শিক্ষার্থীদের নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি নাই। অনেক পদ খালি রয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলোর বেশিরভাগ যৌক্তিক। তাদের স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো, অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

মুজিবনগরে ছাগল চুরির অভিযোগে ৩ জনকে পিটুনি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে তিনজনকে ছাগল চুরির অভিযোগে পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার মোনাখালী গ্রামের উত্তরপাড়া খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

মোনাখালী গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে মোনাখালী উত্তরপাড়ার সিতাব আলীর ছেলে শান্ত শেখের ছাগল চুরি করে রিকশায় পালিয়ে যাচ্ছিলেন তিনজন। এ সময় মোনাখালী চকশ্যামনগর মাঠের মাঝে প্রধান সড়ক থেকে ছাগলসহ সদর উপজেলার বন্দর গ্রামের রিকশাচালক সাগর, কবির ও রায়হানকে আটক করেন স্থানীয়রা।

ইসমাইল আরও জানান, তিনজনকে মোনাখালী উত্তরপাড়া খেলার মাঠে নিয়ে গেলে উত্তেজিত জনতা পিটুনি দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুমেক হাসপাতাল// ইন্টার্ন চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটে দুর্ভোগে রোগীরা
স্টাফ রিপোর্টার
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে ধর্মঘট করছেন হাসপাতালের সামনের ওষুধের দোকানিরা। এর ফলে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজন।

এদিকে বুধবার বেলা পৌনে ১১টায় ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। তারা কলেজ ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে খুলনা মেডিকেলের সামনে বিপ্লব মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যান মেডিকেলের শিক্ষার্থী হাসান ফেরদৌস। দোকানি এক পাতা ওষুধের দাম ৭০ টাকা জানালে হাসান ফেরদৌস ১০ শতাংশ কমিশন বাদ দেওয়ার অনুরোধ জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকান মালিক বিপ্লব তাকে অপমান করেন। এরপর ওই শিক্ষার্থী ক্যাম্পাসে গিয়ে জানালে অন্য শিক্ষার্থীরা ওই দোকানে যান। তখন বাকবিতণ্ডার একপর্যায়ে ওষুধের দোকানিদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাত থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছেন খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম অন্তর। তিনি জানান, হামলায় তাদের ১৪-১৫ জন আহত হয়েছেন।

অন্যদিকে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে খুলনা মেডিকেলের সামনে ওষুধের ৯০টি দোকান। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনঢ় রয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির খুলনা শাখা।
সমিতির সহ-সভাপতি এস এম কবীর উদ্দিন বাবলু বলেন, হামলায় তাদের ১০-১২ দোকান মালিক ও কর্মচারী আহত হন।

রোগী ও তাদের স্বজনরা জানান, দুই পক্ষের বিরোধের বলি হচ্ছেন তারা। সোমবার রাত থেকে রোগী দেখছেন না ইন্টার্ন চিকিৎসকরা। আগে দিনে ২-৩ বার রোগী দেখতেন তারা। আর মেডিকেলের সামনের দোকান বন্ধ থাকায় রোগীর স্বজনদের ওষুধ কিনতে যেতে হচ্ছে দূরে। এতে অতিরিক্ত সময়ের পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত টাকা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তিন দফা দাবিতে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন। দাবির মধ্যে রয়েছে হামলাকারীদের গ্রেপ্তার, মেডিকেল কলেজ হাসপাতালে দুইটি মডেল ফার্মেসি ও পুলিশ ফাঁড়ি স্থাপন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. নিয়াজ মুস্তাফী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকলে রোগীদের দুর্ভোগে পড়তে হবে।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, হামলার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।