Home আঞ্চলিক আল্লামা সাঈদীর ইন্তিকালে খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক

আল্লামা সাঈদীর ইন্তিকালে খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক

24

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মো. ইউনুচ, সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মাওলানা রবিউল বাশার ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় কুরআনের খেদমত করেছেন। বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে বেড়িয়েছেন মহাগ্রন্থ আল-কুরআনের তাফসীরের জন্য। তাঁর তাফসির শুনে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিটি জনপদে তিনি কুরআনের মাহফিল করে মানুষের কাছে আল্লাহর বানী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টির ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি তার যৌবন কাটিয়েছেন কুরআনের তাফসীরের ময়দানে আর শেষ দিনগুলো কাটিয়েছেন কারাগারে। তার ইন্তিকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার শূন্যতা কাটিয়ে উঠার তাওফীক দিন, আমিন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তাকে সম্মানিত করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আল্লাহ পাক তার এ মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন, আমিন। তার পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাক্ষীসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দান করুন, আমিন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি তৌহিদুর রহমান ও সেক্রেটারি আমিরুল ইসলাম, খুলনা উত্তর জেলা সভাপতি আল এমরান ও সেক্রেটারি বেলাল হুসাইন, দক্ষিণ জেলা সভাপতি এস এম আল মামুন ও সেক্রেটারি আবু জর গিফারি, সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল হাসান ও সেক্রেটারি মেহেদী হাসান, বাগেরহাট জেলা সভাপতি মাহফজুর রহমান ও সেক্রেটারি তাওহীদুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক মাহফজুর রহমান, খুলনা জেলা সভাপতি মুহা. গোলাম মোস্তফা আল মুজাহিদ ও সাধারণ সম্পাদক আলী আকবর মোড়ল, সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল, বাগেরহাট জেলা সভাপতি মাস্টার মো. মনিরুজ্জামান।