Home আঞ্চলিক খুলনায় সাঈদীর কবর না দেয়ার দাবিতে বিক্ষোভ

খুলনায় সাঈদীর কবর না দেয়ার দাবিতে বিক্ষোভ

207

স্টাফ রিপোর্টার।।
মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর কবর যাতে খুলনায় না হয় সেজন্য বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার রাতে সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খুলনার বসুপাড়ার সিদ্দিকীয়া মহল্লাহ এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেন।

তারা জানান, যেহেতু আদালতে সাঈদী যুদ্ধাপরাধীর অভিযোগ প্রমানিত হয়েছে সেহেতু খুলনার মাটিতে কোন রাজাকারের দাফন হতে পারে না। অপরদিকে খুলনায় যাতে তার কবর না হয় সেজন্য নির্ধারিত জায়গার মালিক মোল্লা নজরুল ইসলাম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরীও করেছেন।


প্রশাসনের পক্ষে থেকে কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানিয়েছেন, যে স্থানের কবর দেয়ার কথা উঠেছে সে স্থানটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায়ে এখানে তার কবর হওয়ার কোন সুযোগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রনে ও এলাকার শান্তি রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।