Home আঞ্চলিক দামুড়হুদায় নদীতে ডুবে যাওয়ার দু’দিন পর দর্শনায় ব্রীজের পিলার হতে বৃদ্ধার মরদেহ...

দামুড়হুদায় নদীতে ডুবে যাওয়ার দু’দিন পর দর্শনায় ব্রীজের পিলার হতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

56

মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দু’দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) শফিউল আলম জানান, দামুড়হুদা উপজেলার বাস্তপুর গ্রামের মৃত জুবান আলির স্ত্রী জায়েদা বেগম(৭০) শনিবার স্থানীয় রঘুনাথপুর ঘাটে গোসল করতে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেনি।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিখোঁজ হওয়া ঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে উপজেলার দর্শনার পারকৃষ্ণপুর ব্রিজের পিলারে মরদেহটি আটকে ছিল।এলাকাবাসি মরদেহ দেখে সকালে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।