Home খেলাধুলা সাকিবের কিপটে বোলিং, দল পেল বড় জয়

সাকিবের কিপটে বোলিং, দল পেল বড় জয়

18

স্পোর্টস ডেস্ক।।

৪ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান, তুলে নিয়েছেন ১টি উইকেট। লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের এমন বোলিংয়ের দিনে গল টাইটান্সের বিপক্ষে ৮৯ রানেই অলআউট হয় প্রতিপক্ষ জাফনা কিংস। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ৩৯ বল হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গল।

বল হাতে দারুণ কিপটে থাকার দিনে সাকিব ব্যাটিংয়ে নামেন দল যখন জয়ের বন্দরের একেবারে প্রান্তে। জাফনার দেওয়া ৯০ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই ৩৪ রান তোলেন ভানুকা রাজাপাকসে এবং টিম সেইফার্ট। এই রানে ভানুকা (১৫) ফিরলে মাঠে নামেন মাঠে নামেন চাড বোয়েস। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫১ রান।

দ্বিতীয় উইকেট হিসেবে সেইফার্ট (৫৫) যখন ফেরেন তখন দল জয়ের থেকে মাত্র ৫ রান দূরে। চারে নামেন সাকিব। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না তিনি। ২ রান করে শোয়েব মালিকের বলে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ১৩ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় গল।

 

এর আগে, জাফনাকে ৮৯ রানে আটকে রাখতে সবচেয়ে বড় অবদান রাখেন গলের পেসার কাসুন রাজিথা। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে জাফনার ৪ ব্যাটারকে ফেরান তিনি। বল হাতে আগুন ঝড়িয়েছেন আরেক পেসার লাহিরু কুমারাও। সমান ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার তার। ২ উইকেট নিয়েছেন চায়নাম্যান স্পিনার তাবরিজ শামসিও। জাফনার হয়ে সর্বোচ্চ ২২ রান আছে দুনিথ ভেলালাগের ব্যাট থেকে।