Home জাতীয় হঠাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় টহল বাড়িয়েছে র‌্যাব

হঠাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় টহল বাড়িয়েছে র‌্যাব

82

 

ঢাকা অফিস।।

রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ টহল বাড়িয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। মূলত রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল বাড়ানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

শুক্রবার (১১ আগস্ট) এক গণমাধ্যমকে এএসপি শিহাব করিম জানান, রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে র‍্যাব-২ এর টহল বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‍্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর‍্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল দেওয়া হচ্ছে।