নিজস্ব প্রতিনিধি।।
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এ হামলার শিকার হন ‘এখন’ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন ও দৈনিক ‘ডেইলি বাংলাদেশের’ ঝিনাইদহ প্রতিনিধি রামিম হাসান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ সেলিম।











































