স্পোর্টস ডেস্ক।।
বিগত কয়েক বছর ধরে খুব একটা ফর্মে নেই ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। তবে মাঠের বাইরের পারফরম্যান্সে ভাটা পড়েনি এই ব্যাটারের। ভারতীয়দের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে তিনিই সবচেয়ে বেশি আয় করেন বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।
এনডিটিভির সেই প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের হিসাবে, ইনস্টাগ্রামে স্পন্সরড প্রতিটি পোস্টের জন্য কোহলিকে দিতে হয় ১১ কোটি ৪৫ লক্ষ রুপি (১৩ লক্ষ ৮০ হাজার ডলার)।
এমন পোস্টের জন্য সবচেয়ে টাকা নেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, তার পরেই আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য রোনালদো ৩২ লাখ মার্কিন ডলারেরও বেশি টাকা নেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা। আর প্রতি পোস্টের জন্য মেসি নেন ২৫ লাখ ৬০ হাজার ডলারের মতো, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ কোটি রুপি।
আরও পড়ুন:মদ্যপান বিতর্কে স্মিথ বললেন, ‘এমন ঘটনা ক্যারিয়ারে প্রথম’
ইনস্টাগ্রাম থেকে আয়ে শীর্ষে থাকা ২০ জনের মধ্যে একমাত্র ভারতীয় কোহলি। ইনস্টাগ্রামে এই তারকার অনুসারী সংখ্যা ২৫৬ মিলিয়ন বা ২৫ কোটি ৬০ লাখ। কোহলির পর ভারতীয়দের মধ্যে ইনস্ট্রাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় প্রিয়াঙ্কা চোপড়ার। প্রতি পোস্টের জন্য তিনি নেন ৫ লক্ষ ৩২ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৪০ লাখ।











































