স্পোর্টস ডেস্ক।।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে জমজমাট ক্রিকেটের প্রদর্শনী হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজে। ৫ ম্যাচের এই সিরিজে প্রথমে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। তবে ম্যাচ শেষে দুই দলের মদ্যপান বিতর্কে কিছুটা রং হারিয়েছে অ্যাশেজ।
অ্যাশেজে মাঠের লড়াইয়ের সঙ্গে কথার লড়াইও চলে সমানতালে। তবে একটি ঐতিহ্য ঠিকই মেনে চলে দুই দল। সিরিজ শেষে একসঙ্গে মদ্যপান করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু এবার সিরিজ শেষে রেওয়াজ মেনে মদ্যপান করেনি দুই দল।
আরও পড়ুন: ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা শনিবার
সিরিজ শেষ করে ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছিল অস্ট্রেলিয়া। বেন স্টোকসের দলকে ডাকতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথও। তবে বেন স্টোকসরা নাকি দরজা বন্ধ করেছিলেন!
পরে এই ঘটনার ব্যাখ্যা দিয়ে স্টোকস টুইটারে লিখেন, ‘আমাদের দলের দুই সতীর্থের (স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী) এটাই শেষ ম্যাচ ছিল। তাই ড্রেসিংরুমে আমাদের নিজেদের বেশ কিছু অনুষ্ঠান করেছি। সবকিছু শেষ করে ড্রেসিংরুম থেকে বের হতে বেশ কিছুটা সময় লেগেছে। তাই ড্রেসিংরুমে নয়, আমরা ঠিক করেছিলাম নাইট ক্লাবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে দেখা করব।’
বিষয়টি নিয়ে এতদিন নিরব ছিলেন স্মিথ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, কী ঘটেছিল সেদিন।
স্মিথ বলেন, ‘আমরা কয়েকবার দরজায় নক করেছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এবং স্টোকেস এক পর্যায়ে বেরিয়ে এসে বললো ‘‘দুই মিনিট’’। এরপর, প্রায় এক ঘন্টা কেটে যায়। আমরা তখন ভেবেছি, এখানে আর বসে থাকা নয়। …ছেলেরা (অজি ক্রিকেটাররা) পরে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিল, চলে যাওয়ার সময় হয়ে গেছে। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। প্রথমবারের মতো আমার ক্যারিয়ারে এমন ঘটেছে যে, তাদের সঙ্গে আমরা ড্রিংক করিনি। এটি কিছুটা লজ্জার।’











































