খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সুস্থতা কামনায় জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া অসুস্থ হয়ে ঢাকায় অবস্থান করছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, জেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ পীর আলী, সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মুন্সী সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, তাসলিমা বেগম, এস এম ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, এড. এনামুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ ফারুক হাসান, সবুজ খান, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক বোরহান হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য ও বটিয়াঘাটার সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, প্রভাবশালী সদস্য শেখ আব্দুস সাত্তারসহ কমিটির নেতৃবৃন্দ।
বেতাগা ইউনাইটেড মাঃ বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন বুধবার (৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান। সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনিুস আলী শেখ, শিক্ষাবিদ দাশ শিশির কুমার ও প্রধান শিক্ষক বিধান কুমার দাশ প্রমুখ।
অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে প্রায় ২ লাখ টাকার ঘেরের সবজি গাছ কাটলো দুর্বৃত্তরা
তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগর উপজেলায় ঘেরের পাড়ের সবজি বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কোদলা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাবি,পূর্ব-পরিকল্পিতভাবে তার সাথে শত্রুতাবশত কেউ ঘেরের পাড়ে থাকা বিভিন্ন ধরনের সবজির গাছ কেটে ক্ষতি করেছে। এ ঘটনায় তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কোদলা গ্রাম। ওই গ্রামের হতদরিদ্র কৃষক তপন কুমার বসু। তার কোদলা মৌজায় সাড়ে তিন বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে কাঁচা মরিচ,শসা,লাউ,কুমড়া,পেঁপে,করলাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছিলেন তিনি। এই ঘেরের পাড়ে জমিতে থাকা সব ধরনের সবজির গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
কৃষক তপন কুমার বসু বলেন, ‘গত রোববার সকালে ঘেরে গিয়ে দেখি, ঘেরের পাড়ে থাকা সকল সবজির গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। প্রতিটি সবজি গাছে ফল আসা শুরু করেছিল। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’ ক্ষতিগ্রস্ত এই কৃষক বলেন, আমি সাড়ে তিন বিঘা ঘেরের পাড়ের জমিতে বাণিজ্যিকভাবে ঝাল,শসা,লাউ,কুমড়া,পেঁপে,করলাসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করেছিলাম। দুর্বৃত্তরা আমার ক্ষেতের সব ফলন্ত গাছ কেটে ফেলেছে। তিনি বলেন, ‘মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? ক্ষেতের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো? এতে আমার কত বড় ক্ষতি হয়েছে বলে বোঝাতে পারবো না। আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘ কোদলা গ্রামের তপন কুমার বসুর ঘেরের পাড়ের বিভিন্ন ধরনের সবজির গাছ কে বা কারা কেটেছে তার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।,
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
“দেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশ ব্যাপি ২২ হাজার ১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় জমি সহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ০২ শতাংশ জমি সহ ঘর নির্মান করে হস্তান্তরের অংশ হিসাবে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ (রবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি এবং ৪র্থ পর্যায়ে ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ ধাপের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ২১৯ ঘরের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। গত বুধবার সদর উপজেলায় নতুন করে জমি সহ ৪০ টি ঘর হস্তান্তর এর মাধ্যমে ১ম ধাপ থেকে ৪র্থ ধাপ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় মোট ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দুটি উপজেলাকেও ভূমিহীনমুক্ত ঘোষণা করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা জেলায় ৩৬৪টি মুজিববর্ষের ঘর উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। বুধবার ভার্চুয়ালী এক অনুষ্ঠানে এসব ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি , সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ সুশীল সমাজ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।
ফকিরহাটে গৃহহীন মুক্ত হলেন আরো ২১৯টি পরিবার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন ২১৯টি পরিবার পেয়েছেন জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। উপজেলায় এ পর্যন্ত মোট ৫৪০টি পরিবার পেল তাদের মাঁথাা গোজার ঠাঁই। বুধবার (৯ আগষ্ট) সকালে গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এসব পরিবারকে জমি ও গৃহসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাঈদা দিলরুবা সুলতানা, অধ্যক্ষ বটু গোপাল দাশ, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির ও মো. ফারুকুল ইসলাম, উপকারভোগী রবি দাশ ও ময়না দাশ প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন। জমি ও ঘর পেয়ে উপকারভোগী লতা খাতুন, নিলুফা বেগম ও রবি দাশ সহ সকলেই আনন্দিত। তারা প্রধানমন্ত্রীর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর জন্য দোয়া করেন। তারা জানান, এখন থেকে সারদিন কাজ করে নিজ গৃহে বসবাস করতে পারবেন। রোদ-বৃষ্টি ঝড়ে তাদের আর অন্যের বাড়ীতে আশ্রয়ের জন্য যেতে হবে না।
পাইকগাছায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার পাইকগাছা থানার গড়েরাবাদ গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি হলেন খুলনা জেলার পাইকগাছা থানার গড়েরাবাদ গ্রামের মো. লিয়াকত মোল্যার ছেলে মো. আব্দুল্লাহ মোল্যা (৩৬)।
জেলা ডিবি জানায়, ৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে পাইকগাছা থানার গড়েরাবাদ গ্রামে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই বিষ্ণুপদ হালদার অভিযান পরিচালনা করেন।
এসময় মোল্যা বাড়ির সাকোর উপর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আব্দুল্লাহ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে পাইকগাছা থানায় এজাহার দায়ের করা হয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উক্ত মামলাসহ সর্বমোট ৩টি মাদক আইনে মামলা রয়েছে।
বটিয়াঘাটায় জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার বটিয়াঘাটা থানার রাঙ্গেমারী গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার ছয়ঘরিয়া গ্রামের আব্দুর রব শেখের ছেলে সাগর শেখ (১৮)।
জেলা ডিবি জানায়, ৮ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানার রাঙ্গেমারী গ্রামে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই আল আমিন অভিযান পরিচালনা করেন। এসময় রাঙ্গেমারী সাকিনস্থ নির্মল গোলদার এর বসত বাড়ির পশ্চিম পাশে চক্রাখালী হতে স্কুলভিটাগামী ইট সলিং রাস্তার উপর থেকে ২৫ পিস ইয়াবাসহ সাগর শেখকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে এজাহার দায়ের করা হয়েছে।
ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: চরমোনাই পীর
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী অবৈধ সরকারের পতন আজ অনিবার্য হয়ে গেছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষের অধিকার নেই। ভোটের অধিকার অনেক আগেই কেড়ে নেয়া হয়েছে। এখন বাক-স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। এমনকি রাজনৈতিক অধিকারও কেড়ে নিয়ে ঘরোয়া কর্মসূচিতেও বাধা দিচ্ছে। সরকারের জনসমর্থন এখন তলানীতে। সরকার চরমভাবে হতাশাগ্রস্ত।
চরমোনাই পীর বলেন, দেশপ্রেমিক জনগণ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ আজ বাঘ-সিংহের ভুমিকায়। কিন্তু জনগণ একত্রিত হলে লেজগুটিয়ে পালাতে বাধ্য হবে। সরকারদলীয় নেতাদের কথা শুনলে মনে হয়, তারা ফেরাউনের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, নমরুদ, ফেরাউন ক্ষমতাধররাও টিকেনি, আপনাদেরও পতন অনিবার্য। তিনি বলেন, মানুষ আজ ঐক্যবদ্ধ, ভাল চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।
গতকাল বুধবার (৯ আগষ্ট ) দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংঙ্কুয়েট হলে ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সদর থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মুহা. নাসির উদ্দিন, নগর সেক্রেটারী ইমরান হুসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহিইয়া, আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি আবুল কালাম আজাদ, ইব্রাহিম হোসেন খাঁন, যুব আন্দোলন নগর সহ সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কওমী মাদ্রাসা বিষয়ক হুসাইন আহমেদ, নগর সভাপতি মঈন উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, মাহদী হাসান মুন্না।
চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিকমতো ভ্যাট-ট্যাক্সও দেয় না, অথচ সব সুযোগ ভোগ করে তারা। তিনি বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকে ধন্যবাদ জানান। তিনি বিরোধী দলগুলোর কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলের কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে করার সুযোগ দিয়ে দেশকে সংঘাতপূর্ণ অবস্থা থেকে রক্ষা করুন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় পুনরায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। এজন্য জনগণের লাশের উপর দিয়ে হলেও ক্ষমতা শেখ হাসিনার চাই। ‘শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে’ সরকার দলীয় নেতাদের বক্তব্যে দেশকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাবে। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষ নানা সঙ্কট ভোগ করছে। নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করলেও সরকারের কোন কর্মসূচি নেই। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।
চরমোনাই পীর আরও বলেন, আওয়ামী সরকার দেশকে অকার্যকর করে বিচার ও আইন বিভাগকে ধ্বংস করেছে। নির্বাহী বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকেও ধ্বংস করেছে। আওয়ামী লীগ বার বার সংবিধানের দোহাই দিচ্ছে। অথচ তারাই নিজেদের স্বার্থে বার বার সংবিধান পরিবর্তন করেছে।
অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, অর্থ লুট-পাট, দুর্নীতি, দুঃশাসন, অর্থ পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। তারা উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন করেছে। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এর বিকল্প নেই। তিনি বলেন, মানুষ মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত।
তিনি বলেন, সরকারের প্রশাসনের লোকজন কাকে কিভাবে সম্মান করতে হয়, তা জানে না। একজন শীর্ষ আলেমের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ মেনে নেয়া যায় না। দুর্নীতি, ঘুষ, চুরি-ডাকাতির উন্নয়ন হয়েছে। সর্বত্র ঘুষ ও দুর্নীতিতে সয়লাব। প্রশাসনের কর্মকর্তাগণ বলছেন, বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচির দিন আপনারা কেন সমাবেশ করবেন? তিনি তাদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-আওয়ামী লীগ কর্মসূচি পালন করলে আমরা কেন পারবো না? তিনি বলেন, বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে ইসলামী আন্দোলনও রাজপথে শক্তি প্রদর্শণ করবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম তুষার, আমজাদ হোসাইন, আব্দুল মান্নান, সরোয়ার বন্দ, আব্দুল লতিফ, মাওঃ মাহবুবু আলম, মোঃ রেজাউল করিম, মাওঃ নাসিম, মোমিন ইসলাম নাসিব, মাসুম বিল্লাহ, আনোয়ার হোসেন, কারী জামাল, আব্দুর রহমান সবুজ, রবিউল ইসলাম, আব্দুল কুদ্দুস, চান মিয়া, মিরাজ মাহাজন, মোহাম্মদ জাবেদ, আফজাল হোসেন, রিয়াজুল ইসলাম, সোহরাব হোসেন, শামসুল হক, সেলিম হাওলাদার, রিপন শেখ, রমজান হাওলাদার, মইনুল ইসলাম, জাহাঙ্গীর, বখতিয়ার, আলামিন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইমন হাওলাদার, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।
অভয়নগরে গৃহহীন ও ভূমিহীন আরও ৯টি পরিবার পেলো নতুন ঘর
নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে অভয়নগরে ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ভূমিহীন-গৃহহীন মানুষকে ২ শতক জমিসহ ঘর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ আগস্ট) দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে ভূমিসহ নতুন ঘর।
এদিন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের ১২ জেলা ও ১২৩ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। যার ফলে বর্তমানে মোট ৩৩৪টি উপজেলা এবং ২১টি জেলা সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত। প্রধানমন্ত্রী খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পরে অভয়নগর উপজেলার উপকারভোগী ৯টি পরিবারের হাতে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ,মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান আলী আহমেদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী বেগম,নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
প্রধানমন্ত্রীর উপহারের চতুর্থ পর্যায়ে ঘর পেলেন দিঘলিয়ায় ৬৬টি পরিবার
দিঘলিয়া প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল ০৯ আগস্ট ভূমিহীন ও গৃহহীন ৬৬টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এই কার্যক্রমে সংযুক্ত হয়ে চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) ভূমিহীন ও গৃহহীন দরিদ্র পরিবারের মাঝে ঘরের মালিকানার দলিল হস্তান্তর করেন।
এ উপলক্ষে গতকাল বুধবার দিঘলিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিঘলিয়ায় নতুন করে ৬৬ টি ভূমিহীন ও গৃহহীন দরিদ্র পরিবারের মাঝে ঘরের মালিকানার দলিল হস্তান্তর করেন। দিঘলিয়ার মোড়লপাড়ায় ৩৪টি, তেঁতুলতলার ৩টি, ব্রহ্মগাতীর ২০টি এবং হাজিগ্রামের ৯টি সহ নতুন ৬৬টি পরিবার এধাপে ঘর পেল। এনিয়ে এ উপজেলায় মোট ৩৮১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে । এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নিজস্ব অর্থায়নে নয়টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় এ উপজেলায়। মাননীয় প্রধানমন্ত্রী এধাপে সারা বাংলাদেশে ২২,১০১টি পরিবার কে উপহার স্বরুপ জমি ও ঘর প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য শামসুন্নাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বজলুল করিম, উপজেলা প প কর্মকর্তা ডাঃ সুলতানা জিন্নাত ফাতেমা, সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা সাঈদা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা বায়োজিদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, রিসোর্স সেন্টার কর্মকর্তা রাজিয়া লায়লা, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, প্রচার সম্পাদক সালাউদ্দিন মোল্লা, কার্যনির্বাহী সদস্য ফরহাদ কাদির, সাংবাদিক কিশোর কুমার দে প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোন লোক ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এ প্রকল্প চলমান থাকবে পর্যায়ক্রমে নতুন তালিকা করে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আবারও ঘরের বরাদ্দ দেওয়া হবে।
রূপসায় ১০০ পরিবার পেল স্বপ্নের নতুন ঠিকানা
রূপসা প্রতিনিধি
‘মুজিববর্ষের অঙ্গিকার গৃহহীন থাকবে না একটি পরিবার’। এরই ধারাবাহিকতায় ৯ আগস্ট সকালে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ২২,১০১টি গৃহ হস্তান্তর উদ্বোধনের আওতায় রূপসার ১০০ পরিবার পেলো তাদের স্বপ্নের ঠিকানা।
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস কর্মকর্তা বাপী কুমার দাশ, রূপসা থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চলনায় বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, পল্লী বিদ্যুত সমিতির এজিএম মোঃ হালিম, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, সুজিত মুর্খার্জী, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, বীর মুক্তিযোদ্ধা মালেক, রূপসা প্রেসক্লাবে সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাঃ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, গোলাম মোস্তফা, চন্দন ভট্টাচার্য্য, চিও রঞ্জন সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার কর্মকর্তাসহ উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। নতুন স্বপ্নের ঠিকানা পেয়ে উপকারভোগী অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাসহ তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
দাকোপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৪২টি পরিবার
দাকোপ প্রতিনিধি
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৪২টি পরিবারকে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান করা হয়।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার পরিচালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসর আলী খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা ভূমি অফিসের নাজির কিরন বালাসহ বিভিন্ন দপ্তর প্রধান ও উপকারভোগী পরিবারের সদস্যরা। উক্ত অনুষ্ঠানে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিত সংস্থার পক্ষ থেকে আশ্রয়ন প্রকল্পের ৪২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার শয্যাপাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসী হামলায় আহত দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী জিয়াউর রহমান দূর্জয় কে দেখতে ও তার চিকিৎসার খোজখবর নিতে গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। তিনি এসময় তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে তার চিকিৎসার সার্বিক বিষয়ে কথা বলেন। এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, রূপসা উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, যুবনেতা বিধান চন্দ্র রায়, রেজাউল ইসলাম রেজা, আমিনুল ইসলাম মনির, কংকন মোড়ল, তাপস জোয়ার্দার, ছাত্রনেতা মোঃ কবিরুল ইসলাম, অনুপম মল্লিক, মোর্শেদ রিয়াদ, মিনারুল ইসলাম, ফরিদ আহমেদ, সজিব প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিরোমনি খানজাহান আলী কলেজে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি খানজাহান আলী কলেজে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের আদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ০৮ আগষ্ট সোমবার দুপুর ১২ টায় খান জাহানআলী কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ , ইংরেজি ডিপার্টমেন্ট এর সহকারী শিক্ষক আশিস মন্ডল,হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান ভূপতি স্যার সহ কলেজের বিভিন্ন শিক্ষক মন্ডলি আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর নবগঠিত কমিটির গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক-খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি খান মোসাদ্দেক হোসেন (ইমন),মহানগর ছাত্রলীগের সন্মানিত সদস্য শেখ সাইফুল ইসলাম,তরুন ছাত্রলীগ নেতা মোস্তফা ইসলাম, রিফাত, রনি, ইমরান, সাওন, তরিক, ইকরামুল, লিমন, রাব্বি, রাকিবুল, রসুল, নবী হোসেন, প্রনব সহ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
রূপসায় ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী অশোক নিহত ও ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত
রূপসা প্রতিনিধি।।
রূপসা উপজেলার আলাইপুর বাজারে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানীকে চাপাদিলে ১জন নিহত ও ৩টি দোকান সম্পুর্ণ ভেঙ্গে গুড়িয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। পুলিশ ও প্রতাক্ষদর্শী সুত্রে জানাযায় গতকাল রাত আনুমানিক ১০ টা পনের মিনিটের সময় বালু ভর্তি ট্রাকটি আলাইপুর ব্রীজে উঠার চেষ্টা কালে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানের উপর দিয়ে অতিক্রম করে
এ ঘটনায় মুদি ব্যবসায়ী অশোক রায় নিহত হয় ও অশোক রায়ের মুদি দোকান সম্পুর্ণ ভেঙ্গে গুড়িয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। তাছাড়া মোঃ আলাল শেখের ওয়াল্টনের ইলেকট্রনিকস মালা মালের শো-রুম ভেঙ্গে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। অপরদিকে ফল ব্যবসায়ী স্বপন পাল বাল বাল প্রাণে বেঁচে গেলেও একমাত্র জিবীকার উপার্জনের অবলম্বন দোকান ঘরটি ভেঙ্গে গুড়িয়ে ৫ লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়। তাছাড়া বাজারের অন্য ব্যবসায়ীদের ৮ টি দোকানে ট্রাকের ধাক্কায় ফাটল ধরাসহ নানাবিধ ক্ষতি সাধিত হয়েছে।
জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে দেয়। ট্রাকটির নম্বর-কুষ্টিয়া ট- ১১-২৫৭৭। তাছাড়া বাজারের ব্যবসায়ীরা বার বার সড়ক দুর্ঘটনার কারণে নিরাপত্তা হীনতায় ভুগছে। এ কারণে ব্যবসায়ীরা ক্ষতি পুরণের দাবীতে দোকানপাট বন্ধ ঘোশনা করলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ক্ষতি পুরণের মানবিক সিদ্ধান্ত নিলে ব্যবসায়ীরা দোকান পাঠ খুলে দেয়। দূর্ঘটনার পর খুলনা -৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ঘটনাস্থল পরিদর্শন করেন এসময় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকি, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউপি সদস্য স্বপ্না রাণী পাল, আবু সালেহ লস্কর, মোঃ শফিকুল ইসলাম ফকির, সাজ্জাদ হোসেন সাকিল, বাজার বণীক সমিতির সভাপতি গোপাল চন্দ্র কুন্ডু, সাধারণ সম্পাদক ফ,ম, জয়নাল আবেদীন, সাবেক সভপতি অশোক কুমার কর্মকার ব্যবসায়ী পরিতোষ রায় বাবলু, সঞ্জয় বিশ্বাস, আলাল শেখ প্রমুখ।
দাকোপে ভুমিহীন ও গৃহহীদের মাঝে জমিসহ ঘর প্রদান
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) ৯ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে দাকোপের কামারখোলা ইউনিয়নে ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়। এ লক্ষ্যে বুধবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খাঁন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার(ভুমি) পাপিয়া সুলতানা, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাসসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন এদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তাই এ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিলসহ ২ শতাংশ জমি ও গৃহ প্রদান করা হয়। উল্লেখ থাকে যে ৪২টি পরিবারের মধ্যে সমাজের মুল ধারায় ফেরাতে ২টি জলদস্যু পরিবারকে পূর্নবাসন করা হয়েছে। এ সব পরিবারের প্রতিটি ঘরের জন্য বিদ্যুত সংযোগ এবং ৩ হাজার লিটারের ১টি করে পানির ট্যাংক। প্রতি ১০ পরিবারের ব্যবহারের জন্য ১টি করে টিউবওয়েল স্থাপন করা হয়। জমির কাবুলিয়াত, গৃহ প্রদান সনদ এবং নামজারিরখতিয়ান সরবরাহ করা হয় এবং সেই সাথে ১শত ফলের গাছ প্রদান করা হয়।
খুলনায় জাতীয় শোক দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে এবং সূর্যাস্তের পূর্বে নামাতে হবে। পতাকা নির্ধারিত মাপ ও রঙের হতে হবে এবং পতাকা উত্তোলনের জন্য উপযুক্ত দন্ড ব্যবহার করতে হবে। ছেঁড়া বা বিবর্ণ পতাকা ব্যবহার করা যাবে না।
ঐদিন সকাল আটটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় শীর্ষস্থান অজর্নকারীদের ভিডিও অনুষ্ঠানের পূর্বে প্রদর্শন করা হবে। ১৫ আগস্টের পূর্বে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতার আয়োজন করা হবে।
১৫ আগস্ট উপলক্ষ্যে সকল মসজিদে দোয়া মাহফিলসহ বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতম, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতিপূর্ণ আলোচনা সভা, আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা আঞ্চলিক তথ্য অফিস জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
জাতীয় শোক দিবসে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা ক্রোড়পত্র প্রকাশ করবে এবং বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
উপজেলা পর্যায়ের সকল সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিবসটি সাথে সঙ্গতি রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।
শ্রম প্রতিমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১১ দিনের সফরে গতকাল ৯ আগস্ট খুলনা এসেছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১০ আগস্ট বিকাল চারটায় খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর ১৪ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন। তিনি ১১ আগস্ট বিকাল চারটায় ফুলবাড়িগেটস্থ বাসস্ট্যান্ড চত্বরে মহানগর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ১২ আগস্ট বিকাল চারটায় খালিশপুর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে খুলনা মহানগর ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন। তিনি ১৩ ও ১৪ আগস্ট নিজ বাসভবনে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
প্রতিমন্ত্রী ১৫ আগস্ট সকাল আটটায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, সকাল নয়টায় বিভাগীয় শ্রম দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগদান করবেন।
তিনি ১৬ আগস্ট নিজ বাসভবনে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। প্রতিমন্ত্রী ১৭ আগস্ট বিকাল চারটায় খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে মহানগর আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদান, ১৮ আগস্ট বিকাল চারটায় বৈকালী ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এবং ১৯ আগস্ট বিকাল চারটায় খালিশপুরের উত্তর কাশিপুর ফেরদৌসিয়া মাদ্রাসা রাস্তায় মহানগর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন। রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
ডুমুরিয়ায় আশ্রায়ণ প্রকল্পের ১২০টি গৃহ হস্তান্তর
ডুমুরিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২২ হাজার ১শত একটি ছিন্নমূল, অসহায়, দরিদ্র, ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আশীষ মোমতাজ, সাংবাদিক কাজি আবদুল্লাহ, এসএম জাহাঙ্গীর আলম,কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাব্বির হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, শিক্ষা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজূমদার,ইন্সট্রেক্টর মোঃ মনির হোসেন,আইসিটি কর্মকর্তা মোঃ সুমন হাসান প্রমূখ। উল্লেখ্য, গতকাল ডুমুরিয়ায় ১২০ টি ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। ###
ডুমুরিয়ায় সাংবাদিকদের কর্মশালা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সং¯’া উত্তরনের আয়োজনে উপজেলা ভিত্তিক সাংবাদিকদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমার প্রকল্পের আওতায় খাসজমি ভূমিহীনদের মাঝে সঠিক ভাবে পাইয়ে দেওয়ার শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আকতার স্বপন। এ সময় উপ¯ি’ত ছিলেন প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ভূমি কমিটি সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন,ম্যানেজার আঃ আলিম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভা ০৯ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ডিসিপ্লিন প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস শুরু এবং প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি এবং চলতি দ্বিতীয় টার্মের শিক্ষা কার্যক্রমে অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৬ আগস্ট থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরু হবে।
সভায় উপাচার্য র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে ডিসিপ্লিন প্রধানদের প্রতি আহ্বান জানান। একই সাথে র্যাগিং বিরোধী প্রচারণা বৃদ্ধি, র্যাগিং সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের জন্য হটলাইন নম্বর চালুসহ বিভিন্ন বিষয়ে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়।
চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ১০০ টি ফলজ ও বনজ গাছ রোপণ কর্মসূচী
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ১০০ টি ফলজ ও বনজ গাছ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ৩ টায় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।এছাড়া উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,পরিচালনা পর্ষদের অন্যন্যা সদস্যবৃন্দ,শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী।
রামপালে জাতীয় স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের ডেঙ্গু সচেতনতা সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের ফয়লাহাট প্রজেক্ট অফিসের আয়োজনে উপজেলার সগুনা মাধ্যমিক বিদ্যালয়ে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন, জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর (হেলথ) শিউলী রানী ৷ তিনি বলেন, বর্তমান সময়ে ঘরে ঘরে মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে। জ্বরে আক্রান্ত হলে আমাদের দ্রুত সরকারী হাসপাতালের স্বরণাপন্ন হতে হবে৷ সরকারী হাসপাতালে চিকিৎসার সকল প্রকার সুব্যবস্থা রয়েছে, পাশাপাশি এডিস মশার প্রজনন রুখে দিতে ঘর বাড়ির চারপাশ পরিস্কার পরিছন্ন রাখা, বদ্ধ জায়গাতে জমে থাকা পানি নিষ্কাশনসহ ডেঙ্গু রোগ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।
সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিস ইনচার্জ লায়লা সুলতানা। সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সগুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক মাওলানা সরোয়ার হোসেন, প্রশান্ত কুমার পাল, জাহিদুর রহমান, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের সাধারন সম্পাদক সুব্রত পাল, বিদ্যালয়ের শিক্ষিকা রমা রানী পাল, বানী পাড়ে সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের ইয়ুথ ভলান্টিয়ারবৃন্দ, মহিলা দল ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন কমিউনিটি হেলথ সার্ভিস, নারীর অধিকার ও ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনে অভিযোজন ক্ষমতা ও স্বাস্থ্যখাতে উদ্যোক্তা তৈরী করে স্বাস্থ্যসেবা ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় যুব ক্লাবকে সাথে নিয়ে কাজ করছে।
খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদের অষ্ট্রেলিয়ায় কর্মশালায় যোগদান
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ, (বিএআরআই) কয়রার কৃতি সন্তান ড. মোঃ হারুনর রশিদ অষ্ট্রেলিয়ার ক্যানবেরাতে কর্মশালায় যোগদান করেছেন। তিনি এ উদ্দেশ্যে ৯ আগষ্ট রাতে অষ্ট্রেলিয়ার ও ফিজির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সেখানে তিনি ১০ ও ১১ আগষ্ট ২০২৩ ইং পর্যন্ত ক্যানবেরা, অষ্ট্রেলিয়াতে কর্মশালায় অংশ গ্রহন করবেন এবং ১২ থেকে ১৭ আগষ্ট ফিজিতে অনুষ্ঠিতব্য ঢ়ৎড়লবপঃ’ং ঢ়ধপরভরপ পড়সঢ়ড়হবহঃ ধপঃরারঃরবং প্রকল্প কার্যক্রম পরিদর্শন করবেন।
উক্ত কর্মসুচিতে বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও বরেণ্য বিজ্ঞাণীগণ অংশ গ্রহন করবেন।
বর্নিত এই কর্মসূচি হতে আহরিত জ্ঞান দেশের উপকূলীয় লবণাক্ত অঞ্চলের পতিত জমিতে নিবিড়তা বৃদ্ধির কৃষি প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ ভূমিকা পালন করবে। পরিদর্শন শেষে তিনি ১৮ আগষ্ট বাংলাদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
ইন্দুরকানীতে ৪র্থ পর্যায়ে ১৪০ ঘর পেয়েছেন ভূমিহীন গৃহহীন পরিবার
ইন্দুরকানী (পিরোজপুর)সংবাদদাতাঃ
ইন্দুরকানী উপজেলা ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ১৪০টি ঘর পেয়েছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার । বুধবার ভার্সুয়ালে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন ১৪০টি পরিবারের কাছে জমি ও দলিল হস্তান্তর এর শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ পারভেজ হাসান । এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার মাসুদ ইব্রাহীম। বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান, উপজেলা জাতীয় পার্টি জেপি আহবায়ক মোঃ শাহিন হাওলাদার,বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন,ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী,যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর,সাধারন সম্পাদক শাহীন গাজী, ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির প্রমুখ ।
ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদ পরিত্যক্ত ভবনে আওয়ামীলীগের ৪টি দলীয় কার্যালয়
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে দলীয় কার্যালয় করেছে আওয়ামীলীগ ও ৪টি সহযোগী সংগঠন। উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় একযোগে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড সাটানো হয়েছে। সেখানে থাকা চারটি রুমে তাদের কার্যালয় হিসাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে এ বিষয় কিছুই জানে না ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মতিউর রহমান কাইউম। তিনি বলেন কারা কিভাবে সাইনবোর্ড টানিয়ে অফিস করছে তা তার জানা নাই। ইউনিয়ন পরিষদকে অবহতি ও করেনি। ভবনটি ঝুকিপূর্ন হওয়ায় আমরা ওখানে কার্যক্রম না করে অস্থায়ী ভাবে মুক্তিযোদ্ধ ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করছি ।
একটি সুত্রে জানা যায়, ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় ২০২১ সালে পরিত্যক্ত ঘোষনা করা হয় । ঐ ভবনে নিচ তলায় ৫টি রুম রয়েছে তাহা বিভিন্ন মেয়াদে ভাড়া দেওয়া আছে এবং মাথায় ঝুকি নিয়ে ব্যবসা পরিচালনা করছে ।
ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন জানান,আমি এলাকায় ছিলাম না,পরিত্যক্ত ভবন দখল করে সরকারের ভার্বমুর্তি নস্ট করেছে । এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি । সেখানেও যদি ব্যবস্থা না পাই তাহলে জেলা প্রশাসকের কাছে যাবো ।
দলীয় সিদ্ধান্তে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনে আওয়ামীলীগের কার্যালয় নেয়া হয়েছে কিনা জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সেলিম হাওলাদার অফিস নেওয়ার বিষয় আপতত কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন মোবাইলে সব কথা বলা যাবে না সাক্ষাতে বলব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, সদর ইউনিয়র পরিষদ ভবন পরিত্যক্ত হওয়ায় ইউনিয়ন পরিষদরে সকল কার্যক্রম মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলায় পরিচালিত হচ্ছে। পরিষদের পরিত্যক্ত ভবনে আওয়ামীলীগের দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে সদর ইউনিয়নের চেয়াম্যান একটি লিখিত অভিযোগ দিয়েছে । এই ব্যাপারে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
মহেশপুরে ৪র্থ পর্যায়ে ৬৬ পরিবারকে ভূমি ও ঘর প্রদান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”এই পতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে প্রধান মন্ত্রী হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৬৬টি পরিবারের মাঝে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ঘর ও জমির দলিল প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে ঘর ও জমির দলিল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, বিশেষ অতিথি ছিলেন, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা।এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হালদার নান্টু ,নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, শ্যামকুর ইউপি চেয়াম্যান জামিরুল হক , যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৯৮৭টি পরিবার
তথ্য বিবরণী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২২ হাজার ১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। একই সাথে প্রধানমন্ত্রী ১২ জেলার সকল উপজেলাসহ ১২৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের তিনশত ৩৪টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো। এ পর্যন্ত প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪১ লাখ ৪৮ হাজার মানুষ পুনর্বাসিত হয়েছেন।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার তেরখাদা উপজেলার ‘বারাসাত সোনার বাংলা পল্লী’ প্রান্তে যুক্ত হয়ে আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে কথা বলেন।
এসময় তেরখাদা উপজেলার বারাসাত সোনার বাংলা পল্লী প্রান্তে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ এবং এর অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা।
আজ আনুষ্ঠানিকভাবে রূপসা উপজেলার ১০০টি, তেরখাদার ১৮৬টি, ডুমুরিয়ার ১২০টি, পাইকগাছার ৬৮টি, দাকোপের ৪২টি, বটিয়াঘাটার ২৫০টি, দিঘলিয়ার ৬৬টি, কয়রার ১০০টি এবং ফুলতলা উপজেলার ৫৫টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যদিয়ে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রমের যাত্রা শুরু করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জাতির পিতার দেখানো পথেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব কর্মসূচি হাতে নেন। ১৯৯৭ সালে তিনি কক্সবাজার জেলার সেন্টমার্টিনে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত হয় ‘আশ্রয়ণ প্রকল্প’।
উল্লেখ্য, খুলনা জেলার মোট ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা পাঁচ হাজার পাঁচশত ২৯টি। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৯২২টি, দ্বিতীয় পর্যায়ে ১৩৫১টি এবং তৃতীয় পর্যায়ে ৯০৬টি পরিবারের মাঝে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। চলমান চতুর্থ পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত মোট গৃহের সংখ্যা ১৮১৯টি। ইতোমধ্যে চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫৭টি গৃহ হস্তান্তর করেছেন। আজ খুলনা জেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে মোট নয়শত ৮৭টি গৃহ হস্তান্তরের ফলে জেলায় মোট ৫০৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসিত হয়েছে।
যশোরের শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর
বেনাপোল প্রতিনিধি
সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে যশোরের শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল উপহারের ঘর। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন।
বুধবার (৯ আগষ্ট)সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ এস, এম আকিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা প্রকৌশলী এম, এম, মামুন হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রামপালে দুস্তদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহারের ঢেউটিন ও টাকা বিতরণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে দুস্ত ও গৃহহীনদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার (৯ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদের চত্তরে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি উপস্থিত থেকে এ সব সামগ্রী বিতরণ করেন। এ সময় ৩৫ জন দুস্তকে ২ বান্ডিল করে মোট ৭০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। #
দর্শনায় “গুণগতমান সম্পন্ন বীজ, আখের ব্যবহার” শীর্ষক মাঠ দিবস-২০২৩
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা
চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের দর্শনা কেন্দ্রের উদ্যোগে “গুণগতমান সম্পন্ন বীজ, আখের ব্যবহার” শীর্ষক মাঠ দিবস-২৩অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১০টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের দর্শনা কেন্দ্রের উদ্যোগে দর্শনা বাসষ্টান্ড সংলগ্ন কার্যালয়ে বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনিস্টিউটের পরিচালক ওমর আলীর সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা আলী নেওয়াজের পরিচালনায় এ অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (ইক্ষু উন্নয়ন ও গবেশনা) পরিচালক পুলক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোঃ শামসুর রহমান,
বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান সিপিই মোঃ গিয়াস উদ্দিন,কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মহা-ব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া,
উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমাম হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ইনচার্জ বিএসআরআই ওমর খৈয়ম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পরিচালক পুলক কান্তি বড়ুয়া বলেন,উন্নত বীজ ব্যবহার করে বেশী ফলনের আখ চাষ করতে হবে।তাহলে এ চাষে আপনারা লাভবান হবেন।তিনি আরও বলেন আপনারা ভাল জাতের আখ চাষ করেন,সরকার আপনাদের সহযোগিতা করবে।
রামপালে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর জমিসহ ঘর
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
মুজিব শতবর্ষ উপলক্ষে রামপালে ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর। শোকের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশের ২২ হাজার ১০১ টি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এবার রামপালেও ১০০ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরসহ চাবি হস্তান্তর করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে জমির দলিল, আধাপাকা ঘর ও চাবি হস্তান্তর করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। ওই সময় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, সহকারী পু্লশি সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল সরকারী কলেজের প্রভাষক ও সাংবাদিক মোস্তফা কামাল পলাশ প্রমুখ। সার্বিক সহযোগীতা করেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান। ওই সময়ে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আধুনিকতার ছোয়ায় বিলুপ্ত প্রায় দাকোপের কুটির শিল্প
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার কুটির শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। এ কারণে গ্রামের হাটবাজারগুলোতে বাঁশ ও বেতের তৈরি শিল্প আগের মতো আর চোখে পড়ে না। দাকোপ উপজেলার ৮নং বাজুয়া ইউনিয়ন পরিষদের আশপাশ এলাকার ঋষি পাড়ায় এ শিল্পের সঙ্গে জড়িত থাকা কয়কটি পরিবার এখন মানবেতর জীবনযাপন করছেন। এলাকা সূত্রে জানা যায়, একসময় গ্রামের হাটবাজারগুলোতে বাঁশের তৈরি অনেক ধরনের হস্ত শিল্প বিক্রি করা হতো। যেমন ডালা, কুলা, টুপরি, চালুন, টোপা, ঝাঁটা ,ধামা, মই, মাছ ধরার জোলঙ্গা, পোলো, চারো, ঘুনি,চাটাই, মোড়া, পাটা এবং বিভিন্ন শৌখিন খেলনা সামগ্রী। এ ছাড়া এলাকায় কাঁচা বাসগৃহ তৈরিতে বাঁশের খুঁটি, বেড়া, ঘরের দরজা ইত্যাদি উপকরণও ব্যবহার হতো। এ বিষয়ে বাঁশের তৈরি শিল্প কারিগর ৮নং বাজুয়া ইউনিয়নের মৃত্যুঞ্জয় দাস, শ্যামল দাস, সুরঞ্জন দাস, পরিমল দাস, দীলিপ দাস, উত্তম দাস, সুবল দাস, শশী দাস প্রমুখের সাথে কথা বলে জানা যায় ‘আগে বাঁশের তৈরি জিনিসপত্র নিজেরা বাড়িতে তৈরী করে বাজারে বিক্রি করেছি, তখন বেশ লাভ হতো। কিন্তু এখন তেমন লাভ হয় না। রাত-দিন খেটে যা তৈরি করি হাটবাজারে সে তুলনায় বিক্রি নেই। একটা বাশের বেতী দিয়ে তিনটি ঝুড়ি হয়, সেই তিনটি ঝুড়ি তৈরী করতে দুইজন মানুষের সকাল থেকে বিকাল পর্যন্ত সময় লাগে। তারা আরো বলেন, সরকারি ভাবে কোনো সাহায্যে সহযোগিতাও পাচ্ছি না। অনেক দুঃখ কষ্টে দিন কাটছে আমাদের। অভাবের তাড়নায় গোত্রের অনেকেই অন্য পেশায় চলে গেছেন। উপযুক্ত কাজ এবং অভিজ্ঞতার অভাবে আমরা অন্য পেশায় যেতে পারিনি। কিন্তু আমাদের গোত্রের কয়েকটি পরিবার ছাড়া অনেকেই পেশা পরিবর্তন করেছেন। এক সময় পল্লিতে বাঁশ ও বেত ঝাড় থাকায় বাঁশের তৈরী শিল্পের প্রচুর ব্যবহার ছিল। কিন্তু আগের মতো এখন বাঁশ, ঝাড় আর বেত চোখে পড়ে না। এর দুষ্প্রাপ্যতার কারণে একদিকে যেমন বাড়তি দামে বাঁশ ও বেত ক্রয় করতে হচ্ছে। অন্যদিকে, গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি কুটির শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি নিঃস্ব হচ্ছে সংশ্লিষ্ট পেশাজীবী পরিবারগুলো। তারা বলেন, সরকারি সহায়তা পেলে কুটির শিল্পকে আবারও আগের যায়গাতে ফিরিয়ে আনা সম্ভব ছিলো।
জাতীয় পার্টি পাইকগাছা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি, খুলনা জেলার পক্ষ থেকে ০৯ আগস্ট এক বিবৃতি জানানো হয়, খুলনা জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামানের সুপারিশে এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধুর অনুমোদনক্রমে পাইকগাছা উপজেলা শাখার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গাজী শহীদুল ইসলামকে আহ্বায়ক এবং এ্যাড. এফ এম এ রাজ্জাককে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির গঠিত হয়েছে। এখন থেকে পাইকগাছা উপজেলা শাখার সাংগঠনিক সকল কাজকর্ম এই কমিটি সম্পাদন করবে।
মহিলা ওয়ার্ডের এসি খুলে হলরুমে স্থাপন
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভালো সেবা দেওয়ার জন্য উপজেলা পরিষদের উদ্যোগে মহিলা ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা করা হয় ২০২০ সালে। তখন থেকে রোগীরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা পাচ্ছিলেন। তবে সম্প্রতি ওয়ার্ড থেকে সব এসি খুলে বসানো হয়েছে হলরুমে। এতে গরমে নারী রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে নারী রোগীদের ভালো সেবা নিশ্চিতে ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় উপজেলা পরিষদ। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান সরকারের (জাইকার) অর্থায়নে চারটি অত্যাধুনিক আড়াই টনের এসি ও ১৫টি ফ্যান বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালের ১ নভেম্বর সিভিল সার্জন এবং ইউএনওর উপস্থিতিতে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথের কাছে এসব হস্তান্তর করা হয়েছিল।
কিছুদিনের মধ্যে ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়। টয়লেট সংস্কারের পর ওয়ার্ডে রং করা হয়েছিল। এতে ঝকঝকে শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার্ডে রোগীরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারছিলেন। তবে সম্প্রতি ওয়ার্ডটি থেকে সব এসি সরিয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড গরম ও তীব্র ভিড়ে রোগীরা হাঁসফাঁস করছেন। ওয়ার্ডে কথা হয় জ্বরে আক্রান্ত খানপুর গ্রামের বৃদ্ধা রাশিদা বেগমের (৭০) সঙ্গে। তিনি জানান, গরমে তাঁর কষ্ট হচ্ছে। গৃহবধূ সুদেবীর (২০) ভাষ্য, ভিড় ও ভ্যাপসা গরমে তাঁর অসহ্য লাগছে। কষ্টের কথা জানিয়েছেন মিনা, বেনু দাস, তামান্নাসহ কয়েকজন।
ওয়ার্ডে দায়িত্বরত স্টাফ নার্স হালিমা খাতুন ও মিডওয়াইফারি টুম্পা জানান, ৩১ শয্যার মহিলা ওয়ার্ডে রোগী আছেন ৪১ জন। শীতাতপের ব্যবস্থা না থাকায় গরমে রোগীদের কষ্ট হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস বলেন, এসিগুলো নষ্ট হয়ে যাওয়ায় অপসারণ করা হয়। পরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির অনুমতিতে মেরামতের পর হলরুমে স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য তুলসী বসু ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, এ ব্যাপারে তারা কিছু জানেন না। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ক্ষোভ প্রকাশ করে বলেন, মহিলা ওয়ার্ড থেকে এসি অপসারণ মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন।
মাগুরায় ২০০ ছাত্রী পেলো নতুন বাইসাইকেল
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ২০০ জন ছাত্রীর মধ্যে গোলাপি রঙয়ের নতুন বাইসাকেল বিতরণ করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে এই সাইকেল বিতরণ করা হয়।
মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের ইউনিয়ন ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন ছাত্রীকে সাইকেলগুলো দেওয়া হয়।
অনুষ্ঠানের মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলামসহ আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
রাজাপুরের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী লিমা খাতুন বলেন, আমার বাড়ি থেকে বিদ্যালয়েল দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। আমি সময় মত স্কুলে পৌঁছাতে পারতাম না। অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরে আসতাম। ভ্যান বা ইজিবাইকে করে বিদ্যালয়ে যেতে হত। এই বাইসাকেলটি পেয়ে আমি খুব খুশি।
উপজেলা সদরের সপ্তম শ্রেণির ছাত্রী মুনিরা বলেন, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। প্রত্যেক দিন স্কুলে যেতে দেরি হয়ে যেত আমার। এখন আমি সাইকেল পেয়েছি সাইকেলে যাতায়ত করবো স্কুলে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল বলেন, এলজিএসপি-৩ এর আওয়াতায় উপজেলা প্রশাসন ৮টি ইউনিয়নের ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন ছাত্রীকে গোলাপি রঙয়ের বাইসাকেল দেওয়া হয়েছে।
ভারতে কারাভোগ শেষে ফিরলেন পাচার হওয়া ৭ বাংলাদেশি
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাচার হওয়া সাত বাংলাদেশি। তাদের মধ্যে দুই শিশু ও পাঁচ নারী রয়েছেন।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। তাদের বাড়ি যশোর ও খুলনার বিভিন্ন এলাকায়।
ফেরত আসা নারীরা জানান, তারা দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমান। এরপর বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। সাজাভোগ শেষে ভারতের মুম্বাই শহরের ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের একটি এনজিও তাদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির পর আজ বুধবার দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি শিশু ও নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে নিয়ে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সড়কের পাশে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। সড়কের দুই ধারে পৌরসভার বিভিন্ন এলাকার আবর্জনা ফেলায় তীব্র গন্ধে এ ভোগান্তি প্রতিদিন বাড়ছে।
ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুর পৌর এলাকার দেখা যায়, কেউ নাকে হাত দিয়ে, কেউবা মাস্ক পরে চলাচল করছেন।
স্থানীয়রা জানান, এ সড়কের ধারে প্রায় দুই বছরের বেশি সময় ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভার গাড়ি বাসা-বাড়ির ময়লা এনে এখানে ফেলে যায়। সড়কটির এ অংশের পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে টিকতে পারছেন না ব্যবসায়ী এবং ক্রেতারা।
রেজাউল ইসলাম নামে এক যুবক বলেন, কোটচাঁদপুর পৌরসভার মধ্যে এত খারাপ জায়গা আর কোথাও নেই। রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলার জন্য যে দুর্গন্ধের সৃষ্টি হয় তার জন্য সাধারণ মানুষের চলাচল খুব কষ্টকর হয়ে উঠেছে। অনেক সময় দেখা যায়, লোকজন এখানকার ময়লা ঠেলে পাশে পুকুরে ফেলে দেয়, এতে আরও দুর্গন্ধ তৈরি হয়।
পাশের ব্যবসায়ী মো. আজিম বলেন, আমার এখানে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন। কিন্তু আবর্জনার দুর্গন্ধে এখানে তাদের সঙ্গে বসে কথা বলতে পারি না।
এ বিষয়ে কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সহিদুজ্জামান জানান, আবর্জনা ফেলার জন্য পৌরসভার জায়গা না থাকায় সড়কের ধারেই ফেলতে হচ্ছে। গার্বেজ স্টেশন করার জন্য মন্ত্রণালয়ও প্রজেক্ট দেয় না। তাই বাধ্য হয়েই এখানে ময়লা ফেলতে হয়।











































