স্টাফ রিপোর্টার।।
নগরীর খালিশপুর থানাধীন খুলনা-যশোর রোড সংলগ্ন ছায়রা ফিলিং স্টেশনের পিছনে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি চাপাতি, ৩টি চাইনিজ কুড়াল, একটি দা ও ২টি ছোরাসহ একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন বয়রা কলেজ মোড়স্থ ছায়রা ফিলিং স্টেশনের পিছনে রাজা বিশ্বাসের বাড়ীর ভাড়াটিয়া কায়েস শিকদার (৩৬)। সে বাগেরহাট জেলার ফকিরহাট থানার মানসা গ্রামের মৃত. মোতালেব শিকদারের ছেলে।

কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খালিশপুর থানাধীন খুলনা-যশোর রোড সংলগ্ন ছায়রা ফিলিং স্টেশনের পিছনে অভিযান পরিচালনা করেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় রাজা বিশ্বাসের দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলার সামনের দক্ষিণ পাশের আসামীর ভাড়াকৃত দুই কক্ষ বিশিষ্ট ফ্লাটের শয়ন কক্ষের মধ্য হতে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি চাপাতি, ৩টি চাইনিজ কুড়াল, একটি দা ও ২টি ছোরাসহ কায়েস শিকদারকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরী এলাকায় অস্ত্র ব্যবসা এবং উক্ত অস্ত্র দিয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে ২টি মামলা আছে ।
নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজা ও ১১৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কেএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর খাঁন এ সবুর রোড জোড়াগেট এলাকার মৃত. সামছু শেখের ছেলে মো. আলম শেখ (৪৬), মহেশ্বরপাশা পশ্চিম পাড়ার মৃত. রাজন হাওলাদারের ছেলে মো. আলামিন হাওলাদার (২১), মুজগুন্নী রেল লাইন বস্তির মৃত. আব্দুর রহমানের ছেলে মো. রমজান শেখ (৩৫) ও দৌলতপুর মধ্যডাঙ্গার মো. ফজল শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৬)। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে কেএমপি’র বিভিন্ন থানা এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ১১৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রজু করা হয়েছে।
নগরীতে ডিবির অভিযানে ৪ জুয়াড়ী গ্রেপ্তার

মহানগরীর খুলনা থানাধীন ১৬ নং মিয়াপাড়া ওবায়দুল্লাহ আজাদ এর বসত বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১৩,৩০০ টাকাসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন ২০ বিকে রায় রোড আগাখান স্কুল গলির মৃত. আজিম খানের ছেলে মো. আজাদ খান (৪২) ও হোল্ডিং নং-১৭ এর মৃত. জলিল শেখের ছেলে মো. ইব্রাহিম শেখ (৩০), রূপসা থানার চর রূপসা বাগমারা অগ্রণী ব্যাংকের মোড়ের মৃত. আব্দুল আজিজের ছেলে খাইরুল ইসলাম (৪৭) ও নড়াইল জেলার নড়াগাতী থানার কালীনগর গ্রামের কাজী হারুন অর রশিদ এর ছেলে কাজী তরিকুল ইসলাম (৪৪)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর খুলনা থানাধীন ১৬ নং মিয়া পাড়া ওবায়দুল্লাহ আজাদ এর বসত বাড়ীর ২য় তলার সিড়ির ডান পার্শ্বের রুমে অভিযান পরিচালনা করেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি তাস ১০ সেট, একটি সাদা কাপড়, ৪টি খাতা ও নগদ ১৩,৩০০ টাকাসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।











































