Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

120

নগরীর রাজমিস্ত্রী কোরবান হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নগরীর নিরালা ১নং রোডস্থ দিঘিরপাড় এলাকায় রাজমিস্ত্রী কোরবান ওরফে চায়না (৪০) কে পিটিয়ে হত্যা মামলার তিন আসামীকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ, নগর গোয়েন্দা বিভাগ ও র্যাব-৬। মঙ্গলবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন নগরীর বাগমারা ২নং ব্যাংকার্স গলির ফিরোজ হাওলাদারের ছেলে হৃদয় (১৯), নিরালা প্রান্তিকা এলাকার মোসলেম সরদারের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) ও উত্তর হরিণটানা এলাকার হাফেজ আব্দুল আহাদের ছেলে মো. আব্দুল্লাহ আল জোবায়েরকে (১৯)।
পুলিশ ও র্যাব জানায়, কোরবান ও হৃদয় একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। কিছুদিন ধরে কাজের হিসাব ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। ৭ আগস্ট দুপুরের কোরবানকে বাড়ি থেকে কাজের কথা বলে নগরীর নিরালা ১নং রোডের দিঘিরপাড় এলাকায় ডেকে নিয়ে যায়। কোরবান সেখানে যাওয়ার পর রাতুল, হৃদয়, জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল জোবায়ের, রায়হান হামিদ, রাশেদ সরদার, ইয়াছিন ওরফে রকি ও স্বপনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন পূর্ব পরিকল্পিতভাবে কোরবানের মাথা তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে কোরবান আসামীদের এলোপাতারি মারপিটে গুরুত্বর আহত হয়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা কোরবানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে বিকেল সোয়া ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী শাহানা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন যার নং-১৮। এ ঘটনায় মঙ্গলবার খুলনা থানা পুলিশ, নগর গোয়েন্দা বিভাগ এবং র্যাব-৬ যৌথ অভিযানে হত্যা মামলায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে বিশেষ পুলিশি অভিযান অব্যাহত আছে।

নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৫০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কেএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর সোনাডাঙ্গা নবীনগর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. রাসেল হাওলাদার (২০), মুজগুন্নী রেলগেট এলাকার মৃত. রহিম শেখের ছেলে মো. রফিক শেখ (২৫), মুজগুন্নী দিঘীর পাড়ের মো. নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (২০), পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড়ের মো. খোকন খাঁর ছেলে মো. সজিব খাঁ (২৪), হরিণটানা আলম মার্কেট এর পাশের মৃত. রজব আলী মল্লিকের ছেলে মো. সোহেল (২৪) ও মিস্ত্রীপাড়ার মো. শহিদুল্লাহ শেখের ছেলে নাহিদুল ইসলাম রাজ (১৯)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে কেএমপি’র বিভিন্ন থানা এলাকা থেকে ৫৫০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রজু করা হয়েছে।

মানসিক ভারসাম্যহীন রুবাইয়াকে তার পিতার নিকট হস্তান্তর
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন শিশু রুবাইয়াকে তার পিতার নিকট হস্তান্তর করেছেন সোনাডাঙ্গা থানা ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষ।
জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক সোয়া ১টার দিকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি কন্যা শিশু (মানসিক বিকারগ্রস্থ)কে জনৈক ব্যক্তি সোনাডাঙ্গা থানায় নিয়ে আসেন। তৎপরবর্তীতে ওই শিশুকে সোনাডাঙ্গা থানা ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করা হয়। ভিকটিম নিজের নাম রুবাইয়া ছাড়া আর কোনকিছু বলতে পারে না। ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত এসআই ডলি সরকার ও এসআই ফাতেমা খাতুন সঙ্গীয় নারী কনস্টেবলসহ চেষ্টা করে ভিকটিমের নিজ বাড়ির ঠিকানা খুঁজে পায়।
ভিকটিমের বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে তার বাবাকে ফোন করলে তিনি জানান তার নাম মো. আছাদুল, পিতা-রহিম বক্স, সাং-আরাপপুর থানা ও জেলা-ঝিনাইদহ এবং ভিকটিমের নাম রুবাইয়া, বয়স ১১ বছর। রুবাইয়ার বাবা খুলনায় ভিকটিম সাপোর্ট সেন্টারে আসলে ভিকটিমের জন্মসনদ ও তাহার বাবার পরিচয়পত্র যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূর্বক সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মো. হারুন অর রশিদ, ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ পারভীনা খাতুন এবং অফিসার ও ফোর্সের সহায়তায় জিডি মূলে ভিকটিম কে তার বাবার জিম্মায় প্রদান করা হয়।

যশোরে র্যাবের অভিযানে মুক্তার হাসেন হত্যা মামলার আসামী মিন্টু গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
যশোরের ট্রাকের হেলপার মুক্তার হোসেন হত্যা মামলার পলাতক আসামী মিন্টু (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। মঙ্গলবার দুপুরে যশোর কোতয়ালী থানাধীন দেয়াড়া এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, ভিকটিম মো. মুক্তার হোসেন যশোর কোতয়ালী থানাধিন ডুমদিয়া গ্রামের একজন ট্রাকের হেলপার ছিলেন। গত ইং ২৪ ফেব্রুয়ারি রাতে মুক্তারকে মোবাইলে কল দিয়ে একজন বাড়ির বাইরে আসতে বলে। মুক্তার তার স্ত্রীকে জানিয়ে বাইরে চলে যায়। কিন্তু সেদিন রাতে মোক্তার বাড়িতে আর ফিরে নাই। পরের দিন সকালে থানা পুলিশ ভিকটিমের স্ত্রীকে ফোন দিয়ে জানায় যে, মুক্তারের লাশ যশোর সদর হাসপাতালে আছে। খবর পেয়ে ভিকটিমের স্ত্রী ও ছেলে হাসপাতালে গিয়ে সাক্ষীদের মাধ্যমে জানতে পারে যে, যশোর দেয়াড়া এলাকার মিন্টুসহ অন্যান্য সহযোগী ৪/৫ জন ব্যক্তি ভিকটিম মুক্তারকে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করলে আসামী মিন্টু দীর্ঘদিন যাবত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এরই ধারাবাহিকতায় ৮ আগস্ট দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানাধীন দেয়াড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার মূল আসামী মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তাকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপসায় ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিংও মেকানিক্স প্রশিক্ষণ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলার ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনায় রেঞ্জের ৮টি জেলার ৪০জন ভিডিপি সদস্যদের ৪২ দিন ব্যাপি মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক (চঃদাঃ) মো. সেলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। অনুষ্টানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এ প্রশিক্ষনের মাধ্যমে আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসাবে গড়ে উঠবেন এবং দূর্ঘটনার সংখ্যা কমে যাবে। দেশ বিদেশে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের সড়ক পথে নিরাপত্তা উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ আনসার ব্যাটালিয়নের উপপরিচালক চন্দন দেবনাথ, সিনিয়র সহকারী পরিচালক নাজমুছ সালেহীন নুর, সহকারী পরিচালক, সাহানাজ জেসমিন ও বিআরটিসি প্রশিক্ষক পলাশ খালশী। বিআরটিসি শিরোমনি খুলনা এর কারিগরি সহযোগিতায় এবং পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মো. সেলিমুজ্জামান এর তত্বাবধানের এ প্রশিক্ষণ কোর্স পরিচারিত হচ্ছে।

জাতির পিতাকে আজীবন অনুপ্রেরণা দিয়েছেন ফজিলাতুন্নেসা মুজিব: সুজিত অধিকারী
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব বেঁচে থাকলে মঙ্গলবার ৯৩ বছরে পদার্পণ করতেন। মাত্র ৪৫ বছর বয়সে ঘাতক দলের বুলেটে প্রাণ হারান তিনি। এই সংক্ষিপ্ত জীবনে তিনি যেসব কর্ম করে গেছেন তা পথচলার ক্ষেত্রে প্রতিটি বাঙালি নারীর আদর্শ। তাঁর কর্ম ও আদর্শে তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন বাংলার ঘরে ঘরে। ৯২তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতাকে আজন্ম অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নেওয়া এই মহিয়সী জননীর প্রতি। তিনি আরো বলেন, রাজনীতির মাঠে না থেকেও তিনি নেপথ্যে নিভৃতে ছিলেন বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের ১৪ বছর বঙ্গবন্ধুকে কারাগারেই কাটাতে হয়েছে। এ সময়গুলোতে শত সংকট মোকাবেলা করেছেন। জেলখানায় দেখা করে প্রতিটি আন্দোলন সংগ্রামের ঘটনা বঙ্গবন্ধুকে জানাতেন। প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দিতেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সেই নির্দেশ জানাতেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। কারাগারে সাক্ষাৎ করে বঙ্গবন্ধুকে মনোবল দৃঢ় রাখার সাহস দিতেন। এভাবে বঙ্গবন্ধুকে আজীবন উৎসাহ, সাহস জোগাতেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকীর আলেচনা সভায় প্রধান বক্তার আলোচনায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবার পরিচালনায় অনুষ্ঠানে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, বিএমএ সালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক, সরদার আবু সালেহ, এসএম খালেদীন রশিদী সুকর্ণ, এ্যাড. নব কুমার চক্রবর্তী, মোখলেছুর রহমান বাবলু, মোজাফ্ফার মোল্লা, ফারহানা হালিম, পাপিয়া সরোয়ার শিউলি, কাজী শামীম আহম্মেদ, রবার্ট নিক্সন ঘোষ, মো. জামিল খান, মো. মানিকুজ্জামান অশোক, চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ, খান সাইফুল ইসলাম, আহম্মেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, পারভেজ হাওলাদার, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় বাবুল রানা
ফজিলাতুন্নেচ্ছা মুজিব ছিলেন নির্লোভ নিরাহংকার মহিয়সী নারী
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, ফজিলাতুন্নেচ্ছা মুজিব একজন রত্নগর্ভা মা। তিনি একজন নির্ভেজাল দেশপ্রেমিক ছিলেন। তাঁকে কোন লোভ লালসা স্পর্শ করতে পারেনি। তাঁর মধ্যে কোন অহংকারবোধ কাজ করেনি। তিনি ছিলেন নির্লোভ, নিরাহংকার মহিয়সী নারী। তিনি সংসার পরিচালনা সাথে সাথে দেশ ও জাতির টানে তাঁর দুই ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। মেয়েদেরও সেভাবে দেশাত্ববোধে উদ্বুদ্ধ করে গড়ে তুলেছিলেন। তিনি সংসার ও সংগঠন পরিচালনায় সমানভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর ন্যায় সকল মানুষকে কাছে টেনে নিয়েছেন। তিনি আরো বলেন, বঙ্গমাতার কাছ থেকে অনেক নেতা দু:সময়ে টাকা নিয়ে সংগঠন চালিয়েছেন। সন্তানদের স্কুলের বেতনের কি হবে সে দিকে লক্ষ্য না দিয়ে তিনি সংগঠনের পেছনে তিনি অর্থ খরচ করেছেন। আজ তাঁর স্বপ্ন সফল হতে চলেছে। তাঁর সুযোগ্য সন্তান দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্বপ্নকে বাস্তবায়নে নিজের জীবনকে বিপন্ন করে কাজ করে যাচ্ছেন। আজ আমাদের সকলকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই তাঁদের ত্যাগ আর স্বপ্ন বাস্তবে রূপ নেবে। আসুন সবাই মিলে বঙ্গবন্ধু আর বঙ্গমাতার স্বপ্নকে বাস্তবায়ন করি।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাছরিন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রাণীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাহানারা আক্তার, খাদিজা বেগম, বকুল বেগম, হেলনা বেগম, পারুল বেগম, মর্জিনা বেগম, শেফালী বেগম, নাসু, শিল্পী, কহিনুর বেগম, জাহানুর বেগম, ছোয়া, তানজিলা আক্তার, তাসলিমা আক্তার, সুমি বেগম, চালমা বেগম, মঞ্জু বেগম, পিঞ্জিরা আক্তার, আকলিমা খাতুন, খুরশিদা বেগম, কনা, সাথি রাণী, সেলিনা আক্তার, মৌ, রুবী, রেশমা, কনিকা হালদার, সুমা আক্তার, ঝুমুর বেগম, শান্তি বেগম।
আলোচনা সভা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিবের আত্মার মাগফেতার কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কামালের বড় ভাইয়ের মৃত্যু, আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামালের বড় ভাই এবিএমএ হামিদ (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। গতকাল মঙ্গলবার স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতী-নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতদেহ রাতে খুলনায় আনা হয়। মরহুমের নামাজে জানাজা আজ বুধবার অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে। এদিকে এবিএম এ হামিদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামাত’ শীর্ষক স্লোগানের আলোকে
ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগরের বিক্ষোভ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর নগ্ন হস্তক্ষেপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে; আর তাদের এদেশীয় দোসর-দালালরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে চক্রান্তে নেমেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাম্রাজ্যবাদ বিরোধী ও সন্ত্রাস প্রতিরোধে ৮ আগস্ট ’২৩ মঙ্গলবার সারা দেশে ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামাত’ শীর্ষক স্লোগানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে আজ বিকেল ৫টায় পার্টির খুলনা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কের সামনে সড়কদ্বীপে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। মহানগরী কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগরী কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড নারায়ণ সাহা, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড আমিরুল সরদার, কমরেড ফারুক মাস্টার, কমরেড এডভোকেট কামরুল হোসেন জোয়ারদার, কমরেড খলিলুর রহমান, কমরেড অজয় দে, কমরেড সাদ্দাম হোসেন, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ, বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা নেতা শুভঙ্কর সানা শুভ, শ্যামসুন্দর মণ্ডল, ইন্দ্রজিৎ তাপস, যুব মৈত্রী নেতা মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ জানিয়ে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক জনাব সোলেমান হাওলাদার।

খুবিতে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত
বঙ্গবন্ধুর পাশে থেকে মানুষের স্বাধিকার আন্দোলন প্রতিষ্ঠার নেপথ্যে ছিলেন বঙ্গমাতা : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৮ আগস্ট (মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিকাল ৫.১৫ মিনিটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন প্রকৃত বাঙালি। একজন বাঙালি রমনী বলতে যা বুঝি তার সব কিছুই ছিলো তাঁর মধ্যে। সহধর্মিণী হিসেবে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে এ দেশের মানুষের স্বাধিকার আন্দোলন প্রতিষ্ঠার সহযোদ্ধা ছিলেন। একজন মহীয়সী নারী যেমন তার স্বামীর সাথে থেকে দেশকে মুক্ত করতে উদ্বুদ্ধ করেছেন, তেমনি মা হিসেবেও সন্তানদের যথাযথ দেখভাল করেছেন। কারাগারে থাকাকীলন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা লেখার পেছনেও বঙ্গমাতার অবদান অনস্বীকার্য।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্য বঙ্গমাতা কখনও বিচলিত হননি। তিনি জানতেন বঙ্গবন্ধু যা করছেন তা দেশ ও জাতিকে মুক্তির জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য। বঙ্গবন্ধুর প্রতি তাঁর কোনো অভিযোগ ছিলো না। তিনি পালিয়ে বাঁচতে চাননি, আমৃত্যু বঙ্গবন্ধুর পাশে ছিলেন। তাঁর জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাঁর আদর্শ ত্যাগের আদর্শ, ভোগের নয়। নিজেদের মধ্যে তাঁর আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
উপচার্য বলেন, তিনি বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খোঁজ-খবর রাখতেন। তাদের পাশে দাঁড়াতেন। বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন একবার ছাত্রলীগের অফিস ভাড়া তিন মাসের জন্য বাকি ছিলো। তখন বাড়িওয়ালার কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়ে তৎকালীন ছাত্রলীগ নেতারা ছুটে যান বেগম মুজিবের কাছে। তাঁকে বিষয়টি বলার পর তিনি নিজের গচ্ছিত টাকা থেকে অফিস ভাড়া পরিশোধের জন্য টাকা দেন। বঙ্গবন্ধুর অবর্তমানে দলের প্রতি তার এই মমত্ববোধ মুগ্ধ করছিলো তখনকার ছাত্রলীগ নেতাদের।
তিনি বলেন, বঙ্গমাতার ছায়া আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দেখতে পাই। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শ অনুসরণ করে তাদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে, দেশ গড়তে কাজ করে যাচ্ছেন। আমাদেরও উচিত দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করা, দেশ গঠনে ভূমিকা রাখা। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে আমি জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন দেখতে পাই। এই স্বপ্ন বাস্তবায়নে নিজেদের তৈরি করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী।
হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রভোস্ট প্রফেসর ড. শিমুল দাস। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আইন ডিসিপ্লিনের জ্যোতি রায় এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সুতপা দে শর্মি। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিম।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্টবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থাপিত ‘মহীয়সী বঙ্গমাতা’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতি ছিল নজর কাড়া।
এদিকে বাদ জোহর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১০.১৫ মিনিটে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে হৈমন্তী ফুল গাছের চারা রোপণ করেন।

বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
৬ দফা দাবি আদায়ের লক্ষে গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় সোনালী জুট মিল গেটে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, বাবুল হোসেন, লুফর হোসেন, আফিল জুট মিলের শ্রমিক নেতা মো. নিজামউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, আবুল কালাম , মিহির রজ্ঞন বিশ^াস প্রমুখ।সভা থেকে আগামি ১১ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুটমিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভা থেকে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

দাকোপে মহিলা আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৮ আগস্ট) মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জি এম রেজার পরিচালনায় এবং উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী ও স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব উত্তম রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফরিদা বেগম, আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক অমরেশ ঢালী, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশানারা বেগম, বিথিকা রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুমারেশ বিশ্বাস, বিপ্লব রায়,হাদিজুর রহমান, হাদিউজ্জামানা অরেঞ্জ, উৎপল মন্ডল, সম্ভ বিশ্বাস,সমির, সুকান্ত প্রমুখ। সভাশেষে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দাকোপে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খলনার দাকোপ উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক ও তথ্যআপা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন, সেলাই মেশিন, পানির ট্যাকিং বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ লক্ষে ৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ থানা অফিসার ইনর্চাজ উজ্জ্বল কুমার দক্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী মোঃ এস, এম, জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা গাজী অহেদ আলী, আইসিটি কর্মকর্তা সমীরণ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, উপজেলা তথ্যআপা কর্মকর্তা সারমীন নাসরীন, ইন্সটেক্টর মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক নিত্যান্দ রায়, সাংবাদিক মামুনুর রশিদসহ সভায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ইউনিয়ন থেকে আসা প্রশিক্ষণ গ্রহণ করা ভুক্তভোগীগণ। সভা শেষে ৮ জন অস্বচ্ছল মহিলাদের সেলাই মেশিন, ৩ জনকে ২ হাজার টাকা নগদ অর্থ ও উপজেলা পরিষদ থেকে ১১ জন হতদরিদ্র পরিবারকে মাঝে পানির ট্যাকিং বিতরণ করা হয়।

এবার মোংলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন ১শ ভূমি ও গৃহহীন পরিবার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এবার মোংলায় জমিসহ ঘর পাচ্ছেন ১শ ভূমি ও গৃহহীন পরিবার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী এসব ঘরের উদ্বোধন ও হস্তান্তর করবেন। এজন্য মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের প্রশাসনিক কক্ষে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপের ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপে উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাকখালী এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ১শ ভূমি—গৃহহীন পরিবারের মাঝে জমিসহ এ ঘর হস্তান্তর করা হবে। এছাড়া এ উপজেলায় এর আগে ৫৯৫টি ভূমি—গৃহহীন পরিবারের মাঝে দুইটি রুম, একটি বারান্দা, ১টি রান্না ঘর ও ১টি টয়লেট বিশিষ্ট রঙ্গিন টিনের সবুজ/মেরুন রংয়ের সেমিপাকা ঘর উপহার দেয়া হয়েছে। প্রতি ঘরের সাথে দেয়া হয় ২শতক করে জমির দলিলও। এসব ঘরে বিদ্যুৎ সংযোগসহ ৩হাজার লিটারের পানির ট্যাংকিও দেয়া হয়েছে। তিনি বলেন, মোংলায় আরও যারা ভূমি ও গৃহহীন রয়েছেন তাদেরও তালিকা করে পর্যায়ক্রমে এ ঘর দেয়া হবে।
এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, উপজেলা সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭সাল থেকে অসহায়, ছিন্নমূল, ভূমি ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করেন। এই কার্যক্রমের অংশ হিসেবে ১৯৯৭সালে শুরু হয় আশ্রয়ণ প্রকল্প, যে প্রকল্পের কাজ বর্তমানেও চলমান রয়েছে। #

মোংলায় বঙ্গমাতার জন্মবার্ষিকীর কেক কাটলেন উপমন্ত্রী হাবিবুন নাহার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কাযার্লয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া—মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গমাতার জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকীর কেক কাটেন উপমন্ত্রী হাবিবুন নাহার। আলোচনা সভা শেষে বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের স্মরণ করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার ও যুবলীগ নেতা সবুজ হাওলাদার।
এদিকে মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাযার্লয়ের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গমাতার জন্মবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপংকর দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান।
এছাড়া মঙ্গলবার সকালে ইসলামী ফাউন্ডেশন মোংলা শাখার আয়োজনেও শাখা কাযার্লয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ সময় ইসলামী ফাউন্ডেশনের মোংলা শাখা সুপারভাইজার মো: আবু হুরায়রাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রূপসায় জমিজমা জালিয়াতি সংক্রান্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার আলাইপুর গ্রামের মোঃ নুর আলী খান কর্তৃক জমিজমা সংক্রান্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০৮ আগস্ট বেলা ১২টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে আলাইপুর গ্রামের মোঃ আইয়ুব আলী খান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ আগস্ট এমন কিছু মিথ্যার আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে বানোয়াট ও অসত্য তথ্য দিয়ে রূপসা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। আর এই সংবাদ সম্মেলন করেছে আমার আপন ভাই মোঃ নুর আলী খান।
মোঃ নুর আলী খান সংবাদ সম্মেলনে আমাকে সন্ত্রাসী ও জমি জালিয়াতিসহ নানা প্রকার অপবাদ দিয়েছে। রূপসাসহ দক্ষিণাঞ্চল যখন চরমপন্থী সন্ত্রাসীদের রামরাজত্বে পরিণত হয়েছিলো তখন আমি অনেক নিরীহ মানুষের মত পুলিশের তালিকাভুক্ত হয়েছিলাম। সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আত্মসমর্পন করি। আত্মসমর্পন করার পর আদালত থেকে জামিন নিয়ে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিজ এলাকায় ফিরে এসে সৎ পথে জীবন-জিবিকা নির্বাহ করতে থাকি।
আমার ভাই সংবাদ সম্মেলনে উল্লেখ করেছে আমি নাকি আমার পিতার স্বাক্ষর জাল করে জমি লিখে নিয়েছি। যা আদৌ সঠিক না। প্রকৃত সত্য হলো আমার পিতা সুস্থ থাকা অবস্থায় সে তার প্রত্যেক ছেলেকে জমি লিখে দেন। আমাকেও জমি থেকে তিনি বঞ্চিত করেননি। বরং আমার অন্যান্য ভাইয়েরা সব সময় চাইতো আমাকে বাদ দিয়ে সব জমি তাদেরকে দেওয়া হোক। আমার পিতার দেওয়া জমি ভোগদখল করা নিয়ে আমার ভাই নুর আলীসহ অন্যান্য ভাইয়েরা প্রায় আমার ও আমার পরিবারের উপর হামলা ও মারপিট করতো। আমি মার খেয়েও কখনো পাল্টা আক্রমন করিনি। বরং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুবিচারের আশায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। যার মামলা নং সিআর ১৮৭/২২, জিআর ১৪৯/২৩ ও এমপি ৫৯৪/১৯। এছাড়া জমি জালিয়াতি নিয়ে আমার পিতা আমার বিরুদ্ধে যে মামলা করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছে তাও সঠিক নয়। সম্পুর্ন মিথ্যা ও কাল্পনিক। এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছি বলে যে অভিযোগ করা হয়েছে তাও সঠিক নয়। শুধুমাত্র আমাকে সামাজিকভাবে হেয়োপ্রতিপন্ন করার লক্ষ্যে আমার বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা তথ্য সাজিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রূপসায় ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী নিহত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাক চাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে। ৭ আগস্ট রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অশোক রায় উপজেলার পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায় এর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ আগস্ট রাত সোয়া ১০টার দিকে কুষ্টিয়া ট- ১১-২৫৭৭ নম্বরের একটি মালবাহী ট্রাক আলাইপুর থেকে ব্রিজের উপর উঠতে থাকে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানে প্রবেশ করে। এতে দোকান দু’টি একেবারেই ভেঙ্গে গুড়িয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌঁড়ে সরে গেলেও মুদি দোকানি ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় পাশর্^বর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আটক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু কলকাতায় রবীন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট কবি ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার মহাসচিব শেখ আবু আসলাম বাবুকে গত ৫ আগস্ট ভারতের ‘কলকাতা মহাবঙ্গ সাহিত্য পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট’ আয়োজিত ‘আন্তর্জাতিক মহাবঙ্গ লিটারেচার ফ্যাস্টিভেল’এ আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে এবং বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার-২০২৩’এ ভূষিত করা হয়। রবীন্দ্র সদন নন্দন চত্বরের অবনীন্দ্র সভা ঘরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কবি ও সংগঠক তপন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এনামুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. সৌমেন শীল, বিশিষ্ট নাট্যশিল্পী কবি সুস্মিলি দত্ত, ড. শ্যামল গোস্বামী ও সাহিত্যিক রদেন্দ্রনাথ দাস।

ফকিরহাটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে নারীদের সেলাই মেশিন বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে অসহায় ও দুঃস্থ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন ও অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে উপরোক্ত সেলাই মেশিন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, শিক্ষক শেখ আ. সাত্তার, মাদ্রাসা সুপার আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে ৬জন নারীকে সেলাই মেশিন ও ৪জন নারীকে ৮হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও সূধিজন উপস্থিত ছিলেন। #

দাকোপে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
দাকোপ প্রতিনিধি
“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক ও তথ্যআপা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন, সেলাই মেশিন, পানির ট্যাকিং বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ লক্ষে ৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ থানা অফিসার ইনর্চাজ উজ্জ্বল কুমার দক্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী মোঃ এস, এম, জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা গাজী অহেদ আলী, আইসিটি কর্মকর্তা সমীরণ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, উপজেলা তথ্যআপা কর্মকর্তা সারমীন নাসরীন, ইন্সটেক্টর মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক নিত্যান্দ রায়, সাংবাদিক মামুনুর রশিদসহ সভায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ইউনিয়ন থেকে আসা প্রশিক্ষণ গ্রহণ করা ভুক্তভোগীগণ। সভা শেষে ৮ জন অস্বচ্ছল মহিলাদের সেলাই মেশিন, ৩ জনকে ২ হাজার টাকা নগদ অর্থ ও উপজেলা পরিষদ থেকে ১১ জন হতদরিদ্র পরিবারকে মাঝে পানির ট্যাকিং বিতরণ করা হয়।

দাকোপে মহিলা আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৮ আগস্ট) মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জি এম রেজার পরিচালনায় এবং উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী ও স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব উত্তম রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা মহিলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফরিদা বেগম, আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক অমরেশ ঢালী, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, সম্ভ বিশ^াস,মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশানারা বেগম, বিথিকা রায়, স্চ্ছোসেবক লীগ নেতা কুমারেশ বিশ^াস, বিপ্লব রায়,হাদিজুর রহমান, হাদিউজ্জামানা অরেঞ্জ, উৎপল মন্ডল, সমির, সুকান্ত প্রমুখ। সভাশেষে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কয়রায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, নির্বাচন অফিসার মোঃ হযরত আলী, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মাষ্টার সদর উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ৮ জন অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। এ ছাড়া ৩ জন মহিলাদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

খুলনা জেলা জাপার কমিটিতে কয়রার ৫ নেতা সম্পাদক মন্ডলীতে স্থান পাওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান
কয়রা(খুলনা)প্রিিতনিধি
খুলনা জেলা জাতীয় পার্টির সদ্য ঘোষিত কমিটিতে ংকয়রার ৫ নেতা সম্পাদক মন্ডলীতে স্থান পেয়েছেন তারা হলেন উপদেষ্টায় শেখ সদর উদ্দিন আহমেদ ও মাষ্টার শামস উদ্দিন আহমেদ, সহ সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ও গাজী ইসহাক আলী এবং সহ সাধারন সম্পাদক মাষ্টার আবুল কালাম। কমিটিতে তাদের স্থান দেওয়ায় জাপার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব জিএম কাদের ও মহা সচিব মুজিবুল হক চুন্নু সহ খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু সাধারণ সম্পাদক মল্লিক হাদিউজ্জামান কে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কয়রা উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায়
৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ থানা ও ১০ দিনের মধ্যে ওয়ার্ড ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, জালিম সরকার গত ১৫ বছর ধরে বিরোধী নেতাকর্মীদের গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে। শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই। এবার আর তাদের শেষরক্ষা হবে না উল্লেখ করে তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করছে। গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৫টায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এটা লোক দেখানো। নামকাওয়াস্তে সংশোধনী। দু-একটা ক্ষেত্রে শাস্তির পরিমাণ কমানো হয়েছে। নির্বাচন নিয়ন্ত্রণে রাখার জন্যই এ রকম আইনি কাঠামো কর্তৃত্ববাদী সরকারের অতিপ্রয়োজন। কর্তৃত্ববাদী সরকার নিয়ন্ত্রিত নির্বাচনের স্বার্থে সে আইনে বড় কোনো পরিবর্তন করতে পারে না এবং করেনি। সভা থেকে ১৫ আগস্টের মধ্যে মহানগরীর ৫থানার পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠনের এবং ১৮ আগস্টের মধ্যে থানা বিএনপির তত্ত্বাবধায়নে পুর্নাঙ্গ ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট কমিটি গঠনে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়। সভা থেকে ঢাকার একটি দৈনিকে খুলনা বিএনপি নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয় এবং সংশ্লিষ্ট প্রতিবেদককে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়। সভা থেকে পত্র-পত্রিকায়, সামাজিক মাধ্যমে গতিশিল মহানগর বিএনপির কমিটি, কমিটির কোন নেতার বিরুদ্ধে ব্যক্তিগত সম্মানহানীকর বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়। দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানিয়ে পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য উপস্থপন করলে কোন ধরণের নোটিশ ছাড়াই শাস্তিমুলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেয়াই, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্বশুর ও তার স্ত্রী জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনাসহ জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, তারিকুল ইসলাম জহীর, স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ন কবির. হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, আবু মো. মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, ফকরুল আলম, আব্দুর রাজ্জাক, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাড. মাসুম রশিদ , বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবির মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু , আহসান উল্লাহ বুলবুল, অ্যাড. মোহাম্মাদ আলী বাবু, গাজী আফসার উদ্দিন, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, সরদার শফিকুল আমিন লাভলু ,এমদাদ হোসেন, মো. আব্দুল ওহাব, লিটন খান, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, সরোয়ার হোসেন, মো. শহীদ খান, যুবদলের নেহিবুল হাসান নেইম, আঞ্চলিক শ্রমিকদলের আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর তালুকদার, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, তাঁতীদলের আবু সাঈদ শেখ, মহিলা দলে এ্যাড. কানিজ ফাতেমা আমিন প্রমূখ।

খুলনা খান বাহাদুর আহছানউল্লাহ বিশ^বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ের ফল-২০২৩ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও অনুষদের ডিন প্রফেসর ড. আর্শেদ আলী মাতুব্বরের সভাপতিত্বে উক্ত নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ঢাকা আহছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে ঢাকা আহছানিয়া মিশন তথা এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করেন এবং আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুফী সাধক হযরত খান বাহাদুর আহছানউল্লা (র:) এর বর্নাঢ্য কর্মজীবনের তথ্য-চিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ আকন্দ, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন নওশাদ হাসান নিলয় ও প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলাওয়াত করেন সাইমুন ইসলাম ও গীতা পাঠ করেন মৃন্ময় বৈরাগী। শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন মোঃ আলামিন সাকিব, সাদিয়া, রাকিব এবং সাজিদ। বক্তারা দক্ষিণবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এছাড়াও এ বিশ^বিদ্যালয় সুদীর্ঘ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁর অভিষ্ট লক্ষ্যে পোঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং একাডেমিক বিষয়ের সার্বিক বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রভাষক তাসনুভা খায়ের ও মোঃ মেহেদী হাসান শান্ত। সভাপতির সমাপনি বক্তবের মাধ্যমে ১ম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয় এবং ২য় পর্বে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইন্দুরকানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
”সংগ্রাম স্বাধীনতা-প্রেরণায় বঙ্গমাতা ”এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ এম মতিউর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী, বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, উপজেলা আ”লীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মৃধা, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী,আ”লীগ নেতা মনিরুজ্জামান শিকদার,আঃ ্আজিজ হাওলাদার, যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, ছাত্রলীগের সাধারন সম্পাদক ইস্রাফিল খান নেওয়াজ, সেচ্ছাসেবকলীগের সভাপতি এম এম ওবায়দুল্লাহ প্রমুখ। সভা শেষে ফজিলাতুন নেছা মুজিবের আত্মার মাগফেরত কামনায় দোয়া মোনাজাত করা হয় ।

ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে প্রেসবিফ্রিং করলেন ইউএনও

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে প্রেসবিফ্রিং করলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম। মঙ্গলবার উপজেলা সভাকক্ষে ৪র্থ পর্যায়ের ২য় দাপে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন উপলক্ষে প্রেসবিফ্রিং করা হয়েছে । তিনি বলেন,আগামিকাল বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২,১০১টি মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম হস্তান্তর শুভ উদ্ধোধন করবেন । ইন্দুরকানী উপজেলা ৪র্থ পর্যায়ে ২১৪টি গৃহ বরাদ্দ পাওয়া যায়, এমধ্যে ৪র্থ পর্যায়ের ৭৪টি গৃহ হস্তান্তার করা হয়। পরে ৫টি ইউনিয়ের ১৪০ টি গৃহ নির্মান সম্পন্ন হয়েছে । ৪র্থ পর্যায়ের ২য় দাপে বাকি ১৪০জন উপকারভোগীদের নিয়ে উৎসবর মুখর পরিবেশে পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান মহোদয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে উপকারভোগির মাঝে জমি ও ঘরের যাবতীয় দলিলসমুহ হস্তান্তর করবেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন সহ উপজেলা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে ঝিনাইদহে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মীনি শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এছাড়া সন্ধ্যায় স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে খাবার বিতরণ করা হয়। সেসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফিরোজ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ানুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সিটি, দপ্তর সম্পাদক সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাস্ট্রের পক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আলিম-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালি যোগে শিল্পকলা একাডেমী চত্বরে জমা হয় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বঙ্গমাতার প্রেরণা সকল নারীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন নারীরা। এছাড়াও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার পাটোয়ারীর ইন্তেকাল, বড় বাজার বন্ধ সকাল ৬-১২ টা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সাবেক সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিকের পিতা, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল বাশার পাটোয়ারী গত সোমবার ৮ আগষ্ট রাত ৯ টায় নিজস্ব বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় ফেরিঘাট সামেলা ক্লিনিকের পাশে খানজাহান আলী জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে দাফনের জন্য গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে দাফন সম্পন্ন করেন।

কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন জানান, তার মৃত্যুতে আজ বুধবার (৯ আগষ্ট) সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল সমিতির আওতাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠানের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সাবেক সভাপতির মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব শেখ আসাদুর রহমান, সভাপতি আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান প্রমুখ।

কালিগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে নারীদের সেলাই মেশিন প্রদান
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ আগস্ট মঙ্গলবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী , মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা তথ্য আফা মিনারা আক্তার প্রমূখ। বক্তারা বলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সহযোগিতা ও অনুপ্রেরণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে সকল আন্দোলন ও সংগ্রামে উজ্জীবিত হয়েছিলেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। একই সাথে উপজেলা তথ্য অফার আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সদস্যরা উপস্থিত ছিলেনফ।

কালিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ৯ আগস্ট ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমুহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার (৮ আগষ্ট) বিকাল ৪ টায় ইউএনও’র সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সভাপতিত্ব ও টাক্সফোর্স কমিটির উপজেলা সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন এর সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নেয়া হয়। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় এ উপজেলায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের জন্য নির্বাচন করা হয়।

সারাদেশের ন্যায় কালিগঞ্জে ৩’শ ৭১টি গৃহের বরাদ্ধ হয়। এ উপজেলায় এরই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে মোট ২শ ৬১টি, ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন করা হয়। বর্তমানে ৪র্থ পর্যায়ে ১১০টি ঘরের জন্য বরাদ্দ পাওয়া যায় এবং চতুর্থ পর্যায়ের ১ম ধাপে ১১০টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু,বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য গাজী মিজানূর রহমান।

নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, সদস্য আমিনুর রহমান, হাফেজ আব্দুল গফুর, আলমগীর হোসেন, শাহাদাৎ হোসেন, শিমুল হোসেনসহ সাংবাদিক, সরকারি কর্মকর্তাবৃন্দ।

কেশবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ ৮ আগস্ট সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান, অধ্যাপক মছিহুর রহমান প্রমুখ।#

কেশবপুরের হাসানপুর ইউনিয়নে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও হাসানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামানের সভাপতিত্বে পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার দুপুরে দুইজন ভিক্ষুককে ৬টি ছাগল বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বুলবুল হোসেন, সমাজসেবা অফিসের অফিস সহকারী রুবেল হোসেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন জানান, এ উপজেলার ১১টি ইউনিয়নের ২০ জন ভিক্ষুককে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় ছাগল, গরুসহ সহায়ক উপকরণ দেওয়া হবে।#

কলারোয়ায় ৩৭৫ পরিবার পাচ্ছে নতুন ঠিকানা
সোহাগ হোসেন সাতক্ষীরা।
মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে কলারোয়ায় আগামী ৯ আগস্ট ১ম থেকে ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন ৩৭৫টি পরিবার পাবে নতুন ঠিকানা।

এ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ৮ আগস্ট বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন।

এসময় প্রেস ব্রিফিংয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাতুল ইসলাম লিখিত প্রেস ব্রিফিংয়ে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট সকাল ৯ ঘটিকায় সারা দেশে একযোগে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের গৃহ হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করবেন।

 

দামুড়হুদায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকীতে প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল মধ্যদিয়ে দিনের কর্মসূচীর শুরু হয়।পরে
বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসের কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু।এছাড়া আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা ইন্জিনিয়ার আব্দুর রশিদ প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গমাতার ৯৩ তম জন্মদিনে দুঃস্থ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

রামপালে ওয়ারেন্টভূক্ত ২ আসামী গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি সোমবার (৭ আগষ্ট) রাতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার পেড়িখালী গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র সিআর ৮৬/২৩ নং মামলার পরোয়ানাভুক্ত আসামী ইয়াহিয়া হাওলাদার (৬০) ও বড়দূর্গাপুর গ্রামের নবুউল্লাহ শেখের পুত্র খুলনা জেলার বটিয়াঘাটা থানার জিআর ৭৩/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামী মো. রাসেল (৩০)। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাতে আরও দুই জন আসামী ধরা হয়েছে। গত সোমবারে ৫ জন ও রবিবারও ৪ জন বিভিন্ন মামলার আসামী ধরা হয়েছে। আমাদের অভিযান জোরদার করা হয়েছে। #

চুয়াডাঙ্গার দর্শনায় ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৭মামলার আসামী গ্রেফতার
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৭মামলার আসামীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ মারুফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আশিকুর রহমান, এএসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মোবারক পাড়ায় অভিযান চালায়। এসময় মোবারক পাড়া মোড় রাস্তার উপর থেকে একই এলাকার শান্তি পাড়ার আঃ খালেকের ছেলে মোঃ সোহাগ ঘটু (২৫)কে সন্দেহ হলে তার দেহ তল্লাসী করে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে, চোরাচালান, চুরি, চোরাইমাল হেফাজতে রাখা ও মারামারির ৭টি মামলা রয়েছে।

কুয়েটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদ্্যাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদ্্যাপিত হয়েছে। দিনটি উদ্্যাপন উপলক্ষ্যে ০৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসস্থ নিউ একাডেমিক কমপ্লেক্সের উত্তর পাশে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান বাদল ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।
এর আগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সস্মুখ থেকে একটি র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ইউআরপি ভবনের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

নগর যুবলীগের আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতার সহ ধর্মিনী হিসেবে শুধু দায়িত্ব পালন করেন নাই। তিনি নিজ সন্তানের মতো ছাত্রলীগের নেতা কর্মীদের পাশে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাহস যুগিয়েছেন। আমি মনে করি জাতির পিতার ন্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব এর নামও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রামের ইতিহাসে স্বার্ণাক্ষরে লেখা থাকবে। তেমনি ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে লেখা থাকবে খুনী জিয়াউর রহমানসহ জাতির পিতার খুনীদের নাম। তিনি বলেন, বিএনপি মানবাধিকার, গণতন্ত্রের বুলি আছড়ায়। সেদিন গণতন্ত্র ও মানবাধিকার কোথায় ছিলো ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট যে দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে স্ব পরিবারে হত্যা করা হলো। সে দিন গণতন্ত্র ও মানবাধিকার কোথায় ছিলো যখন জিয়াউর রহমান ইনডেনমিটি আইন পাশ করে বঙ্গবন্ধুর বিচার কাজ বন্ধ করে তার খুনীদের পুরষ্কৃত করে ছিলো। তিনি বলেন, জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করতে হবে, পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। একই সাথে তারেক জিয়াসহ ২১ আগষ্ট গ্রেনেড হামলার সকল আসামীদের দ্রুত বিচার সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। কারন এই ৭৫ এর খুনী, ২১ আগষ্টের খুনীরা আজ আবার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার যে যাত্রা সেই যাত্রাকে প্রতিহত করতে চায়। তারা আবার ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দিবা স্বপ্নে মাতোয়ারা হয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যার নিরঙ্কুশ জয় নিশ্চিতের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার যে যাত্রা সেই যাত্রাকে সফলভাবে বাস্তবায়িত করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুবলীগ নেতা আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুন মিলন, রিপন কবীর, সবুজ হাজরা, ইলিয়াস হোসেন লাবু, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা জহির আব্বাস, রফিকুল ইসলাম রফিক ও জনি বসু সহ নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ শেখ আবু নাসের, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেলসহ ১৫ আগষ্ট, ২১ আগষ্টসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।

খুলনায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপিত
তথ্য বিবরণী
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

জন্মবার্ষিকী পালনে এবারের প্রতিপাদ্য ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন ও মুক্তিসংগ্রামের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী-সংসার, আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুর্নগঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কারাগারে থাকায় সাহসের সাথে ফজিলাতুন নেছা মুজিব পরিবার ও দলকে সুসংগঠিত করে সঠিক পথে পরিচালিত করেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যেও বঙ্গমাতার অবদান ছিলো গুরুত্বপূর্ণ। তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়েও জ্ঞানসম্পন্ন নারী ছিলেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান বক্তব্য রাখেন। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান শেষে অস্বচ্ছল নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরসহ নয়টি উপজেলার ১১০জন অসচ্ছল ও অসহায় নারীদের মাঝে একটি করে সেলাই মেশিন এবং ৪০জন দুস্থ মহিলার মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জনপ্রতি দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর আগে সিটি মেয়রসহ অতিথিরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক বাজারে মানুষের হাটে বিক্রয় হচ্ছে মানুষ

মোঃ শামীম হোসেন,বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক বাজারে মানুষের হাটে বিক্রয় হচ্ছে মানুষ। ০৮ আগস্ট মঙ্গলবার দাকোপের বাজুয়ায় প্রতি সপ্তাহের ন্যায় আজও সাপ্তাহিক হাট বসেছে। আর সেই হাটে এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে মানুষ। বাজুয়া বাজার ঘুরে দেখা যায় দাকোপের সকল এলাকায় চলছে আমন ধান রোপনের ভরা মৌসুম। আর এই ধান রোপনের জন্য এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে মানুষ। বাজারে দেখা যায় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে ধান রোপনের জন্য এক সপ্তাহের জন্য বিক্রি হয়। একই ভাবে এলাকার ধান চাষীরা হাটে আসে মানুষ কেনার জন্য। তারা বাজুয়া হাট থেকে মানুষ কিনে নিয়ে যায় বাড়ি এবং তাদের দিয়ে জমির ধান রোপন করে থাকে। মঙ্গলবারে মানুষ নিয়ে বুধবার থেকে সোমবার পর্যন্ত কাজ করিয়ে থাকে। এক সপ্তাহ কাজ করার পর তারা আবার বাজুয়া হাটে উঠে মঙ্গলবারে আবার অন্য এক জায়গায় বিক্রয় হওয়ার জন্য। কয়রা থেকে আসা তালেব শেখ বলেন আমি প্রতি বছর আসি ধান রোপনের সময় বাজুয়া হাটে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও এসেছি এই সপ্তাহে দাম বলছে কম এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে ৩০০০-৩৫০০ টাকা অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছিলাম ৪২০০-৪৫০০ টাকা পর্যন্ত। এই সপ্তাহে দাম বলছে কম দেখি এই রেটে কাজ করবো কিনা ভাবছি। বাজুয়া হাটে মানুষ কিনতে আসা বানিশান্তা এলাকার কৃষক উত্তম রায় বলেন এই হাটে জনের দাম একটু কম আছে তাই স্বস্তি পেয়েছি। বাবা গত হাটে যে দাম গেছে জনের তাতে দিশেহারা হয়ে পড়েছিলো এলাকার আমন চাষীরা। আজ হাট থেকে আমি ১২ জন মানুষ কিনেছি এক সপ্তাহের জন্য প্রতিজন এক সপ্তাহের জন্য ৩ হাজার টাকা দিয়ে ১২ জনকে আমার মোট দিতে হবে ৩৬ হাজার টাকা। এবার জন কৃষেন, চাষ, সার, বীজের যে দাম তাতে এলাকার আমন চাষীরা দিশেহারা হয়ে পড়ছে ধান রোপন করতে গিয়ে।

দাকোপে ভেড়ী বাধঁভাঙ্গনে আতঙ্কে হাজারো কৃষক পরিদর্শনে নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর পানখালী , তিলডাংগা ইউনিয়নের কয়েকটি স্থানে নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বেড়ীবাঁধ ভাঙ্গন পরিদর্শন করেছেন। এ ভাঙ্গন আতঙ্কে সংশ্লিষ্ট এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিন ধরে অতিরিক্ত ভারী বৃষ্টিতে ও এলাকায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারে পানি বৃদ্ধির কারনে ৭ আগষ্ট সোমবার দুপুরে ঝোপঝোপিয়া নদীর তীরে পানখালী ইউনিয়নের জাবেরের খেয়াট সংলগ্ন ওয়াবদা রাস্তায় ভেড়ি বাঁধ, লক্ষীখোলা এলাকায় পিচের রাস্তার মাথান ও তিলডাংগা ইউনিয়নের ভদ্রানদীর তীরে বটবুনিয়া বাজার সংলগ্ন রাস্তায় ভাঙ্গন দেখা যায়। এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ওয়াবদা রাস্তা ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে এলকার হাজার হাজার বিঘা জমির চলতি মৌসুমের আমন ধানের বীজতলা তোলানো সহ পুকুরের মাছ ভেসে ও এলাকার মানুষের ঘরবাড়ী তলিয়ে ষেতে পারে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ ও গাজী জালাল উদ্দীন জানান। তারা জানান বিষয়টি তৎক্ষনাৎ দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে জানালে তিনি এসকল ভাঙ্গন কবলি এলাকা পরিদর্শন করেন। এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পেয়ে ভাঙান কবলিত এলাকা গুলো পরিদর্শন করি এবং এলাকার মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট পানি উন্নয় বোডের প্রকৌশলীসহ ডিজি মহোদয়কে বিষয়টি তৎক্ষনিক জানানো হয়েছে। আশা করি উনারা তাড়াতাড়ি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, পানখালী ও তিলডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য গন।

২৮নং ওয়ার্ড আ’লীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করার লক্ষে ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার বাদলে সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটু। আওয়ামী লীগ নেতা শাহ মো.জাকিউর রহমানের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নিখিল কুমার বিশ্বাস, মোল্লা আব্দুল হাই, আলিমুর রেজা লাবু, মোহাইমিনুর রহমান আফরোজ, আব্দুর রহিম বাবু, শফিক্জ্জুামান, হাসান, আউয়াল হোসেন ছোটন, মো. শহিদুল রেজা, সেলিম রেজা, হাসিনা বেগম, ফরিদা চৌধুরী, এ্যাড. তাপস রাহা, রাজিউল ইসলাম রাজু, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ফিরোজ আহমেদ, প্রিয়ম বাবু, সন্তোষ কুমার, অনোয়ার হোসেন খোকন, নেছার উদ্দিন, মুক্তিযোদ্ধা রমেন সেন, মেজবাউল আলম তমাল, পলাশ, আব্দুল্লাহ আল মামুন, মো. শাহজাদা, মো. শহিদুল ইসলাম, মিলন চক্রবর্তী। প্রস্তুতি সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানান এনামুল হাসান।