Home আঞ্চলিক কয়রায় পুলিশ ও বন বিভাগের অভিযানে ৪২০ কেজি চিংড়ি সহ ৩ জন...

কয়রায় পুলিশ ও বন বিভাগের অভিযানে ৪২০ কেজি চিংড়ি সহ ৩ জন আটক

91

কয়রা(খুলনা)প্রতিনিধি।।
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২২০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ৩ জনকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহত ২ টি ইজিবাইক জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৬নং কয়রা গ্রাম থেকে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ তাদেরেক আটক করে পুলিশ । আটককৃতরা হলেন তরিকুল ইসলাম, আবুল হাসান ও আবু ছিদ্দিক। অভিযানকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মেহেদী হাসান, এসআই দেলোয়ার হোসেন, এএসআই হাসমত আলীসহ পুলিশ সদস্যরা।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্যদিকে প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের নদীতে বিষ দিয়ে ধরা ২০০ কেজি চিংড়ি জব্দ করেছেন কয়রায় অবস্থিত কোবাদক স্টেশনের বনরক্ষীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই মাছ জব্দ করা হয়। চিংড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের অধীনে আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ওই নৌকা থেকে তিন বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহিন সুন্দরবনে পালিয়ে যান। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।