Home আঞ্চলিক মোংলায় বঙ্গমাতার জন্মবার্ষিকীর কেক কাটলেন উপমন্ত্রী হাবিবুন নাহার

মোংলায় বঙ্গমাতার জন্মবার্ষিকীর কেক কাটলেন উপমন্ত্রী হাবিবুন নাহার

98

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কাযার্লয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া—মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গমাতার জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকীর কেক কাটেন উপমন্ত্রী হাবিবুন নাহার। আলোচনা সভা শেষে বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের স্মরণ করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার ও যুবলীগ নেতা সবুজ হাওলাদার।
এদিকে মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাযার্লয়ের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গমাতার জন্মবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপংকর দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান।
এছাড়া মঙ্গলবার সকালে ইসলামী ফাউন্ডেশন মোংলা শাখার আয়োজনেও শাখা কাযার্লয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ সময় ইসলামী ফাউন্ডেশনের মোংলা শাখা সুপারভাইজার মো: আবু হুরায়রাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।