Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

48
মেরিন ড্রাইভসংলগ্ন সাগরে ঢেউয়ের আঘাতে উপড়ে পড়ছে ঝাউগাছ।

বটিয়াঘাটায় নারী ফুটবলারদের শারীরিক নির্যাতনের ঘটনায় নিন্দা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি।।
বটিয়াঘাটার তেতুলতলা গ্রামে সুপার কুইন ফুটবল একাডেমির কিশোরী ফুটবলারদের শারীরিক নির্যাতন, হেনস্তা ও মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ।

প্রতিভাময়ী ফুটবলারদের শারীরিক নির্যাতন ও মামলা তুলে নেওয়ার হুমকি প্রদানকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ রবিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, মোহাম্মদ আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, প্রকৌ: সফিকুর রহমান, প্রকৌ: মোঃ সেলিমুল আজাদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, স ম হাফিজুল ইসলাম, এম এম হাসান, এ্যাডঃ জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মোঃ সাইফুল মল্লিক, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ খুলনা জেলায় একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী সুপার কুইন ফুটবল একাডেমির নারী ফুটবলার মঙ্গলি বাগচি, সাদিয়া নাসরিন, হাজেরা খাতুন ও জুই মন্ডলকে শারীরিক নির্যাতন ও মামলা তুলে নেওয়ার হুমকি প্রদানকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

মহেশপুরে সাবেক মন্ত্রী মাহাবুব আলী খান এর ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান এরিয়ার এডমিরাল মাহাবুব আলী খান এর ৩৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক তরফদার মাহামুদ তৌফিক বিপু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।
খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদ বৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা চেম্বারের সভাপতিকে খুলনা বাজার সমিতির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার বার নির্বাচিত সভাপতি, খুলনার ব্যবসায়ী সমাজের অভিভাবক, সাবেক সফল মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী কাজি আমিনুল হক দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ সনের নির্বাচনে পুনরায় পরিচালক পদে নির্বাচিত হওয়ায় ও একই সাথে সিআইপি পদে ভূষিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন অত্র সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান। অন্যান্য কর্মকর্তাবৃন্দ যথাক্রমে এম. এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, অরবিন্দ কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, কার্যকারী সভাপতি অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম টিপু, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ. কবীর আহমেদ, মোঃ ঝুন্নু মোল্লা, তপন সাহা, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জি, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান, প্রদীপ কুমার সাহা মদন, বাবলু কুমার বিশ্বাস, সুশান্ত ব্যনার্জি ও বিকাশ কুমার সাহা মদন প্রমূখ। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নবনিযুক্ত কেএমপি কমিশনারের সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, বিপিএম (বার) পিপিএম এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। রবিবার (৬ আগস্ট) বিকাল ৪টায় নগরীর রূপসায় মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কার্যালয়ে গিয়ে দেখা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, ডা. আঃ সালাম, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা. মো. আ. রাজ্জাক, শেখ শফিকুল ইসলাম অভি, শিক্ষক আ. মান্নান, আ. রহিম প্রমুখ।

খুলনা চেম্বার সভাপতিকে কাঁচা ও পাকামাল আড়ৎদার সমিতির ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার (৬ আগষ্ট) দুপুর ১টায় চেম্বার ভবনে খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হওয়ায় খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সম্মানিত উপদেষ্টা ও খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক উর্ধ্বতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, অফিস সহকারি সত্যানান্দ মন্ডল প্রমুখ।

দামুড়হুদায় ২১ পিচ ইয়াবাসহ দু’জন গ্রেফতার

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
দামুড়হুদা মডেল থানা পুলিশ ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
রবিবার ভোর ৫ টায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মঞ্জুরুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা সদর চিৎলা গ্রামে অভিযান চালায়।এসময় চিৎলা কদমতলা একটি মটর সাইকেল গ্যারেজের সামনে থেকে চিৎলা গ্রামের সুজন আলীর ছেলে সাকিল আহম্মেদ (২২), গোবিন্দহুদার বাবু শেখের ছেলে মোঃ আজিজুল শেখ (৩২) কে আটক করে।এসময় তাদের দেহ তল্লাসী করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রূপসায় প্রকৃত শরীকদের জমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপসা প্রতিনিধি
রূপসার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে পিতার জমি জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রকৃত শরিকদের জমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন আলাইপুর গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মোঃ নুর আলী খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা আব্দুল লতিফ খান জীবিত থাকা অবস্থায় ২০১৯ সালে আমার মেজ ভাই মোঃ আইয়ুব আলী খান পিতার নামে থাকা আলাইপুর মৌজায় সাবেক জেএল নং-৪৯, হাল জেএল নং ৪১, সিএস খতিয়ান নং- ৮৯৭/১, এসএ ১০৪৯, ১০৫৩, আরএস খতিয়ান নং- ২৮৪, এসএ দাগ নং ৫০২২, আরএস দাগ নং- ৬০২৮ জমির পরিমাণ ০.১২ একর, এসএ দাগ নং ৫০২৭, আরএস দাগনং- ৬০৪১, জমির পরিমান ০.১৩ একর (বসতবাড়ি)। একই মৌজার সিএস খতিয়ান নং ৬৫৬/১, এসএ খতিয়ান নং- ৭১৫, আরএস খতিয়ান নং ২৮৫, এসএ দাগ নং ৩৯০১, ৩৯০৩, ৩৯০৪, ৩৯০৫, আরএস দাগ নং ৪১৯৯, জমির পরিমাণ ০.৮৪ একরের মধ্যে ০.৪২ একর, এসএ দাগ নং- ৪০৬৩, ৪০৬৪, আরএস দাগ নং- ৪৯৯০, জমির পরিমাণ ০.০৬ একরের মধ্যে ০.০৫৪৩ একর। মোট জমির পরিমাণ .৭২৪৩ একর জাল-জালিয়াতির মাধ্যমে রূপসা সাব-রেজিস্ট্রী অফিসে হেবা দলিল করে নেয়। যার দলিল নং-১৯১১, তাং- ১৮/০৮/২০১৯। জমি দলিল করার একমাস আমার পিতা জমি জাল-জালিয়াতির কথা জানতে পেরে যুগ্ম-জেলা ও দায়রা জজ ৩য় আদালত, খুলনায় মামলা দায়ের করেন। মামলা চলমান থাকা অবস্থায় ২০২১ সালে আমার পিতা মারা যান।
পিতার মৃত্যুর পর আমরা অন্যান্য শরিকরা (৫ভাই-দুই বোন) যৌথভাবে মামলাটি চালিয়ে আসছি। মামলা চলমান থাকা অবস্থায় আমার মেজভাই আইয়ুব আলী আমাদেরকে উক্ত জমি থেকে উচ্ছেদের জন্য নানাভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, একসময় রূপসা এলাকা চরমপন্থী সন্ত্রাসীদের রামরাজত্বে পরিণত থাকা অবস্থায় আইয়ুব আলী তৎকালীণ সময় চরমপন্থীদের গডফাদার রশিদ বাহিনীর কিলার হিসেবে নিয়োজিত ছিলেন। তার নামে অর্ধশত মামলা রয়েছে। ১৯৯৮ সালে সরকার সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলে আইয়ুব আলী অস্ত্র-সস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করে। পরে সরকারি ব্যবস্থাপনায় ট্রেনিং করা অবস্থায় পালিয়ে চলে এসে আবারো সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত হয়। আইয়ুব আলী শুধু সন্ত্রাসী নয়, সে এলাকার একজন চিহ্নিত মামলাবাজ। পিতার জমি জাল-জালিয়াতি করে নেয়ার জন্য সে আমাদের অন্যান্য ভাই-বোনদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি সে তার ২য় স্ত্রীকে দিয়ে আমাদের নামে একটি মামলা দায়ের করে। পরে আবারো তাকে দিয়ে আমাদের নামে মামলা দায়ের করার চেষ্টা চালাতে গেলে তাতে সে রাজি না হওয়ায় ওই স্ত্রীকে আইয়ুব আলী তালাক দিয়ে দেয়। ভাই-বোনদের নামে অকারণে মিথ্যা মামলা দায়ের এর বিষয় আমার পিতা বহুবার প্রতিবাদ করেছেন। এমনকি স্থানীয় শালিসের মাধ্যমে তাকে এইসব মিথ্যা মামলা দায়ের থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার পিতা নিজের নাম স্বাক্ষর করতে অক্ষম থাকলেও জমি জাল দলিল করার সময় তার নাম স্বাক্ষর দেখানো হয়েছে। সে আমাদেরকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে হয়রানী করার হুমকি প্রদান করছে। প্রতিনিয়ত আমাদের বাড়ি, অন্যান্য জমি এবং সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। এছাড়া এই আইয়ুব আলীর সমাজ বিরোধী অপরাধমুলক কর্মকান্ড সমর্থন না করায় কারনে অকারণে এলাকার নিরিহ মানুষের নামে অর্ধশত মামলা দায়ের করে আতংক সৃষ্টি করে অর্থবাণিজ্য করে চলেছে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়না। এছাড়া কিছুদিন পূর্বে আমার ৫ম ভাই মোঃ দাউদ আলী খানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাভোগ করিয়েছে। মাত্র তিন-চারদিন পূর্বে সে জামিনে বাড়িতে আসলে আবরো তাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজা একটি বোতলে করে তার বসত বাড়ির পিছনের বারান্দায় রেখে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে মাদক মামলায় আবারো কারাগারে পাঠায়। এছাড়া তার স্ত্রীকে চরিত্রহীন হিসেবে চিহ্নিত করে এলাকা ছাড়া করার চেষ্টা চালাচ্ছে। তার ভয়ে এলাকার শান্তিপ্রিয় নিরীহ মানুষ আজ অতিষ্ঠ। আমার পরিবারের সদস্যরাও আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শ্যামনগরে নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন সংগঠনের জোট সদস্যদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
৬ আগস্ট, ২০২৩ সকাল ১০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন সংগঠনের জোট সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, খালেদা আইয়ুব ডলি, উপজেলা ভাইস চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ, তিনি তার বক্তব্যে বলেন “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। আপনাদের কৌশলে ঘের মালিকদের সাথে পরামর্শ করে পুরুষের সমান মজুরী বৃদ্ধি করতে হবে। আপনাদের দাবির সাথে আমি একমত পোষন করছি। সমমজুরী ও সমঅধিকার রক্ষায় আমি আপনাদের পাশে থাকব ”। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীম আল রাজী, প্রোগ্রাম ম্যানেজার, সম্পা রানী দাস, সহকারী হিসাবরক্ষক কাম লজিস্টিক অফিসার, শওকৎ হোসেন, মাঠ সমন্বয়কারী, দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। উক্ত প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও আটুলিয়া ইউনিয়নের শ্যামনগর নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন সংগঠনের ৩০ জন সদস্য অংশগ্রহন করেন। ২দিনব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে সহায়তা করেন রনজিৎ কুমার মন্ডল।

রামপালে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-৩

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার বড়দূর্গাপুর গ্রামের তাপস রায়ের পুত্র সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী অমিত রায় (২৮), উপজেলার তালবুনিয়া গ্রামের ওহিদ শেখের পুত্র জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী জনি শেখ (৩০) ও দেবীপুর গ্রামের শওকাত আলী শেখের পুত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী ইনামুল শেখ (৩০)। রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম গ্রেফতারী পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ সকল প্রকার সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে।#

১০ দিনের মাথায় সচল হলো চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
একটানা ১০ দিন কার্যক্রম বন্ধ থাকার পর দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে রবিবার সকাল থেকে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ- সহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান,৮/১০ দিন ধরে পাসপোর্ট অফিস বন্ধ থাকায় সেবা প্রত্যাশীদের বিভিন্ন কার্যক্রম আমরা খুব দ্রুত সমস্যা নিরসনের চেষ্টা করছি। নতুন করে আর কোনো জটিলতা আপাতত না থাকায় পূনরায় কার্যক্রম শুরু হয়েছে। গত ২৭ জুলাই থেকে অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে পাসপোর্ট অফিসের পুরো সার্ভার। এরপর বেশ কয়েকবার চেষ্টার পরও তা সচল করা সম্ভব হয়নি। পরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের প্রকৌশলীরা এসে মেশিন পরিবর্তনের পর সার্ভার চালু হয়।এ সংক্রান্ত একটি সংবাদ দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় ২ আগস্ট প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে পড়লে তারা তৎপর হয়ে ওঠেন।

রামপালে নবাগত জেলা প্রশাসক খালিদ হোসেন মত বিনিময় সভা
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন রামপাল উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। রবিবার (৬ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, মুক্তি যোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, বাশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, ভাগা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ, সাংবাদিক হাওলাদার আ. হাদি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, সাংবাদিক সরদার মহিদুল ইসলাম প্রমুখ। সভায় রামপাল উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নতি এবং সম্ভবনার বিষয়সহ নানান বিষয় তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রশিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে হলে মাদক মুক্ত রাখতে হবে, বাল্যবিবাহ বন্ধ করে সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করাতে হবে। সকল অভিভাবকদের একটি বিষয়ে মনে রাখতে হবে, আপনার সন্তান কি করছে ? কোথায় যাচ্ছে সেটি খেয়াল রেখতে হবে, কোন অবস্থায় যেন মাদকের সাথে যুক্ত না হতে পারে। সরকার উদ্যোগ নিয়েছে প্রকুত ভূমিহীন বাছাই করে তাদের ঘরসহ পুনর্বাসন করছে। কমিউনিটির নাগরিকদের বাড়ীর কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেয়া হয়েছে। বয়স্ক ভাতার বিষয়টি নিশ্চিত করতে হবে, তার মৃত্যুর পরে তার পোশ্যদের ৩ মাস ভাতা নিশ্চিত করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতে সরকারের সকল প্রকার সেবা অনলাইনে করা হচ্ছে। ভূমি সংক্রান্তসহ থানায় জিডি সহজিকরণ করা হয়েছে। সেবা প্রত্যাশীদের সমস্যা সমাধানের জন্যে তাদের কথা শুনতে হবে, তাদের দ্রুত সেবা প্রদান করতে হবে। জনপ্রতিনিধিদের সাথে নাগরিকদের আরও যোগসূত্র বাড়াতে হবে। মাছ চাষ বাড়াতে সকল প্রকার সহযোগীতা করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।#

 

জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ১২ আগস্ট
তথ্য বিবরণী।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে খুলনা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।

১২ আগস্ট সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, বিষয়: বঙ্গবন্ধু ও সোনার বাংলা, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং গ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।

সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতা। ক-বিভাগ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি, খ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এবং গ-বিভাগ: কলেজ পর্যায়ে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি, খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং গ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। সকল বিভাগের বিষয়: বঙ্গবন্ধু বিষয়ক ছড়া/কবিতা/স্বরচিত কবিতা। রচনা প্রতিযোগিতা গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ। শব্দ সংখ্যা: অনধিক এক হাজার।

উল্লেখ্য, স্বহস্তে লিখিত রচনা আগামী ১২ আগস্ট সকাল ১১টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। এ-ফোর সাইজের কাগজে এক পাতায় লিখতে হবে। উভয় পাতায় লেখা যাবে না। খাতার প্রথম পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু একাডেমি শুধুমাত্র কাগজ সরবরাহ করবে অন্যান্য উপকরণ প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে।

আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় জেলা শিল্পকলা একডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

মাগুরাতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরাতে সড়ক দুর্ঘটনায় সাকিবাল হাসান রাব্বি নামের এক কলেজ ছাত্র নিহত।
রবিবার বিকাল ৩টার দিকে মাগুরারা-ঝিনাইদাহ সড়কের জেলখানার সামনে ট্রাকের সাথে তার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত সাকিবাল হাসান রাব্বি শহরের দোয়ার পাড়ের ওয়াজেদ আলীর পুত্র।সে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এর শেষ বর্ষের ছাত্র।

অস্ট্রেলিয়ান সরকারের সম্পূর্ন অর্থায়নে পিএইচডি ডিগ্রি পড়ার সুযোগ পেলেন দাকোপের মেধাবী ও কৃতি সন্তান রুদ্রেন্দু রায় (রুদ্র)

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার লোনা মাটির সোনার ছেলেরা সরকারি, বেসরকারি এমনকি বিদেশের মাটিতে সফলতার স্বাক্ষর রেখেই চলেছেন। এই তালিকায় আরো একটি নাম যুক্ত হলো জঁফৎবহফঁ জধু ( জঁফৎধ).সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকারের সম্পূর্ণ খরচে ( ঋঁষষু ভঁহফবফ ঝপযড়ষধৎংযরঢ় (জঞচ) অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় এৎরভভরঃয টহরাবৎংরঃু তে চার বছরের জন্য চযউ উবমৎবব করার সুযোগ পেলেন দাকোপের মেধাবী ও কৃতিসন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জঁফৎবহফঁ জধু ( জঁফৎধ).
খুলনা জেলার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা গ্রামে রত্নাগর্ভা মা দীপালি রায় ও গর্বিত পিতা সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার রায়ের বড় ছেলে রুদ্রেন্দু রায় (রুদ্র)। তরুনদের জন্য এটি অত্যন্ত খুশির খবর এই যে, এক সময় দাকোপ থেকে হাতে গোনা গুটি কয়েক লোক চযউ করতো, সেখানে উজ্জ্বল স্বাক্ষী হয়ে তরুনদের আশার প্রদ্বীপ হয়ে থাকবে জঁফৎবহফঁ জধু ( জঁফৎধ). সামনের দিনে পাইপলাইনে যারা আছে তারা হয়তো এখান থেকে উজ্জীবিত হবে, নিশ্চিতভাবে বলা যায় এটি দাকোপবাসীর জন্য অনেক বড় পাওয়া, রুদ্রেন্দু রায় দাকোপের গর্ব, তরুনদের আইকন। যোগাযোগ করা হলে রুদ্রেন্দু রায় বলেন, ” সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে চযউ ডিগ্রি করার সুযোগ পেয়েছি। আমি সত্যিই আনন্দিত এই সংবাদটি আপনাদের জানাতে পেরে যে, এটি সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়ান সরকারের একটি সরকারি বৃত্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো আমি পুরো পরিবারকে নিয়ে এই নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, সেটিই আমার লক্ষ্য ছিলো। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের অনুপ্রেরণা , ভালবাসা ও আশীর্বাদে আমি এই সুযোগটি পেয়েছি। উল্লেখ্য রুদ্রেন্দু রায় পড়ালেখা করেছে হরিণটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে মাধ্যমিক, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। অনার্স ভর্তিযুদ্ধে সফলতার স্বাক্ষর রেখে পড়ালেখা করেন দেশের সেরা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ২য় স্থান অধিকার করেছিলো। ফলাফলের কিছুদিনের পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার সুযোগ পায়। উল্লেখ্য রুদ্রেন্দু রায় উচ্চ শিক্ষার জন্য প্রথম বিদেশে পাড়ি জমান ২০১৭ সালে । অস্ট্রেলিয়ান ঈঁৎঃরহ টহরাবৎংরঃু (গধষধুংরধ ঈধসঢ়ঁং) থেকে সফলতার সাথে মালয়েশিয়ান সরকারের ঈঝচজঝ ঝপযড়ষধৎংযরঢ় নিয়ে ২ বছরের মাস্টার্স শেষ করেন (গধংঃবৎ ড়ভ চযরষড়ংড়ঢ়যু – গচযরষ)। কর্মজীবন শুরু করেন। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে অংংড়পরধঃব চৎড়ভবংংড়ৎ হিসাবে কর্মরত ছিলেন। ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে রুদ্র রায় বলেন, “চযউ ডিগ্রী শেষ করে দেশে ফিরে উচ্চ শিক্ষায় ক্ষেত্রে অবদান রাখতে চাই”। ছেলের এই অসাধারণ সফলতার জন্য শিক্ষক স্বপন কুমার রায় বলেন,” বাবা হিসাবে আমি গর্বিত, আমার দুই ছেলে চযউ করতে দেশের বাইরে, ছোট ছেলে ৩ টি বিশ্ববিদ্যালয়ে চযউ করার সুযোগ পেয়েছিলো, একই ভাবে আমার বড় ছেলে রুদ্র রায় দেশের বাইরে দুইটি বিশ্ববিদ্যালয়ে চযউ করার সুযোগ পেয়েছে, পুরো পরিবার নিয়ে রুদ্র রায় এখন অস্ট্রেলিয়াতে আছে। তাদের স্বপ্ন ছিলো বাবার আদর্শে শিক্ষকতা করবে, ঈশ্বর তাদের সেই ইচ্ছা পূরন করেছেন। আমরা স্বামী-স্ত্রী বাড়িতেই থাকি। অবসরে সামাজিক কাজের মাধ্যমে দিন কেটে যাচ্ছে। দাকোপের শিক্ষা বিস্তারে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাবু সুরেন্দ্রনাথ রায়। বর্তমানে দাকোপের গৌরবময় কালি মন্দির সুরেন্দ্রনাথ রায় কালি মন্দিরের আমাকে সভাপতি করা হয়েছে। দুই ছেলে খুবই মানবিক, মানুষের জন্য, সমাজের জন্য কাজ করছে এটাই তো পিতা হিসাবে স্বার্থকতা। আমি তাদের দীর্ঘায়ু কামনা করি, তারা যেন সুস্থ্য থেকে পড়ালেখা শেষ করে দেশে আসুক। সবাই আশীর্বাদ করবেন। যারা শিক্ষার প্রসারে নিরলস ভাবে কাজ করছে, এবং দাকোপের প্রতিভাবানদের খবরগুলো প্রচার করার জন্য আমরা ঘরে বসেই চানতে পাচ্ছি তাদের জন্য শুভকামনা রইল। সাথে সাথে দাকোপ বাসীর পক্ষ থেকে রুদ্রেন্দু রায়ের( রুদ্র) এই অসাধারণ সফলতার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।

বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু পরিষদ খুবি শাখার নিন্দা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনার বটিয়াঘাটায় বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী এবং হাজেরা খাতুনের উপর হামলা, তাদের পরিবারকে অপদস্থ এবং পরবর্তীতে এসিড নিক্ষেপের হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। একই সাথে হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান নেতৃবৃন্দ। আজ রবিবার (০৬ আগস্ট) বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. রুবেল আনছার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করছে। নারী ফুটবলারসহ নারী খেলোয়াড়রা দেশের জন্য অনেক সম্মান বয়ে আনছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ যখন আজ লিঙ্গ সমতা ও নারীবান্ধব সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ তখন এ ধরনের নারী বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ অত্যন্ত জরুরি। একই সাথে নারীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তৈরিকৃত পরিবেশ মজবুত ও টেকসইকরণ আমাদের সকলের দায়িত্ব।

খুলনা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশ্বাস করি। আওয়ামী লীগ প্রতিদিন মিছিল করে মিটিং করে তাদের অনুমতির দরকার হয় না। অথচ আমাদের শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচীর জন্য বারবার অনুমতি চাওয়া হলেও পুলিশ অনুমতি দেয় না।’ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘সংসদ ভেঙে দিন, অবলিম্বে পদত্যাগ করুন। দ্রব্যমূল্য কমান, জনদুর্ভোগ কমান, লুটপাট বন্ধ করুন। জনগণকে স্বস্তি দিন, মুক্তি দিন। অন্যথায় জনগণের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে গোটা বাংলাদেশে গণআন্দোলন গড়ে তোলা হবে। জনগণ ফুঁসে উঠেছে। জনগণ কেয়ারটেকার সরকারের দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের নির্বাচন থেকে আলাদা করার জন্য পরিকল্পিতভাবে রায় দেওয়া হচ্ছে। বিরোধী দলের নেতাদের জেলে পুরে রেখে নির্বাচন করার ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণ সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে ইনশাআল্লাহ। ৪ আগস্ট ঢাকায় ঘোষিত সমাবেশে প্রশাসন র্কতৃক সহযোগিতা না করার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত র্কমসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, ছাত্র শিবির খুলনা মহানগরী সভাপতি মো. তৌহিদুর রহমান, খুলনা সদর থানা আমীর মো. আবু তারিন, খালিশপুর থানা আমীর মো. ইকবাল হোসেন, হরণিটানা থানা আমীর আব্দুল গফুর, লবণচরা থানা আমীর মাস্টার হানিফ বালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।
মহানগরী আমীর আরো বলেন, জামায়াতকে রাজনৈতিক র্কমসূচি বাস্তবায়ন করতে না দিয়ে সরকার বারবার সাংবিধানিক অধিকার হরণ করছে। তিনি বলনে, ৪ আগস্ট সোহরাওয়াদী উদ্যোনে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সভা সমাবেশ করা সংবিধান স্বীকৃতি অধিকার। অথচ সরকার জামায়াতকে তার রাজনৈতিক র্কমসূচি বাস্তবায়ন করতে না দিয়ে বারবার আমাদের সাংবিধানিক অধকিার হরণ করছে। বিগত ১৫ বছর যাবত জামায়াতকে নির্মূল করার জন্য সরকার সব ধরনরে অপচেষ্টা চালিয়েছে।
তিনি বলেন, আমরা বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশে জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। তারপরেও পুলিশ প্রশাসন সমাবেশে সহযোগিতার পরিবর্তে সংঘাতমুখর পরিবেশের অবতারনা করেছে। এ ধরনের আচরণ অগণতান্ত্রিক, অন্যায় ও অনৈতিক। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আমাদের সঙ্গে বার বার অন্যায় করা হচ্ছে। দেশের সংবিধান বলেছে আইনের দৃিষ্টতে সবাই সমান। সরকারি দল যখন তখন অনুমতি ছাড়া সভা সমাবেশ করবে, আর আমাদের বেলায় অনুমতি লাগবে? এই দ্বৈত নীতি কেন? প্রশাসনের এই অগণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বিরোধী র্কমকান্ড বন্ধ করতে হবে। একইসাথে রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনীকে কোন দল বিশেষে নয়, দেশের পক্ষে, জনগনের পক্ষে এবং নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।
মহানগরী আমীর আরও বলেন, বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দোষী সাব্যস্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার ষড়যন্ত্রে বিভোর। সরকার জামায়াতকে আগামী নির্বাচনে বাইরে রাখার অপকৌশলের অংশ হিসেবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরষিদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দীন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে র্দীঘ দিন যাবত কারাগারে আটক রেখেছে। উচ্চ আদালত থেকে বারবার জামিন পাওয়া সত্ত্বেও সরকার তাদেরকে মুক্তি দিচ্ছে না। তিনি বলেন, সরকার তাদেরকে মুক্তি না দিয়ে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। আমরা অবিলম্বে শীর্ষ নেতৃবৃন্দসহ আলেম-উলামাদের নিঃর্শত মুক্তির দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি আদায়ে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই গণআন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান।#

বেহাল দশা দাকোপের পানখালি ও পোদ্দারগঞ্জ ফেরীঘাটে যাতায়াতের সড়ক, মেরামতের দাবি এলাকাবাসীর

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় পূর্ণিমার জোয়ারে চুনকুড়ি, পশুর, ঢাকীসহ বিভিন্ন নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। এতে পানখালি ও পোদ্দারগঞ্জ ঘাটের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় পারাপারের জনসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও নদীর চর এলাকায় বসবাসকারীদের বাড়িঘরে পানি উঠেছে। রবিবার (৬ আগস্ট) দুপুরে জোয়ারে হঠাৎ করে নদী-খালের পানি বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুপুরে পোদ্দারগঞ্জ ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, চুনকুড়ি, পশুর নদীর তীরে থাকা ঘাট এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এলাকা ঘুরে জানা যায় কারও কারও ঘরের মধ্যেও পানি উঠে গেছে। ছাগল ও গবাদি পশু নিয়ে তারা বিপদে পড়ে গেছে। আর পানি ওঠায় রান্নাবান্না বন্ধ রয়েছে কয়েকজনের। এলাকার স্বপন রায় বলেন, আষাঢ়-শ্রাবণ মাস আসলে খুবই কষ্টে থাকতে হয়। মাঝে মাঝেই পানি উঠে যায়। উঠানামার এ রাস্তাটা যদি একটু উঁচু করে বাঁধ দেওয়া থাকত, তাহলে আমরা কিছুটা শান্তিতে পার হতে পারতাম। চালনা পৌরসভার এলাকার ব্যাবসায়িক সুবল ঘোষ বলেন, চারপাশে নদী, আর খালের মধ্যে আমাদের বাজুয়া, দাকোপ, কৈলাশগঞ্জ, বানিশান্তা, লাউডোবসহ দাকোপের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা চালনা। হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু পরিবারসহ আমার মিষ্টির দোকানের কারখানায় যাতায়াতের পথে জলাবদ্ধ হয়ে পড়েছে। মাঝে মাঝে বৃষ্টি থাকায়, পানি সহজে নামছে না। পোদ্দারগঞ্জ ঘাট দিয়ে পার হওয়ার সময় বাজুয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কনিকা পোদ্দার বলেন আমাদের প্রায় সময় ইউনিয়নের বিভিন্ন কাজে উপজেলা সদর চালনায় যেতে হয়। আর এই ঘাট পার হতে হয় সব সময় কিন্তু আমরা মহিলা কিভাবে এই পানির ভিতর দিয়ে কাপড় উঁচু করে হাটবো। এছাড়া রাস্তার যেখানে সেখানে বড় বড় গর্ত আছে এর ভিতর পড়লে বড় দুর্ঘটনা গঠতে পারে যে কোন সময়। ভুক্তভোগীরা আরো জানান, দাকোপ উপজেলার একমাত্র প্রবেশ পথ হলো পোদ্দারগঞ্জ ফেরিঘাটের এই রাস্তাটি সেখানেও একই অবস্থা। কিন্তু এই রাস্তাটির বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করছে শত শত যানবহন। এলাকার জনগণের দাবি অতি দ্রুত মেরামত করা হোক এই রাস্তাটি না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নে ইসলামী আন্দোলনের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা আওতাধীন দাকোপ উপজেলার ৭নং তিলডাঙ্গা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বিকাল পাচটায় ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়ে মাওলানা মোহাঃ ফয়জুল্লাহ আজমীর সভাপতিত্বে এবং মাওলানা মুফতি আরিফ বিল্লাহর পরিচালন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ তাবারক হোসাইন, মাষ্টার মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম নেতা মাওলানা আঃ রাজ্জাক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
সভা অনুষ্ঠান শেষে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য মাওলানা ফয়জুল্লাহ আজমীকে সভাপতি এবং মাওলানা এলাহী বক্স গাজীকে সহ সভাপতি এবং মুফতি আরিফ বিল্লাহকে সেক্রেটারি ও মোঃ নুর ইসলাম গাজীকে কেশিয়ার করে উপজেলার ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।

কালিগঞ্জ বিষ্ণুপুরে জোর পূর্বক জমি দখল থানায় অভিযোগ দায়ের

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) আনুমানিক সকাল ৭টার দিকে বিষ্ণুপুর পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভূক্তভোগী পরিমল ঘোষ বাদী হয়ে পারুলগাছা গ্রামের মোস্তফা রহমানের পুত্র সাইদুর রহমান ও সাইফুল ইসলামের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন।

থানায় দায়ের করা জমির মালিক ভূক্তভোগী পরিমল ঘোষ অভিযোগ থেকে জানা যায়, পারুলগাছা মৌজার ১৭ কাঠা জমি ক্রয় করে শান্তিপূর্নভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন।

কিন্তু রবিবার সকালে প্রতিপক্ষের লোকজন একই এলাকার মৃত জহির উদ্দিন সরদার এর পুত্র আব্দুল আলিম সহ অজ্ঞাত আরো ১০-১২ জন লোক এসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার দখলি জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে জমির চারিদিকে বাঁশ ও নেট দিয়ে ঘেরা দেন।

এ সময় জমির মালিক পরিমল ঘোষ বাধা দেয়ার চেষ্টা করিলে প্রতিপক্ষের লোকজন পরিমল ঘোষকে উক্ত জমিতে কখনো প্রবেশ করলে তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
বর্তমানে বিবাদীরা উক্ত সম্পত্তিতে তাহাদের জবরদখল মূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বিষয়টি বিষ্ণুপুর (ইউপি) প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান।জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন উচ্চ আদালতে বিচারাধীন আছে,জমির মালিক পরিমল ঘোষ ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ভোগ দখল করে আসছে।

এ বিষয়ে কথা হলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটায় উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে প্রকল্প অবহিতকরণ বিষয়ক সভা

দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় উপজেলা পর্যায়ে “এডুকেশন, লার্নিং এন্ড স্কিলস ফর পিপোল উইথ ডেফ ব্লাইন্ডনেস ইন বাংলাদেশ ‘(গোয়াক) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় এমজেএফ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ানুর রহমানের সভাপতিত্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিডিডির ডেভেলপমেন্ট ম্যানেজার সাজ্জাদ কবীর। স্বাগত বক্তব্য দেন এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইন্সট্রক্টর মহিতোষ কর্মকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, গোয়াক প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ইসমাইল হোসেন, সিডিডির মেইল অফিসার ফায়েজউল্লাহ ফায়েজ, ডিএফই শাহানিমা আক্তার, সুবিধাভোগী তানিয়া পারভীন, কুমারেশ রং প্রমুখ। এসময় “এডুকেশন, লার্নিং এন্ড স্কিলস ফর পিপোল উইথ ডেফব্লাইন্ডনেস ইন বাংলাদেশ ‘(গোয়াক) প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা উপজেলায় ২৬ জন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এই প্রকল্পটি অক্টোবর ২০২২ সাল থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত (৪ বছর মেয়াদী) কার্যক্রম বাস্তবায়ণ করে যাচ্ছে বলে জানানো হয়। এছাড়া প্রকল্পটিতে শ্রবনদৃষ্টি প্রতিবন্ধীদের পুষ্টি, চিকিৎসা আয়বর্ধনমূলক সহায়তা সহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রূপসা প্রতিনিধি
রূপসায় নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থার দ্বিতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। সংস্থাটি২০২১ সালের ৫ আগস্ট প্রতিষ্ঠিত হয়ে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে রক্ত দান, শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ অভিযান ও দুস্থ – অসহায়দের মাঝে খাদ্য বিতরণ সহ নানাবিধ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ৫ আগস্ট দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিকাল ৫ টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তাদির বিল্লা। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখ, বাজার বণিক সমিতির সভাপতি শ্রী ভক্ত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক শাহ জামান প্রিন্স, মীর জাকির। এ সময় আরো বক্তব্য রাখেন নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থার সম্মানিত উপদেষ্টা সদস্য মোঃ বেনজীর হোসেন, দাউদ আলী শেখ, সিনিয়ার সহ-সভাপতি মামুন সেখ, সহ-সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি সঞ্জীব চক্রবর্তী, যুগ্ম- সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সুকান্ত কুমার কুন্ডু প্রমুখ। আলোচনা শেষে সদস্যদের মধ্য সর্বোচ্চ রক্তদাতাদের ও কাজের মূল্যায়ন স্বরূপ তাদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিল শরিফুল ইসলাম, আশিক হোসেন ইমরান, মুয়াজ মাহমুদ, ইকরামুল, হাবিব, বাঁধন, মিরাজ, সহ ব্লাড ব্যাংকের শতাধিক সদস্যবৃন্দ।