Home আঞ্চলিক খুলনায় হাসপাতালে ভর্তি ৯১ ডেঙ্গুরোগী

খুলনায় হাসপাতালে ভর্তি ৯১ ডেঙ্গুরোগী

17

স্টাফ রিপোর্টার।।
খুলনায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৯১ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৭৫ জন ও খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

শনিবার সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, চলতি বছরে খুমেকে মোট ৪২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। বর্তমানে হাসপাতালে ৭৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের দফতরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন ডেঙ্গুরোগী। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন দুজন। চলতি বছরে সর্বমোট ৮৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।