মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৭রাউন্ড এ্যামোনিশন ও একটি ম্যাগাজিনসহ একটি ভারতীয় অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে ৫৮ বিজিবি।
রবিবার সকালে উপজেলার যাদবপুর ইউপির জললী গ্রামের মৃত খোদা বস্কের ছেলে রেজাউল ইসলামের বাড়ি থেকে ৭ রাউন্ড এ্যামোনিশন ও একটি ম্যাগাজিনসহ একটি ভারতীয় অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির পরিচালক মাসুদ পাভেজ রানা জানান,জললী গ্রামের রেজাউর ইসলাম ভারত থেকে ৭ রাউন্ড এ্যামোনিশন ও একটি ম্যাগাজিনসহ একটি ভারতীয় অত্যাধুনিক পিস্তল নিয়ে আসছে,এমন গোপন তথ্যের ভিক্তিত্বে তার বাড়িতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল স্থানীয় ইউপি সদস্যকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে রেজাউল পালিয়ে য়ায। পরে তার বাড়ির খড়ির ঘর থেতে পলিথিন দিয়ে প্যাচানো অবস্থায় ৭ রাউন্ড এ্যামোনিশন ও একটি ম্যাগাজিনসহ একটি ভারতীয় অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র,ম্যাগাজিন,এ্যামোনশিনসহ রেজাউলকে পলাতক আসামী করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।










































