Home বিনোদন হাসপাতালে আদা শর্মা

হাসপাতালে আদা শর্মা

179

বিনোদন ডেস্ক।।

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পান অভিনেত্রী আদা শর্মা। ক্যারিয়ারে সবথেকে ভালো সময় পার করছেন তিনি। এর মাঝে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। খাবার থেকে অ্যালার্জি ও ডায়রিয়া হয়েছে তার। তবে আপাতত খানিকটা সুস্থ হয়েছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এই মুহূর্তে আদা ব্যস্ত ছিলেন তার আসন্ন সিরিজের প্রস্তুতিতে। ‘কম্যান্ডো’ ওয়েব সিরিজের প্রথম সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদা। সিরিজটির প্রযোজনা করছেন নির্মাতা বিপুল অম্রুতলাল শাহ। আগামী ১১ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে।

এতে নায়কের চরিত্রে দেখা যাবে প্রেম পারিজাকে।