Home আঞ্চলিক খুবিতে চলমান ভৌত অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শনে উপাচার্য

খুবিতে চলমান ভৌত অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শনে উপাচার্য

20

খবরবিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ০৩ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টায় তিনি সরেজমিনে এসব অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন। প্রথমে তিনি নির্মাণাধীন দশতলা জয়বাংলা একাডেমিক ভবন পরিদর্শন করেন। পরে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন উইং, সুলতানা কামাল জিমনেশিয়াম, টিএসসি ভবন পরিদর্শন করেন। এসময় তিনি গুণগত মান বজায় রেখে নির্মাণকাজের গতি আরও ত্বরান্বিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের অটোমেশন ও চারুকলা স্কুলের নির্মাণাধীন কোর্টইয়ার্ড কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এসময় চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ উপস্থিত ছিলেন।

 

খুবিতে ‘রিসার্চ ইন ইকোনমিক্স: এ পোটেনশিয়াল
প্যাথওয়ে’ শীর্ষক সেমিনার 
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের ইকোনমিক্স সোসাইটির আয়োজনে আজ ০৩ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ৩টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ‘রিসার্চ ইন ইকোনমিক্স: এ পোটেনশিয়াল প্যাথওয়ে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের গ্রাজুয়েট, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নওরিন শবনম।
ডিসিপ্লিন প্রধান ড. খান মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, প্রফেসর ড. ফৌজিয়া হামিদ ও প্রফেসর ড. মো. নাসিফ আহসান। সেমিনার সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি। পরে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সেমিনারের প্রধান আলোচক ও মুখ্য আলোচককে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।