Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

169
ফকিরহাটে খাবার হোটেলসহ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

সাহায্যের জন্য আকুল আবেদন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মোঃ শফিকুল ইসলাম ( চেয়ারম্যান) (৩৮) পিতা মোঃ রতন মোল্লা , তিনি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কিডনি, হার্ড ,বাল্ব, ও ডায়াবেটিকস সমস্যাজনিত কারনে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার জানিয়েছেন বর্তমানে তার ২ টি কিডনিই নষ্ট অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসার খরচ মেটাতে পারছেনা তার পরিবার। ডাক্তাররা জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন শরিফুল ইসলাম শারিরীক প্রতিবন্দি এবং বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ের বন্ধু ছিলেন , তাকে খুলনা মহানগর ও জেলা আওয়ামীলীগের সকলেই চেয়ারম্যান নামে চেনেন , তিনি কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের একজন সম্নানিত দলিয় কাউন্সিলর । তার জীবন বাচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট সাহায্য চেয়েছেন তার পিতা । সাহয্য পাঠানোর ঠিকানা মোঃ রতন মোল্লা এ্যকাউন্ট নং ২৭১৯৩০১০০৭৮৬৫ , সোনালী ব্যাংক লিমিটেড ,ফুলবাড়ীগেট শাখা, খুলনা। বিকাশ নং ০১৯৫৯৮৬৫০৯৩ ।

রূপসায় বর্তমান সরকারের উন্নয়ন ও শোকাবহ আগষ্টের তাৎপর্য তুলে ধরে পলাশের গনসংযোগ
রূপসা প্রতিনিধি
খুলনা মহানগর যুবলীগের সভাপতি, খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সফিকুর রহমান পলাশ ২ আগষ্ট বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং শোকাবহ আগষ্টের তাৎপর্য তুলে ধরে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাইন তালুকদার, রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক,খুলনা জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক কাজল, আওয়ামীলীগ নেতা মিনা জিন্নাত আলী, নাসির হোসেন সজল, সাখাওয়াত মোল্যা,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, আওয়ামীলীগ নেতা বাসুদেব রায় চৌধুরী, মনজু মিনা, মৃন্ময় ধর শিপন, মাহবুবুল আলম, জুলফিকার আলী, মাহির শেখ, শিকদার মুস্তাহিন, ইলিয়াস মিনা, হানিফ খান, জাকির মোল্যা, নান্নু মিনা, মাহবুব উদ্দীন মিঠু, যুবলীগ নেতা ব্রজেন দাস, রতন মন্ডল, শাহরিয়ার মানিক, আঃ রউফ শিকদার, শাহাবুদ্দিন খান শুভ, জবেদ তালুকদার, শিশির গোলদার, তুষার দাস, জাফর সরদার, শেখ মহিউদ্দিন জাবেদ, হাসান আলী, আবু আহাদ কালু, শামীম মুন্সী, আব্দুর রহিমা মিনা, জনি খান, ছাত্রলীগ নেতা মুক্তাজুল ইসলাম সোহাগ, রূপম দাস, সজীব পাল শুভ, নাহিদ হাসান সোহেল, নবির হোসেন, প্রান্ত শীল, হাসান মিনা, গিরি তরফদার, সাহেদ মিনা, ফয়সাল শেখ, মেহেদী হাসান সুরত, হাবিব ফকির, শাকিল মিনা, রিমাজ মিনা, সুমন তালুকদার, আজমাইন মিনা, অপু মিনা, মশিউর শেখ, সাবলিল মিনা, সালমান মিনা, লিমন কাজী,সালমান মোল্যা, মোবারেক তালুকদার, জসীম মিনা, রনি মোল্যা, রিচ মোল্যা, সাকিব মোল্যা, আশা মুন্সী, সাগর মোল্যা প্রমূখ।

রূপসায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়
রূপসা প্রতিনিধি
রূপসায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর রূপসা উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন গত ২ আগষ্ট বিকালে কাজদিয়া বাজারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে এসিআই ফুডস এর প্রতিনিধি মোঃ মাসুদ মোড়ল সোহেল কে সভাপতি ও এলসন ফুড এর প্রতিনিধি মোঃ ফরিদ শেখ কে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য নেত্রীবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুল ইসলাম পাইক, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পি হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সামি হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার, মোহাম্মদ আকবর আলী, কোষাধক্ষ্য মোহাম্মদ মামুনুর রশিদ, সহ কোষাধ্যক্ষ মো: তৈবুর রহমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল মামুন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন দপ্তর সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম সজল, সহ দপ্তর সম্পাদক মো: ইয়াকুব আলী, প্রচার ও প্রকাশন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম প্রচার ও প্রকাশনা মোঃ রাকিবুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এন ডি দিপংকর, ক্রীড়া ও যুব সম্পাদক মোঃ আমির সোহেল, মোঃ মেহেদী হাসান, মো: রাসেল শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামীম, অচিন্ত রায়, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় দত্ত।

শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে ব্রাক এর অ্যাডভোকেসি কর্মশালা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে ২ আগষ্ট ২০২৩ বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, উক্ত ইউনিয়ন পরিষদের হল রুমে,অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের সচিব প্রভাস কুমার মন্ডল ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুর জ্জামান আনিছ। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড এর (নারী-পুরুষ)ইউ,পি সদস্য-সদস্যা গন, গ্রাম পুলিশ,দফাদার,শুধু সমাজ, সাংবাদিক, প্রমূখ,অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেসকাতুল আরিফিন , সেক্টর স্পেশালিষ্ট- ইকোনমিক রিইন্টিগ্রেশন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরা, এবং অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে প্রিন্স শাহা সোহাগ , সেক্টর স্পেশালিষ্ট সাইকোসোশ্যাল কাউন্সেলর , মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক, সাতক্ষীরা,প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত করেন।।

কালিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে, ২আগস্ট২০২৩ বুধবার সকাল দশটায় কালিগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা) উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন,অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন কালিগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিয়ারাজ হোসেন,এ সময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগাতো প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মঝে ঢেউটিন ও নগদ অর্থ ৩০০০টাকা করে মোট এক লক্ষ ২৯ হাজার টাকা দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য কালিগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মেরাজ হোসেন এর মাধ্যমে সরকারকে সাধুবাদ জানিয়েছেন।।

খুলনা শিরোমনি বিসিক শিল্প কর্মকর্তা রিয়াজুল ইসলামের পদোন্নতিতে শিল্প মালিক সমিতির সংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমনি বিসিক শিল্পনগরীর বিসিক শিল্প কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলামের সহকারী হিসাব নিয়ন্ত্রক (৬ষ্ঠ গ্রেড) পদোন্নতি প্রাপ্তিতে বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বেলা ১২ টায় শিরোমনি শিল্প এলাকার আব্দুল্লাহ ব্যাটারি কোম্পানির চতুর্থ তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক পরিচালক খুলনা ও বরিশাল বিভাগ তাহেরা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় , খুলনা উপ:মহাব্যবস্থাপক এনাম আহমেদ, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন তালুকদার । বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ ইস্তিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে ও মোঃ ওহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত বিসিক কর্মকর্তা খায়রুল ইসলাম। বিসিক শিল্প মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিভার্সাল স্টিল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর স্বত্বাধিকারী কাজী আমজাদ হোসেন। সমিতির কোষাধক্ষ্য ও জামান ফাউন্ডারি ওয়ার্কস লিমিটেড, স্বত্বাধিকারী আলহাজ্ব সাহিদুল ইসলাম, সমিতির সচিব শেখ নিয়ামত আলী, কাজী গিয়াস উদ্দিন, আলহাজ¦ শেখ আ: হক, ইমরান হোসেন, শেখ রুহুল আমিন প্রমূখ । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিসিক শিল্প নগরীর সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় । উক্ত অনুষ্ঠান বিসিক কর্মকর্তাদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য শিরোমনি বিসিক শিল্পনগরীর বিসিক শিল্প কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলাম ২০১৯ সালের ২৯ অক্টোবর বিসিক শিল্প কর্মকর্তা হিসাবে যোগদান করেছিলেন।

পুর্বাঞ্চল পত্রিকার ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার ও প্লানিং এন্ড রিসার্স এডিটরকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পুর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার মো. সাহেব আলী পত্রিকার ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার হিসেবে পদোন্নতি এবং সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ প্লানিং এন্ড রিসোর্স এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ায় উভয়কেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন. মাজেদা খাতুন. ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, মো. নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ আহমেদ, জিসান রহমান, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, মো. জয়নাল আবেদিন, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

খুলনা চেম্বার অব কমার্সের সভাপতিকে ক্রাইম রিপোর্টারদের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক পুনরায় এফবিসিসিআই-এর পরিচালক নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর কর্মমেয়াদের সাফল্য এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল।

দাকোপে বঙ্গবন্ধুর ৪৮মত শাহাদাৎ বার্ষিকী উদযাপনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
দাকোপ প্রতিনিধি
আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি দীপংকর রায়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, অসিত কুমার সাহা,চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল,ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, ইউপি আ’লীগ সভাপতি যথাক্রমে তুষার কান্তি রায়, অধ্যাপক সুপদ রায়, সরোজিত রায় কুঞ্জ, তপন কুমার রায়, অপরাজিত মন্ডল অপু, হিমাংশু সরকার, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, নিত্যরঞ্জন কবিরাজ, পরিমল কান্তি রপ্তান, ক্ষিতিষ চন্দ্র রায়, জি এম জুলফিকার আলী জুলু,উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ গোলাম হোসেন, দেবেন্দ্র নাথ মিস্ত্রী, সুশংকর বাছাড়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, কালিদাস সরকার, তন্ময় সরকার, নিহার সরকার, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল,বিকাশ মন্ডল, বিশ^জিত মন্ডল, রবিন মন্ডল, শ্যাম সুন্দর মন্ডল,বিথীকা রানী রায়, শেখ নুর ইসলাম, উপজেলা যুবলীগনেতা রবার্ট হালদার, আব্দুল্লাহ আল মাসুম, সবুজ সরকার, দীনবন্ধু সরদার, শেখ পারভেজ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল শরিফ প্রমুখ।

দাকোপে জাতীয় শোক দিবস ও শেখ কামালের জন্মবার্ষিকী পালনে পৃথক প্রস্তুতি সভা
দাকোপ প্রতিনিধি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে দাকোপে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনাযতনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা সহকারী কমিশনার (ভূঁমি) পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা আইটি কর্মকর্তা সমির বিশ^াস, উপজেলা বিআরডি কর্মকর্তা রুবাহয়াত আল আজাদ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মাহামুদ, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা প্রমুখ।

দেশ স্বাধীনের ৫২ বছর পর মহেশপুরের ভোলাডাঙ্গা বাজারের নিজ অর্থায়নের উন্নয়ন করলেন চেয়ারম্যান জিন্টু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
দেশ স্বাধীনের ৫২ বছর পর উন্নয়ন হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের। বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু সরকারী অনুদান না পেয়ে নিজের অর্থায়নে ভোলাডাঙ্গা বাজারে মাটি ভরাটসহ চারটি রাস্তা, ভোলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট, ঈদ গায়ের মাঠে মাটি ভরাটসহ রাস্তা নির্মান ও ভোলাডাঙ্গা বাজারের নিচ দিয়ে বয়ে যাওয়া কোদলা নদী খনন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। হিন্দু সম্পদায়ের শেষ ঠিকানা অবহেলিত শ্মশান ঘাটের রাস্তাটি তিনি উপজেলা পরিষদের মাধ্যমে নির্মান করে দিয়েছেন।
এলাকাবাসী জানান, এলাকার এম,পি,উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদসহ সরকারের বিভিন্ন দপ্তরে ভোলাডাঙ্গা বাজারের মাটি ভরাট,রাস্তা নির্মান ও স্কুলের মাঠে পানি জমার কারনে শিক্ষকসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য স্কুল মাঠের মাটি ভরাট ও হিন্দু সম্পদায়ের শেষ ঠিকানা শ্মশান ঘাটের রাস্তাটি নির্মানের জন্য স্কুল কতৃপক্ষ ও বাজার উন্নয়নের কমিটিসহ গ্রামবাসীরা এ সব দপ্তরে আবেদন করেও কোন লাভ হয়নি।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু নিজ খরজে ভোলাডাঙ্গা বাজারের নিচ দিয়ে বয়ে যাওয়া কোদলা নদীটি খনন করে দিয়েছেন। পরে তিনি কোন প্রকল্প দিয়েছেন কি না তা আমার জানান নেই। তবে তিনি ভোলাডাঙ্গা গ্রামে নিজ খরজে বেশ কয়েকটি কাজ করেছেন।
ভোলাডাঙ্গা বাজারের ব্যবসায়ী ডাক্তার অশোর কুমার জানান, দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। কত এম,পি,চেয়ারম্যান,জেলা পরিষদের চেয়ারম্যান চলে গেলো কিন্তু ভোলাডাঙ্গা গ্রামসহ বাজারের কথা কেউ ভাবলোনা। তিনি ক্ষোভের সাথে বলেন রাস্তা না থাকার কারনে আমার বাবার লাশ খাটিয়ায় করে পুকুরের ধার দিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া সময় আমার বাবার লাশটা পুকুরের পানিতে পরে যায়। তার পরও আমাদের গ্রামের একমাত্র শ্মশান ঘাটের রাস্তাটির জন্য বিভিন্ন দপ্তরে ধন্না দিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। শেষ মেশ এলাকার চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু নিজ উদ্যোগে পরিষদ থেকে বাজেট নিয়ে আমাদের শ্মশান ঘাটের রাস্তাটি নির্মান করে দিয়েছেন।
ভোলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাতাব উদ্দীন জানান, আমি এ খানে যোগদানের পর থেকেই দেখেছি স্কুল মাঠটি সব সময় কাদা-পানিতে ডুবে থাকতো। সে কারনেই স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ স্কুলের ছাত্র-ছাত্রীদের আশা যাওয়া খুবই কষ্টকর হয়ে আসছিলো। আমি উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও জেলা পরিষদ চেয়ারম্যানের কাছেও স্কুল মাঠের চিত্র তুলে ধরে মাঠটি ভরাটের জন্য আবেদন করেছি। কিন্তু কোন লাভ হয়নি।
তিনি আরো বলেন, শেষ মেশ বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ভোলাডাঙ্গা বাজার ঘুরতে আসলে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সকলেই গিয়ে আমরা তার কাছে আমারদের কষ্টের কথা গুলো বলার পর তিনি নিজ অর্থা স্কুলের মাঠে মাটি ভরাট করে খেলার মাছ তৈরী করে দিয়েছেন।
ভোলাডাঙ্গা বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম মালিতা, আমাদের বাজারের কি অবস্থা ছিলো তা বলার মত না। একটু পানি হলেই কাদার জন্য আর কেউ দোকারদারী করতে পারতো না। এবার চেয়ারম্যান জিন্টু আমাদের বাজারের অলি গলি সব বালি দিয়ে ভরাট করে ইটের রাস্তা করে দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা জানান, চেয়ারম্যান জিন্টু আমাদের কাছ থেকে প্রকল্পের অর্থ দিয়ে ভোলাডাঙ্গা গ্রামের শ্মশান ঘাটের রাস্তাটি করেছেন। আর বাকি রাস্তা বা মাটি ভরাট কাজ গুলো চেয়ারম্যান নিজের অর্থ দিয়ে করেছেন বলে শুনেছি।

ফকিরহাটে খাবার হোটেলসহ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রয় করা সহ নানা অপরাধে দুটি খাবারের হোটেল সহ ৫টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২রা আগষ্ট) সকাল ১১টার দিকে কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত রাজধানী খাবারের হোটেলে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রি সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন। তিনি এদিন লখপুরে এ এসপি বাংলা ও চাইনিজ রেস্তোরাঁ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই দিন মহাসড়কে এলোমেলো ভাবে পার্কিং করায় একটি বাসের চালককে ৫’শ টাকা জরিমানা করেন। অপরদিকে লখপুর এলাকায় একটি ইলেক্ট্রনিক্স দোকান ও স্টুডিওতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দু’জনকে ১ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, বিভিন্ন ত্রুুটির কারনে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবেও বলেও তিনি জানান । #

খুবির উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন নির্বাচনে তিনি এ পদে নির্বাচিত হন। এদিকে দীপক চন্দ্র মন্ডল আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় আশা করা হয় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়সহ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের অফিসারদের ন্যায় সঙ্গত দাবী বাস্তায়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

ঝিনাইদহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আজিম-উল-আহসান। বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সেসময় পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, ডিআইও ওয়ান আতিকুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ডিবি ওসি শাহীন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, এম সাইফুল মাবুদ, নিজাম উদ্দিন জোয়ারদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
নবাগত পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, ঝিনাইদহ থেকে মাদক সন্ত্রাসসহ সকল প্রকার অন্যায় অপরাধ দুর করতে পুলিশ বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। সকলের প্রচেষ্টায় আমরা ঝিনাইদহকে ভালো রাখতে চাই। সামাজিক নানা সমস্যা সামাজিক আন্দোলনের মাধ্যমেই আমরা সমাধান করতে চাই।

খুলনায় তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
তারেক রহমান দম্পতিকে সাজা দেয়া অবৈধ সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার নিল নকশার অংশ
।। খবর বিজ্ঞপ্তি।।
তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এ রায়ের মাধ্যমে অবৈধ আওয়ামী সরকারের ফরমায়েশি রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো উল্লেখ করে খুলনা বিএনপি নেতারা বলেছেন, বর্তমান শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে উদ্ধারে, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি তারেক রহমান। তার আহ্বানে দেশের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হঠানোর এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছে। ঠিক এমন সময়ে অত্যন্ত দ্রুত নজীরবিহীন গতিতে তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে আয়কর মামলায় সাজা দেয়া অবৈধ সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার নিল নকশার অংশ। যে মামলা চলার মতো কোনো আইনগত উপাদান নেই। কেননা, তারেক রহমান ২০০৭ সালের সম্পদ বিবরণীতে বর্ণিত সম্পদের বিপরীতে আয়কর পুরোপুরি জমা দিয়েছিলেন। পাশাপাশি ডাঃ জোবাইদা রহমান এর বিরুদ্ধে আনীত অভিযোগ ৩৫ লাখ টাকা এফডিআর. উক্ত এফডিআর মামলা দায়ের এর পূর্বেই (২০০৫-২০০৬) অর্থবছরে এর ট্যাক্স রিটার্ন দেয়া হয়েছিল। বক্তারা আরো বলেন, বিগত ১৪ বৎসর যাবৎ ফ্যাসিস্ট স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে দেশবাসি। বাংলাদেশের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র-ব্যবস্থা প্রতিষ্ঠা, যেখানে কথা বলার অধিকার থাকবে, থাকবে খাদ্য, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা, থাকবে ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধের চর্চা এবং প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন ন্যায়বিচার-ভিত্তিক একটি আধুনিক সমাজ-ব্যবস্থা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে স্বাধীনতার ৫০ বছরে এসে সেই লক্ষ্য সুদূর পরাহত। রাতের ভোটে নির্বাচিত সরকার পরিকল্পিতভাবে মানুষের মৌলিক অধিকারগুলোকে খর্ব করে দিয়েছে। রাষ্ট্রের গুরুত্ব পূর্ণ কাঠামোগুলোকে ধ্বংস করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, নির্বাচন কমিশন ও দুদককে দলীয়করণ করা হয়েছে, রাষ্ট্রযন্ত্রের সর্বস্তরে দলীয় লোকজনের নিয়োগ এমনকি শেষ ভরসাস্থল বিচার বিভাগকেও দলীয়করণের মাধ্যমে একটি প্রতিবাদহীন একদলীয় স্বৈরশাসন কায়েমের নীলনকশা বাস্তবায়ন করেছে।
বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়ের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন দুদক এখন সরকারের অন্যতম আজ্ঞাবহ প্রতিষ্ঠান হয়ে দাড়িয়েছে। ইতিপূর্বে বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় কারান্তরীণ। আইনগতভাবে জামিন প্রাপ্তির অধিকার থাকলেও তাকে সেই অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। হাজার হাজার গায়েবি মামলা-সহ বিভিন্ন মামলায় লাখ লাখ বিরোধী মতের লোকদের আসামি করা হয়েছে। হাজার হাজার লোককে শাস্তি দেয়া হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, তারেক রহমান ১৯৮২ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত উনার সম্পদের বিবরণী প্রদান করেন। সেই সম্পদের বিবরণীর একটি অংশে দুদক আপত্তি প্রদান করে সেটার ভিত্তিতে ঢাকার কাফরুল থানায় ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর ৫২(১) ০৭ নং মামলা দায়ের করে বলা হয় তার জোবাইদা রহমানের নামে থাকা ৩৫ লাখ থাকার এফডিআর উনি স্বামী তারেক রহমানের টাকায় করেছেন। সম্পদ বিবরণীতে উল্লেখ ছিল, এই এফডিআরের টাকা ডাঃ জোবাইদা রহমানের মাতা বিশিষ্ট সমাজসেবিকা সৈয়দা ইকবাল মান বানু তাদের সম্পত্তি ও বাড়ি ভাড়ার আয় থেকে মেয়েকে প্রদান করেছিলেন। উল্লেখ্য যে, ডা. জোবাইদা রহমানের কোন ভাই নেই এবং উনারা দুই বোন। সুতরাং উত্তরাধিকার সূত্রে তাদের বিপুল সম্পতি থেকে যে আয় হয়, তার একটি অংশ উনার প্রাপ্য এবং সেই টাকা দিয়েই ডাঃ জোবাইদা রহমানের নামে এফডিআর করা হয়েছিল। কিন্তু দুদক এই মর্মে মামলা করে যে, এই এফডিআরের টাকা তারেক রহমানের কাছ থেকে ডাঃ জোবাইদা রহমান নিয়ে এফডিআর করেছেন আর তাতে সহযোগিতা করেছেন তার মাতা সৈয়দা ইকবাল মান বানু। এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার। নিয়ম অনুযায়ী, কোন সম্পদের তথ্য যদি হিসাব বিবরণীতে ভুলক্রমে না দেখানো হয় তাহলে সেটা আয়কর আইনের আওতায় আসবে, কোনভাবেই দুদকের আইনের আওতায় না। দুদক এই মামলার মাধ্যমে পক্ষপাতিত্বমূলক অতিউৎসাহী আচরণ এর প্রমাণ দিয়েছে। তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে এ সাজা প্রদান প্রমাণ করে বর্তমান শাসকগোষ্ঠী তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত এবং জিয়া পরিবারের প্রতি প্রতিহিংসাপরায়ণ। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম এর পথে জিয়া পরিবার এক বিরাট বাধা। সে কারণেই প্রথমে খালেদা জিয়া, মৃত জিয়াউর রহমান, পরবর্তীকালে তারেক রহমান এবং সর্বশেষে ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং শাস্তি প্রদানের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপকৌশল করা হয়েছে।
খুলনা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক মনিরুল হাসান বাপ্পী, স ম আব্দুর রহমান, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবীর, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, হাসানুর রমীদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, আবু মো. মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, খায়রুল ইসলাম খান জনি, একরামুল কবীর মিল্টন, মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইফুজ্জামান খান, রাহাত আলী লাচ্চু, নুরুল আমিন বাবু, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, মোল্লা সাইফুর রহমান, জাবেদ মল্লিক, হাবিবুর রহমান, যুবদলের নেহিমুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মহিলা দলের এড. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, শ্রমিক দলের মুজিবর রহমান, তাঁতীদলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, জাসাসের শহিদুল ইসলাম, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি প্রমূখ।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর প্রতিবাদে খুলনায় রেলস্টেশন থেকে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।

বেনাপোলে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় রপ্তানিকৃত পন্যবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আনিকা (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।

বুধবার (২ আগস্ট ) সকাল ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট সড়কের বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আনিকা বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, স্কুলে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে করে বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মোড় ঘুরে প্রধান সড়কে উঠছিল। এ সময় ভারতে রপ্তানিকৃত একটি পন্যবাহী ট্রাক জোরে ধ্বাকা দেয়।গুরুতর আহত অবস্থায় আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের সত্যতা স্বীকার করে জানান, স্কুলে যাওয়ার পথে একটি ট্রাকের ধ্বাকায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

কেশবপুরে অসহায়দের মাঝে ভ্যানগাড়ি বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বুধবার বিকেলে ১০ জন গরীব অসহায়ের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এডিপির অর্থায়নে অসহায়দের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব ভ্যানগাড়ি বিতরণ করা হয়।
অসহায়দের মাঝে ওই ভ্যানগাড়ি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান ও হাসানপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামান। এসব অসহায় ব্যক্তিরা ভ্যানগাড়ি পেয়ে খুশি প্রকাশ করেন।

কলারোয়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনে প্রস্তুতি সভা
সোহাগ হোসেন
সাতক্ষীরার কলারোয়ায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন। কেন্দ্রীয় সৈনিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার মুজিব।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান এর সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ আলী গাজী, চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডালিম হোসেন, শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি

ভূট্টলাল গাইন, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, পৌর কাউন্সিলর আকিমুদ্দন, আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কুশডাঙ্গা ইউপি সদস্য ফরিদ খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল সেজান, সাধারণ সম্পাদক পলাশ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধী সমাজ উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা যুবলীগের আহবায়কের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
নওয়াব আলী
মাগুরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় শালিখা উপজেলা যুবলীগের আলোচনা ও দোয়া মাহফিল ২ আগষ্ট আড়পাড়া ইউনিয়ন পরিষদের অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালখড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল,শালিখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন,প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক তারিকুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান,শতখালী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু’র কন্যা ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার স্বামী ও কন্যার আসু রোগ মুক্তি কামনা করা হয়।

 

দর্শনা থানার বিদায়ী ইনচার্জ অফিসার ফেরদৌস ওয়াহিদ কে সংবর্ধনা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের উদ্যোগে দর্শনা থানার বিদায়ী ইনচার্জ অফিসার ফেরদৌস ওয়াহিদ কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার সকালে গণ উন্নয়ন গ্রন্থগারের পরিচালক কবি আবু সুফিয়ানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইনচার্জ অফিসার ফেরদৌস ওয়াহিদ, বিশিষ্ট কলামিস্ট ও ক্রীড়াবিদ গিয়াস উদ্দিন পিনা,উথলী কলেজের প্রভাষক টিপু সুলতান প্রমুখ। অতিথিবৃন্দ বলেন,
দর্শনায় যখন পুলিশ তদন্ত কেন্দ্র ছিল, তখন আইসি হিসেবে ফেরদৌস ওয়াহিদ দায়িত্বে ছিল।সেই তিনিই দর্শনা থানার রুপান্তরিত হলে ৩০মে ওসি হিসেবে যোগদান করেন।আবার৩০ জুলাই বদলী জনিত কারণে বিদায় নিয়ে নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা ডিবিতে চলে গেলেন।

ডুমুরিয়ায় বালুবেড অপসারণের দাবিতে কৃষকদের মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কৃষি প্রধান খ্যাত বরাতিয়া এলাকার কৃষকদের আয়োজনে “পানি সরাও, কৃষক বাঁচাও”এ শ্লোগানকে সামনে রেখে অবৈধ বালু বেড অপসারণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া বালুবেডের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার শতাধিক কৃষক কৃষাণি এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক এমএ এরশাদ, কৃষক গোবিন্দ কুমার মল্লিক, আঃ গফুর সরদার, আনন্দ মল্লিক,দিবস দেবনাথ, অশোক সরকার,বিষ্ণুপদ সরকার,পবন বিশ্বাস, দেবপ্রসাদ সরকার, নিখিল সরকার, ভক্ত বিশ্বাস,সাধন সরকার প্রমূখ। প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে খুলনার এক ক্ষমতাধর ব্যক্তি ওই ¯’ানে বালু বেড করে ব্যবসা চালিয়ে যা”েছ। এতে একদিকে পানি নিষ্কাশনের পথ যেমন বন্ধ হয়ে গেছে, অন্যদিকে বালুর নির্যাস লবণ পানিতে প্লাবিত হয়ে পড়েছে কৃষকের সবজি ক্ষেত। ফলে প্লাবিত পানিতে সবজি বিনষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হ”েছ শত শত কৃষক। অপরদিকে ব্যস্ততম মহাসড়কের পাশে গাড়ি পার্কিং করায় সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ ও বালু উড়ে পথচারী ও ¯’ানীয়দের দূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক ও ¯’ানীয়ভাবে এর নিরসনে ব্যর্থ হয়ে অবশেষে মানববন্ধনের পথ বেছে নিয়েছে বলে এলাকাবাসী জানান।আশু প্রতিকার চেয়ে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে পানি নিষ্কাশনের একমাত্র গেটটি পলি জমে ভরাট হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হ”েছ বলে অপর একটি সূত্র জানান।

ডুমুরিয়ায় খরসন্ডা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের আচরণে কমে যা”েছ শিক্ষার্থী
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে কেকেকেবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেনের অনৈতিক কার্যকলাপ,অর্থ আত্মসাত, অভিভাবক ও শিক্ষকদের সাথে অশালীন আচরণে দিনে দিনে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমে যা”েছ এমন অভিযোগ এনে জেলা প্রশাসক সহ একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের তিন অভিভাবক সদস্য।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের পয়লা জানুয়ারি তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে যেন সোনার হরিণ হাতে পান। এরপর থেকে নিজেই বিদ্যালয় অনিয়মিত, উপবৃত্তি দেয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়,এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকিয়ে রাখা সহ একাধিক অনিয়ম চালিয়ে আসছে। ফলে তার আচরণে ক্ষুব্ধ হয়ে দিনে দিনে শিক্ষার্থীদের সংখ্যা কমে আসছে।আশু ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম,আকিজুর রহমান শেখ ও শিলাদীপ্ত মন্ডল। এছাড়া ও অভিযোগের প্রতি সহমত প্রকাশ করেছেন ¯’ানীয় ইউপি সদস্য ইয়াসিন আরাফাত। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন আনীত অভিযোগ ভিত্তিহীন এবং কাল্পনিক বলে দাবি করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০০ শব্দের মধ্যে ‘জাতীয় শোক দিবস’, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৫০০ শব্দের মধ্যে ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: শোক হোক শক্তি’ একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০০০ শব্দের মধ্যে ‘পনেরো আগস্ট: ভারাক্রান্ত বাঙালি’ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ২৫০০ শব্দের মধ্যে ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ শীর্ষক রচনা নিজ হাতে লিখে আগামী ১০ আগস্টের মধ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে জমা দিতে হবে। প্রতিযোগীর নাম ও মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা আলাদা পাতায় লিখতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

দেবহাটায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটার হাদীপুরে মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সার্বিক ব্যাবস্থাপনায় নওয়াপাড়া ইউনিয়নের আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের হাদিপুর এলাকার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। বিশেষ অতিথি ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান। হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দীন আল আজাদের পরিচালনায় বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ গাজী আসমান, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা রাম সুন্দর ঘোষ প্রমুখ। এসময় বক্তরা নির্দিষ্ট বয়স হওয়ার পূর্বে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে ক্ষতির মুখে ঠেলে না দেওয়ার অনুরোধ জানান। একই সাথে দেবহাটা উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক পরিস্থিতি একটু বেশি। মাদক নির্মূলে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। তাছাড়া পরিবারের কোন সদস্য যাতে মাদক সংঙ্গে জড়িয়ে না পড়ে সেজন্য পারস্পরিক সম্পর্কের উন্নতি করতে হবে। এসরকার জনগণের সরকার,অসহায় পরিবারের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

চুয়াডাঙ্গায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণে এমপি টগর
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর চুয়াডাঙ্গা সদর উপজেলায় অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরে আয়োজিত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।প্রধান অতিথি সাংসদ আলী আজগর টগর এসময় উপকারভোগী ৩৭ জনের ৪২ বান্ড ঢেউটিন ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করেন। তিনি এসময় বলেন, বর্তমান সরকার জনগণের সরকার।এসরকার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

 

গাভী পালনে সফল উদ্যোক্তা দাকোপের পানখালীর শফিকুল ইসলাম
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
দুগ্ধ উৎপাদনের জন্য উন্নত জাতের গাভী পালন করে সফল হয়েছেন খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের এস এম শফিকুল ইসলাম। সরেজমিনে পানখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পানখালী গ্রামে তাঁর আমিন ডেইরি ফার্ম পরিদর্শন কালে শফিকুল ইসলাম জানান, পিতার মৃত্যুর পর শুধু ভিটা মাটি সম্বল অবস্থায় নিদারুণ আর্থিক সংকাটে দিন কাটাচ্ছিলাম। আয়ের থেকে ব্যয় বেশী হওয়ায় কারনে দিনে দিনেই দেনার অংক বেড়ে যেতে লাগলো। এ অবস্থায় উপায়অন্ত না পেয়ে, স্ত্রীর সাথে পরামর্শ করে একটি উন্নত জাতের গাভী ধার দেনা করে ক্রয় করি। উপজেলা প্রানী সম্পদ আফিসের বোরহান ভাইয়ের পরামর্শ মতে গাভীটি পরিচর্যা করতে শুরু করি। তার পর থেকে শফিকুলের ডেইরি ফার্মে বাছুড় ও দুধ উৎপাদন বাড়তে থাকে, ২০২৩ সালে
প্রথম দিকে সতেরটি গরু থেকে ১০টি ছোট, বড়, গরু বিক্রি করি। গরু বিক্রি করা টাকা দিয়ে সে তাঁর প্রৈত্রিক ভিটায় একটি বড় পাকা ঘর নির্মানের কাজ শুরু করেছেন। পারিবারিক সুত্রে জানা যায় শফিকুল ইসলাম ইতিপূর্বে ৪ (চার)বিঘা ধানের জমি বন্ধকি রেখেছেন। এ ছাড়াও চালনা পৌরসভার সদরে তাঁর একটি চাউলের বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে।বতমানে তার ফার্মে ৭ ( সাত)টি গরু আছে। ৩( তিন) টি গাভী দুধ দিচ্ছে। প্রতিদিন ৩৮/৪০ কেজী দুধ বিক্রয় হচ্ছে তার ফার্ম থেকে। শফিকুল বলেন বর্তমান দুধের দাম একটু কম, কিন্তু গো-খাদ্যের দাম আনেক বেশী। পূর্বে সাতটি গরুর খাদ্যের জন্য দৈনিক ব্যয় ছিলো ৭ শো থেকে ৮ শো টাকা। বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ১২ শত থেকে ১৫ শত টাকা। তিনি বললেন সরকারি আর্থিক সহায়তা পেলে ফার্মটির গরুর সংখ্যা বাড়াবেন। উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার বলেন শফিকুল ইসলাম নিয়মিত উপজেলা প্রাণী সম্পাদ অফিসে যোগাযোগ রাখেন এবং আমাদের পরামর্শ নিয়ে ছোট অথচ লাভজনক একটি ডেইরি ফার্ম তৈরী করেছেন তিনি একজন সফল উদ্যোক্তা ।

মাগুরার শালিখাতে ৫ই আগষ্ট,৮ আগষ্ট ও ১৫ই এর প্রস্তুতি মুলক সভা
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখাতে ৫ই আগষ্ট,৮ আগষ্ট ও ১৫ই এর প্রস্তুতি মিটিং উপজেলা মিটিং হলে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করের উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে,সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরোজ আলী বিশ্বাস, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার,উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা বৃন্দ,আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,বনিক সমিতির সদস্য বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

চুয়াডাঙ্গার জীবননগরে ৬৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স পেয়ারাতলা বাসষ্টান্ডে একজনকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে দাড়াতে বলে।এসময় সে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাসী করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে।আটক কৃত হামিদ আলী(৩৫)পেয়ারাতলার আওয়াল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

যুব ইউনিয়ন খুলনা মহানগরের সাধারণ সম্পাদক রিয়াজের পিতার মৃত্যুতে গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন জাতীয় পরিষদ সদস্য ও খুলনা মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের পিতা সৈয়দ মোনতাজ মীর (৮৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ০১ আগস্ট মঙ্গলবার রাত ৩টায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুসংবাদ পেয়ে আজ সকালে গ্রামের বাড়ি ফুলতলা উপজেলার গিলাতলাস্থ বাড়িতে যান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, ফুলতলা উপজেলা সভাপতি কমরেড আফজাল হোসেন, টিইউসি মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সিপিবি নেতা লুৎফুল হক মিঠু, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, যুবনেতা জামাল হোসেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অপরদিকে মহানগর সাধারণ সম্পাদক রিয়াজের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. নিত্যানন্দ ঢালী, জেলা সভাপতি ধীমান বিশ্বাস, সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, যুবনেতা শাখাওয়াৎ হোসেন বিপ্লব, জামাল হোসেন, হরষিৎ মণ্ডল, প্রভাষক রামপ্রসাদ রায়, উজ্জ্বল বিশ্বাস, মোঃ নুরুজ্জামান, প্লাবন পাল বাধন, ভবেশ রায়, মিঠুন মণ্ডল, সাম্য সরকার, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, চিরঞ্জিৎ মণ্ডল প্রমুখ।

দক্ষিন খাঁনপুর গ্রামে প্রতিপক্ষের ঘামলায় ৫জন আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিন খানপুর গ্রামের জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী ও পুরুষসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি ও বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, উক্ত গ্রামের মোঃ হেমায়েত মল্লিক এর সাথে মৃতঃ এতিম হাওলাদার এর পুত্র কামাল হাওলাদার, নুর হাওলাদার, বাবুল হাওলাদার ও এনামুল হাওলাদার গংদের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত সোমবার (২৪ জুলাই) দুপুরে প্রতিপক্ষের লোকজন গাছ-পালা ও মাটি কাটতে থাকে। এসময় হাবিবুর রহমান মল্লিক এর পুত্র জিহাদ মল্লিক গাছ-পালা ও মাটি কাটতে নিষেধ করায় বিরোধের সৃষ্টি হয়। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে উপরোক্ত ব্যক্তিরা হামলা চালিয়ে নারী ও পুরুষসহ ৫জনকে আহত করেন। আহতরা হলেন, আসাদ মল্লিক (৫২), দেলোয়ার মল্লিক (৬০) খাদিজা বেগম (৩২) আফিয়া বেগম (৪৮) ও জিহাদ মল্লিক (৪৪)। এদের মধ্যে আসাদ মল্লিক ও দেলোয়ার মল্লিকের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে বাগেরহাট সদর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আহতদের চাচা হেমায়েত মল্লিক বাদি হয়ে ৫জনের নামে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলে পুলিশ পরিদর্শক (ওসি) কে,এম আজিজুল হক জানিয়েছেন। যার মামলা নং ০৩, তারিখ ০১/০৮/২৩। ##

আলিপুরে ঘের দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা, আহত ৬
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদরের আলিপুর পানার বিলে মৎস্য ঘের দখলে বাঁধা দেওয়ায় ঘের মালিক রফিকুল ইসলাম(৫৫) সহ ছয়জন আহত হয়েছেন।

আহত অপর পাঁচজন হলেন- আলিপুর মোল্লাপাড়ার মনিরুল ইসলাম (৪৫), একই এলাকার মো: আকাশ (২৪), ও রমজান আলী (৬৫)। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার আলিপুর ইউনিয়নের পানার বিলে এ ঘটনা ঘটে। পরেরদিন বুধবার একই এলাকার রহমতুল্লাহ’র ছেলে মো. ফজলু (৪৫) কে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আহত রফিকুলের ভাই মো. রবিউল ইসলাম।

রবিউল ইসলাম বলেন, ফজলুরা আমার আমার মৎস্য ঘেরটি জবর দখল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে এবং আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে। মঙ্গলবার বিকালে, ফজলুর নেতৃত্বে, মনিরুল, জাহাঙ্গীর হোসেন, রইস উদ্দিনসহ ১৫ থেকে ২০ জন হাতে কোদাল, শাবল, লাফনা, বল্লব, চাইনিছ সহ ভাড়াটিয়া গুন্ডাদের নিয়ে বেআইনী জনতায় দলবদ্ধ ভাবে আমার মৎস্য ঘেরে এসে বাধ কাটতে থাকে। আমি বাধা দেওয়ায় তারা আমাকে মারপিট করে। ঐ সময় আমার ভাই রফিকুল ইসলাম (৫৫), মনিরুল ইসলাম (৪৫), ভাইপো মোঃ আকাশ (২৪) ও আমার শ্বশুর রমজান আলী (৬৫) ঠেকাইতে গেলে তারা আমার ভাইদেরকে মারপিট করে আহত করে। এসময় চাইনিছ কুড়াল দিয়ে আমার ভাই রফিকুল ইসলাম কে হত্যা করার উদ্দেশ্যে তাহার মাথায় কোপ মেরে মারাত্মক হাড়কাটা গুরুতর রক্তাক্ত জখম করে।

তিনি বলেন, এসময় লোহার রড দিয়ে আমার ভাই মনিরুল ইসলাম এর ডান হাতে বাড়ি মেরে হাড়ভাঙ্গা জখম করে। কোদাল দিয়ে আমার ভাইপো মোঃ আকাশ কে হত্যার উদ্দেশ্যে মাথায় ও পিঠে কোপ মেরে কাটা রক্তাক্ত জখম করে। এছাড়া বল্লব দিয়ে আমার শ্বশুরের পায়ে খোচা মেরে কাটা রক্তাক্ত জখম করে। এছাড়া আমাকে হত্যা করার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ মারতে গেলে আমি বাম হাত দিয়ে ঠেকাইলে রাম দায়ের কোপ বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ও অনামিকা আঙ্গুল কেটে পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। আমরা এ ঘটনা বিচারের দাবি করছি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিপিবি মহানগরীর ১৭নং ওয়ার্ড শাখার সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগরীর ১৭নং ওয়ার্ড শাখার এক সভা আজ ০২ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় অস্থায়ী দলীয় কার্যালয়ে শাখা সদস্য কমরেড অধ্যাপক সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী। অতিথিবৃন্দ ছিলেন সিপিবি নেতা কমরেড বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড সরোজ দাস পিণ্টু, কমরেড শরীফুল ইসলাম সেলিম, কমরেড দিলীপ পদুরী, কমরেড তুষার বর্মণ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশে শোষণ, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব, দলবাজী, সাম্প্রদায়িক, অসহিষ্ণুতা, বৈষম্য প্রসার ঘটছে সরকারে প্রচ্ছন্ন আশ্রয়-প্রশ্রয়ে। আয়ের বৈষম্য দিন দিন মারাত্মক রূপ ধারণ করছে। বক্তারা আরও বলেন, একদিকে শত/হাজার কোটি গুটি কয়েক মানুষের জমা হচ্ছে, তারা বিদেশে দেরাচ্ছে টাকা পাচার করছে। অন্যদিকে বৃহত্তর জনগোষ্ঠী জীবন ধারণে হিমশিম খাচ্ছে। ক্রমবর্ধনমান দ্রব্যমূল্যের কারণে দুর্বিসহ পরিস্থিতি; জনগণের ভোটাধিকার নেই, নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মুখে। বক্তারা এ সকল নানাবিধ সমস্যা হতে পরিত্রাণ পেতে কমিউনিস্ট পার্টির মাধ্যমে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে অব্যাহতভাবে গণসংযোগ-আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অভয়নগরে গৃহবধূর আত্মহত্যা: পরিবারের দাবি হত্যাকান্ড
তামিম আহমেদ মনির
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে আজমীরা বেগম (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত (২৮শে জুলাই) শুক্রবার রাতে উপজেলা র দক্ষিন দেয়াপাড়া গ্রামে। পারিবারিক সুত্রে জানা যায়, দশ বছর আগে দেয়াপাড়া গ্রামের জব্বার মোড়লের ছেলে জাহিদুল মোড়লের সাথে বিয়ে হয় রাজঘাট গ্রামের শামছুর রহমানের মেয়ে আজমিরার। এলাকাবাসী সুত্রে জানা যায়, বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে প্রায় সময় সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তারই ধারাবাহিকতায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুর ১৬ দিন আগে বাপের বাড়ি চলে যায় আজমিরা বেগম। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও বোন জামাইদের প্রচেষ্টায় গত শুক্রবার বিকালে শালিশী বৈঠক করে শশুরবাড়ি পাঠানো হয় আজমিরাকে। ঐ দিন রাতে আবারও স্বামীর সাথে ঝগড়া হলে ঘরের দরজা বন্ধ করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে এক সন্তানের জননী আজমিরা বেগম। যদিও বিষয়টিকে নিছক আত্মহত্যা বলতে নারাজ নিহত আজমীরা বেগমের মা মেহেরুন্নেসা। তিনি বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে আমার জামায় হত্যা করেছে। সে বিভিন্ন সময় যৌতুকের দাবীতে আমার মেয়েকে নির্যাতন করতো। এমনকি মৃত্যুর সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গলায় কোন দাগ পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে নিহত আজমিরার স্বামী জাহিদুল ইসলাম জানান, আমার শ্বশুর শাশুড়ির যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমি আমার স্ত্রীর গায়ে কখনো হাত দেই নি বরং আমার স্ত্রী মাঝে মাঝে আমাকে আঘাত করেছে। জাহিদুলের মা মাফুরা বেগম বলেন, বউমা আমার ছেলের সাথে প্রায় সময় ঝগড়া করতো, ঐদিন রাতে ঘরের দরজা দিয়ে আত্মহত্যা করেছে। আমার ছেলে ঘরের উপরের অংশে টিন দিয়ে ঘেরা ছিল সেই টিন ভেঙ্গে ঘরে গিয়ে দেখে সে মারা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই আমাদের কাছে মনে হয়েছে। অধিকতর তদন্তের জন্য লাশ ময়নাতদন্ত করা হয়েছে, রিপোর্ট আসলে আসল ঘটনা জানা যাবে।

জেলা পুলিশ সুপারের দামুড়হুদা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন। বুধবার বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুন দামুড়হুদা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন।এসময়
সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা অফিসের সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ ও দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কর্মপরিবেশ, আবাসন, লজিস্টিক, কল্যাণের পাশাপাশি নিজেদের উপর অর্পিত সরকারি দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর, জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান, দর্শনা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) এসএম আমানুল্লাহ্, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ নিরব হোসেনসহ, দামুড়হুদা সার্কেলের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।

বেনাপোলের অস্ত্র ব্যবসায়ী সম্রাট হোসেনের অস্ত্র ব্যাবসায়ির ১৭ বছর কারাদন্ড
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের বেনাপোলের অস্ত্র মামলায় সম্রাট হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ১৭ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সম্রাট বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোল্লাপাড়ার মোশারফ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
আসামি পক্ষের আইনজীবী আবু মোর্ত্তজা ছোট জানিয়েছেন, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলের রায়ে আসামি খালাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহলের সময় দৌলতপুর মোল্লপাড়া মসজিদের সামনে থেকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার ধাওয়া করে সম্রাট হোসেনকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার গুলজার রহমান বাদী হয়ে আটক সম্রাটকে আসামি করে অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি সম্রাট হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি সম্রাট হোসেনের বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত হওয়ায় বিচারক অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সম্রাট হোসেন কারাগারে আটক আছে।

দাকোপে বঙ্গবন্ধুর ৪৮মত শাহাদাৎ বার্ষিকী উদযাপনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি দীপংকর রায়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, অসিত কুমার সাহা,চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল,ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, ইউপি আ’লীগ সভাপতি যথাক্রমে তুষার কান্তি রায়, অধ্যাপক সুপদ রায়, সরোজিত রায় কুঞ্জ, তপন কুমার রায়, অপরাজিত মন্ডল অপু, হিমাংশু সরকার, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, নিত্যরঞ্জন কবিরাজ, পরিমল কান্তি রপ্তান, ক্ষিতিষ চন্দ্র রায়, জি এম জুলফিকার আলী জুলু,উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ গোলাম হোসেন, দেবেন্দ্র নাথ মিস্ত্রী, সুশংকর বাছাড়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, কালিদাস সরকার, তন্ময় সরকার, নিহার সরকার, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল,বিকাশ মন্ডল, বিশ^জিত মন্ডল, রবিন মন্ডল, শ্যাম সুন্দর মন্ডল,বিথীকা রানী রায়, শেখ নুর ইসলাম, উপজেলা যুবলীগনেতা রবার্ট হালদার, আব্দুল্লাহ আল মাসুম, সবুজ সরকার, দীনবন্ধু সরদার, শেখ পারভেজ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল শরিফ প্রমুখ।

অবৈধ সরকারের ফরমায়েশি রায় জনগণ মেনে নেবে না: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি।।
‘মিথ্যা মামলা, মিথ্যা রায়’ ‘এই রায় জনগণ মেনে নেবে না। জনগণ রাজপথে নেমে এসেছে। এই রায় অবৈধ ও সরকারের ক্ষোভের প্রতিফলন।’ ‘সরকারি নীল নকশায় মিথ্যা মামলায় তাদের সাজা দেয়া হয়েছে। অথচ এই মামলা চলার মতো কোনো আইনগত উপাদান নেই।’
বুধবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে খুলনার রাজপথের বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, এ রায় আবারও প্রমাণ করেছে, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অবিলম্বে এ রায় বাতিল করতে হবে।’ এ রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যাতে তারেক রহমান ও ড. জোবাইদা অংশ নিতে না পারেন, সেজন্য তাড়াহুড়ো করে এ রায় দেয়া হয়েছে।
মীর কায়সেদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, ইকবাল হোসেন খোকন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, , মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, এইচ এম আবু সালেক, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, শরিফুল আনাম, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, রফিকুল ইসলাম শুকুর, মেহেদী হাসান সোহাগ, মজিবর রহমান মোল্লা, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারী, জামাল উদ্দিন, হাবিবুর রহমান, নুরে আব্দুল্লাহ, হেদায়েত হোসেন হেদু, মঞ্জুরুল আলম লিটু, আব্দুল হাকিম, আব্দুর রব মুন্সি, মাহবুব হোসেন, ইকবাল হোসেন, গোলঅম নবী ডালু, আলমগীর হোসেন আলম, সুলতান মাহমুদ সুমন, মেজবাউল আক্তার পিন্টু, টিটু কাজী, শাহাবুদ্দিন, মিজানুউজ্জামান তাজ, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, সাকিল আহমেদ, সেলিম বড় মিয়া, খন্দকার সোহেল, রাজু আহমেদ, পারভেজ মোড়ল, আরমান হোসেন আকন, মনিরুজ্জামান খোকন, সৈয়দ গাজী, সাইমুন ইসলাম রাজ্জাক, মাওলানা আব্দুল গফ্ফার, শামীম খান, ফিরোজ আহমেদ, আরিফুর রহমান আরিফ, এ আর রহমান, দেলেয়ার হোসেন, রাজিবুল আলম বাপ্পী, সালাউদ্দিন সান্নু, নজরুল ইসলাম, সেলিম কাজী, আসাদ সানা, শহিদুল ইসলাম, এমরান হোসেন, রবিউল আলম, এস এম আলমগীর হোসেন, মোহাম্মদ আলী, তালেব মোল্লা, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহাজাহান হোসেন, শহিদুল ইসলাম মো. আজাদ, জাকির হোসেন সাগর, তানভীর প্রিন্স, এনামুল হোসেন, মারুফ হোসেন, শাহজাহান হোসেন কালু, মিলন আকন, এনামুল শেখ, গৌতম দে হারু, মাহমুদুল হাসার মুন্না, রাজু আহমেদ, মারুফুল হক, ইউনুচ শেখ, হাসমত হোসেন, হারুন আর রশিদ, সাজ্জাদ আলী, হারুন মোল্লা, আরমান হোসেন, বায়জিদ হোসেন, শাহাদাত হোসেন পিন্টু, হুমায়ুন আজিজ ডাবলু, অনিক, অহিদ, রকি. নাজমুল, তরিকুল ইসলাম, ইসতিয়াক মিজান, মোস্তফা জামান নোমান, রিয়াজ আহমেদ, রাসুল আমিন, বাহারুল ইসলাম, শহিদ হোসেন, শেখ রাজ, শামীম রেজা, নাজমুস সাকিব, জহিরুল ইসলাম নাইম, নাইস ইসলাম, মিনারুল ইসলাম, শামীম আলী, জাকির হোসেন সুমন প্রমুখ।
সমাবেশ শেষে খুলনা রাজপথের বিএনপির হাজার হাজার নেতাকর্মি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেডিএ এভিনিউসহ নগরীর বিভিন্ন সড়ক হয়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

 

 

শেয়াল-মুরগির দোস্তি
খুলনাঞ্চল ডেস্ক
গৃহপালিত হাঁস-মুরগির প্রধান শত্রু বলা হয়ে থাকে পণ্ডিত মহাশয় শেয়ালকে। সুযোগ পেলেই জীবন নাশ করে দেয় শেয়াল। বাংলায় জনপ্রিয় প্রবাদও রয়েছে, ‘শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া।’ তবে প্রবাদের ব্যতিক্রমও যে ঘটে তা দেখা গেল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের নয়নকান্দি গ্রামে। হাঁস-মুরগি ও শেয়াল একই পাত্রে খাচ্ছে, থাকছে একই বাড়িতে। এমনকি রাতে একই ঘরে নিরভাবনায় কাটছে তাদের। দেখে যেন মনে হবে বনে গেছে শেয়াল-মুরগিতে দোস্তি।

বিষয়টি শুনতে বা ভাবতে অবাক লাগলেও বাস্তবে শেয়াল-মুরগির দোস্তি দেখতে উপজেলার নয়নকান্দি গ্রামে ভিড় করছে উৎসুক জনতা।

শিয়ালের মালিক আজিজুল হকের স্ত্রী সুমা আক্তার বলছেন, হাঁস-মুরগি ও লালু (শেয়াল) এক পাত্রে খাবার খায়। পশু-পাখির সঙ্গে সে থাকে। শেয়ালটি তাদের কোনো ক্ষতি করে না।
বুধবার সরেজমিনে দেখা যায়, লালু বাড়ির পাশে একটি টিলার ওপর বসে আছে। আর উঠানে ছাগল, হাঁস, মুরগি ঘুরছে-ফিরছে। দেখে মনে, হচ্ছিল তারা যেন একই পরিবারের সদস্য।

সুমা আক্তার বলেন, দেড় বছর আগে তার স্বামী আজিজুল হক নাজিরপুর ইউনিয়নের লোহারগাও এলাকায় কাজে যান। সেখানের একটি জলাশয়ে মাছ ধরছিলেন কয়েকজন আদিবাসী নারী। তারা দেখেন পাশের একটি জঙ্গলে তিনটি শিয়ালের বাচ্চা ঘুরছে। পরে তারা বাচ্চাগুলোকে উদ্ধার করেন। এর মধ্যে থেকে একটি বাচ্চা বাড়ি নিয়ে আসেন আজিজুল। তখন বাচ্চাটির বয়স প্রায় তিন মাস। বোতলে করে দুধ খাওয়ানো হতো লালুকে। পরে শিয়ালটিকে মানুষের খাবার খাওয়ানো হয়। তাতে সে অভ্যস্ত হয়ে ওঠে। বর্তমানে লালুর বয়স প্রায় দুই বছর। হাঁস-মুরগির খাবার সে খায়। সারাদিন উঠানে ঘুরে বেড়ায়। রাতে পশু-পাখির সঙ্গে একই ঘরে সে থাকে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আনোয়ার পারভেজ বলেন, ‘আমরা জানি শেয়াল হচ্ছে মাংসাশী প্রাণী। যেসব প্রাণীর জলাতঙ্ক বা জীবাণু বহন করে তাদের মধ্যে শেয়াল অন্যতম। সেক্ষেত্রে জলাতঙ্ক টিকা শিয়াল ও পালনকারী দুজনকেই নেওয়া উচিত। আর শেয়ালের প্রধান খাবার প্রাণীর মাংস, খরগোশ, ইঁদুর, টিকটিকি, মুরগি, হাঁস, ইত্যাদি। তাই সবাইকে সাবধানে থাকতে হবে।’