Home খেলাধুলা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন রেসলিং কিংবদন্তি

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন রেসলিং কিংবদন্তি

66

স্পোর্টস ডেস্ক।।

ডব্লিডব্লিউই কিংবদন্তি হাল্ক হোগান তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পেশাদার কুস্তির দুনিয়ায় হোগান মহা নক্ষত্র। আগামী প্রজন্মকে দিয়েছেন অনুপ্রেরণা। হোগানের বয়স এখন ৬৯। যেখানে তিনি সম্প্রতি আংটিবদল সেরেছেন ৪৫ বছরের প্রেমিকা স্কাই ডেইলির সঙ্গে। খবর নিউজ এইটিনের।

হোগান-স্কাই দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে প্রেমে ডুবে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পাত্রী হোগানের সঙ্গে প্রচুর ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। তাই দেখেই বোঝাই যাচ্ছিল যে, দু’জনের রসায়ন একেবারে জমে ক্ষীর।

স্কাইয়ের জন্মদিনটা হোগান বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। সেদিনই বলেছিলেন মনের কথা। স্কাই পরে সেই ভিডিও ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে পোস্টও করেছিলেন।

এর আগে হোগানের প্রথমবার বিয়ে হয়েছিল লিন্ডা ক্ল্যারিজের সঙ্গে। তাদের দুয়ের দুই সন্তানও রয়েছে। এরপর ২০১০ সালে হোগান বিয়ে করেন জেনিফার ম্যাকড্যানিয়েলকে। ২০২১ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। একাধিক ব্রিটিশ ট্যাবলয়েডে হোগানের আংটি বদল ও প্রেম নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্কাই ডেইলি খুব একটা প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না। তিনি পেশায় অ্যাকাউন্টেন্ট ও যোগা প্রশিক্ষক। তার চেহারাও তারিফ করার মতোই।