Home খেলাধুলা তরুণীর বিমর্ষ মুখ দেখতে ভালো লাগে না রজনীকান্তের

তরুণীর বিমর্ষ মুখ দেখতে ভালো লাগে না রজনীকান্তের

77

স্পোর্টস ডেস্ক।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম দল সানরাইজার্স হায়দ্র্রাবাদ প্রতি বছরই নিলামে শক্তিশালী দল গড়ার চেষ্টা করে। তবে মাঠের পারফরম্যান্সে হতাশ করে তারা। যেখানে ম্যাচের পর ম্যাচ গ্যালারিতে বিমর্ষ মুখে বসে থাকতে দেখা যায় দলের অন্যতম মালিক কাব্য মারানকে। কিন্তু তাকে এভাবে বসে থাকতে দেখতে ভালো লাগে না রজনীকান্তের। সম্প্রতি ভারতীয় সিনেমার কিংবদন্তি একটি অনুষ্ঠানে এসে ক্লাবটির মালিককে আরও শক্তিশালী দল গড়ার অনুরোধ করেন। খবর জি নিউজের।

যদিও রজনীকান্ত নিজে চেন্নাইয়ের বাসিন্দা। তিনি চেন্নাই সুপার কিংসকেই সমর্থন করেন। কিন্তু হায়দ্রাবাদের ওপরেও হালকা সমর্থন রয়েছে তার। তাই দলটি ভালো খেলতে পারছে না দেখে কিছুটা বিষণ্ণ তিনি।

 

তার আগামী সিনেমা ‘জেলর’-এর অডিও উন্মোচনে এসে রজনীকান্ত বলেন, ‘কলানিধি মারানের (হায়দ্রাবাদের মালিক এবং কাব্যর বাবা) উচিৎ ভালো ভালো ক্রিকেটার কিনে শক্তিশালী দল তৈরি করা। আইপিএলের সময় টিভিতে কাব্যকে দেখে আমার খুব খারাপ লাগে।’

এদিকে গত মৌসুমেও হায়দ্রাবাদের পারফরম্যান্স বদলায়নি। লিগ তালিকায় সবার শেষে ছিল তারা। ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে জিতেছিল। শেষ দিকে তাদের খেলা দেখতে দর্শকও হচ্ছিল না। এডেন মার্করামকে দেওয়া হয়েছিল অধিনায়কত্ব। কয়েকটি ম্যাচে তিনি ভালো খেললেও, ধারাবাহিক ভাবে কোনো ক্রিকেটারই দলের হয়ে অবদান রাখতে পারেননি।

এর আগে নিলামে দল তৈরি করতে কার্পণ্য করেনি হায়দ্রাবাদ। অনেকেই ভাবতে পারেননি এতটা খারাপ ফল হতে পারে তাদের। এমনকি কালো ঘোড়া হিসাবেও হায়দ্রাবাদকে ট্রফি জেতার দৌড়ে রেখেছিলেন অনেকে। কিন্তু মাঠে তার ছিটোফোঁটাও দেখতে পাওয়া যায়নি।